Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এ বছর ১৮৬০ কোটি টাকা বিনিয়োগ করবে হুয়াওয়ে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১
এ বছর ১৮৬০ কোটি টাকা বিনিয়োগ করবে হুয়াওয়ে
Share on FacebookShare on Twitter

এ বছর হুয়াওয়ে ডেভেলপার প্রোগ্রাম ২.০ -এ প্রায় এক হাজার ৮৬০ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা দিয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় তথ্য ও যোগাযোগ (আইসিটি) সেবাদাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে। হুয়াওয়ে ক্লাউড, কুনপেং ও অ্যাসেন্ডের মাধ্যমে শক্তিশালী ইকোসিস্টেম উন্নয়নে সহায়তা করবে হুয়াওয়ের এ বিনিয়োগ।

সোমবার চীনের শেনঝেনে ইউনিভার্সিটি টাউনে অনুষ্ঠিত হুয়াওয়ে ডেভেলপার কনফারেন্সে (এইচডিসি ক্লাউড ২০২১) এ ঘোষণা দেওয়া হয়। তিন দিনব্যাপী এ অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন, টেকনিক্যাল সামিট, ট্রেনিং ক্যাম্প, কোড ল্যাব, ডেভেলপার কার্নিভাল এবং শিক্ষক, মেধাবী প্রযুক্তিবিদ ও হুয়াওয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে বিভিন্ন ফোরাম অনুষ্ঠিত হবে।

এ আয়োজনে আইসিটি শিল্পখাতের শীর্ষস্থানীয় কর্মকর্তা, শিক্ষক ও গবেষক এবং ডেভেলপার ইকোসিস্টেমের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন এবং এআই, কম্পিউটিং ও ওপেন সোর্সের বর্তমান ট্রেন্ড নিয়ে আলোচনা করবেন।

হুয়াওয়ের এক্সিকিউটিভ ডিরেক্টর রিচার্ড ইউ এবং হুয়াওয়ে ক্লাউড বিইউ অ্যান্ড কনজ্যুমার বিজনেস গ্রুপের সিইও’র মূল প্রবন্ধ উপস্থাপনার মধ্য দিয়ে এ আয়োজন শুরু হয়। ইউ বলেন, ২০২৫ সালের মধ্যে বিশ্বের শতভাগ ব্যবসা প্রতিষ্ঠান ক্লাউড প্রযুক্তি ব্যবহার করবে। ক্লাউড আইসিটি শিল্পখাতের ভবিষ্যৎ এবং ব্যবসায়িক প্রাতষ্ঠানগুলোর ডিজিটাল রূপান্তরের মূলভিত্তি।

ডেভেলপাররা এ খাতের চালিকাশক্তি। হুয়াওয়ে এর প্রযুক্তিগত উদ্ভাবন উন্মোচনে ধারাবাহিকভাবে কাজ করে যাবে, পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানের ক্লাউড ও ইনটেলিজেন্ট রূপান্তর ত্বরাণ্বিত করতে ডেভেলপার ও অংশীদারদের সাথে কাজ করবে।

হুয়াওয়ে ডেভেলপার কনফারেন্স (এইচডিসি.ক্লাউড) ২০২১ -এ হুয়াওয়ে ছয়টি উদ্ভাবনী পণ্য ও সেবা উন্মোচন করে, যার মধ্যে রয়েছে হুয়াওয়ে ক্লাউড সিসিই টার্বো ক্লাউড কন্টেইনার ক্লাস্টার, ক্লাউডআইডিই ইন্টেলিজেন্ট প্রোগ্রামিং অ্যাসিসটেন্ট, গসডিবি (ওপেনগস -এর জন্য) ডাটাবেজ, ট্রাস্টেড ইন্টেলিজেন্ট কম্পিউটিং সার্ভিস (টিআইসিএস), পাংগু মডেল (বিশ্বের বৃহত্তম চীনা এনএলপি মডেল ও সিভি মডেলসহ) এবং ডাইভার্স কম্পিউটিং -এর জন্য ইন্টেলিজেন্ট সফটওয়্যার। সঠিক কার্যকারিতা ও উচ্চমান নিশ্চিত করার মাধ্যমে ডেভেলপারদের সামনের দিকে এগিয়ে যেতে সহায়তা করবে হুয়াওয়ের এ ছয়টি পণ্য।

এ কনফারেন্সের অধীনে পেকিং ইউনিভার্সিটি ও সিনঘুয়া ইউনিভার্সিটিসহ আরো বেশ কয়েকটি স্থানে মোবাইল এজ কম্পিউটিং -এর মতো সামপ্রতিক আলোচিত বিষয়গুলো নিয়ে আটটি সামিট অনুষ্ঠিত হয়। স্বনামধন্য নানা প্রতিষ্ঠানের প্রধান প্রযুক্তি কর্মকর্তারা ও সিনিয়র আর্কিটেক্টদের অংশগ্রহণে ১৩টি গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা অ্যাপ্লিকেশন উন্নয়নে প্রযুক্তিগত ট্রেন্ডসহ এক্ষেত্রে গুরুত্বপূর্ণ নানা বিষয় নিয়ে আলোচনা করেন এবং নির্দিষ্ট মতে পৌঁছান।

ডেভেলপার ও হুয়াওয়ের কর্মকর্তাদের মধ্যে ৪৫টি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত এ সভাগুলোয় ডেভেলপারদের ক্যারিয়ারের বিকাশ ও সক্ষমতার উন্নয়ন নিয়ে পরামর্শ দেন হুয়াওয়ের কর্মকর্তারা। এ ছাড়া কনফারেন্সে আইসিটি সম্পর্কিত নানা বিষয়ে ৯০টি এক্সপার্ট লেকচার এবং ৩৩টি ডেভেলপার ক্যাম্প অনুষ্ঠিত হয়।

Tags: হুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

মহাকাশ থেকে কাবার ছবি তুললেন নভোচারী, মুহূর্তেই ভাইরাল
প্রযুক্তি সংবাদ

মহাকাশ থেকে কাবার ছবি তুললেন নভোচারী, মুহূর্তেই ভাইরাল

অল্প দামে ৫জি ও ৫৩০০ mAh ব্যাটারি: বাজারে এলো অনার প্লে ৮০ ৫জি
নির্বাচিত

অল্প দামে ৫জি ও ৫৩০০ mAh ব্যাটারি: বাজারে এলো অনার প্লে ৮০ ৫জি

বিজনেস নিয়ারবাই নামে নতুন ফিচার হোয়াটসঅ্যাপের
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপ সচল হয়েছে

রাতের সৌন্দর্য তুলে ধরবে ভিভো এক্স৮০
নির্বাচিত

রাতের সৌন্দর্য তুলে ধরবে ভিভো এক্স৮০

আসছে ‘মেইড ইন বাংলাদেশ’ প্রাইভেট কার
অটোমোবাইল

আসছে ‘মেইড ইন বাংলাদেশ’ প্রাইভেট কার

ফোনের কেস কি সেলুলার ও ওয়াই-ফাই সিগন্যাল কমিয়ে দিতে পারে?
কিভাবে করবেন

ফোনের কেস কি সেলুলার ও ওয়াই-ফাই সিগন্যাল কমিয়ে দিতে পারে?

Load More

ট্রেন্ডিং টপিক

লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
অর্থ ও বাণিজ্য

ব্যাংকিং খাতের ‘রোল মডেল’ সিটি ব্যাংক: ৬ বছরে মুনাফা বাড়ল ৫ গুণ!

ভি৭০ এফই: ভ্রমণ হোক নিরবচ্ছিন্ন
প্রযুক্তি সংবাদ

ভি৭০ এফই: ভ্রমণ হোক নিরবচ্ছিন্ন

চীনের নতুন উদ্ভাবনে ড্রোনের ভাসমান থাকার দিন হবে ‘অনির্দিষ্টকাল’
প্রযুক্তি সংবাদ

চীনের নতুন উদ্ভাবনে ড্রোনের ভাসমান থাকার দিন হবে ‘অনির্দিষ্টকাল’

সাংবাদিক রুহুল বারী ফিরোজের বাবার জানাজায় হাজারো মানুষের ঢল
বিবিধ

সাংবাদিক রুহুল বারী ফিরোজের বাবার জানাজায় হাজারো মানুষের ঢল

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৪০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন
প্রযুক্তি বাজার

৪০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালের বর্তমান বাজার পরিস্থিতি এবং ফিচারের কথা...

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

শিক্ষকদের বদলি সফটওয়্যার উন্মুক্ত, দেখুন এখানে

শিক্ষকদের বদলি সফটওয়্যার উন্মুক্ত, দেখুন এখানে

শিক্ষিকার গায়ে হাত তোলা সেই নেতাকে বহিষ্কার করলো বিএনপি

শিক্ষিকার গায়ে হাত তোলা সেই নেতাকে বহিষ্কার করলো বিএনপি

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix