Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নতুন উদ্ভাবনের প্রতিশ্রুতিতে শেষ হলো বিসিএসআইআরের বিজ্ঞান সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১৪ মার্চ ২০২১
নতুন উদ্ভাবনের প্রতিশ্রুতিতে শেষ হলো বিসিএসআইআরের বিজ্ঞান সম্মেলন
Share on FacebookShare on Twitter

আগামী দিনে নতুন নতুন গবেষণা ও উদ্ভাবনের প্রতিশ্রুতি দিয়ে শেষ হলো দেশের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মিলনমেলা। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) ঢাকা ক্যাম্পাসে আজ শনিবার বিকালে পর্দা নেমেছে তিন দিনের আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্মেলন ২০২১-এর।

বাংলাদেশ, আমেরিকা, কানাডা, জার্মানি, চীন ও ভারতসহ বিশে্বর বিভিন্ন দেশের এক হাজারের বেশি বিজ্ঞানী, গবেষক ও প্রকৌশলী দেশের ইতিহাসে এই প্রথম সশরীরে ও ভার্চুয়ালভাবে তাদের গবেষণাকর্ম উপস্থাপন করেন।

সমাপনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্মেলনের সফলতাকে অভিনন্দন জানিয়ে মন্ত্রী বলেন, ‘স্টিম ইঞ্জিন আবিষ্কারের ১০০ বছর পর এবং বিদ্যুৎ আবিষ্কারের ৮০ বছর পর ভারতবর্ষে এর ব্যবহার শুরু হয়। কিন্তু বর্তমানে আইসিটির মহাবিপ্লব শুরু হওয়ায় সঙ্গে সঙ্গে বাংলাদেশ তার সঙ্গে যুক্ত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে ডিজিটাল বাংলাদেশ আজ বিশ্বদরবারে উদাহরণ সৃষ্টি করেছে।’

তথ্যমন্ত্রী এই সময় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার একটি বক্তব্য স্মরণ করেন। কেনিয়া সফরের সময় ওবামা বলেন, ‘আইসিটি ব্যবহার করে গ্রামীণ অর্থনীতির ব্যাপক পরিবর্তন কীভাবে করা যায় আফ্রিকার দেশগুলো বাংলাদেশের কাছ থেকে তা শিখতে পারে।

তথ্যমন্ত্রী বিসিএসআইআরসহ দেশের বিজ্ঞানী ও গবেষকদের তাদের অসামান্য কৃতিত্বের জন্য ধন্যবাদ জানান। তিনি স্মরণ করিয়ে দেন যে, হেনরি কিসিঞ্জারের তলাবিহীন ঝুড়ির বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। শুধু তাই নয়, টেলিমেডিসিন থেকে শুরু করে অনলাইনে অর্থ প্রেরণ এমনকি উপজেলা পরিষদে এক ছাদের নিচে সব পরিষেবা সবই সম্ভব হয়েছে সজীব ওয়াজেদ জয়-এর ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের মাধ্যমে।’ আন্তর্জাতিক এই সম্মেলনে সব তরুণ বিজ্ঞানীর মেধা ও যোগ্যতা উন্নত বাংলাদেশ গড়ার কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

সমাপনী অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তিনি বলেন, ‘যেকোনো দেশের শিক্ষা বা বিজ্ঞানচর্চার মূল চাবিকাঠি মাতৃভাষায় শিক্ষা অর্জন করা। জাপান, জার্মানি, চীন এবং অনেক উন্নত দেশ উচ্চ শিক্ষায়ও তাদের মাতৃভাষা ব্যবহার করে। ফলে শিক্ষার্থীরা যেকোনো কঠিন বিষয় সহজেই বুঝতে পারে।’ বিসিএসআইআরও বিজ্ঞান গবেষণার বিভিন্ন জটিল বিষয় বাংলায় তৈরি ও প্রচারের উদ্যোগ নিতে পারে বলে অভিমত দেন প্রতিমন্ত্রী।

মহিবুল হাসান চৌধুরী বলেন, এ দেশের বিজ্ঞানীরা তথ্য-যোগাযোগ, পরিবেশ, সোলার এনার্জি, আর্সেনিক দূরীকরণ, পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করছে যা বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করতে সহায়ক হবে।

অনুষ্ঠানের সভাপতি বিসিএসআইআরের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ তার ভাষণে বলেন, ‘কোভিডের মতো বিশ^ব্যাপী দুর্যোগ সত্ত্বেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। তিনি বিসিএসআইআরের বিজ্ঞানীদের স্মরণ করিয়ে দেন যে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় বিশিষ্ট শিক্ষাবিদ ড. মুহাম্মদ কুদরাত-এ-খুদার হাত ধরে বিসিএসআইআর দেশের অন্যতম প্রধান গবেষণা কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করে। বর্তমান সরকারের পক্ষে এই কেন্দ্রকে নিরলসভাবে সহযোগিতা ও পরামর্শ দিয়ে যাচ্ছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান এবং মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আনোয়ার হোসেন।

এ সময় সিনিয়র সচিব বাংলাদেশে এই প্রথম সহস্রাাধিক দেশি-বিদেশি গবেষক, বিজ্ঞানী এবং প্রকৌশলীদের অংশগ্রহণে সফলভাবে সমাপ্ত আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্মেলনের কয়েকটি তথ্য তুলে ধরেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্মার্টফোনে ‘সার্কেল টু সার্চ’ নামে বিশেষ ফিচার এলো
নির্বাচিত

স্মার্টফোনে ‘সার্কেল টু সার্চ’ নামে বিশেষ ফিচার এলো

বিবাহিত নারীরা গুগলে যা বেশি খোঁজেন
নির্বাচিত

বিবাহিত নারীরা গুগলে যা বেশি খোঁজেন

কেনার ২৪ ঘন্টার মধ্যে বিস্ফোরিত হল রিয়েলমি এক্সটি
নির্বাচিত

কেনার ২৪ ঘন্টার মধ্যে বিস্ফোরিত হল রিয়েলমি এক্সটি

শুরু হলো ভিসা’র নতুন ক্যাম্পেইন, গ্রাহকদের জন্য থাকছে বিভিন্ন পুরস্কার
প্রযুক্তি সংবাদ

শুরু হলো ভিসা’র নতুন ক্যাম্পেইন, গ্রাহকদের জন্য থাকছে বিভিন্ন পুরস্কার

করোনা ভাইরাস থেকে বাঁচার উপায় জানালো গুগল
প্রযুক্তি সংবাদ

করোনা ভাইরাস থেকে বাঁচার উপায় জানালো গুগল

স্যামসাং গ্যালাক্সি এস ২১ আল্ট্রাঃ কি আছে এতে? 
নির্বাচিত

স্যামসাং গ্যালাক্সি এস ২১ আল্ট্রাঃ কি আছে এতে? 

Load More

ট্রেন্ডিং টপিক

অনলাইনে যেভাবে দেখবেন আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ
নির্বাচিত

অনলাইনে যেভাবে দেখবেন আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ

কম বাজেটে মোটোরোলার সেরা ৩ স্মার্টফোন: ফিচার ও দামের চুলচেরা বিশ্লেষণে কোনটি কিনবেন?
প্রযুক্তি সংবাদ

কম বাজেটে মোটোরোলার সেরা ৩ স্মার্টফোন: ফিচার ও দামের চুলচেরা বিশ্লেষণে কোনটি কিনবেন?

উইন্ডোজ ১০-এর নিরাপত্তা আপডেটের মেয়াদ বাড়লো
প্রযুক্তি পরামর্শ

উইন্ডোজ ১০-এর নিরাপত্তা আপডেটের মেয়াদ বাড়লো

গুগল এলার্টে ভেনেজুয়েলায় প্রাণ বাঁচল লাখো মানুষের!
নির্বাচিত

গুগল এলার্টে ভেনেজুয়েলায় প্রাণ বাঁচল লাখো মানুষের!

সপ্তাহের সবচেয়ে পঠিত

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফাঁস হলো ফোল্ডেবল ‘আইফোন আল্ট্রা’র ডামি মডেল
নির্বাচিত

ফাঁস হলো ফোল্ডেবল ‘আইফোন আল্ট্রা’র ডামি মডেল

আগামী সেপ্টেম্বর মাসে আইফোন ১৮ প্রো সিরিজের পাশাপাশি...

ভারতে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিশাল এলাকা

ভারতে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিশাল এলাকা

বুয়েট ও চুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচি অনুষ্ঠিত

বুয়েট ও চুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচি অনুষ্ঠিত

ডিবিএইচ এর সাধারণ সভায় ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

ডিবিএইচ এর সাধারণ সভায় ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৪ মার্চ ২০২১

নতুন উদ্ভাবনের প্রতিশ্রুতিতে শেষ হলো বিসিএসআইআরের বিজ্ঞান সম্মেলন

Techzoom.TV |
TechzoomTV