Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্মার্টওয়াচ কেনার আগে যে বিষয়গুলো বিবেচনায় নিতে হবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২৬ মে ২০২১
যেসব সুবিধা নিয়ে আসছে ওয়ানপ্লাসের নতুন স্মার্টওয়াচ
Share on FacebookShare on Twitter

কয়েক বছর আগেও স্মার্টওয়াচ নিয়ে প্রযুক্তি জগতে তেমন শোরগোল ছিল না। কিন্তু বর্তমানে বাজারে বেশকিছু স্মার্টওয়াচ প্রতিদ্বন্দ্বিতা করছে এবং প্রায় সব স্মার্টফোন ও প্রযুক্তি কোম্পানি এ সেগমেন্টের দিকে নজর দিচ্ছে। তার মধ্যে প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে বেশকিছু স্মার্টওয়াচ নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে গেছে। তবে এখনো অনেকে ভাবেন যে স্মার্টওয়াচ ক্রয় করা কি উচিত হবে? এ দ্বিধাদ্বন্দ্বে যেন না পড়তে হয়, সেজন্য স্মার্টওয়াচ কেনার আগে বেশকিছু বিষয় সম্পর্কে জেনে নেয়া প্রয়োজন—

স্মার্টওয়াচের প্রাথমিক তথ্য

যেকোনো স্মার্টওয়াচ কেনার ক্ষেত্রে তিনটি বিষয় মাথায় রাখতে হবে। সেগুলো হচ্ছে স্মার্টফোনের সঙ্গে সামঞ্জস্যতা, দাম ও ব্যাটারি কোয়ালিটি।

কম্প্যাটিবিলিটি বা সামঞ্জস্যতা

অ্যাপলের স্মার্টওয়াচ শুধু আইফোনের সঙ্গেই ব্যবহার করা যায়। যেখানে ওয়্যার ওএস ডিভাইসগুলো আইওএস ও অ্যান্ড্রয়েড দুই জায়গাতেই ভালোভাবে চলে। স্যামসাং, গারমিন, ফিটবিট, হুয়াওয়ের স্মার্টওয়াচগুলোও দুটি প্লাটফর্মেই ব্যবহারযোগ্য। এজন্য স্মার্টওয়াচ অ্যাপ ইনস্টল করতে হয়।

দাম

সবচেয়ে ভালো স্মার্টওয়াচের দাম ১৭ হাজার থেকে ৩৫ হাজার টাকার মধ্যে। তবে সবার পক্ষে এত দাম দিয়ে স্মার্টওয়াচ কেনা সম্ভব হবে না। বাজেট স্মার্টওয়াচের দাম সাড়ে ৮ হাজার থেকে ১৭ হাজার টাকার মধ্যে। ভালো স্মার্টওয়াচগুলোয় আধুনিক ফিটনেস ট্র্যাকার, মিউজিক ও যোগাযোগের অন্যান্য সুবিধা থাকে।

ব্যাটারি ক্ষমতা

স্মার্টওয়াচ ব্যবহারকারীদের কাছে এর ব্যাটারি ব্যাকআপ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এ নিয়ে অভিযোগেরও শেষ নেই। তবে বর্তমানে এ সমস্যার সমাধান এসেছে। অ্যাপলের স্মার্টওয়াচগুলো আপনাকে দুদিন ব্যাটারি ব্যাকআপ প্রদান করবে। এছাড়া যেসব স্মার্টওয়াচে স্ন্যাপড্রাগন ওয়্যার ৩১০০ প্রসেসর ব্যবহার করা হচ্ছে, সেসব স্মার্টওয়াচের ব্যাটারি একবার ফুল চার্জে টানা পাঁচদিন চলতে সক্ষম। কিছু স্মার্টওয়াচে ফাস্ট চার্জিং সুবিধাও দেয়া হচ্ছে এখন। ওয়ানপ্লাসের স্মার্টওয়াচ অর্ধেক চার্জ হতে মাত্র ১০ মিনিট সময় লাগে।

স্মার্টওয়াচের কী কী বৈশিষ্ট্য রয়েছে

ফিটনেস ট্র্যাকিং

ফিটনেস ও দৈনন্দিন কাজের রেকর্ড রাখার সুবিধা থাকায় মানুষ স্মার্টওয়াচ ব্যবহারের দিকে ঝুঁকছে। ভালো স্মার্টওয়াচ আপনার পথচলা, ক্যালরি খরচের পরিমাণ, ব্যায়ামের সময়, হার্টরেটসহ বিভিন্ন বিষয়ের তথ্য আপনাকে জানাবে। কিছু স্মার্টওয়াচে জিপিএস সুবিধা থাকায় সকালের জগিং কিংবা বাইক চালানোর সময় সহজেই ম্যাপ দেখা যায়। এছাড়া অধিকাংশ স্মার্টওয়াচই এখন পানিরোধী সুবিধাসংবলিত।

মিউজিক বা গান

আপনার স্মার্টওয়াচ শুধু আপনার প্রাত্যহিক ব্যায়ামের রেকর্ডই রাখে নাকি সেই সঙ্গে পছন্দের গানও পরিবেশন করে তা মাথায় রাখতে হবে। অধিকাংশ স্মার্টওয়াচ গান সেভ করার সুবিধা দেয়। যে কারণে আপনি সহজেই ওয়্যারলেস ইয়ারফোন বা ইয়ারবাড ব্যবহার করে গান শুনতে পারবেন। যেসব স্মার্টওয়াচে মিউজিক স্টোরেজ নেই সেগুলোয় মিউজিক কন্ট্রোল সেটিংস থাকে। এতে গান পরিবর্তনের জন্য আপনাকে বার বার ফোন বের করতে হবে না।

এনএফসি

অনেক স্মার্টওয়াচে এনএফসি সুবিধা আছে, ফলে আপনি সহজেই মানিব্যাগ ছাড়াই কেনাকাটা করে বিল পরিশোধ করতে পারবেন। আপনার ক্রেডিট অথবা ডেবিট কার্ডের তথ্য সেভ করার মাধ্যমে আপনি এ সুবিধা ব্যবহার করতে পারবেন। তবে একেক প্রতিষ্ঠানের স্মার্টওয়াচ একেক ধরনের পেমেন্ট পদ্ধতি ব্যবহার করে।

যোগাযোগ

স্মার্টওয়াচের মাধ্যমে সহজেই স্বাভাবিক যোগাযোগের কাজ করা যায়। যেমন এতে অ্যাপ এলার্ট, টেক্সট রিপ্লাই, ফোনকলের জবাব দেয়ার মতো সুবিধা থাকে। অ্যাপ এলার্টের মাধ্যমে আপনিও সহজেই কোন নোটিফিকেশনগুলো প্রয়োজনীয় সেগুলো দেখে নিতে পারবেন। বার বার ফোন বের করতে হবে না। যেসব স্মার্টওয়াচে এলটিই সুবিধা আছে, সেগুলো দিয়ে আপনি ফোনকলও করতে পারবেন। স্মার্টফোন বন্ধ থাকলেও কল করা যাবে। কিছু স্মার্টওয়াচে মেসেজের শর্ট রিপ্লাই প্রদান করার সুবিধাও থাকে।

উপরোক্ত বিষয়ের পাশাপাশি স্মার্টওয়াচ নির্বাচন ও ক্রয় করার ক্ষেত্রে পছন্দ এবং প্রয়োজনের বিষয়টিকে প্রাধান্য দিতে হবে। কারণ নিত্যদিনের জীবনযাপনে এ স্মার্টওয়াচ আপনাকে অনেক কাজেই সুবিধা এনে দেবে।

সূত্র: গ্যাজেটস নাউ

এই বিভাগ থেকে আরও পড়ুন

সেনাবাহিনীর জন্য ৬জি চালু করছে চীন!
প্রযুক্তি সংবাদ

৬জি নিয়ে আসছে নকিয়া, দিনক্ষণ চূড়ান্ত!

করোনা টিকা পেতে অনলাইনে নিবন্ধন করবেন যেভাবে
নির্বাচিত

করোনা টিকা পেতে অনলাইনে নিবন্ধন করবেন যেভাবে

ডেল ইন্সপাইরন ১৫ ৩৫৮০ তে কী কী আছে?
নির্বাচিত

ডেল ইন্সপাইরন ১৫ ৩৫৮০ তে কী কী আছে?

সিলেটে ২৭৯টি এন্ড্রয়েড ফোন জব্দ, আটক ৪
নির্বাচিত

স্ক্রিনে তাকালে ক্ষতিগ্রস্ত হয় শিশুর মস্তিষ্ক

টিপস

স্মার্টফোনের দ্রুত গরম হওয়া ঠেকাতে যা যা করবেন

“ফ্যানমিট” আয়োজন নিয়ে দারাজ এইবার নারায়ণগঞ্জে
ই-কমার্স

“ফ্যানমিট” আয়োজন নিয়ে দারাজ এইবার নারায়ণগঞ্জে

Load More

ট্রেন্ডিং টপিক

কবে আসতে পারে iPhone 18
প্রযুক্তি সংবাদ

কবে আসতে পারে iPhone 18

নেতানিয়াহু কি সত্যিই মারা গেছেন?
বিবিধ

ক্যান্সারে আক্রান্ত নেতানিয়াহু

এয়ার কুলারেই পাবেন এসির মতো ঠান্ডা হাওয়া
প্রযুক্তি পরামর্শ

এয়ার কুলারেই পাবেন এসির মতো ঠান্ডা হাওয়া

ডমিনেজ স্টিলের মালিকানা কিনবে আকিজ রিসোর্স
অর্থ ও বাণিজ্য

ডমিনেজ স্টিলের মালিকানা কিনবে আকিজ রিসোর্স

সপ্তাহের সবচেয়ে পঠিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে’
প্রযুক্তি সংবাদ

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে’

রাশিয়ার পরমাণু শক্তি করপোরেশনের (রোসাটম) মহাপরিচালক আলেক্সি লিখাচেভ...

ইনফিনিক্স  GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

ইনফিনিক্স GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix