Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চিপের জন্য টিএসএমসিকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১৬ মে ২০২১
যুক্তরাষ্ট্রে চিপ কারখানা করছে টিএসএমসি
Share on FacebookShare on Twitter

যুক্তরাষ্ট্রের গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর চাহিদা অনুযায়ী চিপ সরবরাহের মাধ্যমে সংকট কাটাতে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানিকে (টিএসএমসি) চাপ দিচ্ছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্যমন্ত্রী গিনা রাইমনডো এ কথা জানান। খবর রয়টার্স।

কাউন্সিল অব দ্য আমেরিকাস শিরোনামে আয়োজিত এক অনুষ্ঠানে রাইমনডো জানান, যুক্তরাষ্ট্রে আরো বেশি সেমিকন্ডাক্টর উৎপাদনের জন্য দীর্ঘমেয়াদি ও বড় বিনিয়োগ প্রয়োজন। সেই সঙ্গে বন্ধু রাষ্ট্রসহ আরো যেসব উৎপাদন ক্ষেত্র রয়েছে, সেগুলোকে পুনরুদ্ধার করা প্রয়োজন।

জেনারেল মোটরস কোম্পানির এক নির্বাহীর প্রশ্নের জবাবে রাইমনডো বলেন, গাড়ি প্রস্তুতকারী শিল্পের সঙ্গে অনেক মার্কিন নাগরিকের কর্মসংস্থান জড়িত। তাই তাইওয়ানের টিএসএমসিসহ অন্য প্রতিষ্ঠানগুলো যেন আমাদের চাহিদা অনুযায়ী চিপ উৎপাদন ও সরবরাহ করতে সক্ষম হয় আমরা তার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি।

তিনি আরো বলেন, এমন কোনো দিন নেই যেদিন আমরা চিপ উৎপাদন বৃদ্ধির জন্য চাপ প্রয়োগ করিনি। সেই সঙ্গে দীর্ঘমেয়াদি সমাধান বাস্তবায়ন করা গেলে আমেরিকার জন্য আরো চিপ উৎপাদন করা সম্ভব হবে।

সম্প্রতি টিএসএমসি জানায়, চিপ সংকট দূর করাই এখন তাদের প্রধান লক্ষ্য। এ বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, গাড়ি প্রস্তুতকারী শিল্পে চিপ সংকট দূর করার জন্য টিএসএমসি বিভিন্ন দেশ এবং দলের সঙ্গে কাজ করে আসছে এবং এটা সবার জন্যই গুরুত্বপূর্ণ একটি বিষয় সে সম্পর্কে আমরা অবগত।

গত মাসে প্রধান নির্বাহী সি সি ওয়েই বলেন, জানুয়ারি পর্যন্ত টিএসএমসি তাদের উৎপাদন সক্ষমতা বৃদ্ধির ব্যাপারে গ্রাহকদের সঙ্গে কাজ করেছে। কিন্তু টেক্সাসের তুষারঝড় এবং জাপানের একটি কারখানায় উৎপাদন ব্যাহত হওয়ায় চিপ সংকট আরো তীব্র হয়। পরের প্রান্তিক থেকে গাড়ি প্রস্তুতকারী ফার্মে চিপ সংকট কেটে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিশ্বের বিভিন্ন দেশ তাইওয়ান এবং টিএসএমসির সহযোগিতা চেয়েছেন বলে তাইপের আইনপ্রণেতাদের জানান দেশটির অর্থমন্ত্রী ওয়াং মেইহুয়া।

তিনি বলেন, টিএসএমসির ব্যবসায়িক কার্যবিধি রয়েছে এবং সে-সংক্রান্ত নীতি মেনেই চলবে। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

চিপ সংকট নিয়ে যুক্তরাষ্ট্রের গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনায় বসতে পারে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। তবে এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি।

গাড়ি শ্রমিকদের সংগঠন ইউনাইটেড অটো ওয়ার্কার্সের মুখপাত্র জশ ন্যাসার এক লিখিত বক্তব্যে জানান, চিপ সংকটের কারণে হাজার হাজার কর্মীকে ছাঁটাই করা হয়েছে। তিনি আরো বলেন, এ মুহূর্তে আমাদের গাড়ি শিল্পের জন্য নিজস্ব প্রযুক্তির সেমিকন্ডাক্টর উৎপাদন ও সরবরাহ প্রয়োজন।

চিপ সংকটের কারণে দ্বিতীয় প্রান্তিকে গাড়ি নির্মাণ অর্ধেকে নেমে আসার ব্যাপারে সতর্ক করে ফোর্ড মোটর করপোরেশন। এতে প্রায় ২৫০ কোটি ডলার লোকসান হবে এবং ২০২১ সালে কোম্পানিটির গাড়ি নির্মাণ ১১ লাখ ইউনিট কমবে।

গত শুক্রবার জিএম জানায়, চিপ সংকটের কারণে উত্তর আমেরিকার বেশকিছু কারখানায় তাদের উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেবে।

গত ১২ এপ্রিল সেমিকন্ডাক্টর এবং গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানের প্রধানদের এ সংকট সমাধানে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রে চিপ উৎপাদন এবং এ-সংক্রান্ত গবেষণা পরিচালনার জন্য ৫০০ কোটি ডলার বিনিয়োগের কথাও জানান।

Tags: টিএসএমসি

এই বিভাগ থেকে আরও পড়ুন

পার্কিং স্পটে পৌঁছেছে জেমস ওয়েব টেলিস্কোপ
নির্বাচিত

পার্কিং স্পটে পৌঁছেছে জেমস ওয়েব টেলিস্কোপ

এনইআইআর ঠেকাতে ‘সুমাস টেক’ সিন্ডিকেটের গুজব
প্রযুক্তি সংবাদ

এনইআইআর ঠেকাতে ‘সুমাস টেক’ সিন্ডিকেটের গুজব

বাজারে আসছে অ্যাপল ওয়াচ আলট্রা ৪
প্রযুক্তি বাজার

বাজারে আসছে অ্যাপল ওয়াচ আলট্রা ৪

ফিশিং আক্রমণের কার্যকারিতা ৪.৫ গুণ বাড়িয়েছে এআই
প্রযুক্তি সংবাদ

ফিশিং আক্রমণের কার্যকারিতা ৪.৫ গুণ বাড়িয়েছে এআই

বগুড়ার ই-কমার্স এবং এর সম্ভাবনা
ই-কমার্স

৩৮২ কোটি টাকা ফেরত পেয়েছেন ১৫ ই–কমার্সের গ্রাহকেরা

সাইবার নিরাপত্তায় সচেতনতা বৃদ্ধিতে ক্যারিয়ার প্রো বিডি’র আলোচনা সভা
প্রযুক্তি সংবাদ

সাইবার নিরাপত্তায় সচেতনতা বৃদ্ধিতে ক্যারিয়ার প্রো বিডি’র আলোচনা সভা

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন
বিবিধ

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

চ্যাটজিপিতে নতুন ফিচার চালু, পাবেন যেসব সুবিধা
প্রযুক্তি সংবাদ

চ্যাটজিপিতে নতুন ফিচার চালু, পাবেন যেসব সুবিধা

বাংলাদেশ থেকে ইন্টারনেট ব্যান্ডউইডথ আমদানি করবে ভুটান
ছাড় ও অফার

বিএসসিপিএলসি’র ধামাকা অফার: সাবমেরিন কেবল ব্যান্ডউইডথে বিশেষ বোনাস ও মূল্যছাড়

মারা গেছেন নেতানিয়াহু, দাবি ইরানের
বিবিধ

মারা গেছেন নেতানিয়াহু, দাবি ইরানের

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চ্যাটজিপিটিতে আসছে সোরা ভিডিও জেনারেটর
নির্বাচিত

চ্যাটজিপিটিতে আসছে সোরা ভিডিও জেনারেটর

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই তাদের বহুল আলোচিত...

ববি হাজ্জাজের আসনে ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামুনুল হক

ববি হাজ্জাজের আসনে ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামুনুল হক

ইসরায়েলে সবচেয়ে তীব্র হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে সবচেয়ে তীব্র হামলা চালিয়েছে ইরান

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix