Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কুরিয়ারের প্রতারণা অনেকেই ছেড়ে দিচ্ছেন ব্যবসা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১০ জুলাই ২০২১
কুরিয়ারের প্রতারণা অনেকেই ছেড়ে দিচ্ছেন ব্যবসা
Share on FacebookShare on Twitter

সারাদেশে চলছে কঠোর লকডাউন। আর এ সময়ে আমের মৌসুমে জমে উঠেছে অনলাইন ব্যবসা। গ্রাহকদের কাছে চাঁপাইনবাবগঞ্জের জনপ্রিয় আম পাঠাতে ব্যবসায়ীরা বেছে নিয়েছেন কুরিয়ার সার্ভিসের সেবা।

কিন্তু কুরিয়ার সার্ভিসের স্বেচ্ছাচারিতায় একরকম জিম্মি হয়ে পড়েছেন চাঁপাইনবাবগঞ্জের সাধারণ মানুষসহ অনলাইন ব্যবসায়ীরা। প্রতি বছর আমের মৌসুম এলেই জেলার প্রায় সব উপজেলায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠে অসংখ্য কুরিয়ার সার্ভিস। তারা আম পরিবহনের জন্য ইচ্ছেমতো টাকা নেয়। সেবাও পাওয়া যায় না ঠিকমতো।

অনলাইনে আমের ব্যবসা করেন রহনপুর উপজেলার তূর্য। অভিযোগ করে তিনি বলেন, ‘আমি গত ২৩ মে ৩০ কেজি আম সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে বরগুনার এক গ্রাহকের কাছে পাঠাই। আমগুলো পৌঁছাতে প্রায় চার দিন লেগেছিল। পঞ্চম দিনে গ্রাহক আম বুঝে নিতে গিয়ে দেখেন কার্টন কেটে আম বের করে নেয়া হয়েছে। ওজন করে দেখা যায়, প্রায় ৫-৬ কেজি আম সরানো হয়েছে। আমি সেদিনের পর থেকে ব্যবসা ছেড়ে দিয়েছি।’

বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেলে কানসাট বাজারে গিয়ে দেখা যায়, ওমেক্স নামে একটি কুরিয়ারের পরিচালক ইসমাইল হোসেন বাচ্চুর সঙ্গে কথা কাটাকাটি হচ্ছে গ্রাহকদের।

এ সময় অনলাইনে আমের ব্যবসায়ী রনি জানান, তিনি গত ১ জুন দুটি কার্টনে করে ওমেক্স কুরিয়ারের মাধ্যমে ৩০ কেজি আম রাজধানীর মিরপুরে পাঠান। দীর্ঘদিন পরেও আমগুলো গ্রাহকের কাছে না পৌঁছালে কুরিয়ারের কানসাট শাখায় যোগাযোগ করলে জানানো হয়, বিকেলের মধ্যে আম পেয়ে যাবেন।

তিনি বলেন, ‘সেদিন বিকেলে ২০ কেজি আম পেলেও ১০ কেজি আমের খোঁজ আজও মেলেনি। এখন সকালে গেলে বলে বিকেলে আসেন। বিকেলে গেলে বলে সকালে আসেন। এখনও আম যায়নি।’

এ বিষয়ে জানতে চাইলে ওমেক্স কুরিয়ার এন্ড লজিস্টিকসের পরিচালক ইসমাইল হোসেন (বাচ্চু) বলেন, ‘আম পৌঁছায়নি এজন্য আমি কোম্পানির হেড অফিসে যোগাযোগ করেছিলাম। তবে তারা ক্ষতিপূরণ দিতে চাননি।’

কুরিয়ারের এসব অব্যবস্থাপনা নিয়ে সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। ফেসবুকে তারেক রহমান পাশা নামে একজন লিখেছেন, ‘চাঁপাইনবাবগঞ্জের জননী কুরিয়ার সার্ভিসের ব্যবস্থাপনাতে অনেক সমস্যা আছে। এর আগে অনেক মানুষের আম চুরি হয়েছে। এবার আমি ভুক্তভোগী। আমার আম চুরি হয়ে গেছে। আমরা এই কুরিয়ারে যেকোনো পণ্য আদান-প্রদানে নিরাপত্তাহীনতায় ভুগছি। আম নিশ্চয়ই বাইরের কেউ চুরি করবে না। তাদের ভেতরের লোকজনই করেছে। জননী কোনোভাবেই নিরাপদ ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হতে পারে না।’

এ বিষয়ে জানতে চাইলে জননী কুরিয়ার সার্ভিস কানসাট শাখার ব্যবস্থাপক সোহাগ আলী বলেন, ‘মৌসুমে প্রচুর পরিমাণ আম বুকিং হয়। গ্রাহকদের ভালো সেবা দেয়ার চেষ্টা করছি। তারপরেও যদি দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটে সেজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’

এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের চাঁপাইনবাবগঞ্জ জেলার উপ-পরিচালক জহিরুল ইসলাম বলেন, ‘জেলার বিভিন্ন কুরিয়ার সার্ভিসের বিরুদ্ধে অভিযোগ শুনেছি এবং আমাদের কাছে অনেকেই লিখিত অভিযোগ দিয়েছেন। যারা অভিযোগ দিয়েছেন সবাই সমাধান পেয়েছেন। আমাদের অফিসে এসে অভিযোগ করতে হবে এমনটা নয়, ই-মেইলেও অভিযোগ করা যায়।’

তিনি আরও বলেন, ‘কুরিয়ার সার্ভিসের প্রতারণা ঠেকাতে নিয়মিত অভিযান চালানো হবে। যাদের সরকারিভাবে অনুমোদন আছে শুধু তারাই সেবা দিতে পারবে।’

Tags: কুরিয়ারের প্রতারণা

এই বিভাগ থেকে আরও পড়ুন

আসছে হুয়াওয়ে নোভা ৬
নির্বাচিত

আসছে হুয়াওয়ে নোভা ৬

নির্বাচিত

ফেসবুকে নিষিদ্ধ হচ্ছে শ্বেতাঙ্গ জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ

জিপি স্টার গ্রাহকদের জন্য মিতসুবিশি শোরুম ও র‌্যাংগস ওয়ার্কশপে বিশেষ অফার
টেলিকম

জিপি স্টার গ্রাহকদের জন্য মিতসুবিশি শোরুম ও র‌্যাংগস ওয়ার্কশপে বিশেষ অফার

কিউকমের ২০ গ্রাহক ফেরত পেলেন ৪০ লাখ টাকা
ই-কমার্স

কিউকমের ২০ গ্রাহক ফেরত পেলেন ৪০ লাখ টাকা

কৃত্রিম বুদ্ধিমত্তা ৮০ শতাংশ দ্রুত মুনাফা বৃদ্ধিতে সহায়তা করে
নির্বাচিত

কৃত্রিম বুদ্ধিমত্তা ৮০ শতাংশ দ্রুত মুনাফা বৃদ্ধিতে সহায়তা করে

সারাক্ষণ গেম খেলেও ফোন ভালো রাখার উপায়
গেম

অনলাইন গেমে পাতা ফাঁদে পা দিয়ে টাকা খোয়াচ্ছে যুবসমাজ

Load More

ট্রেন্ডিং টপিক

জ্বালানি সংকটের মধ্যে আইসিসিবিতে শুরু ‘ঢাকা অটো সিরিজ অব এক্সিবিশন্স’
অটোমোবাইল

জ্বালানি সংকটের মধ্যে আইসিসিবিতে শুরু ‘ঢাকা অটো সিরিজ অব এক্সিবিশন্স’

অনুমতি ছাড়া ভিডিও ধারণ ও প্রচার করলে ৯০ দিনেই বিচার
প্রযুক্তি সংবাদ

অনুমতি ছাড়া ভিডিও ধারণ ও প্রচার করলে ৯০ দিনেই বিচার

অ্যাপলের নেতৃত্বে নতুন মুখ
নির্বাচিত

অ্যাপলের নেতৃত্বে নতুন মুখ

বিশ্বব্যাপী সাইবার হামলার ঘটনা ১ লাখ ৩৯ হাজার ছাড়িয়েছে
নির্বাচিত

হুমকির মুখে বৈশ্বিক ডিজিটাল অবকাঠামো

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

গুগল পিক্সেল স্মার্টফোনের দাম কমল ৪০ হাজার
প্রযুক্তি বাজার

গুগল পিক্সেল স্মার্টফোনের দাম কমল ৪০ হাজার

সাশ্রয়ী দামে প্রিমিয়াম স্মার্টফোন কেনার কথা ভাবছেন যারা,...

প্রশ্ন ফাঁসের তথ্য যাচাই না করে এনসিপির বিবৃতি নিন্দনীয়: শিক্ষামন্ত্রী

প্রশ্ন ফাঁসের তথ্য যাচাই না করে এনসিপির বিবৃতি নিন্দনীয়: শিক্ষামন্ত্রী

৭০২৫ mAh ব্যাটারি ও দ্বৈত ২০০ এমপি ক্যামেরা: বাজারে আসছে অপো ফাইন্ড এক্স৯এস প্রো

৭০২৫ mAh ব্যাটারি ও দ্বৈত ২০০ এমপি ক্যামেরা: বাজারে আসছে অপো ফাইন্ড এক্স৯এস প্রো

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ১২ জিবি র‍্যাম: অনারের নতুন চমক Honor 600e

অ্যান্ড্রয়েড ১৬ ও বড় ব্যাটারির চমক: গিগবেঞ্চে দেখা মিলল Honor 600e-এর

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix