Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ৬ এপ্রিল ২০২৬
হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক
Share on FacebookShare on Twitter

গরমের স্বস্তি পেতে বাজারে প্রচলিত অন্যান্য ব্র্যান্ডের তুলনায় কিছুটা বেশি দাম দিয়ে ‘হায়ার’ (Haier) এসি কিনে এখন চরম অস্বস্তিতে দিন কাটাচ্ছেন গ্রাহকরা। নামী ব্র্যান্ডের তকমা গায়ে লাগিয়ে ব্যবসা করলেও মাঠ পর্যায়ে গ্রাহক সন্তুষ্টির দিক থেকে ‘হায়ারের’ চিত্র এখন অত্যন্ত নাজুক। এসির ইনডোর ইউনিট লিক হওয়া, ইনস্টলেশনে জালিয়াতি, ফ্রি সার্ভিসের নামে প্রতারণা এবং গ্রাহকের অজান্তেই এসির যন্ত্রাংশ ভেঙে রেখে যাওয়ার মতো অসংখ্য অভিযোগ এখন তুঙ্গে।

মোহাম্মদ হাসিবুর রহমান নামের এক ভুক্তভোগী গ্রাহক গত সেপ্টেম্বরে একটি ১.৫ টনের হায়র এসি কেনেন। বিক্রয়োত্তর ২ বছরের ফ্রি সার্ভিসের প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে তিনি পেয়েছেন তিক্ত অভিজ্ঞতা। তিনি জানান, সার্ভিসের জন্য কল দিলে কোম্পানি থেকে জানানো হয়—‘ভালো সার্ভিস’ পেতে হলে ১৩০০ টাকা দিতে হবে, আর ফ্রি সার্ভিস মানে কেবল ব্রাশ দিয়ে ওপর দিয়ে ধুলো ঝেড়ে দেওয়া।

হাসিবুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, “হায়ার একটি ভাওতাবাজি কোম্পানি। তারা সেল করার জন্য নানা প্রতিশ্রুতি দেয় কিন্তু বাস্তবে মিল নেই। আনারি লোক দিয়ে তারা সার্ভিস করায়। হায়ারে ঝুঁকে কেউ দয়া করে ‘হায় হায়’ করবেন না।”

রিয়াদুজ্জামান রিদয় নামের আরেক গ্রাহক টেকনিশিয়ানদের অদক্ষতার প্রমাণ দিয়েছেন। সার্ভিসিং করতে আসা কর্মী তার এসির ডান পাশের ৪টি সুইং ব্লেডের লক ভেঙে রেখে চলে গেছেন। রিয়াদুজ্জামান তখন বাসায় না থাকায় তাৎক্ষণিকভাবে বিষয়টি ধরতে পারেননি। দক্ষ জনবলের অভাব এবং কাজের প্রতি চরম অবহেলার কারণেই এমনটা ঘটছে বলে মনে করছেন ভুক্তভোগীরা।

রেজা নামের এক গ্রাহকের অভিযোগ আরও গুরুতর। তার ‘এনার্জিকুল’ এসি ইনস্টল করার সময় টেকনিশিয়ানরা কোনো ভ্যাকুয়াম (Vacuum) করেনি। প্রশ্ন করলে তারা মিথ্যা তথ্য দিয়ে বলেন, “কোম্পানি থেকেই ভ্যাকুয়াম করা থাকে।”

বিশেষজ্ঞদের মতে, আধুনিক R32 বা R410A গ্যাস সমৃদ্ধ এসিতে ভ্যাকুয়াম না করলে ভেতরে আর্দ্রতা ও বাতাস থেকে যায়। এতে কুলিং কমে যায় এবং বিদ্যুৎ বিল অস্বাভাবিক বাড়ে। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, কম্প্রেসারের ভেতরে অ্যাসিড তৈরি হয়ে যেকোনো সময় বিস্ফোরণের ঝুঁকি তৈরি হয়।

মুস্তাফিজুর রহমান রাহাত ২০২৩ সালে এসি কিনেছিলেন, যার ইনডোর ইউনিট লিক হয়ে গেছে। ৫০০০ টাকা সার্ভিস চার্জ দেওয়ার পরও কোনো প্রতিকার না পেয়ে তিনি হতাশ। তার দাবি, ফ্রি সার্ভিসের নামে টেকনিশিয়ানরা কেবল সামনের অংশ ধুয়ে দিয়ে যায়, পেছনের মূল ময়লাগুলো পরিষ্কার না করেই ‘আইওয়াশ’ দিয়ে কাজ শেষ করে।

ওয়াশিফ খান নামক আরেক গ্রাহকের অভিজ্ঞতা আরও বিচিত্র। এসি ফিটিংয়ের সময় দেওয়ালে করা ছিদ্রে ‘পুডিং’ (Putty) ব্যবহার না করায় সেই ফাঁক দিয়ে এসির ভেতরে ইঁদুর ঢুকে মোটরের তার কেটে ফেলেছে। বারবার কল দিলেও টেকনিশিয়ানরা এই সামান্য পুডিংটুকু ব্যবহার করেনি। ফলে একদিকে যেমন ইঁদুরের উপদ্রব বেড়েছে, অন্যদিকে বৃষ্টির পানি দেওয়াল চুইয়ে ঘরের ভেতরে পড়ছে।

হায়ারের অফিসিয়াল সার্ভিস এবং টেকনিশিয়ানদের অদক্ষতা ও দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে একের পর এক অভিযোগ সামনে আসছে। ইনডোর ইউনিট লিক হওয়া থেকে শুরু করে ইনস্টলেশনে জালিয়াতির মতো গুরুতর বিষয়গুলো এখন গ্রাহক ক্ষোভের প্রধান কারণ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: এসিএসি ইনস্টলগ্রাহকহায়ার এসি

এই বিভাগ থেকে আরও পড়ুন

কিছু ধারা বলবৎ রেখে বাতিল সাইবার নিরাপত্তা আইন ২০২৩
প্রযুক্তি সংবাদ

কিছু ধারা বলবৎ রেখে বাতিল সাইবার নিরাপত্তা আইন ২০২৩

বাংলাদেশের বাজারে গ্রাহক পছন্দের সেরা স্মার্টফোন ‘অপো এ১৮’
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের বাজারে গ্রাহক পছন্দের সেরা স্মার্টফোন ‘অপো এ১৮’

দেশের বাজারে মি নোটবুক এবং রেডমিবুক সিরিজের ল্যাপটপ
প্রযুক্তি সংবাদ

দেশের বাজারে মি নোটবুক এবং রেডমিবুক সিরিজের ল্যাপটপ

আপডেট পেলো শাওমি রেডমির দুই মডেল
প্রযুক্তি সংবাদ

আপডেট পেলো শাওমি রেডমির দুই মডেল

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ
নির্বাচিত

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

চীনা সব বিক্রয় কেন্দ্র খুললো অ্যাপল
নির্বাচিত

চীনা সব বিক্রয় কেন্দ্র খুললো অ্যাপল

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

পিক্সেলের পথে হাঁটছে স্যামসাং, বদলাতে পারে গ্যালাক্সির ক্যামেরা ডিজাইন
প্রযুক্তি সংবাদ

পিক্সেলের পথে হাঁটছে স্যামসাং, বদলাতে পারে গ্যালাক্সির ক্যামেরা ডিজাইন

হন্ডি ব্যর্থতায় চিকিৎসকদের টার্গেট চাঁদাবাজদের
বিবিধ

হন্ডি ব্যর্থতায় চিকিৎসকদের টার্গেট চাঁদাবাজদের

মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চাটনিঅ্যাডস ও ডিজিবক্সের যৌথ চুক্তি
ই-কমার্স

মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চাটনিঅ্যাডস ও ডিজিবক্সের যৌথ চুক্তি

চট্টগ্রামে রবির ‘এলিট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’, যুক্ত হলো নতুন অংশীদার
টেলিকম

চট্টগ্রামে রবির ‘এলিট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’, যুক্ত হলো নতুন অংশীদার

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

‘অ্যাপল এম্পায়ার’ বন্ধ, মালিকদের আত্মগোপনের অভিযোগ; বিপাকে শত শত গ্রাহক

‘অ্যাপল এম্পায়ার’ বন্ধ, মালিকদের আত্মগোপনের অভিযোগ; বিপাকে শত শত গ্রাহক

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশি শিক্ষার্থীরা বছরজুড়ে ফ্রি জেমিনাই পাবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশি শিক্ষার্থীরা বছরজুড়ে ফ্রি জেমিনাই পাবেন যেভাবে

পড়াশোনা, গবেষণা ও পরীক্ষার প্রস্তুতিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)...

গেমসকম ২০২৬-এ ‘অরাস ইনফিনিটি’ নিয়ে গিগাবাইট

গেমসকম ২০২৬-এ ‘অরাস ইনফিনিটি’ নিয়ে গিগাবাইট

Acer EB321HQU মনিটর রিভিউ: কম বাজেটে ৩২ ইঞ্চির WQHD ডিসপ্লে

Acer EB321HQU মনিটর রিভিউ: কম বাজেটে ৩২ ইঞ্চির WQHD ডিসপ্লে

ক্যামেরা ডিজাইনে বড় পরিবর্তন আসছে, গ্যালাক্সি এস২৭ আল্ট্রায় থাকছে ৩ লেন্স

ক্যামেরা ডিজাইনে বড় পরিবর্তন আসছে, গ্যালাক্সি এস২৭ আল্ট্রায় থাকছে ৩ লেন্স

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৬ এপ্রিল ২০২৬

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

Techzoom.TV |
TechzoomTV