Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নলেজ শেয়ারিং সোশ্যল প্লাটফর্ম ভিওবির যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 14 February 2021
নলেজ শেয়ারিং সোশ্যল প্লাটফর্ম ভিওবির যাত্রা শুরু
Share on FacebookShare on Twitter

ভিন্ন ভিন্ন খাতের অগ্রদূতদের মধ্যে যোগসূত্র স্থাপনের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে ভ্যালর অব বাংলাদেশ (ভিওবি)। এটি প্রথম বাংলাদেশী নলেজ শেয়ারিং সোশ্যল প্লাটফর্ম। গত বুধবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীর দ্য রয়েল পার্ক রুফটপে আয়োজিত এক অনুষ্ঠানে এর উদ্বোধন হয়।

ভিওবি মূলত লাইটহাউজ বাংলাদেশের একটি উদ্যোগ। এটি বিভিন্ন খাতের অগ্রদূত, করপোরেট ব্যক্তিত্ব ও শিক্ষাবিদদের মধ্যে গঠনমূলক সংলাপ অনুষ্ঠানে ভূমিকা রাখবে। এর লক্ষ্য হলো জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন স্তরের সমস্যা ও অগ্রাধিকারের ওপর ভিত্তি করে পুরো ইকোসিস্টেমকে ব্যবচ্ছেদ এবং পথ প্রদর্শন করা। এর মাধ্যমে ভিওবি আরো টেকসই ও উন্নত ভবিষ্যত নিশ্চিতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন লাইটহাউজের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ভিওবির নির্বাহী পরিচালক নাজমুস আহমেদ আলবাব। অনুষ্ঠানে ভিওবির আনিস এ. খান নলেজ শেয়ারিং সোশ্যল প্লাটফর্মটির লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন। পরে ট্রাস্টিরা চুক্তিতে সই করেন এবং ভিওবি জার্নালের মোড়ক উন্মোচন করা হয়। এরপরে প্রশ্নোত্তর পর্ব এবং প্রতিষ্ঠাতা সদস্যরা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে আনিস এ. খান বলেন, ভিওবি তিন ধরনের নেতা নিয়ে গঠিত একটি অনন্য প্লাটফর্ম, যারা বাংলাদেশের উন্নয়নের প্রধান চালিকাশক্তি। এ ধরনগুলো হলো করপোরেট ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্ব ও শিক্ষাবিদ। নীতি নির্ধারণে সহায়ক হিসেবে এসব নেতাদের মাঝে আরো ভাল বোঝাপড়ার তৈরির উদ্দেশ্যে চালু হওয়া এটিই প্রথম দেশীয় প্লাটফর্ম।

তিনি বলেন, এই প্লাটফর্ম কোন নীতি তৈরি করবে না। এটি নীতি নির্ধারণ সহায়ক শক্তি হিসেবে কাজ করবে। কারণ এই ধরনের নেতারা সাধারণত আলাদা আলাদাভাবে কাজ করে থাকেন। যখন তারা একত্রিত হবেন, তখন তারা একে অন্যের চিন্তাগুলোও নিজেদের বিবেচনায় নিবেন।

অনুষ্ঠানে আরো জানানো হয়, মহামারীর মধ্যে লাইটহাউজ বাংলাদেশ কয়েকটি সিরিজে জ্ঞানগর্ভ অনলাইন সংলাপ আয়োজনের মাধ্যমে দেশের বিভিন্ন খাতের শীর্ষ ব্যক্তি ও বিশেষজ্ঞদের এক প্লাটফর্মে আনতে সক্ষম হয়। এর ধারাবাহিকতায় ‘ভিওবি’ চালু করা হয়েছে।

ভিওবির প্রধান লক্ষ্য তিনটি। এগুলো হলো বিভিন্ন খাতের অগ্রদূত ও বিশেষজ্ঞদের যুক্ত করা, জাতীয় অগ্রাধিকারে আলোকপাত এবং কৌশল সুপারিশ করা।

ভিওবির প্রতিষ্ঠাতা সদস্য হলো কমিউনিটি ব্যাংক, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স, আইপিডিসি, ইস্পাহানি, মাস্টারকার্ড, এমটিবি, সাইটেক, শাশা ডেনিম এবং ইউসিবি। আর ব্যানক্যাট, সিথ্রিসিক্সটি, ডিজিটেক কমিউনিকেশন, পেপার রাইম এবং সাউথটেক হলো ভিওবি ভ্যালুড পার্টনার।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

নিজস্ব ‘মোবাইল সেবা অ্যাপ স্টোর’ আনছে ভারত
নির্বাচিত

নিজস্ব ‘মোবাইল সেবা অ্যাপ স্টোর’ আনছে ভারত

হাজারে ৯.৯৯ টাকায় ‘নগদ’ এ ক্যাশ-আউট
নির্বাচিত

হাজারে ৯.৯৯ টাকায় ‘নগদ’ এ ক্যাশ-আউট

২১ বছরে গুগল
নির্বাচিত

নতুন কার্যালয়গুলোতে ১০ হাজার কর্মী নেবে গুগল

নগদ একাউন্ট খোলার সবচেয়ে সহজ উপায়
কিভাবে করবেন

নগদ একাউন্ট খোলার সবচেয়ে সহজ উপায়

ফোরকে ডিসপ্লেসহ ৯ মডেলের ওয়ালটন মনিটর বাজারে, ৩ বছর পর্যন্ত ওয়ারেন্টি সুবিধা
নির্বাচিত

ফোরকে ডিসপ্লেসহ ৯ মডেলের ওয়ালটন মনিটর বাজারে, ৩ বছর পর্যন্ত ওয়ারেন্টি সুবিধা

টেলিযোগাযোগ লাইসেন্স ও বিদ্যমান নেটওয়ার্ক সংস্কার বিষয়ক কর্মশালা
টেলিকম

টেলিযোগাযোগ লাইসেন্স ও বিদ্যমান নেটওয়ার্ক সংস্কার বিষয়ক কর্মশালা

Load More

ট্রেন্ডিং টপিক

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১
প্রযুক্তি সংবাদ

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার
অটোমোবাইল

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট
প্রযুক্তি সংবাদ

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান
প্রযুক্তি সংবাদ

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড
নির্বাচিত

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

আজকের প্রযুক্তিনির্ভর পৃথিবীতে শুধু প্রযুক্তি ব্যবহার করাই যথেষ্ট...

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

14 February 2021

নলেজ শেয়ারিং সোশ্যল প্লাটফর্ম ভিওবির যাত্রা শুরু

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix