Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্রবাসীদের নিরাপত্তায় ‘সেইফস্টেপ’ মোবাইল অ্যাপ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২৫ মে ২০২১
প্রবাসীদের নিরাপত্তায় ‘সেইফস্টেপ’ মোবাইল অ্যাপ
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ থেকে যারা উপার্জনের উদ্দেশ্যে বিদেশ যেতে চাইছেন বা বর্তমানে বিদেশে কর্মরত আছেন তাদের শ্রম অভিবাসনে প্রতারণা বা ঝুঁকি থেকে সুরক্ষা দিতে চালু হয়েছে ‘সেইফস্টেপ’ মোবাইল অ্যাপ্লিকেশন।

শ্রম অভিবাসন নিয়মতান্ত্রিক, নিরাপদ ও ঝুঁকিমুক্ত করতে সেইফস্টেপ মোবাইল অ্যাপ্লিকেশনটিকে পাঁচটি গুরুত্বপূর্ণ উপাদান দিয়ে সাজিয়েছে। যেগুলো হলো; প্রোফাইল (Profile), অভিবাসন সম্পর্কিত প্রস্তুতি তালিকা (Migration Checklist), ক্যালকুলেটর (Calculator), ডিজিটাল শিক্ষা উপকরণ (e-Learning) ও সহায়তা কেন্দ্র (Help Center)।

প্রোফাইল (Profile):
এই অপশনে একজন অভিবাসী কর্মী তার ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা, চাকরির অভিজ্ঞতা, কাজের দক্ষতা- ইত্যাদি যোগ করে একটি সম্পূর্ণ জীবন বৃত্তান্ত (Curriculum Vitae) তৈরি করতে পারবেন। যা অভিবাসী কর্মীকে তার অভিজ্ঞতা ও দক্ষতা অনুযায়ী বিদেশে চাকরি পেতে সহায়তা করবে।

অভিবাসন সম্পর্কিত প্রস্তুতি তালিকা (Migration Checklist):
অভিবাসন সম্পর্কিত প্রস্তুতি তালিকার পাতায় একজন অভিবাসী কর্মী তার বিদেশে যাওয়া সম্পর্কিত পনেরো ধরনের কাগজপত্র এবং অতি প্রয়োজনীয় প্রমাণাদি, যেমন – পাসপোর্ট, সাব-এজেন্ট/এজেন্সির সঙ্গে চাকরি, বেতন, খরচ বিষয়ে মৌখিক চুক্তির রেকর্ড, ভিসা, চাকরির চুক্তিপত্র, টাকা লেন-দেনের রেকর্ড- ইত্যাদির সফট কপি/অডিও-ভিডিও ক্লিপ সংরক্ষণ করতে পারবেন।

ভবিষ্যতে কেউ বিদেশে গিয়ে অনিয়মিত (Undocumented) হলে এখানে রাখা সফট কপি ব্যবহার করে সেসব কাগজপত্র উদ্ধার করা যাবে। আবার সাব-এজেন্ট/এজেন্সি কর্তৃক প্রতারিত হলে এসব ডক্যুমেন্ট ব্যবহার করে আইনি প্রতিকার চাইতে পারবেন।

ক্যালকুলেটর:
অ্যাপটির ক্যালকুলেটর (Calculator) অপশন ব্যবহার করে হাতে-কলমে আর্থিক লাভ-ক্ষতি হিসাব করে জেনে-বুঝে বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারবেন। এই ক্যালকুলেটর ব্যবহার করে একজন অভিবাসী কর্মী কত টাকা খরচ করে বিদেশে যাবেন, কত টাকা বেতন পাবেন, ঋণ করলে সুদসহ তা পরিশোধ করতে কত টাকা লাগবে, এবং সব খরচ বাদ দিয়ে কত টাকা দেশে পাঠাতে পারবেন- ইত্যাদি হিসেব করে বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেয়ার নির্দেশনা পাবেন।

ডিজিটাল শিক্ষা উপকরণ:
ডিজিটাল শিক্ষা উপকরণ (e-Learning) পাতায় থাকা ভিডিও থেকে কী কী বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে, লাভ-ক্ষতি হিসেব কীভাবে করতে হবে, নিরাপদ অভিবাসনের কী কী প্রস্তুতি রয়েছে, বিদেশে নারী ও পুরুষ অভিবাসী কর্মির কী কী ঝুঁকি রয়েছে, অভিবাসনের বিভিন্ন ধাপে বিপদে পড়লে বাঁ ক্ষতিগ্রস্ত হলে কীভাবে কোথায় সহায়তা চাইতে হবে- ইত্যাদি বিষয়ে জানা যাবে।

সহায়তা কেন্দ্র:
সেইফস্টেপ অ্যাপ্লিকেশনে সহায়তা কেন্দ্র (Help Centre) শিরোনামে একটি চ্যাটবক্স সংযোজন করা হয়েছে। একজন অভিবাসী কর্মী অভিবাসনের বিভিন্ন ধাপে প্রয়োজনীয় যেকোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে বা কোনো প্রতারণা, নির্যাতন, নিপীড়ন বা শোষণের শিকার হলে জরুরি সহায়তা চাইতে সেইফস্টেপ অ্যাপ্লিকেশনের সহায়তা কেন্দ্র (Help Center) অপশনটি ব্যবহার করবেন।

সহায়তা কেন্দ্র (Help Center)’- চ্যাটবক্সটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এসব প্রশ্নের জবাব দেবে। জরুরি সহায়তার ক্ষেত্রে ‘সহায়তা কেন্দ্র (Help Center)’- চ্যাটবক্সটি অভিবাসী কর্মীকে সংশ্লিষ্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত করবে।

সেইফস্টেপ অ্যাপে বাংলা, ইংরেজি ও আরবি- তিনটি ভাষা ব্যবহার করা হয়েছে। ব্যবহারকারীরা অ্যাপটির ‘সেটিংস’ (‘Settings’) পাতায় গিয়ে সুবিধামতো ভাষা নির্বাচন করা, ‘নাইট মোড’ (‘Night Mode’) ব্যবহার করা, গোপনীয়তা নীতি পরিবর্তন, অ্যাপটিকে শেয়ার করা, রেটিং দেয়া- ইত্যাদি করতে পারবেন।

অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে- স্টোরে গিয়ে SAFESTEP লিখে সার্চ করে অথবা এখানে ক্লিক করলে পাওয়া যাবে।

সেইফস্টেপ মোবাইল অ্যাপ্লিকেশনটি যুক্তরাজ্যভিত্তিক দাতা সংস্থা- ফরেইন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপম্যান্ট অফিসের (এফসিডিও) অর্থায়নে জিফেমস পরিচালিত ‘মডার্ন স্লেভারি’ প্রকল্পের অধীনে পরিকল্পনা করা হয়েছে। এটি তৈরিতে গবেষণা ও কারিগরি কার্যক্রম সম্পাদন করেছে এলেভেট হংকং হোল্ডিংস লিমিটেড, ডিজিনেক্স সল্যুশন ও উইনরক ইন্টারন্যশনাল।

যেকোনো অভিবাসী কর্মী বা তার পক্ষে তার পরিবারের কোনো সদস্য তার স্মার্টফোনে সহজেই সেইফস্টেপ অ্যাপটি ব্যবহার করতে পারবেন। সেইফস্টেপ অ্যাপ্লিকেশনটি অভিবাসী কর্মীদের বিদেশে যাওয়ার প্রক্রিয়াকে নিয়মতান্ত্রিক, সহজ ও নিরাপদ করতে গুরুত্বপূর্ণ সহায়ক হয়ে থাকবে।

লেখক: আকিব আনোয়ার, কমিউনিটি মবিলাইজেশন ম্যানেজার, উইনরক ইন্টারন্যাশনাল।

এই বিভাগ থেকে আরও পড়ুন

হাই-টেক পার্কগুলো ডিজিটাল ডিভাইস উৎপাদনের হাব হিসেবে গড়ে উঠবে: বিকর্ণ কুমার ঘোষ
প্রযুক্তি সংবাদ

হাই-টেক পার্কগুলো ডিজিটাল ডিভাইস উৎপাদনের হাব হিসেবে গড়ে উঠবে: বিকর্ণ কুমার ঘোষ

চমকপ্রদ ফিচারসহ এল পোকো এক্স২
প্রযুক্তি সংবাদ

চমকপ্রদ ফিচারসহ এল পোকো এক্স২

শাওমি
নির্বাচিত

গোপন তথ্য ফাঁসের অভিযোগে শাওমির সিনিয়র এক্সিকিউটিভ বরখাস্ত

ড্রোন উড়িয়ে বাংলাদেশ ফ্লাইং ল্যাবসের উদ্বোধন
প্রযুক্তি সংবাদ

ড্রোন উড়িয়ে বাংলাদেশ ফ্লাইং ল্যাবসের উদ্বোধন

এনবিআরকে জানাতে হবে ফোনে রিচার্জ কত করলেন
নির্বাচিত

এনবিআরকে জানাতে হবে ফোনে রিচার্জ কত করলেন

নৌপরিবহন প্রতিমন্ত্রীর ফেইসবুক অ্যাকাউন্ট হ্যাকড
প্রযুক্তি সংবাদ

নৌপরিবহন প্রতিমন্ত্রীর ফেইসবুক অ্যাকাউন্ট হ্যাকড

Load More

ট্রেন্ডিং টপিক

রাজধানীতে অপরাধ দমনে ১১ হাজার সিসি ক্যামেরা স্থাপনের ঘোষণা ডিএমপি কমিশনারের
সোশ্যাল মিডিয়া

রাজধানীতে অপরাধ দমনে ১১ হাজার সিসি ক্যামেরা স্থাপনের ঘোষণা ডিএমপি কমিশনারের

আবারও আমদানি নিষেধাজ্ঞা থেকে বাঁচল অ্যাপল ওয়াচ
নির্বাচিত

আবারও আমদানি নিষেধাজ্ঞা থেকে বাঁচল অ্যাপল ওয়াচ

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা পাবেন সাড়ে ১৩ কোটি ডলার
প্রযুক্তি সংবাদ

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা পাবেন সাড়ে ১৩ কোটি ডলার

ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রাম-২০২৫ অনুষ্ঠিত
প্রযুক্তি বাজার

ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রাম-২০২৫ অনুষ্ঠিত

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

গুগল পিক্সেল স্মার্টফোনের দাম কমল ৪০ হাজার
প্রযুক্তি বাজার

গুগল পিক্সেল স্মার্টফোনের দাম কমল ৪০ হাজার

সাশ্রয়ী দামে প্রিমিয়াম স্মার্টফোন কেনার কথা ভাবছেন যারা,...

প্রশ্ন ফাঁসের তথ্য যাচাই না করে এনসিপির বিবৃতি নিন্দনীয়: শিক্ষামন্ত্রী

প্রশ্ন ফাঁসের তথ্য যাচাই না করে এনসিপির বিবৃতি নিন্দনীয়: শিক্ষামন্ত্রী

৭০২৫ mAh ব্যাটারি ও দ্বৈত ২০০ এমপি ক্যামেরা: বাজারে আসছে অপো ফাইন্ড এক্স৯এস প্রো

৭০২৫ mAh ব্যাটারি ও দ্বৈত ২০০ এমপি ক্যামেরা: বাজারে আসছে অপো ফাইন্ড এক্স৯এস প্রো

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ১২ জিবি র‍্যাম: অনারের নতুন চমক Honor 600e

অ্যান্ড্রয়েড ১৬ ও বড় ব্যাটারির চমক: গিগবেঞ্চে দেখা মিলল Honor 600e-এর

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix