Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

১২টি আন্তর্জাতিক পুরস্কার জিতল অপো

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২৭ জুন ২০২১
১২টি আন্তর্জাতিক পুরস্কার জিতল অপো
Share on FacebookShare on Twitter

অপো উদ্ভাবিত উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ‘স্মার্ট হোম’ সেবা বিশেষ করে বাসায় শিশুদের কর্মকা- মনিটরিং করতে সক্ষম। এমনকি পাশের রুমে থাকা সন্তান যদি ডিভাইসে ক্ষতিকর কিছু করে থাকে তাহলে এআই প্রযুক্তি বাবা-মাকে সতর্ক করে দিবে। জীবনযাত্রাকে সহজ করে দেয় এমনই কিছু প্রযুক্তি উদ্ভাবন করে সম্প্রতি আন্তর্জাতিক পুরস্কার জিতেছে অপো।

‘কম্পিউটার ভিশন অ্যান্ড প্যাটার্ন রেকগনিশন কনফারেন্স (সিভিপিআর)-২০২১’ শীর্ষক ইভেন্টে অংশ নিয়ে সর্বমোট ১২টি পুরস্কার জিতেছে অপো। এর মধ্যে একটিতে প্রথম স্থান, সাতটিতে দ্বিতীয় স্থান এবং চারটিতে তৃতীয় স্থান দখল করে। অপোর ডিভাইসে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উন্নয়নে এসব পুরস্কার লাভ করে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

অপোর ইন্টেলিজেন্ট পারসেপশন অ্যান্ড ইন্টারেকশন ডিপার্টমেন্ট ও অপো রিসার্চ ইনস্টিটিউট এর ইউএস রিসার্চ সেন্টার থেকে সিভিপিআর এর এই প্রতিযোগিতায় অংশ নেয়।

অপোর ইন্টেলিজেন্ট পারসেপশন এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এরিক গুয়ো তাদের এমন অর্জন সম্পর্কে বলেন, সিভিপিআর চ্যালেঞ্জে অংশ নিয়ে এ কৃতিত্ব অর্জন করায় আমরা সত্যিই আনন্দিত। আমরা যেসব চ্যালেঞ্জে জয়লাভ করি তার মধ্যে উল্লেখযোগ্য হলো মাল্টি-এজেন্ট বিহেভিয়ার, এভিএ-কাইনেটিক্স এবং থ্রিডি ফেস রিকনস্ট্রাকশন ফ্রম মাল্টিপল টুডি ইমেজ।

এরিক বলেন, এসব প্রযুক্তি ম্যানুফ্যাকচারিং, হোম, অফিস, ফটোগ্রাফি, স্বাস্থ্য এবং মবিলিটি কাজে ব্যবহৃত হয়। কারণ অপো সবসময় উন্নতমানের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে গ্রাহকদের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করতে প্রতিজ্ঞাবদ্ধ।

১১টি সম্মাননার মধ্যে অপো মাল্টি-এজেন্ট বিহেভিয়ার চ্যালেঞ্জ ক্যাটাগরিতে তিনটি পুরস্কার লাভ করে। এর মধ্যে লার্নিং নিউ বিহেভিয়ার ক্যাটাগরিতে প্রথম স্থান, ক্লাসিক্যাল ক্লাসিফিকেশন দ্বিতীয় স্থান এবং অ্যানোটেশন স্টাইল ট্রান্সফার বিভাগে তৃতীয় স্থান লাভ করে।

অপোকে যেসব কারণে পুরস্কার দেওয়া হয় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অপো উদ্ভাবিত নিজস্ব অ্যালগরিদম এক মিলিমিটারের মধ্যে ত্রুটিযুক্ত ত্রিমাত্রিক ফেসিয়াল আকার ঠিক করে ফেলতে পারে। অস্বচ্ছ ফেসিয়াল ফিচার, অতিরঞ্জিত প্রকাশভঙ্গি এমনকি গতিশীল ভিডিওতে নষ্ট হয়ে যাওয়া ইমেজ ডেটাসহ নানাবিধ সমস্যা সমাধানে এসব প্রযুক্তি সাহায্য করে। তাছাড়া অপো উদ্ভাবিত ফেসিয়াল ডিটেকশন অ্যালগরিদম প্রতি সেকেন্ডে ৩০ বার ৬৩৫টি প্রধান ফিচার চিহ্নিত করতে সক্ষম। এ প্রযুক্তি প্রোর্ট্রটে ভিডিও প্রযুক্তি সম্প্রসারণে সাহায্য করে।

তাছাড়া, অপোর এআই প্রযুক্তি স্থান ও সময়ানুসারে ‘হিউম্যান অ্যাকশন’ চিহ্নিত করতে পারে। সকারনেট চ্যালেঞ্জে অংশ নিয়ে অ্যাকশন স্পটিং অ্যান্ড রিপ্লাই গ্রাউন্ডিং উভয় ক্ষেত্রেই দ্বিতীয় স্থান দখল করে অপো। কারণ সকার গেমের ভিডিওতে আরো নিখুঁতভাবে নানাবিধ কার্যাবলি অ্যালগরিমদ চিহ্নিত করতে পারে। অপোর শক্তিশালী এআই অ্যালগরিদম শুধুমাত্র ভিজ্যুয়াল ডেটা ব্যবহার করে নিঁখুতভাবে ভিডিওতে দশ ধরণের জিনিস যেমন টকিং, ক্রাউচিং অ্যান্ড ওয়াকিং চিহ্নিত করতে পারে।
মোদ্দাকথা, অপো কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি শুধুমাত্র আপনি কি করছেন সেটা বুঝতে পারে না আপনি কোথায় ও কখন করছেন সেটিও ধরতে পারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অপো

এই বিভাগ থেকে আরও পড়ুন

বৈদ্যুতিক গাড়ি বিক্রিতে তুরস্কের চমক
অটোমোবাইল

বৈদ্যুতিক গাড়ি বিক্রিতে তুরস্কের চমক

ভয়ঙ্কর সাইবার আক্রমণ হোয়াটসঅ্যাপে, ২৪টি দেশে সতর্কতা জারি
প্রযুক্তি সংবাদ

ভয়ঙ্কর সাইবার আক্রমণ হোয়াটসঅ্যাপে, ২৪টি দেশে সতর্কতা জারি

গেমিং প্রেমীদের জন্য আসছে রেডমি টার্বো ৫
নির্বাচিত

গেমিং প্রেমীদের জন্য আসছে রেডমি টার্বো ৫

দাম কমলো অপো’র দুই স্মার্টফোনের
ছাড় ও অফার

দাম কমলো অপো’র দুই স্মার্টফোনের

ISPAB নির্বাচন: ISP UNITED টিম নিয়ে ভোটারদের মিশ্র প্রতিক্রিয়া
প্রযুক্তি সংবাদ

ISPAB নির্বাচন: ISP UNITED টিম নিয়ে ভোটারদের মিশ্র প্রতিক্রিয়া

এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো
নির্বাচিত

এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো

Load More

ট্রেন্ডিং টপিক

হোয়াটসঅ্যাপের গেমচেঞ্জার ফিচার: ২৪ ঘণ্টা পরেও থাকবে পুরনো স্ট্যাটাস
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপের গেমচেঞ্জার ফিচার: ২৪ ঘণ্টা পরেও থাকবে পুরনো স্ট্যাটাস

ইন্টারনেট শিল্পে হামলা ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি
প্রযুক্তি সংবাদ

ইন্টারনেট শিল্পে হামলা ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি

স্যামসাংয়ের লোগো নকল করে বাজারে ‘সামসুদ্দিন’ চার্জার!
প্রযুক্তি সংবাদ

স্যামসাংয়ের লোগো নকল করে বাজারে ‘সামসুদ্দিন’ চার্জার!

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন
প্রযুক্তি সংবাদ

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি

ফোনে কথা বলার খরচ কমছে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ড চালু করলো গ্রামীণফোন
টেলিকম

৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ড চালু করলো গ্রামীণফোন

দেশের টেলিযোগাযোগ খাতে নতুন অধ্যায়ের সূচনা করে প্রথমবারের...

মোবাইল ফোন বিস্ফোরণে দগ্ধ হয়ে একজনের মৃত্যু

মোবাইল ফোন বিস্ফোরণে দগ্ধ হয়ে একজনের মৃত্যু

প্রশ্ন তুলেছিলেন গ্রকের নিরাপত্তা নিয়ে, হয়েছেন ছাঁটাই

প্রশ্ন তুলেছিলেন গ্রকের নিরাপত্তা নিয়ে, হয়েছেন ছাঁটাই

বিশ্ববাজারে শীর্ষস্থানে আইফোন ১৭ অ্যান্ড্রয়েডে সেরা স্যামসাংয়ের ‘এ’ সিরিজ

যুক্তরাষ্ট্রে জন্মহার কমে যাওয়ার নেপথ্যে কি আইফোন?

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৭ জুন ২০২১

১২টি আন্তর্জাতিক পুরস্কার জিতল অপো

Techzoom.TV |
TechzoomTV