Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চিপ সরবরাহ স্বাভাবিক হতে আরো ২-৩ বছর লাগবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২৮ এপ্রিল ২০২১
কারখানা প্রশ্নে চিপ নির্মাতাদের সঙ্গে আলোচনায় ওয়াশিংটন
Share on FacebookShare on Twitter

বিশ্বজুড়ে চলমান চিপ সংকট পুরোপুরি কাটিয়ে উঠতে এবং সরবরাহ স্বাভাবিক হতে আরো দু-তিন বছর সময় লাগবে বলে জানিয়েছে নেটওয়ার্কিং জায়ান্ট সিস্কো। খবর বিবিসি।

সেমিকন্ডাক্টর না থাকা, করোনা মহামারীর সংক্রমণসহ বিভিন্ন কারণে অনেক প্রযুক্তি প্রতিষ্ঠানের পণ্য উৎপাদন ও বাজার কমে গেছে। সিস্কোর প্রধান চাক রবিন্স বলেন, আমার মনে হচ্ছে আরো ছয় মাস আমাদের এ সংকটের মধ্য দিয়ে যেতে হবে।

তিনি বলেন, চিপ সরবরাহকারীরা তাদের উৎপাদন সক্ষমতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। ১২-১৮ মাসের মধ্যে এটি স্বাভাবিক হয়ে উঠবে।

বর্তমান বিশ্বে প্রযুক্তি খাতে ফাইভজির বিস্তৃতি, ক্লাউড কম্পিউটিং, ইন্টারনেটের বহুল ব্যবহার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা চিপের প্রয়োজন ও চাহিদা বাড়ায় এ উৎপাদন সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ বড় ভূমিকা পালন করবে।

চিপ সরবরাহের চাহিদা বাড়ায় যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ইন্টেল তাদের উৎপাদন বৃদ্ধির জন্য ২ হাজার কোটি ডলার বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। যার মধ্যে অ্যারিজোনায় আরো দুটি নতুন কারখানা স্থাপনের প্রকল্পও অন্তর্ভুক্ত।

ইনভেস্টমেন্ট ফার্ম ওয়েডবুশ সিকিউরিটিজের প্রযুক্তি বিশারদ ড্যান ইভেসের মতে, বর্তমানে চিপের যা চাহিদা তা বিগত যেকোনো সময়ের তুলনায় ২৫ শতাংশ বেশি।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও এটিক দীর্ঘস্থায়ী সমস্যা ভাবছেন। এ কারণে হোয়াইট হাউজে বিজনেস লিডারদের সঙ্গে এক সম্মেলনে যুক্তরাষ্ট্রকে কম্পিউটার চিপ উৎপাদনে বিশ্বে নেতৃত্বদানকারী অবস্থান নিয়ে যাওয়ার আহ্বান জানান। চীনের সঙ্গে বাণিজ্য ও প্রযুক্তি বিষয়ে চলমান দ্বন্দ্বের মধ্যে হোয়াইট হাউজ এ বিষয়কে খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলে অভিহিত করেছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন জানায়, দক্ষিণ পূর্ব এশিয়ায় বিশ্বের ৭৫ শতাংশ উৎপাদন হয়ে থাকে। তাইওয়ানের টিএসএমসি এবং দক্ষিণ কোরিয়ার স্যামসাং এদিক থেকে শীর্ষস্থানে।

এ বিষয়ে রবিন্স বলেন, যদি আপনার কাছে চিপ সরবরাহের বিভিন্ন উৎস থাকে, তবে তা কোথায় তৈরি হচ্ছে সেটি খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয় না।

তবে চিপ উৎপাদনে নিজেদের শীর্ষস্থান ধরে রাখতে মরিয়া টিএসএমসি। নিজেদের উৎপাদন ক্ষমতা বৃদ্ধিতে প্রতিষ্ঠানটি আগামী তিন বছরে ১০ হাজার কোটি ডলার খরচের উদ্যোগ নিয়েছে।

কনসালট্যান্সি ইউরেশিয়া গ্রুপের জিও টেকনোলজি বিভাগের প্রধান পল ট্রিউলোর মতে, প্রযুক্তি খাতে প্রজন্মগত পরিবর্তনই এ খাতে অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি করেছে।

সম্প্রতি সিস্কো ৪৫০ কোটি ডলারে আসাসিয়া কমিউনিকেশন অধিগ্রহণ করে। প্রতিষ্ঠানটি অন্যান্য পণ্যের পাশাপাশি কম্পিউটার চিপের ডিজাইনও করে। তবে অধিগ্রহণের মাধ্যমে সিস্কো নিজস্ব চিপ উৎপাদন শুরু করতে পারবে এমন কিছুর ধারণা নাকোচ করে দিয়েছেন রবিন্স।

তিনি বলেন, আমরা সেমিকন্ডাক্টর উৎপাদনভিত্তিক কোনো প্রতিষ্ঠান নই, তাই এ কাজ করা আমাদের প্রধান লক্ষ্য নয়। আমরা বিশ্বাস করি যেসব প্রতিষ্ঠান এ খাতে জড়িত তারা আমাদের থেকে আরো ভালো প্রযুক্তি ব্যবহার করছে। আমরা শুধু তাদের সঙ্গে থেকে কাজ করছি।

চিপ উৎপাদনে যে বিশাল খরচের প্রয়োজন তাতে বোঝা যায় যে প্রতিষ্ঠানগুলো তাদের সর্বোচ্চ উৎপাদন পর্যায়ে রয়েছে। সেজন্য চিপের যে বাড়তি চাহিদা তা সম্পন্ন করতেও বেশ সময় লাগবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: চিপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইন্টারনেটের দামে জাতিসংঘের লক্ষ্য পূরণ বাংলাদেশের
টেলিকম

ইন্টারনেটের দামে জাতিসংঘের লক্ষ্য পূরণ বাংলাদেশের

কানাডার ‘ফাইভ জি’ নেটওয়ার্কে নিষিদ্ধ চীনের হুয়াওয়ে-জেডটিই
টেলিকম

কানাডার ‘ফাইভ জি’ নেটওয়ার্কে নিষিদ্ধ চীনের হুয়াওয়ে-জেডটিই

চট্টগ্রামে টেকনো’র তিনটি নতুন ফ্ল্যাগশিপ আউটলেট উদ্বোধন
নির্বাচিত

চট্টগ্রামে টেকনো’র তিনটি নতুন ফ্ল্যাগশিপ আউটলেট উদ্বোধন

ইভ্যালির রাসেল-শামীমার মুক্তি চেয়ে গণস্বাক্ষর
ই-কমার্স

ইভ্যালির রাসেল-শামীমার মুক্তি চেয়ে গণস্বাক্ষর

পুরোনো প্রসেসরে স্যামসাংয়ের গ্যালাক্সি এ২৪!
নির্বাচিত

পুরোনো প্রসেসরে স্যামসাংয়ের গ্যালাক্সি এ২৪!

হোয়াটসঅ্যাপ চালালে এই ৫ ফিচার অবশ্যই জানা দরকার
নির্বাচিত

হোয়াটসঅ্যাপ চালালে এই ৫ ফিচার অবশ্যই জানা দরকার

Load More

ট্রেন্ডিং টপিক

শিক্ষার্থীদের জন্য অ্যাপলের ‘ব্যাক-টু-স্কুল’ অফার, মিলছে ১৫০ ডলার পর্যন্ত গিফট কার্ড
প্রযুক্তি সংবাদ

শিক্ষার্থীদের জন্য অ্যাপলের ‘ব্যাক-টু-স্কুল’ অফার, মিলছে ১৫০ ডলার পর্যন্ত গিফট কার্ড

সান ফ্রান্সিসকোর বৈশ্বিক মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্বের সুযোগ, নিবন্ধন ২০ আগস্ট পর্যন্ত
প্রযুক্তি সংবাদ

সান ফ্রান্সিসকোর বৈশ্বিক মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্বের সুযোগ, নিবন্ধন ২০ আগস্ট পর্যন্ত

৭,০০০ এমএএইচ ব্যাটারি ও ১৪৪ হার্টজ ডিসপ্লে নিয়ে উন্মোচিত হলো ‘রিয়েলমি ১৬এক্স’
প্রযুক্তি বাজার

৭,০০০ এমএএইচ ব্যাটারি ও ১৪৪ হার্টজ ডিসপ্লে নিয়ে উন্মোচিত হলো ‘রিয়েলমি ১৬এক্স’

রেকর্ড দামে বিক্রি হলো ফেরারির প্রথম বৈদ্যুতিক গাড়ি
প্রযুক্তি সংবাদ

রেকর্ড দামে বিক্রি হলো ফেরারির প্রথম বৈদ্যুতিক গাড়ি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সিটি ব্যাংক পোর্টফোলিও ম্যানেজারের শেয়ার জালিয়াতি
অর্থ ও বাণিজ্য

সিটি ব্যাংকের অ্যাপ ব্যবহার করে লাখ টাকা গায়েব, গ্রাহকের আইনি নোটিশ ও মামলার প্রস্তুতি

হাত থেকে আনলক অবস্থায় ই-সিমসহ স্মার্টফোন ছিনতাই হওয়ার...

মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা এমডি পলাতক

মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা এমডি পলাতক

আইফোনের যে সুবিধা পাবেন অ্যান্ড্রয়েডে

আইফোনের যে সুবিধা পাবেন অ্যান্ড্রয়েডে

এআই বিপ্লবের ধাক্কায় লণ্ডভণ্ড দেশের আইটি বাজার: ৪০০% বেড়েছে স্টোরেজের দাম

বিশ্বজুড়ে র‍্যামের দাম অস্বাভাবিক হারে বাড়ছে, কিন্তু কেন?

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৮ এপ্রিল ২০২১

চিপ সরবরাহ স্বাভাবিক হতে আরো ২-৩ বছর লাগবে

Techzoom.TV |
TechzoomTV