Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

করোনায় ভয়াবহ কবলে থেমে যাচ্ছে মুন্সিগঞ্জের বেত শিল্প

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 9 June 2021
করোনায় ভয়াবহ কবলে থেমে যাচ্ছে মুন্সিগঞ্জের বেত শিল্প
Share on FacebookShare on Twitter

ফারিয়া ওমর ঝুমুর, মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি, টেকজুম ডটটিভি//  অনেক আগের কথা, প্রায় ১০০ বছর আগে গ্রামবাংলায় মাটির ঘর-বাড়ি দেখা যেত,সে ঘরের পেছনে দেখা যেত অজস্র বাশের ঝোপ। এই চিত্র তখন মুন্সিগঞ্জের গ্রামবাংলায়ও অনেক দেখা যেত। গ্রামের চারপাশে অসংখ্য ঝোপ-ঝাড়।ছোট ছোট বাচ্চারা তখন তাদের দুরন্ত শৈশব কাটাতো মাঠ,ঘাট,বনে বাদাড়ে ঘুরে বেড়িয়ে।বাড়ির পেছনের ঝোপ থেকে থোকায় থোকায় পেকে যাওয়া এক প্রকার ফল এনে লবন মরিচ পুড়িয়ে মজাদার ভর্তা বানিয়ে খেতো তারা।ফলের নাম ছিল বেতন।

বাশের ঝোপ-জঙ্গলে অযত্নে অনেক গাছ বেড়ে উঠতো।যার মধ্যে সবচেয়ে বেশি দেখা যেতো বেত গাছ। সে গাছের ফলকেই বলা হতো বেতন।অযত্নে বেড়ে উঠলেও সে বেত ছিলো অনেক কাজের।

বাড়ির গৃহিনীরা অবসর সময়ে সে বেত দিয়ে বানাতো নানা রকম শৌখিন সামগ্রী।যদিও তখন সেগুলো তাদের নিকট প্রয়োজনীয় বস্তুই ছিলো। শৌখীন সামগ্রীর মধ্যে ছিলো বেতের মোড়া,ঝুড়ি,নামাযের পাটি,টুকরি,হাতপাখা,শীতলপাটি ইত্যাদি।

দেশ স্বাধীন হলো,গ্রামবাংলার দৃশ্যপট পাল্টে গেলো,বাড়ির পেছনে ঝোপ-ঝাড় বিলীন হওয়া শুরু হলো।কিন্তু মুন্সিগঞ্জের বেত শিল্প রয়ে গেলো শিল্পীদের রন্ধ্রে রন্ধ্রে।ক্রমে ক্রমে মুন্সিগঞ্জের ঐতিহ্য হয়ে দাড়ালো এই বেত শিল্প।

বেত এর ব্যবসা আর্থিক উপার্জন থেকেও বেশি ছিলো তাদের কাছে বংশ পরম্পরা হিসেবে ধরে রাখা।তাইতো বেত ঝাড় বিলীন হলেও, ঠিকই টিকে থাকলো বেত শিল্প।

বর্তমানে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার বিভিন্ন ইউনিয়নে এখনো বেত শিল্প বেচে আছে।তবে সিরাজদিখান থানার রাজানগর ইউনিয়নের মধুপুর গ্রামের মনিপাড়ায় এখনো বেত শিল্পকে আগলে রেখেছে বংশ পরম্পরা হিসেবে। মনিপাড়ার প্রায় ৪০ টির ও বেশি পরিবার এখন বেত শিল্পের সাথে জড়িত।তথ্যসূতে জানা যায়,তারা প্রধান জীবিকাই নির্বাহ করে বেত এর পণ্য সামগ্রী বিক্রি করে।

সেখানকার এক বেত পণ্য ব্যবসায়ী হ্নদয় দাস জানান,স্বাধীনতার পর থেকেই তারা বেত শিল্পে জড়িত। প্রথমে তার দাদা,তারপর তার বাবা,এখন সে ও বেত এর ব্যবসা করেন।এক একটা বেত এর তৈরী পণ্য সামগ্রী বিক্রি করে তাদের খুব সীমিত লাভ হয়,তবুও তারা ধরে রাখতে চান বেত শিল্পকে। গ্রামে এখন আর বেত এর ঝোপ না পাওয়ার কারনে, বেতের কাচামাল কুষ্টিয়া,খুলনা সহ বিভিন্ন জেলা থেকে সংগ্রহ করে থাকেন তারা।

তাদের বানানো বেত এর সামগ্রী ঢাকার এলিফেন্ট রোড,গাউছিয়া মার্কেট,আড়ং সহ বিভিন্ন জায়গায় যায়,এমনকি বৈশাখী মেলার ও একটা বিরাট অংশ জুড়ে থাকে তাদের বেত এর পণ্যসামগ্রী।

কিন্তু বর্তমানে করোনা মহামারীর কারনে কোন মেলা হয় না,কমে গেছে বিভিন্ন মার্কেটেও তাদের বিক্রি। ফলে ব্যবসায় খুব খারাপ পরিস্থিতিতে যাচ্ছে।কর্মীদের বেতন দিতে,এমনকি নিজেদের সংসারের খরচ মেটাতেও হিমশিম খাচ্ছে অনেক বেত এর পণ্য ব্যবসায়ী।

অন্যদিকে মনিপাড়ার আরেকজন ব্যবসায়ী নিরঞ্জন দাস জানান,বেত শিল্প নিয়ে তার অধীনে অনেক কর্মাচারী কাজ করেন।মাসে লাখ লাখ টাকার বেত পণ্য তিনি শুধু আড়ং এর শো রুমেই পাঠান।কিন্তু সমস্যা হচ্ছে,সরকার থেকে কোন ঋন গ্রহনের সুবিধা পান না। চাইলেই বাড়ির পাশে একটা বেত এর ব্যবসায়ের জন্য কারখানা দিতে পারছেন না অর্থের অভাবে। ফলে বাধ্য হয়ে বাড়ি,বাড়ির আশেপাশে পরিত্যাক্ত জায়গাকেই বেছে নিয়েছেন বেত পণ্য বানানোর কাজে।

মনিপাড়ায় বানানো বেত পন্য রাজধানীর বিভিন্ন শো রুমের শোভা বাড়ালেও পিছিয়ে আছে জেলার মানুষদের কাছ থেকে। মুন্সিগঞ্জের একদম শেষ পর্যায় মনিপাড়া গ্রাম থাকার কারনে প্রয়োজনীয় তথ্য এবং যোগাযোগের অভাবে জেলার অনেকেই জানেন না বেত শিল্প নিয়ে। এমনকি অনেকে এটাও জানেন না,বেত শিল্প এখনো মোটামুটি সচল।

বেত শিল্পের ব্যবসায়ীদের মতে,তারা চায় তাদের শিল্পের অনেক প্রচার হোক।মুন্সিগঞ্জ জেলার আনাচে কানাচে সবাই জানুক তাদের ঐতিহ্যের কথা।

বর্তমানে ই-কমার্স এর উদ্যোক্তাদের প্রশ্ন উঠাতে তারা জানিয়েছে,বড় পরিসরে বিক্রি করলেও,তারা জেলার নবীন উদ্যোক্তাদের জন্য স্বল্প মূলধনে বেত পণ্য দিতে রাজী। কেউ যদি তাদের বেত পণ্য নিয়ে কাজ করতে আগ্রহী হোন,তারা প্রয়োজনে স্বল্প পণ্য দিয়েও ব্যবসা শুরুতে সহযোগিতা করবেন।বিনিময়ে শুধু চায় প্রচার।

এমনকি অনলাইন মাধ্যম ব্যবহার করে বেত পণ্য বিক্রি করার প্রসঙ্গ আসলে তারা জানান,”কেউ যদি দূরের পথের কারনে বেত পণ্য নিতে আগ্রহী না হোন,তাহলে চাইলে ফোনে যোগাযোগ করে নিতে পারবেন।অপরপাশের কেরানীগঞ্জ,ঢাকা থেকে কুরিয়ারের মাধ্যমে তাদের পণ্য মুন্সিগঞ্জ জেলায় পাঠানো হবে”

বর্তমানে দেশীয় পণ্যের ই-কমার্স ইন্ডাস্ট্রির একটা বিরাট অংশ জুড়ে রয়েছে ক্ষুদ্র ও কুটির শিল্প।গ্রামীন বাংলার পাকা হাতের এই সুক্ষ্ম কাজগুলো আজীবন ধরে উচ্চপর্যায়ের মানুষের বিলাসিতা চাহিদার একটা বিরাট অংশের অভাব পূরন করে যাচ্ছে সীমিত লাভে।এই ক্ষুদ্র কুটির শিল্পের একটা অংশ হচ্ছে বেত শিল্প।আমার মনে হয় এই শিল্পকে বাচিয়ে রাখা আমাদের কর্তব্য। একটু যোগাযোগের সুব্যবস্থা,পণ্যের প্রচার ও সরকারি সহায়তা পেলে মুন্সিগঞ্জের বেত শিল্প এগিয়ে যাবে অনেকদূর।

বর্তমানে ই-কমার্স ইন্ডাস্ট্রিতে আগ্রহী ও নবীন কাজ করা উদ্যোক্তারা বেত শিল্পে একটু নজর দিলেই এর ব্যপক প্রচার হতে পারে।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ই-কমার্সদেশি পণ্যে ই-কমার্সদেশিপণ্যের ই-কমার্সনারী উদ্যোক্তা

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা নিহত
বিবিধ

ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা নিহত

বিধ্বস্ত হওয়া মার্কিন কেসি-১৩৫ উড়োজাহাজের কাজ কী, দাম কত
বিবিধ

বিধ্বস্ত হওয়া মার্কিন কেসি-১৩৫ উড়োজাহাজের কাজ কী, দাম কত

চট্টগ্রামের ঐতিহ্যবাহী মহিষের টক দই
বিবিধ

চট্টগ্রামের ঐতিহ্যবাহী মহিষের টক দই

রেজিস্ট্রেশন ছাড়া যাওয়া যাবে না সেন্টমার্টিন
বিবিধ

রেজিস্ট্রেশন ছাড়া যাওয়া যাবে না সেন্টমার্টিন

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!
বিবিধ

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

বিদ্যুতের ডিমান্ড চার্জ বেড়েছে ২০ শতাংশ
বিবিধ

বিদ্যুতের ডিমান্ড চার্জ বেড়েছে ২০ শতাংশ

Load More

ট্রেন্ডিং টপিক

প্রতিদিনের রান্না আরও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি
প্রযুক্তি সংবাদ

প্রতিদিনের রান্না আরও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি

স্যামসাংয়ের নতুন ফিটনেস ব্যান্ডে থাকছে যেসব সুবিধা
প্রযুক্তি বাজার

স্যামসাংয়ের নতুন ফিটনেস ব্যান্ডে থাকছে যেসব সুবিধা

টিকটকে সন্তান কী দেখছে, জানবেন অভিভাবকরা
প্রযুক্তি সংবাদ

টিকটকে সন্তান কী দেখছে, জানবেন অভিভাবকরা

রবির ‘সার্কেল’ ব্র্যান্ড নিয়ে আপত্তি, কারণ দর্শানোর নোটিশ বিটিআরসির
টেলিকম

রবির ‘সার্কেল’ ব্র্যান্ড নিয়ে আপত্তি, কারণ দর্শানোর নোটিশ বিটিআরসির

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এনইআইআর নিয়ে ৫টি ভয়ংকর গুজব
প্রযুক্তি সংবাদ

অবৈধ ফোন শনাক্তের বাইরে NEIR, স্মার্টফোন বাজার ও ডিজিটাল পরিকল্পনায় আসতে পারে নতুন সুযোগ

বাংলাদেশে অবৈধ মোবাইল ফোন শনাক্ত ও নিয়ন্ত্রণের জন্য...

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

হোয়াটসঅ্যাপ

চ্যাটিংয়ে নতুন মাত্রা: অডিও বা ‘সাউন্ড স্টিকার’ ফিচার আনল হোয়াটসঅ্যাপ

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

09 June 2021

করোনায় ভয়াবহ কবলে থেমে যাচ্ছে মুন্সিগঞ্জের বেত শিল্প

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix