Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রোমানিয়ার বাজারে সাড়া ফেলেছে ওয়ালটন ব্র্যান্ড টিভি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 22 August 2021
রোমানিয়ার বাজারে সাড়া ফেলেছে ওয়ালটন ব্র্যান্ড টিভি
Share on FacebookShare on Twitter

ওয়ালটনের টেলিভিশন রপ্তানির সিংহভাগ যাচ্ছে ইউরোপে। আর ইউরোপের দেশ রোমানিয়ায় ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে বাংলাদেশে তৈরি ওয়ালটন ব্র্যান্ডের টিভি। টেকসই পণ্য, উচ্চ গুণগতমান, সাশ্রয়ী মূল্য, সর্বাধুনিক প্রযুক্তি ও ডিজাইন এবং বাজার প্রতিযোগি সক্ষমতার কারণে ইউরোপের দেশটিতে অন্যান্য গ্লোবাল ব্র্যান্ডের চেয়ে এগিয়ে রয়েছে ওয়ালটন টিভি।

জানা গেছে, ইউরোপিয়ান ডিজাইন ও স্ট্যান্ডার্ডে অত্যাধুনিক প্রযুক্তির টিভি তৈরি করছে বাংলাদেশী মাল্টিন্যাশনাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন। নিজস্ব কারখানায় তৈরি ওয়ালটন টিভি রপ্তানি হচ্ছে ইউরোপের জার্মানি, অস্ট্রিয়া, ডেনমার্ক, স্লোভাকিয়ায়, স্পেন, গ্রিস, আয়ারল্যান্ড, পোল্যান্ড, ক্রোয়েশিয়ার মতো উন্নত দেশে। আগে ওইএম (ওরিজিনাল ইক্যুইপমেন্ট ম্যানুফ্যাকচারার) পদ্ধতির আওতায় ইউরোপে টিভি রপ্তানি হলেও রোমানিয়ায় চলতি বছরের এপ্রিলে ওয়ালটন ব্র্যান্ড নামেই টিভি রপ্তানি শুরু হয়েছে।

রোমানিয়া বাজারের দায়িত্বপ্রাপ্ত ওয়ালটনের ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিটের ভাইস-প্রেসিডেন্ট সাঈদ আল ইমরান জানান, বছরে ১.৫ মিলিয়ন টিভির বাজার রয়েছে রোমানিয়ায়। যা কিনা খুবই প্রতিযোগিতামূলক। রোমানিয়ার খ্যাতনামা কনজ্যুমার ইলেট্রনিক্স পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান ‘কেটিএন টেকনোলজি’ দেশটিতে ওয়ালটন ব্র্যান্ড টিভির পরিবেশক নিযুক্ত হয়েছে। তারা বড় বড় চেইন ও সুপার শপের পাশাপাশি রিটেইল কনজ্যুমার ইলেট্রনিক্স শোরুমগুলোতে ওয়ালটন ব্র্যান্ড টিভি বাজারজাত করছে। প্রচুর লিফলেট বিতরণের পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ব্যানার ও বিলবোর্ডের স্থাপনের মাধ্যমে ব্যাপক প্রচারণা চালাচ্ছে। ফলে অতি অল্প সময়ের মধ্যে ওয়ালটন টিভি রোমানিয়ান ক্রেতাদের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছে। উন্নত পিকচার কোয়ালিটি, উচ্চ গুণগতমান, সাশ্রয়ী দাম, ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড ডিজাইন ও ফিচারের জন্য ওয়ালটন টিভির প্রতি রোমানিয়ানদের আস্থা বাড়ছে অতি দ্রুত।

তিনি জানান, ২০২১ সালে রোমানিয়ায় ১ লাখ ইউনিট ওয়ালটন টিভি বাজারজাত করার পরিকল্পনা নিয়েছে পরিবেশক কেটিএন টেকনোলজি। পণ্যের গুণগত উচ্চমান এবং তাদের দীর্ঘদিনের ব্যবসায়িক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে রোমানিয়ার বাজারে ওয়ালটন ব্র্যান্ড সফল হবে বলে তিনি আশাবাদী।

ওয়ালটন টিভির চিফ বিজেনস অফিসার (সিবিও) সিইও প্রকৌশলী মোস্তফা নাহিদ হোসেন বলেন, দুবছর আগে ওইএম পদ্ধতিতে ইউরোপের বাজারে টিভি রপ্তানি শুরু হয়। ওয়ালটন টিভির পিকচার ও মান খুব উন্নত হওয়ায় অতি অল্প সময়ের মধ্যে ইউরোপের প্রায় ১১ টি দেশে ওয়ালটন টিভির রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ হয়েছে। ইউরোপে ২০২০ সালে আগের বছরের চেয়ে ১০ গুণ বেশি টিভি রপ্তানি করেছে ওয়ালটন। আর ২০২০ সালের মোট রপ্তানি এ বছরের প্রথম পাঁচ মাসে (জানুয়ারি থেকে মে) ছাড়িয়ে গেছে। ওইএম পদ্ধতির পাশাপাশি এ বছর রোমানিয়ায় ওয়ালটন ব্র্যান্ডের নামেই টিভি রপ্তানি হচ্ছে। ইউরোপের অন্যান্য দেশগুলোর মতো রোমানিয়ার বাজারেও মাত্র কয়েক মাসের মধ্যে ব্যাপক সুনাম অর্জন করেছে ওয়ালটন ব্র্যান্ড টিভি।

তার মতে, রোমানিয়ার মাধ্যমে ইউরোপের বাজারে ওয়ালটনের শুভ সুচনা হয়েছে। ইউরোপের অন্যান্য দেশেও ওয়ালটন ব্র্যান্ড পণ্য প্রবেশের পথ সুগম হয়েছে। চলতি বছর ইউরোপের ২১টিরও বেশি দেশে টিভি রপ্তানি সম্প্রসারণের কাজ এগিয়ে চলছে।

সূত্রমতে, ৩৫ টিরও বেশি দেশে, শতাধিক বিজনেস পার্টনারের মাধ্যমে ‘মেড ইন বাংলাদেশ’ লেবেলযুক্ত টিভি রপ্তানি করছে ওয়ালটন। ওয়ালটন টিভির মোট রপ্তানির ৩৪ শতাংশ ডেনমার্কে, ১৮ শতাংশ জার্মানিতে, ২২ শতাংশ গ্রিসে, ১৫ শতাংশ ক্রোয়েশিয়া ও আয়ারল্যান্ডে, ৬ শতাংশ পোল্যান্ডে এবং ৫ শতাংশ আফ্রিকা ও অন্যান্য দেশে হয়েছে।

 

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

ISPAB নির্বাচন: ISP UNITED টিম নিয়ে ভোটারদের মিশ্র প্রতিক্রিয়া
প্রযুক্তি সংবাদ

ISPAB নির্বাচন: ISP UNITED টিম নিয়ে ভোটারদের মিশ্র প্রতিক্রিয়া

আ. লীগ সরকারের আমলে উপেক্ষিত স্থানীয় প্রযুক্তিবিদরা
নির্বাচিত

আ. লীগ সরকারের আমলে উপেক্ষিত স্থানীয় প্রযুক্তিবিদরা

অনলাইনে ব্যবসা করতে লাগবে সরকারি ‘ডিবিআইডি নম্বর’, আবেদন করবেন যেভাবে
ই-কমার্স

অনলাইনে ব্যবসা করতে লাগবে সরকারি ‘ডিবিআইডি নম্বর’, আবেদন করবেন যেভাবে

শহিদুল আলমকে অপহরণ করেছে ইসরাইলি দখলদার বাহিনী
নির্বাচিত

শহিদুল আলমকে অপহরণ করেছে ইসরাইলি দখলদার বাহিনী

২৮ অক্টোবর ইভ্যালি ধন্যবাদ উৎসব
ই-কমার্স

২৮ অক্টোবর ইভ্যালি ধন্যবাদ উৎসব

ভ্রমণ সঙ্গী মাইক্রোল্যাব ম্যাজিক কাপ স্পিকার
নির্বাচিত

ভ্রমণ সঙ্গী মাইক্রোল্যাব ম্যাজিক কাপ স্পিকার

Load More

ট্রেন্ডিং টপিক

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ
প্রযুক্তি সংবাদ

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল
টেলিকম

বিটিআরসি সেবা সারা দেশে বিস্তৃত করার উদ্যোগ

শীঘ্রই ডট বিডি ডোমেইন চালুর ব্যবস্থা নেয়া হচ্ছে: বিটিসিএল
প্রযুক্তি সংবাদ

বিটিসিএল সার্ভারে ত্রুটি, সরকারি-বেসরকারি বহু সাইট খুলছে না

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

22 August 2021

রোমানিয়ার বাজারে সাড়া ফেলেছে ওয়ালটন ব্র্যান্ড টিভি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix