Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘তরুণ উদ্যোক্তা ও উদ্ভাবকরা ডিজিটাল বাংলাদেশ গড়ার অগ্রসৈনিক’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৯ জুন ২০২১
‘তরুণ উদ্যোক্তা ও উদ্ভাবকরা ডিজিটাল বাংলাদেশ গড়ার অগ্রসৈনিক’
Share on FacebookShare on Twitter

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তরুণ উদ্যোক্তা ও উদ্ভাবকগণ ডিজিটাল বাংলাদেশ গড়ার অগ্রসৈনিক উল্লেখ করে বলেন, তথ্যপ্রযুক্তিতে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, গবেষক, উদ্ভাবকদের সম্পৃক্ত করে স্টার্টআপ ইকোসিস্টেম ও এন্টারপ্রেনিয়র সাপ্লাইচেইন তৈরির মাধ্যমে তরুণদের আত্মনির্ভরশীল করতে আইসিটি বিভাগ বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে।

প্রতিমন্ত্রী বুধবার (০৯ জুন) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে আয়োজিত ‘বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট (বিগ) ২০২১’ উপলক্ষ্যে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট প্রতিযোগিতার মাধ্যমে দেশের তরুণ প্রজন্মকে উদ্যোক্তা ও উদ্ভাবক হতে অনুপ্রাণিত ও সম্পৃক্ত করা সম্ভব হয়েছে। অপরদিকে সারা বিশ্বের কাছে বাংলাদেশকে উদ্যোক্তা ও উদ্ভাবকদের জন্য একটি সম্ভাবনাময়ী গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করা গেছে। বাংলাদেশসহ বিশ্বের ৫৭টি দেশ থেকে ৭ হাজারের অধিক স্টার্টআপ/ইনোভেটররা ইনোভেশন গ্র্যান্ট প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে বলে তিনি জানান।

পলক বলেন, দেশে সাড়ে ৬ লাখের বেশি আইটি ফ্রিল্যান্সার রয়েছে। তারা ৫০০ মিলিয়ন ডলারের বেশি আয় করছে। তিনি বলেন, মুজিববর্ষে স্টার্টআপ বাংলাদেশ কোম্পানি লিমিটেড থেকে ৫০টি স্টার্টআপের মাঝে ১০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে। বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্টের ১ম পুরস্কার ১ লাখ মার্কিন ডলার অনুদান দেওয়া হবে। তারা যেন উদ্ভাবনী কাজে বিনিয়োগ ও অর্থায়ন নিয়ে চিন্তা করতে না হয়। বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১০টি স্টার্টআপ নির্বাচিত হয়েছে। তাদের ১০ লাখ করে টাকা দেওয়া হবে।

প্রতিমন্ত্রী বলেন, ফ্রন্টিয়ার টেকনোলজি বিষয়ে বেসিক নলেজ বা মৌলিক ধারনা প্রদানের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে বঙ্গবন্ধুর সোনার মানুষে পরিণত করতে দেশে ৩০০টি স্কুল অব ফিউচার প্রতিষ্ঠা করা হচ্ছে। তরুণরা যেন এলাকাই বসেই আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে পারে সে লক্ষ্যে দেশে ৬৪টি শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার প্রতিষ্ঠা করা হচ্ছে বলে তিনি জানান।

২০৪১ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বে প্রযুক্তিখাতে নেতৃত্ব দিতে পারে সে লক্ষ্যে প্রযুক্তিবিদ, উদ্ভাবক তৈরি করতে শেখ হাসিনা ইনস্টিটিউট ফ্রন্টিয়ার টেকনোলজি প্রতিষ্ঠা করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, চলমান বৈশ্বিক মহামারি করোনায় মানুষের ঘরে ঘরে সেবা পৌঁছে দিচ্ছে উদ্যোক্তারা। সাফল্যের নজির স্থাপন করেছে ই-ভ্যালির মতো স্টার্টআপগুলো। বড় বড় গ্রুপগুলো এখন অ্যাঞ্জেল ইনভেস্টমেন্ট করতে আগ্রহ প্রকাশ করেছেন জানিয়ে পলক বলেন, উদ্যোক্তাদের বড় করে তুলতে দেশের প্রত্যেকটি হাইটেক পার্কে তরুণ উদ্যোক্তাদের জন্য ছয় মাসের ফ্রি কো-ওয়ার্কিং স্পেস দেওয়া হচ্ছে। দেশজুড়ে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে উদ্যোক্তা ক্যাম্পাস গড়ে তুলছে স্টার্টআপ বাংলাদেশ। তরুণ উদ্যোক্তাদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে এর বদলে এখন বলতে হয় উদ্যোক্তা হয় যে, গাড়ি-ঘোড়া বানায় সে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থ প্রতিম দেবের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, আইডিয়া প্রকল্পের প্রকল্প পরিচালক আব্দুর রাকিব, ই-ভ্যালি সিইও মোহাম্মাদ রাসেল, ওয়ালটন ডিজিটেক নির্বাহী পরিচালক প্রকৌশলী লিয়াকত আলী, স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক টিনা এফ জাবিন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিগ-২০২১ প্রতিযোগিতায় বাংলাদেশসহ ১৪২টি দেশে ক্যাম্পেইন শেষে প্রাথমিক পর্যায়ে দেশ-বিদেশ থেকে ৭,০০০- এরও বেশি স্টার্টআপ আবেদন করে যেখান থেকে আন্তর্জাতিক পর্যায়ে ৫৬টি দেশ থেকে মোট ২৫৫টি প্রকল্প গৃহিত হয়। সেখান থেকে দুই দফায় বাছাই শেষে ইতিমধ্যে নির্বাচন করা হয়েছে সেরা ১০টি আন্তর্জাতিক পর্যায়ের স্টার্টআপ, যারা সরাসরি যাবে গ্র্যান্ড ফিনালেতে।

অপরদিকে, দেশিয় পর্যায়ে স্টার্টআপ বাছাই হয় প্রাথমিকভাবে দুই দফায়। প্রথম পর্যায়ে ২৮ জন বিচারক ৫টি স্ক্রিনিং বোর্ডের মাধ্যমে বাছাই করেন ২৮৬টি দেশীয় স্টার্ট-আপ। ইতিমধ্যে অনলাইন বুটক্যাম্পটি আগামী ১২ জুন থেকে শুরু হবে। বুট ক্যাম্পে গ্রুমিং শেষে এই ৬৫টি স্টার্ট-আপ নিয়েই শুরু হবে ১৩ পর্বের টিভি রিয়েলিটি শো যা জুলাই এর প্রথম সপ্তাহ থেকে একটি বেসরকারি টিভিতে প্রচার করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বাছাইকৃত ৬৫ স্টার্টআপ থেকে ২৬টি স্টার্টআপ নির্বাচন করা হবে।

এর সঙ্গে আন্তর্জাতিক পর্যায় থেকে নির্বাচিত ১০টি এবং আইডিয়া প্রকল্পের আওতাভুক্ত পোর্টফলিও স্টার্ট-আপের সেরা আরও ১০টি স্টার্ট-আপ অর্থাৎ মোট ৪৬টি স্টার্ট-আপকে নিয়ে হবে “বিগ ২০২১ গ্র্যান্ড ফিনালে”। সবশেষে সেরা একটি স্টার্ট-আপ পাবে বিশেষ সম্মাননা এবং এক লাখ ইউএস ডলার সমমূল্যের অর্থ পুরস্কার।

একই সাথে এই রিয়েলিটি শো’র মাধ্যমে নির্বাচিত হওয়া ২৬টি র্স্টাট-আপ ও আন্তর্জাতিক পর্যায় থেকে নির্বাচিত ১০টি বিজয়ী র্স্টাট-আপ প্রত্যেকে পাবে আইডিয়া প্রকল্পের আওতায় ১০ লাখ টাকা করে অনুদান।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

নতুন ফোন বাজারে আনছে রেডমি
প্রযুক্তি সংবাদ

নতুন ফোন বাজারে আনছে রেডমি

মিনিস্টার হাই-টেক পার্কের পিআরের কাজ করবে মিডিয়াকোয়েস্ট
প্রযুক্তি সংবাদ

মিনিস্টার হাই-টেক পার্কের পিআরের কাজ করবে মিডিয়াকোয়েস্ট

বিপদ পিছু ছাড়ছে না  হুয়াওয়ের
নির্বাচিত

চিপ তৈরিতে জোর দিচ্ছে চীন

আইনি জটিলতায় বাইন্যান্স, ইউরোপে লাইসেন্স পেতে মরিয়া ক্রিপ্টো প্ল্যাটফর্মটি
প্রযুক্তি সংবাদ

আইনি জটিলতায় বাইন্যান্স, ইউরোপে লাইসেন্স পেতে মরিয়া ক্রিপ্টো প্ল্যাটফর্মটি

ইজেনারেশন এর চেয়ারম্যান নির্বাচিত হলেন মোহাম্মাদ শাহজালাল
প্রযুক্তি সংবাদ

ইজেনারেশন এর চেয়ারম্যান নির্বাচিত হলেন মোহাম্মাদ শাহজালাল

ফাঁস হয়ে গেল Infinix GT 20 Pro স্মার্টফোনের লঞ্চ টাইম, রইল দাম ও স্পেসিফিকেশন
নির্বাচিত

ফাঁস হয়ে গেল Infinix GT 20 Pro স্মার্টফোনের লঞ্চ টাইম, রইল দাম ও স্পেসিফিকেশন

Load More

ট্রেন্ডিং টপিক

টানা চার মাস কমল টয়োটার গাড়ি বিক্রি
অটোমোবাইল

টানা চার মাস কমল টয়োটার গাড়ি বিক্রি

কাজ করতে করতে ল্যাপটপ হঠাৎ বন্ধ হয়ে যায়?
প্রযুক্তি পরামর্শ

কাজ করতে করতে ল্যাপটপ হঠাৎ বন্ধ হয়ে যায়?

ফোনের ব্যাটারি ভালো রাখার সহজ উপায়
প্রযুক্তি পরামর্শ

ফোনের ব্যাটারি দ্রুত শেষ হচ্ছে, চার্জ করার সঠিক নিয়ম জেনে নিন

চিপ সংগ্রহের ব্যর্থতায় চাকরি হারালেন গুগলের শীর্ষ কয়েক কর্মকর্তা
প্রযুক্তি সংবাদ

কার্বন অপসারণ প্রযুক্তিতে ৯১ কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি টেক জায়ান্টদের

সপ্তাহের সবচেয়ে পঠিত

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফাঁস হলো ফোল্ডেবল ‘আইফোন আল্ট্রা’র ডামি মডেল
নির্বাচিত

ফাঁস হলো ফোল্ডেবল ‘আইফোন আল্ট্রা’র ডামি মডেল

আগামী সেপ্টেম্বর মাসে আইফোন ১৮ প্রো সিরিজের পাশাপাশি...

ভারতে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিশাল এলাকা

ভারতে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিশাল এলাকা

বুয়েট ও চুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচি অনুষ্ঠিত

বুয়েট ও চুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচি অনুষ্ঠিত

ডিবিএইচ এর সাধারণ সভায় ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

ডিবিএইচ এর সাধারণ সভায় ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৯ জুন ২০২১

‘তরুণ উদ্যোক্তা ও উদ্ভাবকরা ডিজিটাল বাংলাদেশ গড়ার অগ্রসৈনিক’

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix