Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অ্যান্ড্রয়েড ১১ -এ ব্যবহারকারীদের দুর্দান্ত অভিজ্ঞতা প্রদান করবে স্যামসাং ওয়ান ইউআই ৩

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১৭ ফেব্রুয়ারি ২০২১
অ্যান্ড্রয়েড ১১ -এ ব্যবহারকারীদের দুর্দান্ত অভিজ্ঞতা প্রদান করবে স্যামসাং ওয়ান ইউআই ৩
Share on FacebookShare on Twitter

ইতিমধ্যেই ওয়ান ইউআই ৩ উন্মোচন করেছে স্যামসাং ইলেকট্রনিকস। এর সর্বশেষ আপগ্রেডটি নির্দিষ্ট কিছু গ্যালাক্সি ডিভাইসে এসেছে। এ আপগ্রেড ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে আকর্ষণীয় নতুন ডিজাইন, উন্নতমানের নিত্য ব্যবহার্য ফিচার এবং নানা কাস্টমাইজেশন সুবিধা। এই আপগ্রেডটি অ্যান্ড্রয়েড ১১ ওএস-এর সাথে পাওয়া যাবে, যা স্যামসাং- এর লক্ষাধিক ডিভাইসে তৃতীয় প্রজন্মের অপারেটিং সিস্টেম (ওএস) আপগ্রেড পৌঁছে দেয়ার অঙ্গীকারের অংশ হিসেবে গ্রাহকদের কাছে দ্রুততার সাথে সর্বাধুনিক উদ্ভাবন প্রদানের প্রতিশ্রুতিকে আরও জোরদার করেছে।

বেশিরভাগ বাজারে গ্যালাক্সি এস২১ সিরিজ এবং গ্যালাক্সি এস২০ সিরিজে ওয়ান ইউআই ৩ অন্তর্ভুক্তি শুরু হয়েছে। আপগ্রেডটি শীঘ্রই আরও বেশি দেশে এবং গ্যালাক্সি নোট২০, জেড ফোল্ড২, জেড ফ্লিপ, নোট ১০, ফোল্ড এবং এস১০ সিরিজসহ আরও অনেক ডিভাইসে পাওয়া যাবে। চলতি বছরের প্রথমার্ধে গ্যালাক্সি এ ডিভাইসেও এই আপগ্রেড আসবে।
এ নিয়ে স্যামসাং ইলেকট্রনিকসের মোবাইল কমিউনিকেশন বিজনেসের প্রেসিডেন্ট ও প্রধান ড. টিএম রোহ বলেন, ‘গ্যালাক্সি ব্যবহারকারীদের মোবাইলের সর্বোচ্চ অভিজ্ঞতা প্রদানে আমাদের অঙ্গীকারের শুরু হিসেবে ওয়ান ইউআই ৩ উন্মোচন করা হয়েছে। উন্মোচনের সাথে সাথে ব্যবহারকারীদের সর্বশেষ উদ্ভাবিত ওএস -এ অ্যাকসেস প্রদান আমাদের প্রতিশ্রুতিরই অংশ।’ তিনি আরও বলেন, ‘ওয়ান ইউআই ৩ গ্রাহকদের ডিভাইস লাইফসাইকেল জুড়ে ধারাবাহিকভাবে নতুন উদ্ভাবন এবং চমকপ্রদ অভিজ্ঞতা প্রদানে আমাদের লক্ষ্য পূরণের অবিচ্ছেদ্য অংশ। তাই, আপনার কাছে একটি গ্যালাক্সি ডিভাইস থাকলে আপনি ভবিষ্যতে নতুন ও অকল্পনীয় সব অভিজ্ঞতা উপভোগ করবেন।’

ওয়ান ইউআই ৩ -এর ডিজাইন আপগ্রেড গ্যালাক্সি ব্যবহারকারীদের ওয়ান ইউআই অভিজ্ঞতাকে আরও স্বাচ্ছন্দ্যদায়ক করবে। ইন্টারফেসের মধ্যে যেসব ফিচার ব্যবহারকারীরা সবচেয়ে বেশি ব্যবহার করেন (যেমন: হোম স্ক্রিন, লক স্ক্রিন, নোটিফিকেশন এবং কুইক প্যানেল), সেসব ফিচারে গুরুত্বপূর্ণ তথ্য প্রদর্শনে এ ফিচারগুলো দেখার ও ব্যবহারের ক্ষেত্র আরও সমৃদ্ধ করা হয়েছে।

ওয়ান ইউআই ৩ শুধু দেখতেই ভিন্ন নয়, এটি ব্যবহারেও ভিন্নধর্মী অভিজ্ঞতা প্রদান করে—ন্যাচারাল হ্যাপটিক ফিডব্যাকের সাথে মসৃণ মোশন ইফেক্ট ও এনিমেশন সমন্বিত হয়ে ফোনের ব্যবহারকে করবে আরও আনন্দদায়ক।

ওয়ান ইউআই ৩ ব্যবহারকারীর ডিভাইসে থাকা ক্যামেরাকে আরও শক্তিশালী করে তোলে। ছবিতে উন্নতমানের এআই ভিত্তিক জুম এবং উন্নত অটোফোকাস ও অটো-এক্সপোজার দুর্দান্ত ছবি তোলায় সহায়তা করে। আর এসব স্মৃতি যাতে হারিয়ে না যায় তা নিশ্চিত করতে, এডিট করা ছবি সেভ করার পরেও পুনরায় আসল ছবিটি ব্যবহারকারীরা দেখতে পাবেন।
স্যামসাং ব্যবহারকারীদের পছন্দ অনুযায়ী ইউআই কাস্টমাইজ করার সুবিধা নিয়ে এসেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের কাজ ও ব্যক্তিজীবনের জন্য আলাদা প্রোফাইল করতে পারবেন, যাতে ভুল মানুষকে কিছু পাঠিয়ে দেয়া নিয়ে ব্যবহারকারীদের চিন্তা করতে না হয়। কলের অভিজ্ঞতাকে আরও ব্যক্তিগত করে তুলতে, এখন ইনকামিং এবং আউটগোয়িং কল স্ক্রিনে ভিডিও সংযুক্ত করা যাবে।

ব্যবহারকারীদের প্রয়োজনের বিষয়টি বিবেচনা করেই ওয়ান ইউআই ৩ তৈরি করা হয়েছে। এর ডিজিটাল ওয়েলবিয়িং অ্যাপ্লিকেশন মানুষকে তার ডিজিটাল অভ্যাস শনাক্ত ও সমৃদ্ধ করতে সাহায্য করে। গ্যালাক্সি ব্যবহারকারীদের অভিজ্ঞতার উন্নয়নে ধারাবাহিক চেষ্টা চালিয়ে যাচ্ছে স্যামসাং; এবং এরই ধারাবাহিকতায় নতুন ডিভাইস উন্মোচনের সাথে সাথে ওয়ান ইউআই -এ আরো অনেক আপডেট আসবে।

 

Tags: অ্যান্ড্রয়েডওয়ান ইউআই ৩গ্যালাক্সি নোট২০গ্যালাক্সি ফোল্ডজেড ফোল্ড২জেড ফ্লিপনোট ১০স্যামসাংস্যামসাং ওয়ান ইউআই ৩

এই বিভাগ থেকে আরও পড়ুন

‘নগদ’র ক্যাশ আউটে চার্জ বাড়াতে তদবির করছে বিকাশ
নির্বাচিত

‘নগদ’র ক্যাশ আউটে চার্জ বাড়াতে তদবির করছে বিকাশ

হিডেন ক্যামেরা শনাক্ত করার উপায়
নির্বাচিত

হিডেন ক্যামেরা শনাক্ত করার উপায়

২০২১ সালের বিশ্বসেরা অ্যাপ টিকটক
প্রযুক্তি সংবাদ

২০২১ সালের বিশ্বসেরা অ্যাপ টিকটক

৫ লাখ গ্রাহকের ব্যক্তিগত তথ্য বিক্রি করলো জুম
নির্বাচিত

৫ লাখ গ্রাহকের ব্যক্তিগত তথ্য বিক্রি করলো জুম

এসি রুমে ফ্যান চালান? জানুন কাজটি ঠিক না ভুল
কিভাবে করবেন

পুরোনো এসি ঘরে থাকলে বিদ্যুৎ বিল কি বেশি আসে?

ট্রিলিয়ন ডলার ক্লাবে এবার মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

এআই প্রযুক্তির উন্নয়নে মাইক্রোসফটের বিনিয়োগ

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানের বিরুদ্ধে হামলা, চাপের মুখে ট্রাম্প প্রশাসন
বিবিধ

ইরানের বিরুদ্ধে হামলা, চাপের মুখে ট্রাম্প প্রশাসন

গ্যালারির ছবি থেকে ভিডিও বানাবে স্যামসাংয়ের নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

ফিচারের চাকচিক্য নাকি স্থায়িত্ব: কেন অ্যাপল-স্যামসাং ছাড়ছেন গ্রাহকরা?

‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রযুক্তি সংবাদ

‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

ক্ষেপণাস্ত্র ঠেকানোর মজুদ ফুরিয়ে আসছে উপসাগরীয় দেশগুলোর
বিবিধ

ক্ষেপণাস্ত্র ঠেকানোর মজুদ ফুরিয়ে আসছে উপসাগরীয় দেশগুলোর

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix