Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশে প্রথমবারের মতো আসুস নিয়ে এলো আরটিএক্স ৫০৯০ গেমিং ল্যাপটপ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 28 May 2025
বাংলাদেশে প্রথমবারের মতো আসুস নিয়ে এলো আরটিএক্স ৫০৯০ গেমিং ল্যাপটপ
Share on FacebookShare on Twitter

বিশ্বের শীর্ষস্থানীয় কম্পিউটিং ব্র্যান্ড আসুস বাংলাদেশের গেমিং কমিউনিটির জন্য নিয়ে এসেছে নতুন আকর্ষণ। আসুস তাদের প্রিমিয়াম গেমিং সিরিজ আরওজি’র সর্বাধুনিক মডেল ‘আরওজি স্ট্রিক্স স্কার ১৮’ অফিসিয়ালি লঞ্চ করেছে বাংলাদেশে। এই ল্যাপটপ সিরিজে প্রথমবারের মতো দেশের বাজারে এসেছে এনভিডিয়ার সর্বাধুনিক জিফোর্স আরটিএক্স ৫০৮০ এবং ৫০৯০ ল্যাপটপ গ্রাফিক্স প্রসেসর।এই লাইনআপটি তৈরি করা হয়েছে কম্পিটিটিভ গেমার, কন্টেন্ট ক্রিয়েটর সহ প্রফেশনাল ইউজারদের জন্য।

গেমিং পারফরম্যান্সে নতুনত্ব
নতুন আরওজি স্ট্রিক্স ২০২৫ লাইনআপের মূল বৈশিষ্ট্য হলো, এর পাওয়ারফুল হার্ডওয়্যার। দ্রুতগতির ইস্পোর্টস গেম, গ্রাফিক্স-সমৃদ্ধ ট্রিপল-এ টাইটেল বা স্ট্রিমিং ও কন্টেন্ট ক্রিয়েশনের মতো একাধিক কাজ করা সম্ভব এই ল্যাপটপ দিয়ে।
এতে রয়েছে সর্বশেষ এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৫০০০ সিরিজ জিপিইউ। এই জিপিইউয়ের দারুণ গ্রাফিক্স, ডিএলএসএস ৩ এবং এআই-চালিত ফ্রেম জেনারেশন দিয়ে গেম প্লেয়িংয়ের এক্সপেরিয়েন্সকে আরও স্মুথ করে। প্রসেসর হিসেবে ইন্টেল কোর আল্ট্রা ৯ ২৭৫এইচএক্স, যা দ্রুততম রেস্পন্স ও নিখুঁত মাল্টিটাস্কিং পারফরম্যান্স দিয়ে থাকে। স্ট্রিক্স স্কার ১৮-এ রয়েছে ৬৪জিবি ডিডিআর ৫ র‍্যাম ও ১ টেরাবাইট পিসিআইই জেন৪ এসএসডি গেমার, স্ট্রিমার ও প্রফেশনালদের জন্য, সর্বোচ্চ পারফরম্যান্স নিশ্চিত করে।

তাপ নিয়ন্ত্রণে উন্নত কুলিং টেকনোলজি
আরওজি স্ট্রিক্স স্কার ১৮ ২০২৫-এর থার্মাল সিস্টেম তাপকে সহজেই নিয়ন্ত্রণ করে। ট্রাই-ফ্যান টেকনোলজি, লিকুইড মেটাল থার্মাল পেস্ট ও অভিনব এয়ারফ্লো ডিজাইনের মাধ্যমে এই ল্যাপটপ হাই গেমিং সেশনে ঠান্ডা থাকে। এতে নতুন স্যান্ডউইচড ভেপার চেম্বার ডিজাইন রয়েছে, যা কুলিং দক্ষতা বাড়াতে সাহায্য করে। ফুল-লেন্থ এক্সহস্ট ভেন্ট ও স্মার্ট এয়ার ইনটেকের মাধ্যমে ২৪০ ওয়াট পর্যন্ত সিপিইউ/জিপিইউ পাওয়ার নেওয়া সম্ভব অতিরিক্ত গরম বা শব্দ ছাড়াই।

নেবুলা এইচডিআর ও এসিআর প্রযুক্তির অসাধারণ ডিসপ্লে
আরওজি নেবুলা এইচডিআর ডিস্প্লেতে এবার যুক্ত হয়েছে মিনি এলইডি টেকনোলজি, যা ১২০০ নিট পর্যন্ত ব্রাইটনেস দিতে পারে, যা গেমিং ও মুভি দেখার জন্য অসাধারণ অভিজ্ঞতা দিবে। ডুয়েল-লেয়ার অ্যাম্বিয়েন্ট কন্ট্রাস্ট রেশিও (এসিআর) ফিল্ম গ্লেয়ার ৫৫% কমায়, কন্ট্রাস্ট ৪.৫ গুণ বাড়ায় এবং ওয়াইড-অ্যাঙ্গেল ভিউ সুবিধা রয়েছে যা ইউজারদের যেকোনো কোণ থেকে স্পষ্ট ছবি দেখার সুবিধা দিবে।

রিফ্রেশ ডিজাইন ও ফিউচারিস্টিক ফিচার
ডিভাইসটির ডিজাইনে রয়েছে অ্যানিমে ভিশন, যা ল্যাপটপের লিডে ৮১০টি মাইক্রো-এলইডি দিয়ে কাস্টম এনিমেশন দেখানোর সুযোগ দিবে। পাশাপাশি কালো ক্রোমিয়াম ফিনিশে আছে আরওজি লোগো, যা ল্যাপটপটিকে প্রিমিয়াম লুক দিয়েছে। পোর্টের দিক থেকেও এগিয়ে আছে স্ট্রিক্স স্কার ১৮। আছে ডুয়েল থান্ডারবোল্ট ৫, এইচডিএমআই ২.১, ২.৫জি ইথারনেট, ইউএসবি-এ ও ৩.৫ মিমি অডিও পোর্ট যা মাল্টি-মনিটর সেটআপ বা লাইভ স্ট্রিমিংয়ের জন্য আদর্শ।

সহজ আপগ্রেড সুবিধা
প্রথমবারের মতো, এই গেমিং ল্যাপটপে রয়েছে টুল-লেস বটম প্যানেল, কোনো স্ক্রু ড্রাইভার ছাড়াই আপনি রাম বা এসএসডি পরিবর্তন করতে পারবেন। এমনকি, অভ্যন্তরীণ কম্পোনেন্টের উপর একটি সুরক্ষিত শিল্ড থাকায়, এটি বিগিনারদের জন্যও নিরাপদ।

দাম
আসুস বাংলাদেশে গেমিংয়ের মানকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। এনভিডিয়া আরটিএক্স ৫০০০ সিরিজ জিপিইউ, নতুন জেনারেশনের ইন্টেল সিপিইউ, হাই-রিফ্রেশ নেবুলা ডিস্প্লে ও টুল-লেস আপগ্রেডের মাধ্যমে আরওজি স্ট্রিক্স ২০২৫ লাইনআপ আন্তর্জাতিক স্তরের হার্ডওয়্যার নিয়ে এসেছে। আরওজি স্ট্রিক্স স্কার ১৮ সিরিজের এনভিডিয়া আরটিএক্স ৫০৮০ মডেলের শুরু মূল্য ৪ লক্ষ ৮৭ হাজার ৯৯০ টাকা এবং ফ্ল্যাগশিপ আরটিএক্স ৫০৯০ ভ্যারিয়েন্টটির দাম ৬ লক্ষ ৪৯ হাজার ৯৯০ টাকা। এই দুটি কনফিগারেশনই বাংলাদেশে অনুমোদিত আসুস রিটেইলার ও শোরুমগুলোতে পাওয়া যাবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

অপো এফ১৭ প্রো’তে থাকছে ৩০ ওয়াটের ভোক ফ্ল্যাশ চার্জ ৪.০
নির্বাচিত

অপো এফ১৭ প্রো’তে থাকছে ৩০ ওয়াটের ভোক ফ্ল্যাশ চার্জ ৪.০

বাংলা কিউআর কী, কেন ব্যবহার বাধ্যতামূলক
প্রযুক্তি সংবাদ

বাংলা কিউআর কী, কেন ব্যবহার বাধ্যতামূলক

সীমান্তে মোবাইল নেটওয়ার্ক ফের চালু : বিটিআরসি
টেলিকম

সীমান্তে মোবাইল নেটওয়ার্ক ফের চালু : বিটিআরসি

পুতিনর সাথে যুদ্ধ করতে চান ইলন মাস্ক: পুরস্কার ইউক্রেইন
নির্বাচিত

পুতিনর সাথে যুদ্ধ করতে চান ইলন মাস্ক: পুরস্কার ইউক্রেইন

ফোনেই করতে পারবেন ‘লাই ডিটেকটর টেস্ট’
প্রযুক্তি সংবাদ

ফোনেই করতে পারবেন ‘লাই ডিটেকটর টেস্ট’

নেটওয়ার্ক বন্ধ হচ্ছে সব নকল মোবাইলে, যেভাবে জানবেন ফোনটি আসল কিনা
প্রযুক্তি সংবাদ

অবৈধ মুঠোফোন নিয়ে উদ্বেগ, থাকছে নিবন্ধনের সুযোগ

Load More

ট্রেন্ডিং টপিক

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির
প্রযুক্তি সংবাদ

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির

বাংলালিংক
টেলিকম

স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করল বাংলালিংক

ডিসেম্বর থেকে যেসব ডিভাইসে নেটফ্লিক্স দেখা যাবে না
প্রযুক্তি সংবাদ

কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা নেটফ্লিক্সের

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশের তরুণ, শিক্ষার্থী ও দক্ষ জনশক্তিকে জার্মান ভাষা,...

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

28 May 2025

বাংলাদেশে প্রথমবারের মতো আসুস নিয়ে এলো আরটিএক্স ৫০৯০ গেমিং ল্যাপটপ

Techzoom.TV |
TechzoomTV