Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ব্যস্ত জীবনে স্বস্তি দিবে মাল্টি প্লেয়ার মাইক্রোওয়েভ ওভেন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১ জুন ২০২১
ব্যস্ত জীবনে স্বস্তি দিবে মাল্টি প্লেয়ার মাইক্রোওয়েভ ওভেন
Share on FacebookShare on Twitter

সময়ের সাথে সাথে আমাদের খাবার তৈরির প্রক্রিয়াতেও এসেছে পরিবর্তন। আগুনে পুড়িয়ে খাবার তৈরির পর্যায় থেকে সরে এসে মানুষ রান্না করার জন্য নতুন নতুন বিভিন্ন পদ্ধতি আবিষ্কার করে। কিন্তু কালের পরিক্রমায় ব্যস্ত হয়ে পড়া মানুষের জীবনে এসব পদ্ধতিও এখন সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। অধিকাংশ বাসায় স্বামী-স্ত্রী দুজনেই উপার্জনের সাথে জড়িত থাকায়, রান্নাঘরে বসে অধিক সময় নিয়ে রান্না করাটা তাদের জন্য কষ্টকর হয়ে যায়। ফলে, মানুষের মাঝে কীভাবে কম সময়ে এবং কম কষ্টে রান্না করা যায় এ ধরনের চাহিদার উদ্ভব হয়েছে। আর এ চাহিদা থেকেই মাইক্রোওয়েভ ওভেনের সৃষ্টি। একটা সময় ওভেনকে বিলাসী পণ্য মনে করা হলেও বর্তমানে এটি প্রয়োজনীয় পণ্য হয়ে উঠেছে। আর মানুষের জীবনে মাইক্রোওয়েভ ওভেনের প্রয়োজনীয়তা বাড়ার সাথে সাথে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানও প্রতিনিয়ত অত্যাধুনিক মানের এ কিচেন অ্যাপ্লায়েন্সটি বাজারে নিয়ে আসছে। অন্যান্য প্রতিষ্ঠানের পাশাপাশি স্যামসাংও ক্রেতাদের জন্য সর্বোচ্চ গুনগত মান নিশ্চিত করে বাজারে এনেছে বি-স্পোক ৩৫ লিটার মডেলের মাইক্রোওয়েভ ওভেন।

স্যামসাং এর এই পণ্যটির সবচেয়ে আকর্ষণীয় ফিচার হলো এর ‘মাল্টি প্লেয়ার’ সিস্টেম, যা আপনাকে খাবার তৈরির বিভিন্ন সুবিধা একসাথে প্রদান করবে। এর ‘হটব্লাস্ট’ প্রযুক্তি খাবার তৈরির সময়কে কমিয়ে এনে এবং খাবারের বাইরে ও ভেতরে সমানভাবে তাপ পৌছে দিয়ে, খাবারকে করে তোলে সুস্বাদু। ‘এয়ার ফ্রাই’ প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই ওভেনে কম তেলে রান্না করা যায় যা খাবারকে রাখে স্বাস্থ্যসম্মত। ওভেনের ভেতরের উত্তপ্ত বাতাসকে নিয়ন্ত্রণ করে অতিরিক্ত তেল পরিস্কার করার যন্ত্রণা থেকে মুক্তি দিয়ে আপনাকে দিবে স্বাস্থ্যকর খাবার। এই মাইক্রোওয়েভ ওভেনের ‘নতুন ক্রাস্টি প্লেট’ ডিজাইন খাবারে তেল জমতে দেয় না। এই মাইক্রোওয়েব ওভেনের নিচের দিকে বিশেষ ব্যবস্থার জন্য এটি সহজে তেল জাতীয় পদার্থ একজায়গায় জমা রাখতে পারে এবং খাবারকে রাখে ঝরঝরে ও তাজা। তেল জাতীয় পদার্থ এক জায়গায় জমে থাকায় এটি পরিস্কার করতেও বাড়তি কষ্ট করতে হয় না। এর স্টিম কুক প্রযুক্তি তিন স্তর বিশিষ্ট স্টেইনলেস স্টিলের ‘প্রো স্টিমার’ কভার দ্বারা খাবারকে আদ্র রাখতে সাহায্য করে যা ভেতরে ও বাইরে খাবারকে সমানভাবে নরম এবং রসালো করে। এছাড়াও, এই ওভেনে রয়েছে ‘পাওয়ার গ্রিল ডুয়ো’ প্রযুক্তি যা সর্বোচ্চ ২২৫০ ওয়াট তাপ উৎপন্ন করে খুব কম সময়ে গ্রিল তৈরি করতে পারে। এতে একইসাথে আপনার সময়ও বাঁচবে, রান্নাও হবে সুস্বাদু।

এর দ্বারা খুব সহজেই যে কেউ খাবার তৈরি করতে পারবেন। এই ওভেনের ‘সিরামিক ইনসাইড’ অনেক স্মুথ হওয়ায় সহজে পরিস্কার করা যায়। ল্যাবে পরীক্ষিত যে, এই ওভেন ৯৯.৯৯% অ্যান্টি-ব্যাকটেরিয়াল, ফলে নিশ্চিন্তে এই ওভেনটি ব্যবহার করা যায়। এই কনভেকশন মাইক্রোওয়েভ ওভেনটির ক্যাপাসিটি ৩৫ লিটার এবং এর পাওয়ার কনসাম্পশন ১৪৫০ ওয়াট।

বর্তমান বাজারে এই ফিচারের অন্যান্য মাইক্রোওয়েভ ওভেনও রয়েছে। তবে, এই ওভেনটিকে বাজারে সবচেয়ে সেরা পণ্যদের একটি হিসেবে বিবেচনা করা যায়। পণ্যটির বর্তমান বাজারমূল্য ৪২,৯০০ টাকা। এই মাইক্রোওয়েভ ওভেনের সাথে আছে ১২ মাসের ওয়্যারেন্টি ও ৬ মাসের কিস্তিতে কেনার সুবিধা। স্যামসাং বাংলাদেশের আউটলেট ও বিনামূল্যে হোম বা অফিস ডেলিভারি সুবিধাসহ অনলাইনে বাসায় বসে আপনি পণ্যটি কিনতে পারেন।

সারাদিনের কর্মব্যস্ত দিনের শেষে ঘরে ফিরে রান্নাঘরে অধিক সময় নিয়ে রান্না করার কষ্ট থেকে বাঁচতে মাইক্রোওয়েভ ওভেনের বিকল্প নেই। নতুন নতুন ফিচার সংযোজন করে মাইক্রোওয়েব ওভেনগুলো রান্না করার পদ্ধতিকে আরো সহজতর করে তুলেছে। অত্যাধুনিক প্রযুক্তি এবং অবকাঠামোগত সৃজনশীল ডিজাইন নিশ্চিত করছে খাবারের গুনগত মান এবং স্বাদ।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইন্টারনেট ডেটা দ্রুত শেষ হয়ে যাচ্ছে? রইল ৪টি গোপন কৌশল
নির্বাচিত

ইন্টারনেট ডেটা দ্রুত শেষ হয়ে যাচ্ছে? রইল ৪টি গোপন কৌশল

কত ঘন্টা কাজ করেন ইলন মাস্ক?
প্রযুক্তি সংবাদ

বিশ্বের শীর্ষ ধনী এখন ইলন মাস্ক, বেজোস দ্বিতীয়

গুগলের নতুন ‘অ্যালুমিনিয়াম ওএস’: অ্যান্ড্রয়েড আসছে ডেস্কটপে
প্রযুক্তি সংবাদ

গুগলের নতুন ‘অ্যালুমিনিয়াম ওএস’: অ্যান্ড্রয়েড আসছে ডেস্কটপে

করোনা সঙ্কটে মানবকল্যাণে নিয়োজিত এনজিও প্রতিষ্ঠানগুলোর সাথে দারাজ
ই-কমার্স

করোনা সঙ্কটে মানবকল্যাণে নিয়োজিত এনজিও প্রতিষ্ঠানগুলোর সাথে দারাজ

শহরের চেয়ে গ্রামে ব্রডব্যান্ডের দাম বেশি
প্রযুক্তি সংবাদ

শহরের চেয়ে গ্রামে ব্রডব্যান্ডের দাম বেশি

ওয়ালটন এসি কিনে ২০০% ক্যাশব্যাক পেলেন ব্যবসায়ী রুবেল
প্রযুক্তি সংবাদ

ওয়ালটন এসি কিনে ২০০% ক্যাশব্যাক পেলেন ব্যবসায়ী রুবেল

Load More

ট্রেন্ডিং টপিক

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

এআই উদ্বেগের মধ্যেই ২১৫০০ কোটি ডলার আয় এনভিডিয়ার
নির্বাচিত

এআই উদ্বেগের মধ্যেই ২১৫০০ কোটি ডলার আয় এনভিডিয়ার

তাইওয়ানে সম্ভাব্য ড্রোন হামলার গোপন মহড়া চালাচ্ছে চীন?
বিবিধ

তাইওয়ানে সম্ভাব্য ড্রোন হামলার গোপন মহড়া চালাচ্ছে চীন?

স্বর্ণের দাম
অর্থ ও বাণিজ্য

দেশে স্বর্ণের দামে বড় পতন

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix