Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আইন-শৃঙ্খলা রক্ষাকারীদের বীরত্ব নিয়ে ডিউটি অব অনার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১৯ জুলাই ২০২১
আইন-শৃঙ্খলা রক্ষাকারীদের বীরত্ব নিয়ে ডিউটি অব অনার
Share on FacebookShare on Twitter

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের বাইরে সুনসান নীরবতা। চারদিকে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান। ক্যাম্পের ভেতরে প্রবেশের ছক আঁকছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) একটি চৌকস দল।

ভেতরে প্রবেশ করে পরিস্থিতি বুঝে ওঠার আগেই শুরু হলো প্রচণ্ড গোলাগুলি। ক্যাম্পের ভেতরে অবস্থানরত সন্ত্রাসীদের আকস্মিক হামলায় প্রাণ হারান তিন র‌্যাব সদস্য, আহত হন আরো একজন। হতাহতদের পেছনে রেখেই সন্ত্রাসীদের নির্মূলে এগিয়ে যান বাকি দুই সদস্য। কিছুক্ষণ পর আহত সেই সদস্য জ্ঞান ফিরে পান। তার চারপাশে সহযোদ্ধাদের মরদেহ। তাদের মৃত্যুর বদলা নিতে এগিয়ে যান সন্ত্রাসীদের ভয়ংকর এ আড্ডায়।

এটি ২০১৮ সালের ২১ জুন জেনেভা ক্যাম্পে পরিচালিত মাদকবিরোধী অভিযানের কোনো বর্ণনা বা ঘটনা নয়। তবে এসব অভিযানে দেশের আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যে সাহসিকতা ও বীরত্বের উদাহরণ তৈরি করে এসেছেন, সেসব ঘটনাকে মোবাইল গেমসের পর্দায় নিয়ে আসার উদ্যোগ হিসেবে ফার্স্ট পার্সন শুটিং গেম ডিউটি অব অনার নির্মাণ শুরু করেছেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী এএম রাকিবুল হোসেন।

প্রায় তিন-চার মাস আগে রাকিবুল ও তার বন্ধু ইনতেশার আবরার এ গেম নির্মাণের কথা ভাবতে শুরু করেন। এরপর সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে ও উদ্যোগে শুরু করেন গেমসের প্রাথমিক কাঠামো নির্মাণকাজ। জেনেভা ক্যাম্প, র‌্যাব টিম, সন্ত্রাসীদের ট্যাকটিক্যাল মুভমেন্ট, সশস্ত্র আক্রমণসহ গতানুগতিক অ্যাকশন গেমের সব স্বাদই এতে যুক্ত করা হয়েছে।

বিশ্বজুড়ে যখন গ্র্যান্ড থেফট অটো (জিটিএ), প্লেয়ারস আননোন ব্যাটলগ্রাউন্ডস (পাবজি), কল অব ডিউটির মতো মাল্টিপ্লেয়ার গেমের জয়জয়কার চলছে, তখন বাংলাদেশের তরুণরাইবা পিছিয়ে থাকবে কেন, এমন চিন্তা থেকেই এ গেমস নির্মাণের বিষয়টি রাকিবুলের মাথায় আসে।

এ বিষয়ে কথা হয় তার সঙ্গে। তিনি বলেন, গেমটিতে ধীরে ধীরে একাধিক মিশন যুক্ত করা হবে। বাংলাদেশে বিভিন্ন সময়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচালিত বিভিন্ন অভিযানের প্লট, ম্যাপ ও চরিত্র নিয়ে এ গেমস তৈরি করা হচ্ছে। বর্তমানে এটি প্রাথমিক পর্যায়ে রয়েছে। ধীরে ধীরে আরো মিশন, চরিত্র, সংলাপ ও গ্রাফিক্স উন্নয়নের কাজ করা হবে।

রাকিবুল বলেন, গেমটির প্রথম মিশন শুটআউট অ্যাট জেনেভা ক্যাম্প। ২০১৮ সালের ২১ জুন জেনেভা ক্যাম্পে র‍্যাবের মাদকবিরোধী অভিযানকে কেন্দ্র করে এ মিশন সাজানো হয়েছে।

তিনি বলেন, মিশনটির হাই ডায়নামিক রেঞ্জ ইমেজিং (এইচডিআর), জেনেভা ক্যাম্প সদৃশ ম্যাপ, থ্রিডি সাউন্ড, বাংলার পাশাপাশি উর্দু ভাষার কথোপকথন একজন গেমারকে জেনেভা ক্যাম্পের পরিবেশে হারিয়ে যেতে বাধ্য করবে।

গেমটিকে আরো আকর্ষণীয় করে তোলার জন্য এতে প্লট নির্ভর বিভিন্ন অবজেকটিভ ও অ্যানিমেটেড কাটসিনস ব্যবহার করা হয়েছে। এছাড়া গেমারদের চাহিদা ও সুবিধার কথা মাথায় রেখে এর গেমপ্লে এক্সপেরিয়েন্স পাবজি বা কল অব ডিউটির মতো করা হচ্ছে বলেও জানান তিনি। তবে সেটি কিছুটা সময়সাপেক্ষ।

এএম রাকিবুল হোসেন বলেন, প্রাথমিকভাবে এ গেমস অ্যান্ড্রয়েড প্লাটফর্মে প্রকাশ করা হলেও পরবর্তী সময়ে আইওএস ও উইন্ডোজ প্লাটফর্মেও এটি প্রকাশ করা হবে।

তিনি বলেন, বর্তমানে হলি আর্টিসানে জঙ্গি হামলা ও কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারকে গ্রেফতারের চাঞ্চল্যকর কাহিনী নিয়ে পরবর্তী এপিসোডগুলোর কাজ চলছে।

তরুণ এ নির্মাতা মনে করেন, জিটিএ খেলার মাধ্যমে গেমাররা সন্ত্রাসী চরিত্রকে লালন করে এবং তেমন ভাবনায় ডুবে থাকে। সেদিক থেকে দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বীরত্বগাথা নিয়ে নির্মিত এ গেম তরুণদের মধ্যে দেশপ্রেম, নেতৃত্বের গুণাবলি, বিপদে এগিয়ে যাওয়ার গুণ বিকাশে সাহায্য করবে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

চীনে আত্মহত্যা ঠেকাতে দূর নিয়ন্ত্রিত প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

চীনে আত্মহত্যা ঠেকাতে দূর নিয়ন্ত্রিত প্রযুক্তি

অনলাইনে পাওয়া যাচ্ছে মিনিস্টার পণ্য
ই-কমার্স

অনলাইনে পাওয়া যাচ্ছে মিনিস্টার পণ্য

ক্লাউড সেবায় ২ হাজার কর্মী নেবে ওরাকল
প্রযুক্তি সংবাদ

ক্লাউড সেবায় ২ হাজার কর্মী নেবে ওরাকল

আইফোন বা অ্যান্ড্রয়েডের জন্য সেরা ৫ টি চার্জার
কিভাবে করবেন

আইফোন বা অ্যান্ড্রয়েডের জন্য সেরা ৫ টি চার্জার

রাত ১২টার পর ইন্টারনেট বন্ধ রাখা উচিত: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
প্রযুক্তি সংবাদ

রাত ১২টার পর ইন্টারনেট বন্ধ রাখা উচিত: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

১৯৫ কোটি রুপি পরিশোধ করল রিলায়েন্স জিও
নির্বাচিত

১৯৫ কোটি রুপি পরিশোধ করল রিলায়েন্স জিও

Load More

ট্রেন্ডিং টপিক

“অরেঞ্জ মিটস গ্রিন: ডিবিসিসিআই উইমেনস বিজনেস মিট ২০২৬” অনুষ্ঠিত
অর্থ ও বাণিজ্য

“অরেঞ্জ মিটস গ্রিন: ডিবিসিসিআই উইমেনস বিজনেস মিট ২০২৬” অনুষ্ঠিত

১ লিটার পেট্রোলে ১২৫ কিলোমিটার যাবে এই গাড়ি
অটোমোবাইল

১ লিটার পেট্রোলে ১২৫ কিলোমিটার যাবে এই গাড়ি

ইরান যুদ্ধে দ্রুত কমছে যুক্তরাষ্ট্রের উন্নত অস্ত্রের মজুদ!
বিবিধ

ইরান যুদ্ধে দ্রুত কমছে যুক্তরাষ্ট্রের উন্নত অস্ত্রের মজুদ!

সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের নির্দেশ
অর্থ ও বাণিজ্য

শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে জমা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix