Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ই-কমার্সের মাধ্যমে মৃৎশিল্পকে জনপ্রিয় করছেন ময়মনসিংহের তাপস চন্দ্র পাল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১
ই-কমার্সের মাধ্যমে মৃৎশিল্পকে জনপ্রিয় করছেন ময়মনসিংহের তাপস চন্দ্র পাল
Share on FacebookShare on Twitter

খাতুনে জান্নাত আশা, ময়মনসিংহ জেলা প্রতিনিধি, টেকজুম টিভি// ময়মনসিংহ সদরের একজন ই-কমার্স উদ্যোক্তা তাপস চন্দ্র পাল, যিনি কাজ করছেন মৃৎশিল্প বা মাটির তৈরী বিভিন্ন পণ্য নিয়ে, উদ্যোগের নাম “মাটি ও মৃৎশিল্প”। উদ্যোক্তার পাশাপাশি তিনি একজন ছাত্র, বিবিএ করছেন গাজীপুর ন্যাশনাল ইউনিভার্সিটিতে। গতবছর ৩১ শে মে ২০২০ থেকে ই-কমার্স সেক্টরে তার এই উদ্যোগের শুরু হলেও পেশাটা তার বংশগত ভাবেই শুরু হয়ে এসেছে, কারণ তার পরিবারের সবাই এর সাথে জড়িত।

মৃৎশিল্পের এই অসাধারন সব পণ্য তিনি কোথা থেকে সংগ্রহ করেন জানতে চাওয়া হলেই তিনি এ কথা বলেন যে, “এগুলো আমাদের পন্য, আমার মা বাবা তৈরি করেন, তাই আমাদের এগুলো সংগ্রহ করতে সোর্স খুঁজতে হয়না, বরং আমরাই এগুলো বানিয়ে গুদামজাত করে থাকি।“

এই শিল্প নিয়ে অনলাইনে কাজ করার কথা তিনি ভাবলেন কেনো জানতে চাওয়া হলে তিনি জানান, অনেকদিন যাবত তিনি দেখে আসছেন অনলাইনে মৃৎশিল্প নিয়ে অনেক মানুষ কাজ করছেন, কিন্তু বাস্তব জীবনে তারা এই পেশা বা এই পন্য উৎপাদনের সাথে জড়িত না বিধায় এই ব্যাপারে ১% ও জ্ঞান রাখেন না। তারা যেহেতু এই শিল্প নিয়ে কাজ করতে পারছে তবে তিনি কেনো পারবেন না! তিনি তো তাদের থেকে ভাল কিছু পারবেন , কেনো না এই পন্য সামগ্রীর উৎপাদনটাই তারা করে, পেশাটাই তাদের, তাই এর সম্পর্কে জানেন বেশি, ক্রেতাদেরকে তাই জানাতে পারবেনও বেশি। সেই চিন্তাধারা থেকেই তার এই শিল্প নিয়ে ই-কমার্স প্লাটফর্মে আগমন।

এই বিজনেসে কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন জানতে চাওয়া হলে তিনি বলেন, “অনলাইনে এই মাটির পন্য নিয়ে ব্যবসা করার মধ্যে অন্যতম সমস্যা হলো বাংলাদেশের কুরিয়ার এর বাজে সিষ্টেম। কারণ মাটির জিনিস একটা ভঙ্গুর পণ্য যত ভাল করেই প্যাকেজিং করে দেই না কেনো মনের মধ্যে একটা ভয় কাজ করে পন্যটা ভাল ভাবে পৌছাবে তো? এইটাই অন্যতম প্রধান সমস্যা।“

মৃৎশিল্পের ক্রেতা চাহিদা সম্পর্কে তার মতামত হল, মাটির জিনিসের অনলাইন চাহিদা ১০০ এর মধ্যে ৪০ভাগ বলে মনে করেন তিনি। এই পন্য সবাই ক্রয় করতে চায়না, শুধুমাত্র স্বাস্থ্য বিষয়ে সচেতন এবং সৌখিন নাগরিকদেরই এইসব পণ্যের প্রতি বেশি আগ্রহ, তারাই এগুলো ক্রয় করেন। কারণ মাটির হাড়ি পাতিলের রান্না সব থেকে স্বাস্থ্যসম্মত, এছাড়া কিছু সংখ্যক মানুষ শখের বসে কেনে শুধুমাত্র মাটির পাত্রে রান্না করবে আর অভিজাত ভাবে খাবার পরিবেশন করবে বলে। তার সবচেয়ে বিক্রিত পণ্য মাটির তরকারির পাতিল এবং কড়াই।

তাপস চন্দ্র পাল তার উদ্যোগের শুরু থেকে (৩১ শে মে ২০২০ থেকে) এই পর্যন্ত মোট ২ লক্ষ ৪২ হাজার টাকার মৃৎশিল্প সামগ্রী বিক্রয় করেছেন শুধুমাত্র অনলাইন প্লাটফর্মের মাধ্যমেই।

তার এই উদ্যোগ নিয়ে স্বপ্ন কি জানতে চাওয়া হলে তিনি বলেন, “উদ্যোগ নিয়ে স্বপ্ন একটাই মাটির হাড়ি পাতিল যে গ্যাসের চুলায় ব্যবহার করা যায়, দৈনন্দিন রান্না খাওয়ার সব কাজে ব্যবহার করা যায়, এর সাথে সবাইকে পরিচয় করিয়ে দিয়ে মৃৎশিল্পকে বাঁচিয়ে রাখা। আমি চাই আরো এগিয়ে যেতে,,আমার এই পণ্যের প্রচার বাড়াতে।“

এদেশের মৃৎশিল্পের শুরুটা যাদের হাত ধরে, সেই পাল সম্প্রদায়ের একজন উত্তরাধিকারী হিসেবে তাপস পাল চান, বাংলার হারানো এই ঐতিহ্য আবারো ফিরে আসুক গ্রামের পাশাপাশি এই শহুরে নগর জীবনেও। মৃৎশিল্প যেন বিলুপ্ত না হয়, যুগ যুগ ধরে যেন টিকে থাকে এটাই উনার প্রত্যাশা এবং এর জন্য তিনি একজন দায়িত্বশীল শিক্ষিত বংশধর হিসেবে এই ই-কমার্স সেক্টরের মাধ্যমে মৃতশিল্পকে জনপ্রিয় করে তুলতে কাজ করে যাবেন।

Tags: ই-কমার্সদেশি পণ্যে ই-কমার্সদেশিপণ্যের ই-কমার্স

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিনা পুঁজিতে ব্যবসা, লক্ষ লক্ষ টাকা ইনকাম, ২ প্রতারক গ্রেফতার
ই-কমার্স

বিনা পুঁজিতে ব্যবসা, লক্ষ লক্ষ টাকা ইনকাম, ২ প্রতারক গ্রেফতার

ডিজিটাল পদ্ধতিতে কেনাকাটা ও লেনদেনে ঝুঁকছে মানুষ
ই-কমার্স

ডিজিটাল পদ্ধতিতে কেনাকাটা ও লেনদেনে ঝুঁকছে মানুষ

ইভ্যালির সম্পদ বিক্রি-হস্তান্তরে নিষেধাজ্ঞা
ই-কমার্স

ইভ্যালির ২২ গ্রাহকের অগ্রিম টাকা ফেরত দিতে রুল

২৮ অক্টোবর ইভ্যালি ধন্যবাদ উৎসব
ই-কমার্স

২৮ অক্টোবর ইভ্যালি ধন্যবাদ উৎসব

ই-কমার্স ছড়িয়ে পড়ছে শহর ছাড়িয়ে গ্রামে
ই-কমার্স

ই-কমার্স ছড়িয়ে পড়ছে শহর ছাড়িয়ে গ্রামে

নকল ই-কমার্স সাইট বানিয়ে ১০ হাজার মানুষকে ঠকিয়ে ২৫ কোটি টাকা আদায়!
ই-কমার্স

নকল ই-কমার্স সাইট বানিয়ে ১০ হাজার মানুষকে ঠকিয়ে ২৫ কোটি টাকা আদায়!

Load More

ট্রেন্ডিং টপিক

অ্যাপলের নেতৃত্বে নতুন মুখ
নির্বাচিত

অ্যাপলের নেতৃত্বে নতুন মুখ

শিশুর জীবন বাঁচাতে তারা মিয়ার জাদুকরী খাঁচা, ডাক পাঠালো ফায়ার সার্ভিস
প্রযুক্তি সংবাদ

শিশুর জীবন বাঁচাতে তারা মিয়ার জাদুকরী খাঁচা, ডাক পাঠালো ফায়ার সার্ভিস

এক প্ল্যাটফর্মেই চ্যাটজিপিটি, ডিপসিক ও জেমিনি নিয়ে এলো রাইজ
টেলিকম

এক প্ল্যাটফর্মেই চ্যাটজিপিটি, ডিপসিক ও জেমিনি নিয়ে এলো রাইজ

ইরানের হাতে এলো যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা
বিবিধ

ইরানের হাতে এলো যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে নতুন ফিচার

হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীদের নিরাপত্তায় নানান ফিচার যুক্ত করেছে প্ল্যাটফর্মটি।...

ইরানের হাতে এলো যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা

ইরানের হাতে এলো যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা

যশোরে ‘অবৈধ’ ৪৪ মোবাইল ফোনসহ কারবারি আটক

রাজধানীতে অবৈধ মোবাইল চক্রের হাত ধরে তৈরি হচ্ছে নকল আইফোন ও স্যামসাং

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix