Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৫৩ কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য ফাঁস: আপনার তথ্য ঠিক আছে?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৭ এপ্রিল ২০২১
৫৩ কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য ফাঁস: আপনার তথ্য ঠিক আছে?
Share on FacebookShare on Twitter

ফেসবুকে আপনার ব্যক্তিগত গোপন তথ্য ফাঁস হয়েছে কিনা একটি টুল ব্যবহার করে তা আপনি এখন যাচাই করতে পারবেন। সারা বিশ্বের ৫৩ কোটি ফেসবুক ব্যবহারকারীর পরিচয়, ব্যক্তিগত তথ্য এবং ফোন নাম্বার ফাঁস হয়েছে যা হ্যাকারদের কাছে সুপরিচিত একটি অনলাইন ডেটাবেজ-এ প্রকাশিত হয়েছে। এর মধ্যে বাংলাদেশ থেকে ৩৮ লক্ষেরও বেশি ফেসবুক ব্যবহারকারীর তথ্য রয়েছে।

ফেসবুক ব্যবহারকারীরা এই ওয়েবসাইট: Have I Been Pwned থেকে এখন জেনে নিতে পারবেন তাদের ইমেইল ঠিকানা এবং মোবাইল ফোন নাম্বারও ফাঁস হয়েছে কিনা।

অবশ্য ফেসবুক কর্তৃপক্ষ বলছে, তথ্য ফাঁসের ঘটনাটি পুরোন এবং এটি ঘটেছে ২০১৯ সালে।

তবে বিভিন্ন দেশের সরকার এখন এ নিয়ে তদন্ত চালাচ্ছে। ব্লিপিংকম্পিউটারডটকম নামে একটি সাইটে সাইবার নিরাপত্তা নিয়ে এক রিপোর্ট থেকে জানা যাচ্ছে, ২০২০ সালের জুন মাস থেকে হ্যাকারদের একটি ফোরামে এসব তথ্য প্রকাশ হতে শুরু করে। ফোরাম সদস্যদের মধ্যে এই ডেটাবেজ বেচাকেনা শুরু হয়।

ফাঁস হওয়া ডেটাবেজে রয়েছে ব্যবহারকারীর ফেসবুক আইডি, মোবাইল ফোন নাম্বার, ইমেইল ঠিকানা, জন্ম তারিখ, লিঙ্গ, বৈবাহিক অবস্থা, অবস্থানের ঠিকানা, পেশা ইত্যাদি সম্পর্কে তথ্য।

ফেসবুক বলছে, বছর দেড়েক আগেই নিরাপত্তার ফাঁকফোকরগুলো বন্ধ করা হয়েছে।

তথ্য বিশ্লেষণকারীরা জানাচ্ছেন, এই ডেটাবেজ-এ ১০৬টি দেশের ৫৩ কোটি মানুষের তথ্য রয়েছে। এর মধ্যে এক কোটি ১০ লক্ষ ফেসবুক ব্যবহারকারীর তথ্য ব্রিটেন থেকে, যুক্তরাষ্ট্র থেকে তিন কোটি এবং অস্ট্রেলিয়া থেকে ৭০ লক্ষ মানুষের তথ্য ফাঁস করে দেয়া হয়েছে।

ফাঁস হওয়া তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৪ নম্বরে। বাংলাদেশের মোট ৩৮ লক্ষ ১৬ হাজার ৩৩৯ জনের তথ্য রয়েছে।

HaveIBeenPwned-এর একজন পরিচালক ট্রয় হান্ট বলছেন, সবার সব তথ্যই যে ফাঁস হয়েছে এমন না। তবে ৫০ কোটি লোকের ফোন নাম্বার ফাঁস হয়েছে। “সামান্য কিছু লোকের ইমেইল ঠিকানাও চুরি হয়েছে” বলে তিনি তার ওয়েবসাইটের একটি ব্লগে জানিয়েছেন।

ফেসবুকের তথ্য ফাঁস হয়েছে এমন খবর প্রচারিত হওয়ার পর তার ওয়েবসাইটের ট্রাফিক বেড়ে যাওয়ার পটভূমিতে মি. হান্ট সাইটে ফোন নাম্বার সার্চ ফাংশনটি যুক্ত করেন।

এর আগে মানুষ তাদের ইমেইল হ্যাক হয়েছে কিনা তা জানতে এই সাইটটি ব্যবহার করতেন।

এখন এই সাইটে গেলে ইউজাররা জানতে পারবেন তাদের ফোন নাম্বার ফাঁস হয়েছে কিনা।

“আমি এখন নিশ্চিত হয়ে বলতে চাইছি যে স্বল্প সংখ্যক নয়, এখন আমরা বিপুল সংখ্যক মানুষের প্রশ্নের জবাব দিতে পারবো।”

মার্ক জাকারবার্গের ফোন নাম্বারও ফাঁস হয়েছিল বলে বিশেষজ্ঞরা বলছেন।জানা যাচ্ছে যে ফেসবুকের ডেটাবেজ থেকে যাদের তথ্য ফাঁস হয়েছে তার মধ্যে এর প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের মোবাইল ফোন নাম্বারও রয়েছে। এই স্ক্রিনশটটি থেকে জানা যাচ্ছে মি. জাকারবার্গ সিগনাল অ্যাপটিও ব্যবহার করেন, যার মালিকানা ফেসবুকের নয়।

ইন্টারনেট নিরাপত্তা বিশ্লেষক ডেভ ওয়াকার মি. জাকারবার্গের ফোন নাম্বারের একটি স্ক্রিনশট শেয়ার করে টুইট করেছেন, “সম্প্রতি ফেসবুক থেকে যে তথ্য ফাঁস হয়েছে তার মধ্যে তার (মি. জাকারবার্গের) এই নাম্বারটি রয়েছে।”

নিরাপত্তার যুক্তি দেখিয়ে ফেসবুক ২০১১ সালে থেকে তার ব্যবহারকারীদের ফোন নাম্বার ডেটাবেজে যুক্ত করতে বলেছে। এর মাধ্যমে তারা ‘টু-ফ্যাক্টর অথেনটিকেশন’-এর ব্যবস্থা করেছে।

কিন্তু তার ডেটাবেজ থেকে সর্ব সম্প্রতি তথ্য ফাঁসের ঘটনা সম্পর্কে ফেসবুক খুব একটা মুখ খুলছে না। তারা শুধু এটুকুই বলেছে যে ২০১৯ সালের অগাস্ট মাসেই সমস্যাটি দূর করা হয়েছে।

“এব্যাপারে ফেসবুকের অবস্থান কী হবে তা নিয়ে তারা কোন কথা বলছে না,” মি. হান্ট লিখছেন, “তারা বলার চেষ্টা করেছে ২০১৯ সালের ঘটনাটিই সমস্যার মূলে রয়েছে, কিন্তু ব্যবহারকারীদের যেসব তথ্য খোলাখুলিভাবে এখনও পাওয়া যাচ্ছে সে সম্পর্কে তারা বিস্তারিত কিছু বলছে না।”

এসব বিষয় সম্পর্কে বিবিসির তরফ থেকে কিছু প্রশ্ন পাঠানো হলেও ফেসবুক তার কোন জবাব দেয়নি।

ইতোমধ্যে, ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা দেখভাল করে এমন বেশ কিছু দেশের কর্তৃপক্ষ ফেসবুকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশের ৬০ শতাংশ ভৌগোলিক এলাকার প্রায় ১০ কোটি মানুষ দ্রুতগতির ইন্টারনেট সুবিধা পাচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

দেশের ৬০ শতাংশ ভৌগোলিক এলাকার প্রায় ১০ কোটি মানুষ দ্রুতগতির ইন্টারনেট সুবিধা পাচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

টিএমজিবি এর কার্যনির্বাহী কমিটির সদস্যদের সাথে আইসিটি প্রতিমন্ত্রীর বৈঠক
প্রযুক্তি সংবাদ

টিএমজিবি এর কার্যনির্বাহী কমিটির সদস্যদের সাথে আইসিটি প্রতিমন্ত্রীর বৈঠক

হোয়াটসঅ্যাপে এলো সার্চ বার
নির্বাচিত

লুকিয়ে অন্য কেউ ব্যবহার করছে না তো আপনার হোয়াটসঅ্যাপ!

উপায় একাউন্টে কর্মীদের বেতন দেবে প্রাণ-আরএফএল গ্রুপ
প্রযুক্তি সংবাদ

উপায় একাউন্টে কর্মীদের বেতন দেবে প্রাণ-আরএফএল গ্রুপ

ঈশ্বরদীতে স্কুলছাত্রের আবিস্কৃত প্লান্ট থেকে কম খরচে অক্সিজেন উৎপাদন
প্রযুক্তি সংবাদ

ঈশ্বরদীতে স্কুলছাত্রের আবিস্কৃত প্লান্ট থেকে কম খরচে অক্সিজেন উৎপাদন

গিগাবাইট এর অরাস জেড৮৯০ মাদারবোর্ড নিয়ে এলো স্মার্ট
নির্বাচিত

গিগাবাইট এর অরাস জেড৮৯০ মাদারবোর্ড নিয়ে এলো স্মার্ট

Load More

ট্রেন্ডিং টপিক

অন্ধকারে গ্রাম বাংলা: লোডশেডিংয়ে পুড়ছে বরিশাল-রাজশাহী, ব্যাহত শিল্প ও কৃষি
অর্থ ও বাণিজ্য

অন্ধকারে গ্রাম বাংলা: লোডশেডিংয়ে পুড়ছে বরিশাল-রাজশাহী, ব্যাহত শিল্প ও কৃষি

এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, গ্রেপ্তার ৪ : ঢাকা শিক্ষা বোর্ড
পাঁচমিশালি

এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, গ্রেপ্তার ৪ : ঢাকা শিক্ষা বোর্ড

বাসের ভাড়া বাড়তে পারে, চূড়ান্ত সিদ্ধান্ত আজ
অটোমোবাইল

বাসের ভাড়া বাড়তে পারে, চূড়ান্ত সিদ্ধান্ত আজ

৪০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন
প্রযুক্তি বাজার

৪০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে নতুন ফিচার

হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীদের নিরাপত্তায় নানান ফিচার যুক্ত করেছে প্ল্যাটফর্মটি।...

ইরানের হাতে এলো যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা

ইরানের হাতে এলো যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা

যশোরে ‘অবৈধ’ ৪৪ মোবাইল ফোনসহ কারবারি আটক

রাজধানীতে অবৈধ মোবাইল চক্রের হাত ধরে তৈরি হচ্ছে নকল আইফোন ও স্যামসাং

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix