Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পুরোনো গুগল পিক্সেল ফোন দিয়েই তৈরি হবে ডাটা সেন্টার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 29 July 2026
পুরোনো গুগল পিক্সেল ফোন দিয়েই তৈরি হবে ডাটা সেন্টার
Share on FacebookShare on Twitter

পুরোনো স্মার্টফোন এখন আর শুধু ফেলে দেওয়ার বস্তু নয়, এগুলো দিয়েই তৈরি হতে পারে ছোট আকারের ডাটা সেন্টার। এমনই এক নতুন উদ্যোগ নিয়েছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সান দিয়েগোর গবেষকরা। পুরোনো গুগল পিক্সেল ফোনকে পুনরায় ব্যবহার করে কম খরচে কম্পিউটিং ক্লাস্টার তৈরির সম্ভাবনা নিয়ে কাজ করছেন তারা।

গুগল রিসার্চের এক ব্লগে প্রকাশিত তথ্য অনুযায়ী, গবেষকরা গুগলের সঙ্গে যৌথভাবে বাতিল হওয়া পিক্সেল ফোনের মাদারবোর্ড ব্যবহার করে একটি পরিবেশবান্ধব কম্পিউটিং প্ল্যাটফর্ম তৈরির উদ্যোগ নিয়েছেন।

গবেষকদের এই পদ্ধতিতে পুরোনো পিক্সেল ফোন থেকে ডিসপ্লে, ব্যাটারি, কাভার ও স্পিকারের মতো অংশ সরিয়ে শুধু মাদারবোর্ড ব্যবহার করা হচ্ছে। এরপর একাধিক মাদারবোর্ড একত্র করে তৈরি করা হচ্ছে ফোন ক্লাস্টার কম্পিউটিং সিস্টেম, যা ছোট আকারের ডাটা সেন্টারের মতো কাজ করবে।

গুগলের তথ্য অনুযায়ী, একটি স্মার্টফোনের কার্বন ফুটপ্রিন্টের প্রায় ৫০ শতাংশের সঙ্গে মাদারবোর্ডের সম্পর্ক রয়েছে। তাই পুরোনো ফোনের গুরুত্বপূর্ণ হার্ডওয়্যার পুনর্ব্যবহার করলে ই-বর্জ্য কমানোর পাশাপাশি পরিবেশের ওপর চাপও কমবে।

গবেষকরা জানিয়েছেন, ২০টি পিক্সেল ফোনের মাদারবোর্ড দিয়ে তৈরি একটি ক্লাস্টার প্রায় ৭৫ জন শিক্ষার্থীর একটি শ্রেণির প্রয়োজনীয় শিক্ষা অ্যাপ চালাতে সক্ষম। ভবিষ্যতে ২ হাজার ফোনের মাদারবোর্ড নিয়ে বড় একটি কম্পিউটিং ক্লাস্টার তৈরির পরিকল্পনা রয়েছে, যা একই সময়ে প্রায় ১০০টি শ্রেণির জন্য সেবা দিতে পারবে।

এই প্রকল্প সফল হলে স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ব্যয়বহুল নতুন অবকাঠামো তৈরির পরিবর্তে কম খরচে কম্পিউটিং সুবিধা দেওয়া সম্ভব হবে বলে মনে করছেন গবেষকরা।

গবেষণায় আরও দেখা গেছে, পুরোনো স্মার্টফোনের প্রসেসিং ক্ষমতা অনেক সময় আধুনিক সার্ভারের কাছাকাছি হতে পারে। উদাহরণ হিসেবে ২০২৩ সালের গুগল পিক্সেল ফোল্ডের কথা উল্লেখ করেছেন গবেষকরা। তাদের দাবি, নির্দিষ্ট কিছু পরীক্ষায় এই ফোনের একক-কোর পারফরম্যান্স আধুনিক কিছু সার্ভারের চেয়েও ভালো ফল দেখিয়েছে। গুগল রিসার্চ বলছে, বর্তমান অনেক স্মার্টফোনের একক-কোর পারফরম্যান্স আধুনিক মাল্টিকোর সার্ভারের সঙ্গে তুলনীয়।

বিশ্বজুড়ে দ্রুত স্মার্টফোন পরিবর্তনের কারণে ই-বর্জ্য বাড়ছে। গুগলের তথ্য অনুযায়ী, একজন ব্যবহারকারী গড়ে প্রায় চার বছর পরপর ফোন পরিবর্তন করেন। এর ফলে প্রতি বছর বিপুল সংখ্যক পুরোনো ফোন ফেলে দেওয়া হয়। ফোনে থাকা তামা, রূপা ও অন্যান্য মূল্যবান উপাদান পুনর্ব্যবহার না হলে নতুন করে এসব খনিজ উত্তোলনের প্রয়োজন হয়, যা পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। পাশাপাশি ফোনের লিথিয়াম-আয়ন ব্যাটারি সঠিকভাবে নিষ্পত্তি না করলে তা পরিবেশের জন্য ক্ষতিকর হতে পারে।

গবেষকদের মতে, পুরোনো ডিভাইসকে নতুন কাজে ব্যবহার করা গেলে একদিকে যেমন ই-বর্জ্য কমবে, অন্যদিকে শিক্ষা ও প্রযুক্তি খাতে কম খরচে নতুন সম্ভাবনা তৈরি হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: গুগল পিক্সেল

এই বিভাগ থেকে আরও পড়ুন

এপ্রিলের মধ্যেই নতুন আইপ্যাড নিয়ে আসবে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

এপ্রিলের মধ্যেই নতুন আইপ্যাড নিয়ে আসবে অ্যাপল

ডোমেইন নাম নিয়ে সাত বছরের লড়াইয়ে জিতল অ্যামাজন
প্রযুক্তি সংবাদ

ডোমেইন নাম নিয়ে সাত বছরের লড়াইয়ে জিতল অ্যামাজন

যে কারণে ‘উধাও’ হচ্ছে ফেসবুক আইডি ও গ্রুপ
প্রযুক্তি সংবাদ

যে কারণে ‘উধাও’ হচ্ছে ফেসবুক আইডি ও গ্রুপ

আলাদা ধরনের ক‍্যামেরার সঙ্গে এই ফোনগুলি তৈরি করেছে নিজের পরিচয়
নির্বাচিত

আলাদা ধরনের ক‍্যামেরার সঙ্গে এই ফোনগুলি তৈরি করেছে নিজের পরিচয়

স্মার্টফোন ব্যবহারে যা মানলে চোখ সুরক্ষিত থাকবে
প্রযুক্তি পরামর্শ

লুকিয়ে কেউ আপনার ফোন ব্যবহার করলে জানবেন যেভাবে

পিক্সেল ৯ সিরিজের স্মার্টফোন আনল গুগল
নির্বাচিত

পিক্সেল ৯ সিরিজের স্মার্টফোন আনল গুগল

Load More

ট্রেন্ডিং টপিক

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট
প্রযুক্তি সংবাদ

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

এবার ২০৩ কোটি টাকা ঋণখেলাপি, টেকনো ড্রাগসের কারখানা নিলামে
অর্থ ও বাণিজ্য

এবার ২০৩ কোটি টাকা ঋণখেলাপি, টেকনো ড্রাগসের কারখানা নিলামে

প্রিয়শপে এআই-চালিত বাংলা ভয়েস অর্ডারিং প্রযুক্তি চালু
ই-কমার্স

প্রিয়শপে এআই-চালিত বাংলা ভয়েস অর্ডারিং প্রযুক্তি চালু

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100
নির্বাচিত

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

29 July 2026

পুরোনো গুগল পিক্সেল ফোন দিয়েই তৈরি হবে ডাটা সেন্টার

Techzoom.TV |
TechzoomTV