Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভালো নেই নকিয়া!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২১ মার্চ ২০২১
সম্পদ বিক্রি ও একীভূতকরণের পথ খুঁজছে নকিয়া
Share on FacebookShare on Twitter

ভালো নেই নকিয়ার অবস্থা। একসময়ের টেকজায়ান্ট ফিনল্যান্ডভিত্তিক এই মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান এবার বিশ্বব্যাপী ৫ হাজার থেকে ১০ হাজার কর্মী ছাঁটাই করার ঘোষণা দিয়েছে।

ব্যয় সংকোচনের অংশ হিসেবে আগামী দুই বছরের মধ্যে এ কর্মী ছাঁটাই করবে কোম্পানিটি। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তবে কোন অঞ্চল থেকে এই সংখ্যক কর্মী ছাঁটাই করা হবে, তা স্পষ্ট করেনি নোকিয়া। বর্তমানে ৫জি নেটওয়ার্কে মনোযোগ দেওয়া ছাড়াও ক্লাউড কম্পিউটিং ও ডিজিটাল অবকাঠামোগত গবেষণায় বেশি বেশি বিনিয়োগের পরিকল্পনা করছে নোকিয়া।

বিশ্বজুড়ে এখন নোকিয়ার কর্মীসংখ্যা ৯০ হাজার। ২০১৫ সাল থেকেই কোম্পানিটি কর্মী ছাঁটাই করে আসছে। এখন পর্যন্ত হাজার হাজার কর্মী ছাঁটাই হয়েছে। এবার ৬০০ মিলিয়ন ইউরো ব্যয় কমানোর লক্ষ্যে কোম্পানিটি আবারও ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিল।

নকিয়ার এক মুখপাত্র জানিয়েছেন, ‘এই অবস্থাটা এখন শুধুই অনুমান। এ নিয়ে বিস্তারিত মন্তব্য করার সময় এখনো আসেনি। আমরা এখন শুধু স্থানীয় পর্যায়ের কর্মীদের বিষয়টি জানিয়ে রাখছি। তবে যেখানে যেখানে আলোচনার প্রয়োজন পড়বে, শিগগিরই সেসব আলোচনা শুরুর ব্যাপারে আমরা আশবাদী।’

২০২০ সাল পর্যন্ত ইউরোপে প্রায় ৪০ হাজার, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ২০ হাজার ৫০০, চীনে ১৩ হাজার ৭০০, উত্তর আমেরিকায় ১২ হাজার ও লাতিন অঞ্চলে ৩ হাজার ৭০০ কর্মী কাজ করছেন নোকিয়ার। নতুন ছাঁটাই কর্মসূচি অনুযায়ী, ফিনল্যান্ডে কোম্পানিটির সদর দপ্তরের আনুমানিক ৩০০ কর্মীকে এবার ছাঁটাই করা হতে পারে। গত বছর ফ্রান্সে সহস্রাধিক কর্মী ছাঁটাই করেছিল নোকিয়া। কয়েক বছর ধরে প্রায় সব দেশে কোম্পানিটি কর্মী ছাঁটাই করে চলেছে।

নোকিয়ার প্রধান নির্বাহী পেক্কা লান্ডমার্ক এ প্রসঙ্গে বলেন, ‘আমাদের কর্মীদের ওপর প্রভাব ফেলতে পারে এমন সিদ্ধান্তগুলো কখনো হালকাভাবে নেওয়া হয় না। এই প্রক্রিয়ায় সবার প্রতি (যাদের ছাঁটাই করা হবে) কোম্পানির পক্ষ থেকে সহযোগিতা নিশ্চিত করার বিষয়টিতে আমি অগ্রাধিকার দেব।’

গত বছর দায়িত্ব নেন পেক্কা লান্ডমার্ক। এরপর ৫জি লক্ষ্য পূরণে বাধা হতে পারে, এমন বিষয়গুলো পুনর্গঠনের চেষ্টা করছেন তিনি। সুইডেনের টেলিকম কোম্পানি এরিকসন এবং চীনের হুয়াওয়ের মতো প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে নোকিয়ার পারফরম্যান্সকে বাড়ানোই মূল উদ্দেশ্য তার।

নকিয়া একসময় বিশ্বের বৃহত্তম হ্যান্ডসেট প্রস্তুতকারক ছিল, তবে অ্যাপল-এর আইফোন এবং স্যামসাংয়ের গ্যালাক্সির মতো ইন্টারনেট ব্যবহারে উপযোগী টাচস্ক্রিন ফোনগুলোর জনপ্রিয়তা অনুমান করতে ব্যর্থ হয়েছিল এই কোম্পানি। পরে ধীরে ধীরে প্রতিযোগিতায় তীব্রভাবে হেরে যায় তারা। তবে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে তারা।

গত ২৪ ফেব্রুয়ারি স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস উপলক্ষে ‘এক্স’, ’এক্স প্লাস’ ও ‘এক্সএল’ নামে অ্যান্ড্রয়েডের কাস্টমাইজড সংস্করণের তিনটি ফোন উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি। দীর্ঘদিন ধরেই নোকিয়া অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোন আনবে বলে প্রযুক্তি বিশ্বে আলোচনা হচ্ছিল।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: নকিয়া

এই বিভাগ থেকে আরও পড়ুন

২০২১ সালে এই ফোনগুলি লঞ্চ করবে শাওমি
নির্বাচিত

২০২১ সালে এই ফোনগুলি লঞ্চ করবে শাওমি

সব অপারেটরের গ্রাহকরা স্থানীয় রিটেইলারদের মাধ্যমে নিতে পারবেন টফি সাবস্ক্রিপশন
টেলিকম

সব অপারেটরের গ্রাহকরা স্থানীয় রিটেইলারদের মাধ্যমে নিতে পারবেন টফি সাবস্ক্রিপশন

মিড বাজেটের সেরা ফোন রেডমি কে ৪০ প্রো
নির্বাচিত

মিড বাজেটের সেরা ফোন রেডমি কে ৪০ প্রো

এআইয়ের সহায়তায় যুক্তরাষ্ট্রে সাইবার হামলা বাড়াচ্ছে রাশিয়া-চীন: মাইক্রোসফট
নির্বাচিত

এআইয়ের সহায়তায় যুক্তরাষ্ট্রে সাইবার হামলা বাড়াচ্ছে রাশিয়া-চীন: মাইক্রোসফট

নিজস্ব সার্চ ইঞ্জিন আনছে অ্যাপল!
নির্বাচিত

অ্যাপলের নতুন সফটওয়্যার কি আশীর্বাদ হয়ে উঠবে

ঘরে বসে অর্ডার করলে পোস্ট অফিসের মাধ্যমে মিলবে টেলিটক সিম
টেলিকম

ঘরে বসে অর্ডার করলে পোস্ট অফিসের মাধ্যমে মিলবে টেলিটক সিম

Load More

ট্রেন্ডিং টপিক

নতুন কারখানায় আলোচিত ‘৭৩৭ ম্যাক্স’ উৎপাদন শুরু করছে বোয়িং
অর্থ ও বাণিজ্য

নতুন কারখানায় আলোচিত ‘৭৩৭ ম্যাক্স’ উৎপাদন শুরু করছে বোয়িং

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন
নির্বাচিত

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

টেক জায়ান্টদের একচেটিয়া নিয়ন্ত্রণ বাড়ার শঙ্কা
প্রযুক্তি সংবাদ

টেক জায়ান্টদের একচেটিয়া নিয়ন্ত্রণ বাড়ার শঙ্কা

‘ক্লিন টংগিবাড়ী, গ্রীন টংগিবাড়ী’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ
সোশ্যাল মিডিয়া

‘ক্লিন টংগিবাড়ী, গ্রীন টংগিবাড়ী’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি

ফোনে কথা বলার খরচ কমছে

HUAWEI nova Y74 বাংলাদেশে: ৬,৬২০mAh ব্যাটারি, ৫০MP ক্যামেরা ও ২৫৬GB স্টোরেজ

HUAWEI nova Y74 বাংলাদেশে: ৬,৬২০mAh ব্যাটারি, ৫০MP ক্যামেরা ও ২৫৬GB স্টোরেজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আন্তর্জাতিক অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ
ই-কমার্স

আন্তর্জাতিক অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ

বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণে নতুন দিগন্ত উন্মোচন করেছে...

হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স রিভিউ: গুগল সার্ভিস ও প্রিমিয়াম পারফরম্যান্সে চমকে দিল!

হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স রিভিউ: গুগল সার্ভিস ও প্রিমিয়াম পারফরম্যান্সে চমকে দিল!

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

সর্বোচ্চ ২০ হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছে রিভো, অফার শেষ ২৫ জুন

সর্বোচ্চ ২০ হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছে রিভো, অফার শেষ ২৫ জুন

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২১ মার্চ ২০২১

ভালো নেই নকিয়া!

Techzoom.TV |
TechzoomTV