Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গেমিং কম্পিউটারের উৎপাদন ২ কোটি ইউনিট ছাড়িয়েছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 8 June 2021
গেমিং কম্পিউটারের উৎপাদন ২ কোটি ইউনিট ছাড়িয়েছে
Share on FacebookShare on Twitter

২০২০ সালে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে গেমিং কম্পিউটার (ডেস্কটপ ও ল্যাপটপ) এবং মনিটরের বাজারে ১২ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। সেই সঙ্গে এসব পণ্যের উৎপাদন ২ কোটি ১৭ লাখ ইউনিট ছাড়িয়ে গেছে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। খবর আইএএনএস।

করোনা মহামারীর কারণে ২০২০ সালে জাপান ব্যতীত এশিয়া-প্যাসিফিকের অন্যান্য অঞ্চলে সব মার্কেট বন্ধ ছিল। এ কারণে বিশ্বের অন্যান্য কনজিউমার টেকনোলজিস প্রতিষ্ঠানগুলো তাদের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সরবরাহ বৃদ্ধির সুযোগ পায়। বিশেষ করে গেমিং-সংক্রান্ত যেসব ডিভাইস রয়েছে, সেগুলোর উৎপাদন বাড়ে। ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) প্রান্তিকভিত্তিক গেমিং ডিভাইস ট্র্যাকার প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৯ সালের তুলনায় ২০২০ সালে গেমিং কম্পিউটারের বাজার ৪ দশমিক ৯ শতাংশ বেড়েছে। এ বাড়ার পেছনে সবচেয়ে বেশি অবদান ছিল গেমিং নোটবুকের। ২০২০ সালে গেমিং নোটবুকের বাজারজাত ১৬ দশমিক ১ শতাংশ বেড়েছে এবং এর উৎপাদন ৯৭ লাখ ইউনিট ছাড়িয়ে গেছে। অন্যদিকে ডেস্কটপের বাজারে ৬ দশমিক ৬ শতাংশ বেড়েছে।

আইডিসি এশিয়া-প্যাসিফিকের গেমিং এবং ভার্চুয়াল রিয়েলিটি রিসার্চ বিভাগের বাজার বিশ্লেষক ইয়েক্সি লিয়াও বলেন, ২০২০ সালে দীর্ঘ সময় মানুষ গৃহবন্দি ছিল। এ সময় বিনোদনের অন্যতম মাধ্যম হিসেবে গেমিং ভালো জনপ্রিয়তা অর্জন করে। যে কারণে বাজারে গেমিং ডিভাইসের চাহিদা ও উৎপাদন বাড়ে।

এক বিবৃতিতে লিয়াও বলেন, বাজারে এসব ডিভাইসের উচ্চ চাহিদা থাকলেও এলসিডি প্যানেল, ইন্টিগ্রেটেড সার্কিট, গ্রাফিক্স প্রসেসিং ইউনিটের (জিপিইউ) সংকটের কারণে প্রতিষ্ঠানগুলো পণ্যের পর্যাপ্ত জোগান দিতে পারেনি।

২০২০ সালে গেমিং মনিটরের বাজার বিগত বছরের তুলনায় ৫২ দশমিক ৬ শতাংশ বেড়েছে। এ সময় অঞ্চলটিতে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের মনিটরের চাহিদা বেশি ছিল এবং সরবরাহও ছিল বেশি। এছাড়া বিগত বছরের তুলনায় ২০২০ সালে ১৬৫ হার্টজ রিফ্রেশ রেটের মনিটরের চাহিদা ও বাজার ৪০০ দশমিক ৬ শতাংশ বেড়েছে। মূলত গেমাররা ভালো গেমিং অভিজ্ঞতার জন্য ভালো রিফ্রেশ রেটের মনিটর ব্যবহারে আগ্রহী হওয়ায় এ প্রবৃদ্ধি হয়েছে।

প্রতিবেদনে প্রাপ্ত তথ্যানুযায়ী, এ অঞ্চলের সব মার্কেট বিগত বছরের তুলনায় চলতি বছর ভালো প্রবৃদ্ধি অর্জন করলেও মালয়েশিয়া, নিউজিল্যান্ড, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও ভারতে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

অ্যানড্রয়েড গো এডিশন চমক নিয়ে আসছে নকিয়া সি০২
নির্বাচিত

অ্যানড্রয়েড গো এডিশন চমক নিয়ে আসছে নকিয়া সি০২

ভারতে টিকটক বন্ধে ৬ বিলিয়ন ডলারের ক্ষতি
নির্বাচিত

ভারতে টিকটক বন্ধে ৬ বিলিয়ন ডলারের ক্ষতি

দেশের বাজারে ভিভো ‘এস১ নিউ’
নির্বাচিত

দেশের বাজারে ভিভো ‘এস১ নিউ’

দেশের ব্যবসাগুলোকে আন্তর্জাতিক বাজারে নিতে আলিবাবার নতুন উদ্যোগ
ই-কমার্স

দেশের ব্যবসাগুলোকে আন্তর্জাতিক বাজারে নিতে আলিবাবার নতুন উদ্যোগ

৫জি নেটওয়ার্ক কি ক্যান্সারের ঝুঁকি বাড়াবে?
নির্বাচিত

৫জি নেটওয়ার্ক কি ক্যান্সারের ঝুঁকি বাড়াবে?

এবার স্মার্টওয়াচ আনল গুগল
নির্বাচিত

এবার স্মার্টওয়াচ আনল গুগল

Load More

ট্রেন্ডিং টপিক

ইউসিবি, মাস্টারকার্ড ও গ্রামীণফোনের যৌথ উদ্যোগে স্টিকার পেমেন্ট কার্ড
অর্থ ও বাণিজ্য

ইউসিবি, মাস্টারকার্ড ও গ্রামীণফোনের যৌথ উদ্যোগে স্টিকার পেমেন্ট কার্ড

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব
অর্থ ও বাণিজ্য

কর ফাঁকির ব্যবসা রক্ষার সুযোগ নেই

আবারও সক্রিয় হ্যাকিংটিম স্পাইওয়্যার – ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট
প্রযুক্তি সংবাদ

ওয়্যারহাউজের জন্য হুমকি হতে পারে বারকোড স্ক্যানারের দুর্বলতা: ক্যাসপারস্কি

মোবাইল অপারেটরদের তরঙ্গ নবায়নের প্রস্তাব ও গ্রাহকসেবার মান নিয়ে প্রশ্ন
টেলিকম

নিম্নমানের নেটওয়ার্ক, দুর্বল কলসেবা ও চড়া ইন্টারনেট দামের বোঝা বইছে মানুষ

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অস্তিত্ব সংকটে হার্লি-ডেভিডসনের ই-বাইক কোম্পানি
অটোমোবাইল

অস্তিত্ব সংকটে হার্লি-ডেভিডসনের ই-বাইক কোম্পানি

ধারাবাহিক লোকসান, ক্যাশ ফ্লো সংকট ও ঋণের ভারে...

মটোরোলার নতুন ফোল্ডেবল ফোনে ব্যাটারি চমক, ল্যাব টেস্টে পেছনে স্যামসাং

কম দামে স্মার্টফোন, পাঁচ মডেলে কোনটিতে কী সুবিধা?

বাক্কোর ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ

বাক্কোর নতুন সভাপতি ফয়সল আলিম, সাধারণ সম্পাদক নাহিদ হোসেন

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

08 June 2021

গেমিং কম্পিউটারের উৎপাদন ২ কোটি ইউনিট ছাড়িয়েছে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix