Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের ই-কমার্সে অন্তর্ভুক্তকরণের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১০ ফেব্রুয়ারি ২০২১
ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের ই-কমার্সে অন্তর্ভুক্তকরণের উদ্যোগ
Share on FacebookShare on Twitter

দেশব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের ই-কমার্স ব্যবসায় অন্তর্ভুক্তকরণ ও তাদের সার্বিক ডিজিটাল দক্ষতা উন্নয়নে আজ ০৯ ফেব্রুয়ারি ২০২১ আইসিটি টাওয়ারে এসপায়ার টু ইনোভেট (এটুআই) এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বিসিক-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. মোস্তাক হাসান এবং এটুআই-এর প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. আব্দুল মান্নান স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারকের আওতায় ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে নাগরিক সেবায় উদ্ভাবনকে অগ্রাধিকার দিয়ে বিসিক এবং এটুআই যৌথভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবে। প্রাথমিক পর্যায়ে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের উদ্যোক্তাদের জন্য ই-কমার্স প্ল্যাটফর্ম তৈরিতে সহায়তা, ডিজিটাল দক্ষতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় মার্কেট সংযোজন সহায়তা প্রদান করবে এটুআই।

এছাড়াও ৬৪ জেলায় বিসিকের ডিসপ্লে সেন্টারগুলোকে অনলাইন প্ল্যাটফর্মের আওতায় আনা, পণ্য উৎপাদন এবং বিপণনে নিযুক্ত কর্মী, উদ্যোক্তা এবং সমবায়/সমিতিগুলোর জন্য প্রশিক্ষণ বিষয়ক কারিগরি পরামর্শ প্রদান করা হবে। বিসিকের প্ল্যাটফর্মটি একশপের সাথে ইন্ট্রিগ্রেটেড থাকবে। যেখানে বিসিকের উদ্যোক্তাগণ একশপের লজিস্টিকস সেবা এবং অনলাইনে পেমেন্ট সুবিধা গ্রহণ করতে পারবে। পাশাপাশি সারাদেশে ছড়িয়ে থাকা একশপের বিস্তৃত নেটওয়ার্কের অন্তর্ভুক্ত হতে পারবে। এই সমঝোতা স্মারকের আওতায় দেশে এবং দেশের বাইরে ই-কমার্স কানেক্টিভিটি তৈরিতে একশপ সহযোগিতা প্রদান করবে।

আগামীতে বিসিক-এর প্রশিক্ষণ কেন্দ্রসমূহে বাজারমুখী দক্ষতা উন্নয়নে সহায়তা প্রদান এবং এর শিল্পনগরীসমূহে ‘অন-দা-জব’ প্রশিক্ষণ বা এ্যাপ্রেন্টিসশিপ বাস্তবায়নে সহায়তা প্রদান করা হবে। মন্ত্রিপরিষদ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এর বাস্তবায়নাধীন ও ইউএনডিপি এর সহায়তায় পরিচালিত এটুআই প্রোগ্রাম তথ্য প্রযুক্তি নিয়ে নানা ডিজিটাল কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। এর আওতায় নাগরিক সেবা সহজিকরণ, ডিজিটাল সেবায় রূপান্তর, জাতীয় ডিজিটাল সিস্টেমসমূহের সঙ্গে ইন্টিগ্রেশন এবং ডিজিটাল সেবা প্রদান ব্যবস্থার বাস্তবায়নে এটুআই এবং বিসিক এক সঙ্গে কাজ করবে।

বিসিক-এর চেয়ারম্যান মো. মোস্তাক হাসান এনডিসি বলেন, বিসিক সরকারের ২০৪১ সালে উন্নত অর্থনীতিতে উন্নয়নের রূপরেখার সাথে সামঞ্জস্য রেখে মহাপরিকল্পনা হাতে নিয়েছে। এর আওতায় বিসিক পঞ্চম প্রতিষ্ঠান হিসাবে ওয়ান স্টপ সেবা প্রদান শুরু করতে যাচ্ছে। ই-বিপণন বর্তমান সময়ের দাবি। এটুআই এর সাথে এই সমঝোতা স্মারকের মাধ্যমে এটুআই-এর একশপ উদ্যোগের সাথে যুক্ত হয়ে উদ্যোক্তাবৃন্দ ই-বিপণন করতে পারবেন।

এটুআই-এর প্রকল্প পরিচালক ড. মো. আব্দুল মান্নান, পিএএ বলেন, একশপ মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং নানান দেশে প্রান্তিক উদ্যোক্তাদের পণ্য বিপণন করে আসছেন। একপে এবং এটুআই এর ন্যাশনাল ইন্টিলিজেন্স ফর স্কিলস্, এডুকেশন, এমপ্লয়মেন্ট অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ পোর্টাল পোর্টাল নিয়ে বিসিক এবং এর উদ্যোক্তাদের নানাবিধ ডিজিটাল সেবায় রূপান্তর করা সম্ভব হবে।

ই-কমার্স টিম লিড রেজওয়ানুল হক জামি বলেন, বিসিকের উদ্যোক্তাগণ বাংলাদেশের জিডিপিতে বড় ভূমিকা পালন করছে, তাদের ডিজিটাইজেশন এবং ই-কমার্সে অন্তর্ভুক্তি দেশের অর্থনীতিকে আরো গতিশীল করবে।

সমঝোতা স্মারকে অন্যান্যদের মধ্যে এটুআই এবং বিসিক-এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এই বিভাগ থেকে আরও পড়ুন

মাত্র ৩০ মিনিটেই বিক্রি শেষ স্যামসাংয়ের ফোল্ডিং ফোনের
নির্বাচিত

মাত্র ৩০ মিনিটেই বিক্রি শেষ স্যামসাংয়ের ফোল্ডিং ফোনের

অনলাইনে অর্ডার করেছিলেন আইফোন ১১ প্রো, পেলেন নকল আইফোন
ই-কমার্স

অনলাইনে অর্ডার করেছিলেন আইফোন ১১ প্রো, পেলেন নকল আইফোন

বছরে ১০ হাজার ডলার ব্যয় করতে পারবে ই-ক্যাব সদস্যরা
ই-কমার্স

বছরে ১০ হাজার ডলার ব্যয় করতে পারবে ই-ক্যাব সদস্যরা

মাউসে প্রোগ্রামেবল বাটন
নির্বাচিত

মাউসে প্রোগ্রামেবল বাটন

ভিভো এক্স১০০-এ থাকবে ২০০ মেগাপিক্সেলের পেরিস্কোপ ক্যামেরা
নির্বাচিত

ভিভো এক্স১০০-এ থাকবে ২০০ মেগাপিক্সেলের পেরিস্কোপ ক্যামেরা

অ্যান্ড্রয়েডের জনপ্রিয় ফিচার এখন পাবেন আইফোনে
নির্বাচিত

অ্যান্ড্রয়েডের জনপ্রিয় ফিচার এখন পাবেন আইফোনে

Load More

ট্রেন্ডিং টপিক

ওয়েবসাইট তৈরির নতুন ফিচার নিয়ে এলো ওয়ার্ডপ্রেস
প্রযুক্তি পরামর্শ

ওয়েবসাইট তৈরির নতুন ফিচার নিয়ে এলো ওয়ার্ডপ্রেস

অ্যানড্রয়েড ১৭ বিটা-৪ উন্মুক্ত
নির্বাচিত

অ্যানড্রয়েড ১৭ বিটা-৪ উন্মুক্ত

৪০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন
প্রযুক্তি বাজার

৪০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সাংবাদিক রুহুল বারী ফিরোজের বাবার জানাজায় হাজারো মানুষের ঢল
বিবিধ

সাংবাদিক রুহুল বারী ফিরোজের বাবার জানাজায় হাজারো মানুষের ঢল

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে নতুন ফিচার

হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীদের নিরাপত্তায় নানান ফিচার যুক্ত করেছে প্ল্যাটফর্মটি।...

ইরানের হাতে এলো যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা

ইরানের হাতে এলো যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা

যশোরে ‘অবৈধ’ ৪৪ মোবাইল ফোনসহ কারবারি আটক

রাজধানীতে অবৈধ মোবাইল চক্রের হাত ধরে তৈরি হচ্ছে নকল আইফোন ও স্যামসাং

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix