Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নতুন রূপে ফিরে আসছে বাটনযুক্ত হ্যান্ডসেট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৬ মার্চ ২০১৯
Share on FacebookShare on Twitter

সময়ের স্রোতধারায় সবকিছুই পরিবর্তনশীল। প্রযুক্তির ক্ষেত্রেও এ কথা সমানভাবে প্রযোজ্য। জ্ঞান-বিজ্ঞানের অগ্রসরতা আর উদ্ভাবনী ব্যবসা কৌশলের আশীর্বাদে প্রযুক্তিপণ্যের ট্রেন্ড প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে। ভিন্ন নকশা ও কার্যক্ষমতার প্রযুক্তিপণ্য ভোক্তাদের চিত্তকে আকৃষ্ট করতেই পারে। কিন্তু পুরনোর চাহিদা কি একেবারেই শেষ হয়ে যাবে?

সম্ভবত তা হওয়ার নয়। এ কারণেই টাচস্ক্রিনের যুগেও টিকে রয়েছে কি-বোর্ডযুক্ত মোবাইল ফোন। হয়তো হালের স্মার্টফোনের মতো এত কাটতি নেই, তবুও সেগুলো বাজার থেকে একেবারে হাওয়া হয়ে যায়নি।

স্মার্টফোনের উন্নয়ন নিয়ে গবেষণা হচ্ছে প্রচুর। নিত্যনতুন ফিচার দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করার মাধ্যমে বাজার প্রতিযোগিতায় একে অপরকে ছাড়িয়ে যাওয়ার নিরন্তর প্রচেষ্টা চালাচ্ছে স্মার্টফোন নির্মাতারা। যখন ডিভাইসের স্ক্রিন টু বডি রেশিও বৃদ্ধির মাধ্যমে ব্যবহারকারীদের বড় ডিসপ্লের সুবিধা দেয়ার চেষ্টা চালানো হচ্ছে, ঠিক সে সময় কি-বোর্ডযুক্ত মোবাইল ফোনকে নতুন রূপে হাজির করাটা কিছুটা অবাক করার মতো ঘটনাই বটে। কি-বোর্ড থাকা মানেই যে ‘আনস্মার্ট’ ফোন নয়, স্মার্টফোনেও বাটন যুক্ত করে যে একে আকর্ষণীয় করে তোলা যায়, কয়েকটি কোম্পানি সেটাই প্রমাণ করতে চাইছে।

এফ(এক্স) টেকনোলজি তাদের অন্যতম। স্পেনের বার্সেলোনায় সম্প্রতি অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডব্লিউসি) লন্ডনভিত্তিক স্টার্টআপ কোম্পানিটি কোয়ার্টি কি-বোর্ডযুক্ত একটি স্লাইডিং স্মার্টফোন উন্মোচন করেছে। ফিজিক্যাল কি-বোর্ডের পাশাপাশি এতে ফুল টাচস্ক্রিন ডিসপ্লেও রয়েছে। এছাড়া ছবি তোলার সুবিধার্থে এফ(এক্স) টেকনোলজির প্রো ওয়ান স্মার্টফোনটির সাইড প্যানেলে একটি শাটার বাটনও রাখা হয়েছে।

এক বিবৃতিতে এফ(এক্স) টেকনোলজি জানিয়েছে, গ্রাহকদের পুনরায় কি-বোর্ডের আমেজ দিতে তারা এ স্মার্টফোন উন্মোচন করেছে। কোম্পানির প্রতিষ্ঠাতা আদ্রিয়ান লি মো চিং বলেন, ‘বর্তমান যুগে প্রযুক্তিপণ্য থেকে বাটন তুলে দেয়ার ধারা চলছে। কিন্তু তা সত্ত্বেও বেশকিছু পণ্যে এখনো বাটন রয়ে গেছে। আসলে ফিজিক্যাল বাটন চাপলে যে অনুভূতি হয়, ভার্চুয়াল কি-বোর্ডে তা পাওয়া যায় না।’

তিনি আরো বলেন, ‘হুয়াওয়ে ও স্যামসাং দুটি ফোল্ডেবল স্মার্টফোন প্রদর্শন করেছে। বিষয়টি প্রমাণ করে, গ্রাহকরা গতানুগতিক স্মার্টফোনের বদলে ভিন্ন কিছু চান। এ কারণে আমরা ভিন্ন কিছু নিয়ে হাজির হয়েছি। স্লাইডিং কি-বোর্ড ব্যবহারকারীদের যথেষ্টই আনন্দ দেবে বলে বিশ্বাস করি।’

এমডব্লিউসিতে প্রো ওয়ান স্মার্টফোনের প্রোটোটাইপ উন্মোচন করা হয়েছে। আগামী জুলাইয়ে ডিভাইসটি আনুষ্ঠানিকভাবে বাজারে ছাড়া হবে। এর দাম পড়বে ৬৪৯ ডলার।

শুধু এফ(এক্স) টেকনোলজিই নয়, এমডব্লিউসিতে ব্ল্যাকবেরি ও সুইস কোম্পানি পুংকটও বাটনযুক্ত হ্যান্ডসেট উন্মোচন করেছে। পুংকটের এমপি০২ ফোনটির নকশা করা হয়েছে তথাকথিত ‘ক্যাম্পেনিয়ন ফোন’ হিসেবে। আধুনিক স্মার্টফোনের তুলনায় এর ফাংশনালিটি অনেকটাই সীমিত।

এই বিভাগ থেকে আরও পড়ুন

তাইওয়ানে সম্ভাব্য ড্রোন হামলার গোপন মহড়া চালাচ্ছে চীন?
বিবিধ

তাইওয়ানে সম্ভাব্য ড্রোন হামলার গোপন মহড়া চালাচ্ছে চীন?

সম্ভাবনাময় টাংগাইল এর মধুপুর এর আনারস
বিবিধ

সম্ভাবনাময় টাংগাইল এর মধুপুর এর আনারস

রেজিস্ট্রেশন ছাড়া যাওয়া যাবে না সেন্টমার্টিন
বিবিধ

রেজিস্ট্রেশন ছাড়া যাওয়া যাবে না সেন্টমার্টিন

বিস্ফোরণে কেঁপে উঠছে ইসরায়েলের উত্তরাঞ্চল
বিবিধ

বিস্ফোরণে কেঁপে উঠছে ইসরায়েলের উত্তরাঞ্চল

বিবিধ

শক্তিশালী কোম্পানি দ্রুত প্রত্যাবর্তন করতে পারবে —এরিক শিমিড

এবার ইরাকের মার্কিন ঘাঁটিতে হামলা
বিবিধ

এবার ইরাকের মার্কিন ঘাঁটিতে হামলা

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

১৩ মে থেকে অনলাইনে ঈদের ট্রেন টিকিট বিক্রি শুরু
নির্বাচিত

১৩ মে থেকে অনলাইনে ঈদের ট্রেন টিকিট বিক্রি শুরু

আন্তর্জাতিক মানের দক্ষতা উন্নয়নে যৌথ উদ্যোগ নিল প্রিসিশন ফুডস ও এনএইচটিটিআই
বিবিধ

আন্তর্জাতিক মানের দক্ষতা উন্নয়নে যৌথ উদ্যোগ নিল প্রিসিশন ফুডস ও এনএইচটিটিআই

যুক্তরাষ্ট্রে ২ লাখের বেশি গাড়ি ফিরিয়ে নিচ্ছে টেসলা
অটোমোবাইল

যুক্তরাষ্ট্রে ২ লাখের বেশি গাড়ি ফিরিয়ে নিচ্ছে টেসলা

গুগল ফিটবিট এয়ার: ডিসপ্লেবিহীন ফিটনেস ট্র্যাকার বাজারে এলো
প্রযুক্তি বাজার

গুগল ফিটবিট এয়ার: ডিসপ্লেবিহীন ফিটনেস ট্র্যাকার বাজারে এলো

সপ্তাহের সবচেয়ে পঠিত

অনারের সেরা ৫ ফোন

অনারের সেরা ৫ ফোন

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

শাওমির সেরা ৫ স্মার্টফোন

শাওমির সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

জাতীয় পেনশন স্কিমে ৩২ মাসে যুক্ত হয়েছে ৩.৭৭ লাখ মানুষ, জমা ২৫৫ কোটি
অর্থ ও বাণিজ্য

জাতীয় পেনশন স্কিমে ৩২ মাসে যুক্ত হয়েছে ৩.৭৭ লাখ মানুষ, জমা ২৫৫ কোটি

২০২৩ সালের ১৭ অগাস্ট ১৮ থেকে ৫০ বছর...

গ্রাহকের তথ্য চুরির অভিযোগে নেটফ্লিক্সের বিরুদ্ধে মামলা

গ্রাহকের তথ্য চুরির অভিযোগে নেটফ্লিক্সের বিরুদ্ধে মামলা

চ্যাটজিপিটিকে এই ৮ প্রশ্ন করার আগে অবশ্যই ভাবুন

চ্যাটজিপিটিকে এই ৮ প্রশ্ন করার আগে অবশ্যই ভাবুন

ঈদুল আজহা উপলক্ষে ২৩ মে’র ট্রেনের টিকিট বিক্রি শুরু

ঈদুল আজহা উপলক্ষে ২৩ মে’র ট্রেনের টিকিট বিক্রি শুরু

মাসের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix