Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সম্পদশালীদের কর বাড়ছে, ছাড় পাবেন নারী উদ্যোক্তারা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২৪ মে ২০২১
প্রযুক্তিতে নারী উদ্যোক্তাদের আহ্বান
Share on FacebookShare on Twitter

রাজস্ব আয় বাড়াতে সম্পদশালীদের সারচার্জের স্ল্যাব পুনর্গঠন করা হচ্ছে আগামী অর্থবছরের বাজেটে। সেই সঙ্গে টেকসই উন্নয়ন ও অর্থনীতিতে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ বাড়াতে ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের বার্ষিক লেনদেনে ব্যাপক কর ছাড় দেয়া হবে।

একইসঙ্গে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে সমাজের মূলধারায় আনতে বাজেটে নতুন পদক্ষেপ থাকবে। শিল্প বা কারখানায় তাদের চাকরি দিলে উদ্যোক্তাদের নির্দিষ্ট অঙ্কের কর ছাড় দেয়া হবে।

অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রগুলো জানিয়েছে, বর্তমানে বার্ষিক ৫০ লাখ টাকা পর্যন্ত টার্নওভারধারী ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান কর অব্যাহতি সুবিধা পায়। আগামী বাজেটে নারী উদ্যোক্তাদের জন্য এ টার্নওভারে ছাড় দেয়া হচ্ছে। নারী ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য এ সীমা এক কোটি করা হচ্ছে। অর্থাৎ বছরে এক কোটি টাকা বেচা-বিক্রিতে নারীদের কর দিতে হবে না। মূলত টেকসই উন্নয়ন ও নারীর ক্ষমতায়নের জন্য বাজেটে এ পদক্ষেপ নেয়া হচ্ছে।

অন্যদিকে, সম্পদশালীদের কাছ থেকে আগামী বাজেটে বেশি পরিমাণ কর আদায়ের ছক আঁকা হচ্ছে। এজন্য সারচার্জের স্ল্যাব কমিয়ে কর হার বাড়ানো হচ্ছে আগামী বাজেটে। যদিও অর্থনীতিবিদরা মনে করেন, বিদ্যমান পদ্ধতিতে সারচার্জ আদায় ফলপ্রসূ নয়।

বর্তমানে সারচার্জের ৭টি স্তর আছে। নিট সম্পদের মূল্যমান ৩ কোটি টাকা পর্যন্ত হলে সারচার্জ দিতে হয় না। তবে সম্পদের মূল্যমান ৩ থেকে ৫ কোটি টাকা হলে বা একাধিক মোটরগাড়ি থাকলে বা যেকোনো সিটি করপোরেশন এলাকায় ৮ হাজার বর্গফুটের বেশি গৃহসম্পত্তি থাকলে ১০ শতাংশ কর বা ৩ হাজার টাকা ন্যূনতম সারচার্জ দিতে হয়।

সম্পদের পরিমাণ ৫ কোটি থেকে ১০ কোটি টাকা পর্যন্ত ১৫ শতাংশ, ১০ কোটি থেকে ১৫ কোটি টাকা পর্যন্ত ২০ শতাংশ বা ৫ হাজার টাকা, ১৫ কোটি থেকে ২০ কোটি টাকা পর্যন্ত ২৫ শতাংশ এবং ২০ কোটি টাকার বেশি সম্পদের ক্ষেত্রে ৩০ শতাংশ এবং ৫০ কোটি টাকার বেশি সম্পদের ক্ষেত্রে সম্পদের দশমিক ১ শতাংশ অথবা আয়করের ৩০ শতাংশের বেশি যেটি হয় সেই হিসেবে সারচার্জ দিতে হয়।

আগামী বাজেটে সারচার্জে স্তর ৫টিতে নামিয়ে এনে ন্যূনতম সারচার্জ প্রথা বাতিল করা হচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী, ৩ কোটি টাকা পর্যন্ত সম্পদের সারচার্জ দিতে হবে না। ৩ কোটি থেকে ১০ কোটি টাকা পর্যন্ত ১০ শতাংশ, ১০ কোটি থেকে ২০ কোটি টাকা পর্যন্ত ২০ শতাংশ, ২০ কোটি থেকে ৫০ কোটি পর্যন্ত ৩০ শতাংশ এবং ৫০ কোটি টাকার বেশি সম্পদশালীদের আয়করের ওপর ৩৫ শতাংশ হারে সারচার্জ দিতে হবে।

সারচার্জ বা সম্পদ কর হচ্ছে এক ধরনের মাশুল। যা ব্যক্তির সম্পদের দলিল মূল্যের ওপর আদায় করা হয়। সর্বপ্রথম ১৯৬৩ সালে পাকিস্তান শাসনামলে সম্পদ কর (ওয়েলথ ট্যাক্স) চালু করা হয়। সেটি স্বাধীনতার পরও অব্যাহত ছিল। ১৯৮৮ সালে সরকার স্থায়ীভাবে সারচার্জ আদায় করতে অর্থ আইনের মাধ্যমে আয়কর অধ্যাদেশে ১৬/এ ধারা যুক্ত করে। বর্তমানে এ ধারা অনুযায়ী সারচার্জ আদায় করা হচ্ছে। পরে নানামুখী চাপে ১৯৯৭-৯৮ অর্থবছরে সেটি প্রত্যাহার করা হয়। ২০১১-১২ অর্থবছর থেকে তা পুনরায় সারচার্জ চালু করে।

অন্যদিকে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে সমাজের মূলধারায় আনতে বাজেটে কর ছাড় দেয়া হচ্ছে। আগামীতে শিল্পপ্রতিষ্ঠান বা অফিসে তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে চাকরি দিলে নিয়োগকারী কর্তৃক্ষপ কর ছাড় পাবে। ২০১৯-২০ অর্থবছরের বাজেটে সরকার প্রতিবন্ধীদের নিয়োগের ক্ষেত্রে এ ধরনের সুবিধা দিয়েছে।

কোনো প্রতিষ্ঠানে মোট জনবলের ১০ শতাংশ প্রতিবন্ধী নিয়োগ দিলে সে প্রতিষ্ঠানের প্রদেয় করের ৫ শতাংশ কর ছাড় দেয়া হয়। আগামী অর্থবছরে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের নিয়োগের ক্ষেত্রে একই রকম সুবিধা দেয়া হচ্ছে। কোনো প্রতিষ্ঠান বছরের পুরো সময় মোট জনবলের ১০ শতাংশ বা ১০০ জনের বেশি তৃতীয় লিঙ্গের মানুষকে চাকরি দিলে প্রদেয় করের ৫ শতাংশ রেয়াত পাবে। সমাজসেবা অধিদফতরের জরিপ মতে, দেশে তৃতীয় লিঙ্গের জনসংখ্যা প্রায় ১০ হাজার।

এনবিআর মনে করে, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী দেশের মোট জনসংখ্যার ক্ষুদ্র অংশ হলেও আবহমান কাল থেকে এ জনগোষ্ঠী অবহেলিত। সমাজে বৈষম্যমূলক আচরণের শিকার এ জনগোষ্ঠীকে অর্থনীতির মূলধারায় আনতে পারলে দেশের উন্নয়নে তারা ইতিবাচক ভূমিকা রাখতে পারবে। তাই বাজেটে হিজড়াদের চাকরি দিলে কর ছাড় সুবিধা দেয়া হচ্ছে। এ পদক্ষেপের ফলে হিজড়াদের কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং তাদের সম্পর্কে সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

নিবন্ধনবিহীন মোবাইল ফোন বন্ধে পদক্ষেপ নিতে হবে
নির্বাচিত

নিবন্ধনবিহীন মোবাইল ফোন বন্ধে পদক্ষেপ নিতে হবে

ইস্টার্ন ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড অনুমোদন
নির্বাচিত

ইস্টার্ন ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড অনুমোদন

২১ ফেব্রুয়ারির প্রথম প্রহর থেকে অর্ধেক খরচে বাংলা এসএমএস সেবা চালু: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

২১ ফেব্রুয়ারির প্রথম প্রহর থেকে অর্ধেক খরচে বাংলা এসএমএস সেবা চালু: মোস্তাফা জব্বার

এক চার্জে ৯৬৫ কিলোমিটার চলবে ই-কার
অটোমোবাইল

এক চার্জে ৯৬৫ কিলোমিটার চলবে ই-কার

কোন বৈশিষ্ট্য অপো এফ১১ প্রো -কে মাঝারি দামের অন্য ফোনের থেকে আলাদা
প্রযুক্তি বাজার

বহুল প্রতীক্ষার পর বাজারে ‘পোর্ট্রেট এক্সপার্ট’ খ্যাত অপো এফ১১ প্রো

‘৫ জিবি ফ্রি ডাটার ৫০০ এমবিও ব্যবহার করতে পারেননি গ্রাহকরা’
নির্বাচিত

‘৫ জিবি ফ্রি ডাটার ৫০০ এমবিও ব্যবহার করতে পারেননি গ্রাহকরা’

Load More

ট্রেন্ডিং টপিক

ফ্যান থেকে ঠান্ডা বাতাস পাওয়ার ৫ জাদুকরী কৌশল
নির্বাচিত

ফ্যান থেকে ঠান্ডা বাতাস পাওয়ার ৫ জাদুকরী কৌশল

টেলিযোগাযোগ খাতে কর কমানোর দাবি এমটবের
টেলিকম

টেলিযোগাযোগ খাতে কর কমানোর দাবি এমটবের

প্রতি মিনিটে ২০৮টা করে বট আইডি সরাচ্ছে এক্স
প্রযুক্তি সংবাদ

প্রতি মিনিটে ২০৮টা করে বট আইডি সরাচ্ছে এক্স

‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার
প্রযুক্তি সংবাদ

‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার

সপ্তাহের সবচেয়ে পঠিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে’
প্রযুক্তি সংবাদ

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে’

রাশিয়ার পরমাণু শক্তি করপোরেশনের (রোসাটম) মহাপরিচালক আলেক্সি লিখাচেভ...

ইনফিনিক্স  GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

ইনফিনিক্স GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix