Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হারমনি ওএস: এক বৈপ্লবিক অপারেটিং সিস্টেমের আগমন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 3 June 2021
হারমনি ওএস: এক বৈপ্লবিক অপারেটিং সিস্টেমের আগমন
Share on FacebookShare on Twitter

এশিয়ার স্মার্টফোনে খুব শিগগিরই চালু হতে যাচ্ছে হুয়াওয়ের অপারেটিং সিস্টেম হারমনিওএস। সম্প্রতি এ অপারেটিং সিস্টেম নতুন আপডেট এনেছে প্রতিষ্ঠানটি। যার ফলে হুয়াওয়ের নিজস্ব স্মার্টফোন ছাড়াও অন্যান্য স্মার্ট পণ্যেও এ অপারেটিং সিস্টেম ব্যবহার করা হবে বলে জানা গেছে। তবে বৈশ্বিকভাবে এ অপারেটিং সিস্টেম বাজারজাতের ব্যাপারে আনুষ্ঠানিক কোনো তথ্য জানায়নি চীনের এ বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠান। খবর বিবিসি।

গত বছর হুয়াওয়ের সঙ্গে প্রযুক্তি পণ্যের বাণিজ্য বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। জিমেইলের মতো কিছু গুরুত্বপূর্ণ অ্যাপে প্রবেশের ক্ষেত্রে বাধা দেয়ায় হুয়াওয়ে গুগলের অ্যান্ড্রয়েড প্লাটফর্মের সঙ্গে কাজ করার সুবিধা হারায়।

তবে হুয়াওয়ে হারমনি অপারেটিং সিস্টেমকে অ্যান্ড্রয়েডের প্রতিদ্বন্দ্বী হিসেবে মানতে নারাজ। বর্তমানে বিশ্বের ৮৫ দশমিক ৪ শতাংশ হ্যান্ডসেট অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে পরিচালিত। আর বাকি ১৪ দশমিক ৬ শতাংশ হ্যান্ডসেট অ্যাপলের আইওএসে পরিচালিত। আইডিসির এক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

এছাড়াও বাজারে থাকা স্যামসাংয়ের টাইজেন এবং অ্যামাজনের ফায়ার অপারেটিং সিস্টেম বাজারে নিজেদের অবস্থা তৈরি করতে পারেনি। তবে এখন পর্যন্ত কিছু স্মার্ট টিভিতে হারমনি অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরোপিত বাণিজ্য নিষেধাজ্ঞায় অ্যান্ড্রয়েড ব্যবহারে সামগ্রিক কোনো বাধা প্রদান করা হয়নি। তবে তাদের কার্যক্রমে সীমাবদ্ধতা প্রয়োগ করা হয়েছে।

অ্যান্ড্রয়েডের সাম্রাজ্যের হুমকি হারমনি ওএস

প্রযুক্তি বাজারে গুঞ্জন চলছিল যে বাজারে নতুন পণ্য আনতে যাচ্ছে হুয়াওয়ে। তবে সম্প্রতি অনুষ্ঠিত উন্মুক্তকরণ অনুষ্ঠানে নতুন কোনো স্মার্টফোন আনেনি হুয়াওয়ে। হুয়াওয়ের পরবর্তী লক্ষ্য হচ্ছে হারমনি অপারেটিং সিস্টেম ব্যবহূত ট্যাবলেট, স্মার্ট স্পিকার এবং টেলিভিশনের উন্নয়ন ও বাজারজাত করা।

সিসিএস ইনসাইটের প্রধান গবেষক বেন উড বলেন, বর্তমান সময়ে প্রযুক্তি বাজারে যেসব পণ্যের উৎপাদন ও চাহিদা রয়েছে, সেগুলোর সঙ্গে শক্ত অবস্থা সৃষ্টিতেই হারমনি অপারেটিং সিস্টেম ডিজাইন করা হয়েছে এবং হুয়াওয়ে সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।

তিনি আরো বলেন, অ্যাপল যেভাবে নিজেদের অপারেটিং সিস্টেম ব্যবহার করে প্রযুক্তি বাজারে নিজেদের অবস্থান সৃষ্টি করেছে, হুয়াওয়েও সে রকম কিছুরই আশা করছে।

চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম ঝিনহুয়া নিউজ এজেন্সির এক প্রতিবেদন সূত্রে জানা যায়, চলতি বছরের শেষ নাগাদ শেনজেনভিত্তিক এ প্রযুক্তি প্রতিষ্ঠান হারমনি অপারেটিং সিস্টেম সংবলিত ৩০ কোটি ডিভাইস উৎপাদন করতে পারবে।

বিবিসি চায়নার মিডিয়া গবেষক কেরি অ্যালেন বলেন, চীনের অভ্যন্তরে এ অপারেটিং সিস্টেমের ডিভাইস বাজারজাত নিয়ে ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা যাচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে হুয়াওয়ের নতুন অপারেটিং সিস্টেমের প্রচারণা চালাচ্ছে চীনের কমিউনিস্ট ইউথ লিগ থেকে শুরু করে, দমকলকর্মী এবং আদালতে কর্মরতরা। গত সপ্তাহে ১ কোটি ৭০ লাখেরও বেশি ওয়েইবো ব্যবহারকারী দ্য হারমনি স্মার্টফোন সিস্টেম ইজ হেয়ার হ্যাশট্যাগযুক্ত পোস্ট পড়েছেন বলে জানা গেছে।

 

হারমনি ওএস এর বিশেষত্ব: কেন একে বৈপ্লবিক বলা হচ্ছে?
একটু আগেই বলা হলো হারমনি ওএস এমন একটি অপারেটিং সিস্টেম যাকে যেকোনো রকম ডিভাইসে ব্যবহার করা সম্ভব। একে হুয়াওয়ের ভবিষ্যতের প্রতি চূড়ান্ত রকমের দূরদর্শিতার একটি নমুনা হিসেবে বিবেচনা করা যায়।

হারমনি ওএস এমন এক কনসেপ্টকে সত্যি করে দেখালো যেটি অন্য কেউ এখনও পুরোপুরিভাবে সম্ভব করতে পারেনি। আর সেটি হলো ‘One Operating System For Every Device’ অর্থাৎ সকল প্রকার ডিভাইসের জন্য একটিমাত্র অপারেটিং সিস্টেম! সর্বশেষ তথ্যানুযায়ী গুগলও একই ধারণাকে সামনে রেখে ‘ফিউশিয়া’ নামক একটি নতুন অপারেটিং সিস্টেমের উপর কাজ করছে, যেটা কবে নাগাদ বাজারে আসবে তা এখনও অনিশ্চিত।

সুতরাং হুয়াওয়েই হলো প্রথম কোম্পানি যারা এই নতুন ধারা বাস্তবায়ন করলো এবং সামনে যত প্রকার অপারেটিং সিস্টেম আসবে, সবগুলোই এই ধারা অনুসরণ করবে। এর অন্যতম কারণ হলো যত দিন যাচ্ছে আমরা ততই মাল্টিপল ডিভাইস ব্যবহার করছি এবং শুধু মাল্টিপল ডিভাইস থাকলেই হয় না, এই ডিভাইসগুলোকে একে অপরের সাথে সংযুক্ত থেকে পরস্পরের সাথে সমন্বয় করে কাজ করতে হয়।

চিন্তা করুন, আপনি হয়তো আপনার সাথে একটি স্মার্টওয়াচ কিংবা হেলথ ট্র্যাকার পরে আছেন, যেটি কি না আপনার ফোনের সাথে সংযুক্ত এবং সর্বক্ষণ এরা একে অন্যের সাথে যোগাযোগ রক্ষা করছে। আবার আপনার বাসার যে স্মার্ট টিভি আছে, সেটাও আবার আপনার ফোন কিংবা ল্যাপটপের সাথে সংযুক্ত। এগুলো একসাথে সংযুক্ত থাকে বলেই আপনি চাইলে আপনার হাতের স্মার্টওয়াচ দিয়ে ফোনের অনেক ফাংশন ব্যবহার করতে পারেন; আবার আপনার বাসার স্মার্ট টিভিকে আপনি আপনার ফোন থেকে নিয়ন্ত্রণ করা ছাড়াও আরো বহু রকমের কাজ করতে পারেন। যদি এই ডিভাইসগুলো একে অপরের সাথে সংযুক্ত না হতে পারতো কিংবা একে অন্যের সাথে কথা বলতে না পারতো তাহলে কি আপনি এই সুবিধা গুলো পেতে পারতেন? কখনোই না!

এভাবে সময় যত সামনে গড়াচ্ছে ততই মানুষ মাল্টিপল ডিভাইসকে একটা নেটওয়ার্কে এনে একসাথে সমন্বয় করে ব্যবহার করছে, যেটাকে অনেক সময় ইকো-সিস্টেম বলে অবিহিত করা হয়। আর ৫/৭ বছর পর যখন ইন্টারনেট অফ থিংস (আইওটি), আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট (এআই) কিংবা এআইওটি-এর মতো চতুর্থ শিল্প-বিপ্লবভিত্তিক প্রযুক্তিগুলো পুরোপুরি বাস্তবায়ন হবে তখন শত-শত, হাজার-হাজার রকমের ডিভাইসকে একে অপরের সাথে সংযুক্ত থেকে একযোগে কাজ করতে হবে! তাহলে ভবিষ্যত চাহিদা কি আপনি একটু হলেও কল্পনা করতে পারছেন?

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: চীনা জায়ান্ট হুয়াওয়েহারমনি ওএসহুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্যামসাং ফোনের দাম কমল, কোন ফোনের কত দাম?
ছাড় ও অফার

স্যামসাং ফোনের দাম কমল, কোন ফোনের কত দাম?

দক্ষিণ এশিয়ায় দুর্দান্ত ভিভো, উদ্ভাবন ও সেবায় অনন্য
নির্বাচিত

দক্ষিণ এশিয়ায় দুর্দান্ত ভিভো, উদ্ভাবন ও সেবায় অনন্য

সি সিরিজের নতুন স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি
নির্বাচিত

সি সিরিজের নতুন স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

ইন্টারনেট সেবাসমূহ নিরবিচ্ছিন্ন রাখতে ব্যাকআপ দিচ্ছে সামিট কমিউনিকেশন্স
টেলিকম

ইন্টারনেট সেবাসমূহ নিরবিচ্ছিন্ন রাখতে ব্যাকআপ দিচ্ছে সামিট কমিউনিকেশন্স

আপনার অজান্তেই মোবাইলের স্ক্রিন রেকর্ড করে এই অ্যাপ
প্রযুক্তি সংবাদ

এই অ্যাপগুলো স্মার্টফোনে থাকলেই বিপদ

অন্ধজনে আলো দেওয়ার যন্ত্র
প্রযুক্তি সংবাদ

অন্ধজনে আলো দেওয়ার যন্ত্র

Load More

ট্রেন্ডিং টপিক

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু
অর্থ ও বাণিজ্য

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন
প্রযুক্তি সংবাদ

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

হোম ডেলিভারির নামে রাস্তায় ফ্রিজ রেখে যাওয়ার অভিযোগ পিকাবুর বিরুদ্ধে
নির্বাচিত

হোম ডেলিভারির নামে রাস্তায় ফ্রিজ রেখে যাওয়ার অভিযোগ পিকাবুর বিরুদ্ধে

কপিরাইট লঙ্ঘনের অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে মামলা
প্রযুক্তি সংবাদ

অ্যাপলের একাধিক সেবা অচল, ভোগান্তিতে হাজারো ব্যবহারকারী

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

বাংলাদেশে আর্থিক সেবাবঞ্চিত মানুষের স্মার্টফোন কেনায় অর্থায়ন বাড়াতে...

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

03 June 2021

হারমনি ওএস: এক বৈপ্লবিক অপারেটিং সিস্টেমের আগমন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix