Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফ্রি ফায়ার, পাবজিসহ কোনো গেম বন্ধের সিদ্ধান্ত নেয়নি সরকার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২৯ মে ২০২১
ফ্রি ফায়ার, পাবজিসহ কোনো গেম বন্ধের সিদ্ধান্ত নেয়নি সরকার
Share on FacebookShare on Twitter

দেশে ফ্রি ফায়ার, পাবজিসহ কোনো গেম বন্ধের সুপারিশ বা নির্দেশনা আসেনি বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেন, এ বিষয়ে মন্ত্রণালয় কোনো সিদ্ধান্ত নেয়নি।

শনিবার এ তথ্য নিশ্চিত করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। এদিকে গেম বন্ধ বিষয়ে এখন পর্যন্ত বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে কোনো সুপারিশ আসেনি বলে নিশ্চিত করেছে নির্ভরযোগ্য সূত্র।

সম্প্রতি দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয় শিক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে দেশে ফ্রি ফায়ার ও পাবজির মতো জনপ্রিয় দুই গেম বন্ধের উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

মন্ত্রী বলেন,’আমরা তো প্রতিপক্ষ না। আমাদের দায়িত্বটা হচ্ছে যদি সরকার মনে করে যে এটার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া দরকার, অর্থাৎ বন্ধ করা দরকার আমরা ওই কাজটা সম্পন্ন করি। আমাদেরকে এরকম নির্দেশ কেউ দেয়নি।’

তিনি আরও বলেন, আমার কাছে মনে হয় না বন্ধ করাটা সমাধান। আমি এই জায়গাটায় এখন পর্যন্ত একমত হতে পারি না। আমাদের এখানকার গার্জিয়ানরা সেই পরিমাণ যোগ্যতাসম্পন্ন নয়, এ কারণে ছেলেমেয়ে নষ্ট হয়।

তিনি বলেন, আমি একটা জিনিস বুঝি। সেটা হচ্ছে, আমাদের যে ক্ষমতা আছে সেই ক্ষমতায় যদি একটা অ্যাপকে বন্ধও করি, আমি ভিপিএন কিন্তু বন্ধ করতে পারব না। ফলে যার খেলা সে খেলবেই।

অভিভাবকদের কাছে প্রশ্ন রেখে মন্ত্রী বলেন, ‘ছেলেমেয়েরা আর কোনো কারণে নষ্ট হয় না? তারা যখন সিগারেট খায় তখন নষ্ট হয় না? যখন মাদক নেয় তখন নষ্ট হয় না? ওগুলো নিয়ন্ত্রণ করেন না কেন? এটার পেছনে কেন লেগে গেছেন এবং গেমের কারণে কী জন্য ইন্টারনেটের সুবিধা থেকে ছেলেমেয়েদের বঞ্চিত করবেন? আপনাদের সমস্ত জেনারেশন খোঁজেন। কোন জেনারেশন গেম খেলে নাই? আমাদের তো ভিডিও গেমসের দোকান ছিল। আইডিবি ভবনের কম্পিউটার দোকান থেকে সিডি পাইকারি বিক্রি হয়েছে। এখন প্রশ্ন তুলবেন, গেমে নেশা হয়ে যাচ্ছে। যেকোনো কিছুতেই নেশাগ্রস্ত হয়ে যেতে পারে। সন্তান ফেসবুকের কোন সাইটে যেতে পারবে না পারবে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করা যায়। কতক্ষণ থাকতে পারবে সেটা নিয়ন্ত্রণ করা যায়। সেগুলো না করে মাথা কাটার পথ ধরেছেন কেন?’

গত ২১ মে, চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী গ্রামে মোবাইলে সহিংসতামূলক একটি গেম খেলার জন্য এমবি কেনার টাকা না পেয়ে মায়ের সঙ্গে অভিমান করে মামুন নামের এক কিশোরের আত্মহত্যার ঘটনা ঘটে। এ ঘটনার পর ফের আলোচনায় আসে পাবজিসহ একই জাতীয় অন্যান্য গেমস।

প্রসঙ্গত, গত ২৬ মে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ ফ্রি ফায়ার ও পাবজি গেম দুটি নিয়ন্ত্রনের দাবি জানিয়েছিলেন। তিনি বলেন, সরকার যখন সহজলভ্য দ্রুতগতির ইন্টারনেট প্রাপ্তির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে, ঠিক তখন আগামী তরুণ প্রজন্ম প্রযুক্তির অপব্যবহার করে বিপথগামী হয়েছে, যা সবাইকে ভাবিয়ে তুলেছে। এজন্য গেম দুটি নিয়ন্ত্রণ চায় সংগঠনটি।

Tags: পাবজিফ্রি ফায়ার

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইউসিবি ব্যাংকের লাইসেন্সবিহীন উইন্ডোজ
অর্থ ও বাণিজ্য

ইউসিবি ব্যাংকের এটিএম-এ লাইসেন্সবিহীন উইন্ডোজ! গ্রাহকদের তথ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ

গুগল প্লে স্টোরের নিরাপত্তায় অ্যাপ ডিফেন্স অ্যালায়েন্স
নির্বাচিত

গুগল প্লে স্টোরের নিরাপত্তায় অ্যাপ ডিফেন্স অ্যালায়েন্স

বিটিআরসির আইএমইআই যাচাই সেবা বন্ধ থাকবে ৪ দিন
প্রযুক্তি সংবাদ

বিটিআরসির আইএমইআই যাচাই সেবা বন্ধ থাকবে ৪ দিন

স্যামসাং গ্যালাক্সি এম৬২ ফোনে থাকবে ২৫৬ জিবি স্টোরেজ
লিড স্টোরি

স্যামসাং গ্যালাক্সি এম৬২ ফোনে থাকবে ২৫৬ জিবি স্টোরেজ

চীনের নিষেধাজ্ঞার পর এইচ২০ চিপ উৎপাদন বন্ধ করছে এনভিডিয়া
প্রযুক্তি সংবাদ

চীনের নিষেধাজ্ঞার পর এইচ২০ চিপ উৎপাদন বন্ধ করছে এনভিডিয়া

‘নারীর ডিজিটাল-নিরাপত্তায় সামাজিক আন্দোলন গড়ে তোলা অপরিহার্য’
প্রযুক্তি সংবাদ

‘নারীর ডিজিটাল-নিরাপত্তায় সামাজিক আন্দোলন গড়ে তোলা অপরিহার্য’

Load More

ট্রেন্ডিং টপিক

ফোল্ডেবল ফোনের বাজারে মোটোরোলার নতুন চমক: আসছে ‘Razr 2026’
নির্বাচিত

ফোল্ডেবল ফোনের বাজারে মোটোরোলার নতুন চমক: আসছে ‘Razr 2026’

যৌথভাবে এআই চিপ তৈরি করবে গুগল ও মার্ভেল
প্রযুক্তি সংবাদ

যৌথভাবে এআই চিপ তৈরি করবে গুগল ও মার্ভেল

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি
নির্বাচিত

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

দেশের বাজারে ব্লিসবন্ডের ‘কার এক্সেসরিজ’
প্রযুক্তি সংবাদ

দেশের বাজারে ব্লিসবন্ডের ‘কার এক্সেসরিজ’

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, গ্রেপ্তার ৪ : ঢাকা শিক্ষা বোর্ড
পাঁচমিশালি

এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, গ্রেপ্তার ৪ : ঢাকা শিক্ষা বোর্ড

চলমান এসএসসি পরীক্ষা-২০২৬ ঘিরে প্রশ্নফাঁসের যে খবর সামাজিক...

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

আড়াই হাজার টাকায় স্মার্টফোন দিতে চাই: রেহান আসিফ আসাদ

পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং

পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং

আন্তর্জাতিক বাজারে একসঙ্গে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করলো ওয়ালটন

আন্তর্জাতিক বাজারে একসঙ্গে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করলো ওয়ালটন

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix