Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গুগলের বিজ্ঞাপন প্রবৃদ্ধি ৩২%

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৫ মে ২০২১
২১ বছরে গুগল
Share on FacebookShare on Twitter

চলতি বছরের প্রথম প্রান্তিকে গুগলের ডিজিটাল বিজ্ঞাপন প্রাপ্তির হার অনেক বেড়েছে এবং তার প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেটের মুনাফা বেড়েছে দুই গুণের চেয়েও বেশি। মহামারীর শুরুতে আয়ে কিছুটা ধাক্কা খেলেও বিশ্বব্যাপী অনলাইননির্ভরতা বৃদ্ধিতে তাদের আয় যে বেশ চাঙ্গা তা স্পষ্ট হয়ে উঠেছে। খবর এপি।

সম্প্রতি প্রকাশিত গুগলের শক্তিশালী বিজ্ঞাপন প্রবৃদ্ধিতে এটা স্পষ্ট হয়ে উঠেছে মহামারীতে বিপর্যস্ত অর্থনীতির পুনরুদ্ধারে বিজ্ঞাপনদাতারা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন। ভ্রমণ শিল্পের জন্য এটা বড় আকারে সত্য, কারণ গত বছর এ খাতটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। বেশির ভাগ দেশে ভ্যাকসিন কার্যক্রম বৃদ্ধিতে চলতি বছর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে ভ্রমণ ও পর্যটন খাত। এ প্রচেষ্টা থেকে সবচেয়ে উপকৃত হয়েছে গুগলের ডিজিটাল বিজ্ঞাপন খাত। তবে সাম্প্রতিক এক কনফারেন্স কলে গুগল নির্বাহীরা সতর্ক বার্তা জানায়, নতুন করে করোনার হানায় ভোক্তা ব্যয় কমবে এবং বিজ্ঞাপনদাতারা তাদের ব্যয় কমিয়ে দেবে।

গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেটের মুখ্য আর্থিক কর্মকর্তা (সিএফও) রুথ পোরাত বলেন, চলাচলে বিধিনিষেধ শিথিল ও অর্থনৈতিক পুনরুদ্ধারের সঙ্গে সঙ্গে ভোক্তা আচরণ কেমন টেকসই হবে, তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

জানুয়ারি-মার্চ প্রান্তিকে গুগলের বিক্রি গত বছরের একই প্রান্তিকের চেয়ে ৩২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫০০ কোটি ডলার। গত বছরের এপ্রিল-জুন প্রান্তিকে ৮ শতাংশ হ্রাসের পর এ নিয়ে টানা তিন প্রান্তিকে বিক্রিতে প্রবৃদ্ধি দেখল গুগল। নতুন করে প্রাদুর্ভাব সত্ত্বেও অ্যালফাবেটের ইতিবাচক পূর্বাভাসে বিনিয়োগকারীরা আশায় ঘর বাঁধছে। প্রথম প্রান্তিকে ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউ কেন্দ্রিক কোম্পানিটির আয় হয়েছে ১ হাজার ৭৯০ কোটি ডলার, যা শেয়ারপ্রতি বেড়েছে ২৬ দশমিক ২৯ ডলার। গত বছরের একই সময়ের চেয়ে যা প্রায় দ্বিগুণ বেড়েছে।

গত বছর এক প্রান্তিকে বিজ্ঞাপন থেকে আয় কমলেও পুরো বছরে বেশ ভালো সক্ষমতার পরিচয় দিয়েছে গুগল। মহামারীর মধ্যে অনলাইননির্ভরতা বৃদ্ধিতে অ্যাপল, অ্যামাজন, মাইক্রোসফট, ফেসবুক ও নেটফ্লিক্সের মতো অন্যান্য প্রযুক্তি জায়ান্টের মতো বিজ্ঞাপন থেকে আয় বেড়েছে গুগলের।

অ্যালফাবেটের শেয়ারদর বর্তমানে ২ হাজার ৩০০ ডলারে দাঁড়িয়েছে। ১৩ মাস আগে মহামারীর শুরুতে যে শেয়ারদর ছিল তার চেয়ে প্রায় দ্বিগুণ বেড়েছে। বর্তমানে অ্যালফাবেটের বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ১ দশমিক ৬ ট্রিলিয়ন ডলারে।

গুগলের ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম ইউটিউবের আয় সার্চ ইঞ্জিনটির অন্য যেকোনো সেবা থেকে বেশি ছিল। গত বছর ইউটিউবের বিজ্ঞাপন থেকে আয় ৪৯ শতাংশ বেড়ে ৬০০ কোটি ডলারে দাঁড়িয়েছে। কোম্পানিটির ক্লাউড কম্পিউটিং সেবারও আয় বেড়েছে ৪৬ শতাংশ।

গুগলের সমালোচকরা বলছে, সার্চ ইঞ্জিনে নিজেদের আধিপত্যকে কাজে লাগিয়ে একচেটিয়া ব্যবসা করছে তারা। ডিজিটাল বিজ্ঞাপনের অনেকটা ডি ফ্যাক্টো প্রবেশদ্বার হয়ে দাঁড়িয়েছে গুগল। এ নিয়ে মার্কিন নীতিনির্ধারকদের বেশ কয়েকটি মামলার মুখোমুখি হয়েছে তারা। এর মাধ্যমে গুগলের লাগামহীন সম্প্রসারণের রাশ টেনে ধরার চেষ্টা চালাচ্ছেন নীতিনির্ধারকরা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: গুগল

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্পেসএক্সে বৃহস্পতির চাঁদে যাবে নাসার মহাকাশযান
প্রযুক্তি সংবাদ

স্পেসএক্সে বৃহস্পতির চাঁদে যাবে নাসার মহাকাশযান

বছরের শুরুতে বন্ধ হচ্ছে অবৈধ মোবাইল হ্যান্ডসেট
প্রযুক্তি সংবাদ

এপ্রিলের মধ্যে বন্ধ হবে অবৈধ মোবাইল ফোন

সোয়াপে পুরোনো পণ্য বিক্রির মূল্য ‘নগদ’-এ নিলেই আকর্ষণীয় বোনাস
ছাড় ও অফার

সোয়াপে পুরোনো পণ্য বিক্রির মূল্য ‘নগদ’-এ নিলেই আকর্ষণীয় বোনাস

এআই দিয়ে উইন্ডোজ ও ম্যাকওএস ব্যবহারকারীদের হামলা করছে ব্লু-নরফ: ক্যাসপারস্কি
প্রযুক্তি সংবাদ

এআই দিয়ে উইন্ডোজ ও ম্যাকওএস ব্যবহারকারীদের হামলা করছে ব্লু-নরফ: ক্যাসপারস্কি

যেসব ল্যাপটপে উইন্ডোজ ১১
নির্বাচিত

ডিফল্ট ব্রাউজার বদলে নেওয়া যাবে না উইন্ডোজ ১১-তে

চলতি সপ্তাহে নতুন প্রসেসর উন্মোচন করবে কোয়ালকম
নির্বাচিত

চলতি সপ্তাহে নতুন প্রসেসর উন্মোচন করবে কোয়ালকম

Load More

ট্রেন্ডিং টপিক

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর বাণিজ্যিক কার্যক্রম শুরু আজ
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশ স্যাটেলাইট-১ থেকে ৫ বছরে নিট মুনাফা ১৬৩ কোটি টাকা: আইসিটিমন্ত্রী

ইবির জব কর্নারে আসন সংকট, বিপাকে শিক্ষার্থীরা
শিক্ষা ও ক্যাম্পাস

ইবির জব কর্নারে আসন সংকট, বিপাকে শিক্ষার্থীরা

ডিবিএইচ এর সাধারণ সভায় ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন
প্রযুক্তি সংবাদ

ডিবিএইচ এর সাধারণ সভায় ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

ফেসবুকে বিক্রি হচ্ছে ভোটার তালিকা, ঝুঁকিতে কোটি নাগরিকের ব্যক্তিগত তথ্য
প্রযুক্তি সংবাদ

ফেসবুকে বিক্রি হচ্ছে ভোটার তালিকা, ঝুঁকিতে কোটি নাগরিকের ব্যক্তিগত তথ্য

সপ্তাহের সবচেয়ে পঠিত

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফাঁস হলো ফোল্ডেবল ‘আইফোন আল্ট্রা’র ডামি মডেল
নির্বাচিত

ফাঁস হলো ফোল্ডেবল ‘আইফোন আল্ট্রা’র ডামি মডেল

আগামী সেপ্টেম্বর মাসে আইফোন ১৮ প্রো সিরিজের পাশাপাশি...

ভারতে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিশাল এলাকা

ভারতে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিশাল এলাকা

বুয়েট ও চুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচি অনুষ্ঠিত

বুয়েট ও চুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচি অনুষ্ঠিত

ডিবিএইচ এর সাধারণ সভায় ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

ডিবিএইচ এর সাধারণ সভায় ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৫ মে ২০২১

গুগলের বিজ্ঞাপন প্রবৃদ্ধি ৩২%

Techzoom.TV |
TechzoomTV