Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ সেবা কার্যক্রম উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১৪ এপ্রিল ২০২১
সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ সেবা কার্যক্রম উদ্বোধন
Share on FacebookShare on Twitter

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন করোনা ভাইরাস থেকে নিজেদের সুরক্ষায় জরুরী প্রয়োজনে বাইরে গেলে নিয়মিত মাস্ক পরিধান করা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং বাইরে থেকে এসে ২০ সেকেন্ড সাবান পানি দিয়ে হাত দেওয়ার কোনো বিকল্প নেই।

প্রতিমন্ত্রী আজ তার নির্বাচনী এলাকা নাটোরের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ সেবা কার্যক্রম উদ্বোধন ও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় প্রতিরক্ষা সামগ্রী মাস্ক বিতরণ অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন দেশে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার সাথে সাথেই প্রধানমন্ত্রীর নির্দেশে স্বাস্থ্য, শিক্ষা, সরবরাহ, ইন্টারনেট কানেক্টিভিটি এবং বিনোদন ব্যবস্থাসহ জনজীবন স্বাভাবিক রাখতে আইসিটি বিভাগ ৫টি কন্টিনিউটি বিজনেস প্লান চালু করে । প্রধানমন্ত্রীর নেতৃত্বে আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদের দিকনির্দেশনায় বিগত ১২ বছরে তথ্যপ্রযুক্তি খাতের বিভিন্ন অবকাঠামো গড়ে তোলার কারণে করোনা মহামারী সময় টেলিমেডিসিন সেবা, বিনোদন , শিক্ষার্থীদের ক্লাস বিচারিক কার্যক্রমসহ সবকিছু অনলাইনে চলমান রাখা সম্ভব হয়েছে।

মানব জাতির অদৃশ্য শত্রু করোনা ভাইরাসের নতুন নতুন ধরন আসছে উল্লেখ করে এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন ব্যক্তিগত, পরিবার ,দেশ ও ভবিষ্যত প্রজন্মের কথা চিন্তা করে সরকার ঘোষিত “কঠোর লকডাউন” ও নির্দেশনা মেনে চলতে হবে।
প্রতিমন্ত্রী জেলা-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীদের জন্য জীবন রক্ষাকারী অক্সিজেন সুবিধা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি ব্যবসায়ী কমিউনিটি, সচ্ছল ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং রাজনৈতিক নেতা-কর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান।

প্রতিমন্ত্রী এলাকার জনগণের চাহিদা অনুযায়ী আগামীতে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হবে বলেও জানান।

নাটোর জেলা প্রশাসক শাহ মো: রিয়াজের সভাপতিত্বে অনলাইন প্লাটফর্মে যুক্ত হয়ে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার খুরশিদ আলম, নাটোর জেলা সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান, সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিরুল ইসলাম, সিংড়া উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম, সিংড়া পৌরমেয়র জান্নাতুল ফেরদৌস, সিংড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আমিনুল ইসলাম, সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অহিদুর রহমান শেখ, নাটোর প্রেসক্লাব সভাপতি জালাল উদ্দিন ,সিংড়া প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ। পরে, প্রতিমন্ত্রী সিংড়া হাসপাতালের কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ সেবা ও এলাকার জনগণের মধ্যে ৫০ হাজার মাস্ক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ।

উল্লেখ্য,আবুল খায়ের গ্রুপের অর্থায়নে স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০টি বেডসহ ৬৪ পয়েন্টে এই কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থা চালু করা হয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

নিরাপদ ভ্রমণের লক্ষ্যে ট্যুর ফর সোশ্যাল গুডসের যাত্রা
প্রযুক্তি সংবাদ

নিরাপদ ভ্রমণের লক্ষ্যে ট্যুর ফর সোশ্যাল গুডসের যাত্রা

রাশিয়া থেকে ছয় লাখ টন ডিজেল কিনতে চায় বাংলাদেশ
অটোমোবাইল

বাতাস থেকেই তৈরি হবে জ্বালানি

ফোনের চার্জার সাদা ও কালো রঙের হয় কেন?
নির্বাচিত

ফোনের চার্জার সাদা ও কালো রঙের হয় কেন?

২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাস্টারপ্লান তৈরি হচ্ছে
প্রযুক্তি সংবাদ

২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাস্টারপ্লান তৈরি হচ্ছে

এআই সার্চের পরিধি বাড়িয়েছে গুগল
নির্বাচিত

এআই সার্চের পরিধি বাড়িয়েছে গুগল

এবার উচ্চারণ শেখা যাবে গুগল সার্চে
প্রযুক্তি সংবাদ

এবার উচ্চারণ শেখা যাবে গুগল সার্চে

Load More

ট্রেন্ডিং টপিক

টেক জায়ান্টদের একচেটিয়া নিয়ন্ত্রণ বাড়ার শঙ্কা
প্রযুক্তি সংবাদ

টেক জায়ান্টদের একচেটিয়া নিয়ন্ত্রণ বাড়ার শঙ্কা

জিডিপিতে আইসিটি খাতের অবদান ১০ শতাংশে উন্নীত করার মেগা পরিকল্পন
প্রযুক্তি সংবাদ

জিডিপিতে আইসিটি খাতের অবদান ১০ শতাংশে উন্নীত করার মেগা পরিকল্পন

ইনফিনিক্সের ‘ফুটবল ফিয়েস্তা’য় নিশ্চিত ক্যাশব্যাক ও মেগা পুরস্কার
প্রযুক্তি সংবাদ

ইনফিনিক্সের ‘ফুটবল ফিয়েস্তা’য় নিশ্চিত ক্যাশব্যাক ও মেগা পুরস্কার

দুর্বল নেটওয়ার্ক ও ভয়েস ও ডেটার মূল্যবৃদ্ধির খেসারত: গ্রাহক হারিয়ে আয় কমছে জিপির
টেলিকম

দুর্বল নেটওয়ার্ক ও ভয়েস ও ডেটার মূল্যবৃদ্ধির খেসারত: গ্রাহক হারিয়ে আয় কমছে জিপির

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি

ফোনে কথা বলার খরচ কমছে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ড চালু করলো গ্রামীণফোন
টেলিকম

৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ড চালু করলো গ্রামীণফোন

দেশের টেলিযোগাযোগ খাতে নতুন অধ্যায়ের সূচনা করে প্রথমবারের...

মোবাইল ফোন বিস্ফোরণে দগ্ধ হয়ে একজনের মৃত্যু

মোবাইল ফোন বিস্ফোরণে দগ্ধ হয়ে একজনের মৃত্যু

প্রশ্ন তুলেছিলেন গ্রকের নিরাপত্তা নিয়ে, হয়েছেন ছাঁটাই

প্রশ্ন তুলেছিলেন গ্রকের নিরাপত্তা নিয়ে, হয়েছেন ছাঁটাই

বিশ্ববাজারে শীর্ষস্থানে আইফোন ১৭ অ্যান্ড্রয়েডে সেরা স্যামসাংয়ের ‘এ’ সিরিজ

যুক্তরাষ্ট্রে জন্মহার কমে যাওয়ার নেপথ্যে কি আইফোন?

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৪ এপ্রিল ২০২১

সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ সেবা কার্যক্রম উদ্বোধন

Techzoom.TV |
TechzoomTV