Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশি পণ্যের ই-কমার্স ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ সম্ভাবনা : রাজিব আহমেদ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি ২০২১
দেশি পণ্যের ই-কমার্স ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ সম্ভাবনা : রাজিব আহমেদ
Share on FacebookShare on Twitter

দেশি পণ্যের ই-কমার্স ইন্ডাস্ট্রির নামে এখনো আলাদা কোন ইন্ডাস্ট্রি কাগজে কলমে বা অফিসিয়ালি নেই। তবে এর ভিত তৈরি হয়ে গেছে এবং ধীরে ধীরে না বরং বেশ দ্রুত গতিতেই বড় হচ্ছে। আজ থেকেই এক বছর আগেও এটি অনেকের কাছে অসম্ভব, অবাস্তব কিছু মনে হত। বর্তমানে এর ভিত অনেক শক্ত হয়ে গেছে। আগামি বছর এটি অনেক বড় হবে তা এখন সবাই বুঝতে পারছেন।

আজ থেকে ৬ বছর আগে ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসের দিকে যদি তাকাই তখনো বাংলাদেশে ই-কমার্স ইন্ডাস্ট্রি খুব ছোট ছিল। ই-কমার্স অ্যাসোসিয়েশান অব বাংলাদেশ (ই-ক্যাব) তখনো ট্রেড অ্যাসোসিয়েশান হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের সনদ বা সরকারি স্বীকৃতি পায় নি। ই-ক্যাবের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে প্রতিটি দিনের কথা মনে আছে আমার আর ই-ক্যাবের ফেইসবুক গ্রুপেও প্রতিদিন গড়ে ৮-১০ টি পোস্ট এখনো আছে সেই সময়ের।


তার ৫ বছর পর ২০২০ সালের পুরোটা চলে গেল দেশি পণ্যের ই-কমার্স ইন্ডাস্ট্রির ভিত তৈরিতে। সারা দেশ থেকে হাজার হাজার উদ্যোক্তা উই গ্রুপে যোগ দেন এবং তাদের সেই ঐক্যবদ্ধ প্রচেষ্টা দেশি পণ্যকে অনলাইনে অনেক এগিয়ে নিয়ে গেছে মাত্র এক বছরে। আর এর সুফল এখন দেখতে পাচ্ছি আমরা। সরকারি সহযোগিতা বিশেষ করে আইসিটি ডিভিশন থেকে দেশি পণ্যের উদ্যোক্তাদের ট্রেনিং এর জন্য সাপোর্ট অনেক উপকারে এসেছে এটি বলতে কোন দ্বিধা থাকা উচিৎ নয়।

প্রতিদিন দেশি পণ্যের উদ্যোক্তারা কত গুলো অর্ডার প্রসেস করেন তার সঠিক হিসেব নেই তবে পুরো ই-কমার্স ইন্ডাস্ট্রির উল্লেখযোগ্য অংশ হয়ে গেছেন এতে সন্দেহ নেই।

আমি নিজে দেশি পণ্যের ই-কমার্স ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ নিয়ে প্রচন্ড আশাবাদী। আমি আশাবাদী কারন দেশি পণ্যের ই-কমার্স উদ্যোক্তাদের একদম শূন্য থেকে এগিয়ে যাবার অনেক কিছুর সাক্ষী আমি নিজে। ডেলিভারি চার্জ ফ্রি, কাস্টমার মিট আপ, দেশি পণ্যের প্রচার এসব নিয়ে প্রতিদিন কাজ করেছি, বলেছি সবাইকে পোস্ট দিয়ে। আমার এক বছরের অভিজ্ঞতা থেকে বুঝতে পারছি যে সামনের দিন গুলোতে দেশি পণ্যের বিক্রি অনেক বাড়বে অনলাইনে।

আশাবাদী হবার একটা বড় কারন হল বাংলা ভাষায় ফেইসবুকে এখন দেশি সব ধরনের পণ্য নিয়ে অনেক কন্টেন্ট আছে। উই গ্রুপেই মনে হয় ২৫ লাখের বেশি পোস্ট আছে। সেই সাথে ২০২১ সালের ১ জানুয়ারি থেকে পরিধান শৈলি, কাকলিস এটায়ার, কন্যা সুন্দরি, টেস্ট বিডির মত আরো ৫০-৬০ এর মত গ্রুপে এখন প্রতিদিন দেশি পণ্য নিয়ে অনেক পোস্ট, ছবি, ভিডিও সব কিছুই আসছে। একথা নিশ্চিত করেই বলতে পারি বাংলাদেশে এখন অন্তত ফেইসবুকে প্রতিদিন বিদেশি পণ্যের থেকে অনেক বেশি মাত্রায় দেশি পণ্যের কন্টেন্ট তৈরি হচ্ছে।

আর এর কেবল শুরু। এ বছরের মধ্যে হয়তো দেশি পণ্যের এমন ৫০০-১০০০ গ্রুপ তৈরি হয়ে যাবে যেখানে প্রতিদিন শুধু দেশি পণ্য নিয়ে কন্টেন্ট আসবে। তাদের একটা ছোট অংশ ওয়েবসাইট তৈরি করবে এবং ওয়েবসাইটেও এক সময় বিদেশি পণ্যের থেকে দেশি পণ্য বেশি দেখতে পাবো। হয়তো আরেকটা বছর লাগবে।

দেশি পণ্যের ই-কমার্স ইন্ডাস্ট্রির আকার অনেক বাড়বে তা এখন অনেকেই বুঝতে পারছেন। তবে কিছু দিকে আমাদের এখন থেকেই সিরিয়াস ভাবে নজর দেয়া উচিৎ। স্টার্ট আপদের সাপোর্ট, রিসার্চ, দেশি পণ্যের ই-কমার্স নিয়ে মেলা ও ইভেন্ট, সেমিনার এবং কনফারেন্স এসব দিকে কাজ করা শুরু করা উচিৎ।

আমি মনে করি যে দেশি পণ্যের ই-কমার্স ইন্ডাস্ট্রি দেশের অর্থনীতির খুব গুরুত্বপূরণ স্থান দখল করে নেবে অনেক দ্রুত। আর কোন দেশি পণ্য হারিয়ে যাবে না বা বিলুপ্ত হবে না প্রচারের আর চাহিদার অভাবে। তাই হতাশ না হয়ে আমাদের এদিকে প্রতিদিন কাজ করতে হবে।

লেখক, রাজিব আহমেদ
প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি ই-ক্যাব।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফেসবুক গ্রুপে ভুয়া খবর ছড়ালে শাস্তি
প্রযুক্তি সংবাদ

ফেসবুক গ্রুপে ভুয়া খবর ছড়ালে শাস্তি

রাজধানীর উত্তরায় অবৈধ আইএসপি প্রতিষ্ঠান সিলগালা
প্রযুক্তি সংবাদ

রাজধানীর উত্তরায় অবৈধ আইএসপি প্রতিষ্ঠান সিলগালা

দেশে ২১৭৮টি সরকারি সেবা মিলছে ডিজিটালি
প্রযুক্তি সংবাদ

দেশে ২১৭৮টি সরকারি সেবা মিলছে ডিজিটালি

দারাজ নিয়ে আসছে বহুল প্রত্যাশিত, বছরের সবচেয়ে বড় সেল ক্যাম্পেইন ‘১১.১১’
ই-কমার্স

দারাজ নিয়ে আসছে বহুল প্রত্যাশিত, বছরের সবচেয়ে বড় সেল ক্যাম্পেইন ‘১১.১১’

গ্রামীণফোনের সব ধরণের সিম বিক্রি বন্ধ
টেলিকম

সিম বিক্রি করতে পারবে গ্রামীণফোন

ডিজিটাল সেন্টারের কার্যক্রমের মাধ্যমে সময় ও অর্থ খরচ কমেছে: পলক
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল সেন্টারের কার্যক্রমের মাধ্যমে সময় ও অর্থ খরচ কমেছে: পলক

Load More

ট্রেন্ডিং টপিক

আইপ্যাড ও ম্যাকবুকের দাম বাড়াল অ্যাপল
নির্বাচিত

আইপ্যাড ও ম্যাকবুকের দাম বাড়াল অ্যাপল

হোয়াটসঅ্যাপ চ্যাট আকর্ষণীয় করতে আসছে অ্যানিমেটেড বাবল
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপ চ্যাট আকর্ষণীয় করতে আসছে অ্যানিমেটেড বাবল

নাথিং ফোন (৪বি) থাকছে স্ন্যাপড্রাগন প্রসেসর ও ৫,৪০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি
নির্বাচিত

নাথিং ফোন (৪বি) থাকছে স্ন্যাপড্রাগন প্রসেসর ও ৫,৪০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি

শক্তিশালী সাইবার ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
প্রযুক্তি সংবাদ

শক্তিশালী সাইবার ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

সপ্তাহের সবচেয়ে পঠিত

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এআই ডেটা সেন্টারের চাপে পরিবেশ রক্ষায় হিমশিম খাচ্ছে মাইক্রোসফট
নির্বাচিত

মাইক্রোসফটে ফের ছাঁটাই

ফের কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে মাইক্রোসফট। এবার চাকরি...

সিন্দুকের চেয়ে সাইবার নিরাপত্তা জরুরি: তথ্যমন্ত্রী

সিন্দুকের চেয়ে সাইবার নিরাপত্তা জরুরি: তথ্যমন্ত্রী

আর মাত্র ১ দিন পর বন্ধ হয়ে যাবে অতিরিক্ত সিম

সিমের ওপর কর প্রত্যাহারে ১২০০ কোটি টাকার রাজস্ব হারাবে সরকার

অবশেষে দক্ষিণ কোরিয়ায় পূর্ণাঙ্গ সেবা চালুর অনুমতি পেল গুগল ম্যাপস

গুগল ম্যাপস আপনাকে কি ভুল রাস্তা দেখাচ্ছে? এই সেটিং বদলে নিন এখনই

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৪ ফেব্রুয়ারি ২০২১

দেশি পণ্যের ই-কমার্স ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ সম্ভাবনা : রাজিব আহমেদ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix