Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হুয়াওয়ের টাকায় আইসিটি বিভাগের কর্মকর্তাদের বিদেশ সফর

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 17 April 2025
হুয়াওয়ের টাকায় আইসিটি বিভাগের কর্মকর্তাদের বিদেশ সফর
Share on FacebookShare on Twitter

রিজার্ভের ওপর চাপ কমাতে ও ডলারের সংকট নিরসন এবং সরকারি ক্রয় প্রক্রিয়ায় অধিকতর স্বচ্ছতার জন্য সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিরুৎসাহিত করে আসছে সরকার। অবশ্য নিরুৎসাহিত করা সরকারি পরিপত্র প্রতিপালনের উল্লেখযোগ্য দৃষ্টান্ত দেখাতে পারছেন না সরকারি কর্মকর্তারা। সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এর আশীর্বাদে মন্ত্রণালয়ের সচিব থেকে শুরু করে ব্যক্তিগত কর্মকর্তা পর্যায়ের আমলারাও বিদেশ সফরের সুযোগ পেয়েছেন। ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি বিভাগের কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে বেশি ভাগ অর্থ দিয়ে আসছে চীনভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে টেকনোলজিস।

বিভিন্ন কৌশলে এবং প্রশিক্ষণের নামে সরকারি আদেশ (জিও) বাগিয়ে বিদেশ সফর বিলাস অব্যাহত রেখেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং এর অধীনস্ত বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। ভিসা নিশ্চিতে পরিবারের সদস্যরাও জিও’তে অন্তর্ভুক্ত হচ্ছেন। পাশাপাশি ভ্রমণ বিলাসের বৈধতা দিতে বিদেশ ভ্রমণের শর্ত রেখেই চুক্তি করা হচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে।

২৬ থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত ‘মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস-২০২৪’-এ অংশ নিতে স্পেনের বার্সালোনা সফর করেছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান এবং যুগ্ম সচিব তৈয়বুর রহমান। একই অনুষ্ঠানের জন্য ২৬ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত স্পেন সফর করেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পদত্যাগকারী চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ। তার সফরসঙ্গী ছিলেন বিটিআরসির আরও দুই কর্মকর্তা। গত ৩ থেকে ৬ মার্চ আয়োজিত ‘মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস-২০২৫’ এ অংশ নিতে স্পেনের বার্সালোনা সফর করেন আইসিটি বিভাগের উপসচিব (প্রশাসন) মোহাম্মদ সাইফুল হাসান। গত ১১ ফেব্রুয়ারি এ-সংক্রান্ত জারি করা জিও’র স্বাক্ষরকারী কর্মকর্তাও তিনি। জিও পর্যালোচনায় দেখা যায়, সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামের দুই ব্যক্তিগত কর্মকর্তার নামও ছিল সেখানে। তবে অনুষ্ঠানের আগেই নাহিদ ইসলাম পদত্যাগ করলে, শেষ পর্যন্ত আর স্পেনে যাননি বলে নিশ্চিত করেন তাদের একজন। এই সফরের অর্থ দিয়েছে চীনভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে টেকনোলজিস।

জানা গেছে, ৫জি প্রকল্পের কাজ হুয়াওয়েকে দিতে দরপত্র উন্মুক্তকরণ নোটিশ দেওয়ার দিন থেকে থেকে শুরু করে হুয়াওয়ের কাজ পাওয়ার দিনটি পর্যন্ত সব ধরনের সরকারি কাজ নজিরবিহীন দ্রুতগতিতে এগিয়েছে। আর এই দ্রুতগতিতে কাজ করতে গিয়ে ৫জি প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) লঙ্ঘন করেছে সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিকাল ইউনিটের (সিপিটিইউ) ক্রয় সংক্রান্ত নীতিমালা। সেই সময় আইন লঙ্ঘন করে বিটিসিএল ৫জি প্রকল্পে হুয়াওয়েকে নিয়োগ দেওয়া ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান এবং যুগ্ম সচিব তৈয়বুর রহমান ২৬ থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত ‘মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস-২০২৪’-এ অংশ নিতে স্পেনের বার্সালোনা সফর করেন ।

গত বছরের মার্চে অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস-২০২৪’-এ অংশ নিতে স্পেনের বার্সালোনা হুয়াওয়ে টেকনোলজিস এর অর্থে সফর করেছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের (পিটিডি) সচিব মুশফিকুর রহমান, তার একান্ত সচিব (উপসচিব) মোকলেছুর রহমান । মুকলেছুর ছাড়াও স্পেন সফরের সরকারি অনুমতি পেয়েছিলেন রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটকের এমডি নুরুল মাবুদ চৌধুরী, অতিরিক্ত মহাব্যবস্থাপক শিরিন আক্তার এবং সেসময় আইসিটি বিভাগের পলিসি এডভাইজারের দায়িত্বে থাকা ফয়েজ আহমেদ তৈয়্যব। তবে অনুসন্ধান বলছে, ঠিকাদারের অর্থে এই সফরে অংশ নেননি ফয়েজ তৈয়্যব।

টেলিটকের একটি প্রকল্পের কাজের অধীন কারখানা পরিদর্শন বা টেস্টের নামে ১৮ থেকে ২৫ জানুয়ারি প্রকল্পের পরিচালক এ এম আখতারুল ইসলাম এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস উইংয়ের তৎকালীন মহাপরিচালক খলিল উর রহমানকে চীন সফর করায় হুয়াওয়ে।

এছাড়াও বিটিআরসির চার কর্মকর্তাকে স্পেনের বার্সালোনায় নিয়ে যায় হুয়াওয়ে। তারা হলেন- স্পেকট্রাম বিভাগের কমিশনার মাহমুদ হোসেন, লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের মহাপরিচালক আশীষ কুমার কুন্ডু, সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের ফারহান আলম এবং চেয়ারম্যানের একান্ত সচিব ও সিনিয়র সহকারী পরিচালক ইশতিয়াক আরিফ।

সরকারি কর্মকর্তাদের ঠিকাদার প্রতিষ্ঠানের অর্থায়নে বিদেশ ভ্রমণে মূলত ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে কর্মকর্তাদের বিনোদনমূলক উপহার। সরকারি কর্মকর্তাদের ভ্রমণের পেছনে ব্যয় করা অর্থ আমাদের কাছ থেকেই মুনাফা হিসেবে আদায় করে নিচ্ছে প্রতিষ্ঠানগুলো। ক্রয় প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা (ঠিকাদারদের সাথে) পরস্পর যোগসাজশে চুক্তিতে এসব শর্ত দেয়। এতে প্রকল্পের টাকা যেমন লুটপাত হয় তেমনি বিদেশ সফর বাবদ কর্মকর্তাদের আয় হয়। গরিব মানুষের ট্যাক্সের টাকা অপচয় করতে যে তাদের বাধে না, তার প্রকৃষ্ট প্রমাণ পুকুর কাটার জন্য, খিচুড়ি রান্না দেখার জন্য কর্তাব্যক্তিদের বিদেশ সফর। কেনাকাটায় দুর্নীতি, প্রকল্পের টাকা নয়ছয়, যেনতেনভাবে ছুতানাতায় সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর এখন আর কোনো বিচ্ছিন্ন বিষয় নয়। এমনটি ধারবাহিকভাবে ঘটেই চলেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: আইসিটি বিভাগচীনা জায়ান্ট হুয়াওয়েবিদেশ বিলাসহুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

হোয়াটসঅ্যাপে একগুচ্ছ নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

দূর থেকেই যেভাবে ফেসবুক লগআউট করবেন
নির্বাচিত

ফেসবুক বেশি ব্যবহার করলেই বাজবে অ্যালার্ম

ফেসবুক-ইনস্টাগ্রামে গান শোনার সুবিধা চালু হলো বাংলাদেশে
নির্বাচিত

ফেসবুক-ইনস্টাগ্রামে গান শোনার সুবিধা চালু হলো বাংলাদেশে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!
টেলিকম

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

গুগল ফটোসে ছবি রাখতে টাকা লাগবে জুন থেকেই
প্রযুক্তি সংবাদ

গুগল ফটোসে ছবি রাখতে টাকা লাগবে জুন থেকেই

গুগল পিক্সেল ১০
প্রযুক্তি সংবাদ

গুগল পিক্সেল ১০ সিরিজের দাম ফাঁস: ফোল্ডেবল মডেলের দাম ছুঁতে পারে ২ লক্ষ টাকা!

Load More

ট্রেন্ডিং টপিক

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়
ই-কমার্স

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য
নির্বাচিত

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট
প্রযুক্তি সংবাদ

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সাইবার হুমকির শীর্ষে র‍্যানসমওয়্যার: সফোস
প্রযুক্তি সংবাদ

অনুমোদনহীন এআই টুলের ঝুঁকি ঠেকাতে সফোসের নতুন সেবা

প্রতিষ্ঠানে অনুমোদনহীন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুলের ব্যবহার শনাক্ত...

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ

সুদ আয় কমলেও মুনাফা ধরে রেখেছে ডিবিএইচ ফাইন্যান্স

ডিবিএইচ ফাইন্যান্সের ৯ শতাংশ নিট মুনাফা বৃদ্ধি

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

17 April 2025

হুয়াওয়ের টাকায় আইসিটি বিভাগের কর্মকর্তাদের বিদেশ সফর

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix