Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সাশ্রয়ী দামে ভিভোর গেমিং ফোন ওয়াই ২০ জি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 2 March 2021
সাশ্রয়ী দামে ভিভোর গেমিং ফোন ওয়াই ২০ জি
Share on FacebookShare on Twitter

সাধ্যের মধ্যে এবার উপভোগ করা যাবে স্মার্টফোনে গেমিংয়ের অসাধারণ অভিজ্ঞতা। গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে ভিভো ওয়াই২০জি মডেলের নতুন একটি চমৎকার স্মার্টফোন। স্মার্টফোনে গেমিংয়ের কথা মাথায় রেখেই ওয়াই২০জি ফোনে ভিভো ব্যবহার করেছে দুর্দান্ত গেমিং প্রসেসর।

২ মার্চ থেকে গ্রাহকরা ভিভোর অথোরাইজড শপ, পিকাবো, জিএন্ডজি অথবা রবিশপের ই-কমার্স স্টোরগুলো থেকে ভিভো ওয়াই২০জি স্মার্টফোনটি ১৭ হাজার ৯৯০ টাকায় কিনতে পারছেন।

ভিভো ওয়াই২০জি স্মার্টফোনে থাকছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি, সাথে থাকছে ৫০০০ এমএএইচ সক্ষমতার ব্যাটারি। ভিভো ওয়াই২০জি স্মার্টফোনটি একবার পুরো চার্জ দেওয়ার পর টানা আট ঘন্টা গেমিং করা যাবে স্বচ্ছন্দ্যে। আর সম্পূর্ণ চার্জ দেওয়ার পর ২০ ঘন্টা পর্যন্ত অনলাইন এইচডি মুভি স্ট্রিমিংয়ের জন্য ব্যবহার করা যাবে। চার্জ ফুরিয়ে যাবার শঙ্কায় সঙ্গে পাওয়ার ব্যাংক নিয়ে চলতে হবে না। এর সাথে রয়েছে রিভার্স চার্জিংয়ের সুবিধাও।

ভিভো ওয়াই২০জি হ্যালিও জি-৮০ অক্টাকোর প্রসেসরে তৈরি, যার সর্বোচ্চ ক্লক স্পিড দুই গিগাহার্টজ। অর্থাৎ গেমিংয়ের কথা মাথায় রেখেই তৈরি হয়েছে ওয়াই সিরিজের এই মডেলটি। এতে হাইপার ইঞ্জিন গেম প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, ফলে টানা গেম খেললেও মোবাইল ফোনটি গরম হয়ে যাবে না। স্টেরিও শব্দ ব্যবস্থাপনা এবং ই-স্পোর্টস প্রযুক্তি সংযুক্তির কারণে এই স্মার্টফোনটি থেকে ভিডিও গেমিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে খুব সহজেই। আর মোবাইল গেমিংয়ে বসে বাস্তবিক প্রতিযোগিতার আবহ উপভোগ করা যাবে। এমনকি ‘ডোন্ট ডিস্টার্ব মোড’ চালু রেখে গেমিং করা যাবে। ফলে কল এবং ক্ষুদে বার্তার কারণে খেলার কোনো ব্যাঘাত হবে না।

ভিভো ওয়াই২০জি এর র‌্যাম ৬ জিবি ও রম ১২৮ জিবি’র। তবে স্মার্টফোনটিতে অতিরিক্ত মেমোরি কার্ড ব্যবহারের আলাদা ব্যবস্থাও রয়েছে। সেখানে এক টেরাবাইট সক্ষমতার মেমোরি ব্যবহার করা যাবে।

ভিভো ওয়াই২০জি’তে আরও আছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি। সেখানে আঙুল স্পর্শ করলে এক সেকেন্ডের এক-তৃতীয়াংশ সময়ের মাঝে সচল হয়ে উঠবে স্ক্রিন। আছে ফেস আনলক প্রযুক্তির সুবিধাও।

ওয়াই২০জি মডেলে তিনটি ক্যামেরা থাকছে। প্রধান ক্যামেরাটি ১৩ মেগাপিক্সেলের, এর সঙ্গে আছে দুই মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং দুই মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা। আর ফ্রন্ট ক্যামেরা আছে আট মেগাপিক্সেলের। ক্যামেরার সঙ্গে ফেইস বিউটি, পোট্রেট মুড, ইফেক্ট এবং ফিল্টার প্রযুক্তি সন্নিবেশিত থাকছে, যা ছবিকে আরও আকর্ষণীয় ও প্রাণবন্ত করে তুলবে।

হাই ডেফিনেশন (এইচডি+) রেজ্যুলুশনের সাড়ে ছয় ইঞ্চি স্ক্রিন গ্রাহককে মুগ্ধ করবে। স্ক্রিনে সংযুক্ত করা হয়েছে চোখের জন্য ক্ষতিকর ব্লু লাইট ঠেকানোর আই-প্রটেকশন প্রযুক্তি।

বাংলাদেশে ভিভো ওয়াই২০জি অবসিডিয়ান ব্ল্যাক এবং পিউরিস্ট ব্লু রঙে পাওয়া যাবে।

ভিভো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ডিউক বলেন, ভিভো’র ওয়াই সিরিজ বাংলাদেশের অন্যতম জনপ্রিয় স্মার্টফোন হয়ে উঠছে ধীরে ধীরে। ওয়াই২০জি এই সিরিজকে আরও বেশি জনপ্রিয় করে তুলবে। তিনি আরও বলেন, এই মোবাইল গেমিংয়ের ভিন্ন স্বাদ তুলে ধরবে গ্রাহকদের কাছে। কোনো বিড়ম্বনা ছাড়াই দীর্ঘক্ষণ গেম খেলা যাবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ভিভো

এই বিভাগ থেকে আরও পড়ুন

আসছে এলজি ডুয়াল স্ক্রিনের স্মার্টফোন উইং
নির্বাচিত

আসছে এলজি ডুয়াল স্ক্রিনের স্মার্টফোন উইং

আসছে ভাঁজযোগ্য নকিয়া ফোন
নির্বাচিত

আসছে ভাঁজযোগ্য নকিয়া ফোন

স্মার্টফোনের চেয়েও পাতলা স্মার্ট টিভি আনল ওয়ানপ্লাস
নির্বাচিত

স্মার্টফোনের চেয়েও পাতলা স্মার্ট টিভি আনল ওয়ানপ্লাস

হুয়াওয়ের ফাইভ-জি নিয়ে তর্ক-বিতর্ক
নির্বাচিত

হুয়াওয়ের ফাইভ-জি নিয়ে তর্ক-বিতর্ক

আগামীর জন্য বিনিয়োগ: সিঙ্গার বাংলাদেশের নতুন যুগ
প্রযুক্তি বাজার

আগামীর জন্য বিনিয়োগ: সিঙ্গার বাংলাদেশের নতুন যুগ

চমকপ্রদ ফিচারে রিয়েলমির নতুন সংযোজন করা হল রিয়েলমি কিউ৩ এস
নির্বাচিত

কম দামে ভালো ক্যামেরার ৫ ফোন

Load More

ট্রেন্ডিং টপিক

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে
প্রযুক্তি সংবাদ

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০
প্রযুক্তি সংবাদ

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

‘আসসালামু আলাইকুম’ সম্ভাষণে ২৪ ঘণ্টায় আইপিএস বদলি
সোশ্যাল মিডিয়া

‘আসসালামু আলাইকুম’ সম্ভাষণে ২৪ ঘণ্টায় আইপিএস বদলি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

২৪ দশমিক ২ মেগাপিক্সেলের ফুল-ফ্রেম মিররলেস ক্যামেরা ‘ইওএস...

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

অ্যাপলের ফোল্ডেবল আইফোনের চ্যালেঞ্জ, শাওমি আনল ১৮ ফোল্ড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

02 March 2021

সাশ্রয়ী দামে ভিভোর গেমিং ফোন ওয়াই ২০ জি

Techzoom.TV |
TechzoomTV