Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফোনে দ্রুত চার্জিং প্রযুক্তিতে এগিয়ে অপো

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২৮ জুলাই ২০২১
ফোনে দ্রুত চার্জিং প্রযুক্তিতে এগিয়ে অপো
Share on FacebookShare on Twitter

বিশ্বব্যাপী স্মার্টফোনে ফ্ল্যাশ চার্জিংয়ের পথিকৃত অপো সম্প্রতি পালন করেছে ‘ফ্ল্যাশ চার্জ ওপেন ডে’। ‘ফ্ল্যাশ চার্জের পর কি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালিত হয়। সেখানে ফ্ল্যাশ চার্জ প্রযুক্তির সর্বশেষ নানা অগ্রগতির কথা তুলে ধরে অপো।

অপো ভুক ফ্ল্যাশ চার্জের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জেফ ঝাং এ প্রযুক্তি সম্পর্কে বলেন, অপো চার্জিং অ্যাডাপটর, ক্যাবল, পিএমআইসি, ব্যাটারিসহ পুরো দ্রুত চার্জিং পদ্ধতিতে একটা পরিবর্তন নিয়ে এসেছে। তারবিহীন বা তারযুক্ত মানুষ যে চার্জিং পছন্দ করুক না কেন ভুক ফ্ল্যাশ চার্জ প্রযুক্তি মানুষের সব ধরনের চাহিদা মেটাতে সক্ষম। আর সেটা যেকোন কঠিন পরিস্থিতিই হোক না কেন।

শুধু ফ্ল্যাশ চার্জ প্রযুক্তি উদ্ভাবন করেই ক্ষান্ত হয়নি অপো, এ প্রযুক্তির নিরাপদ ব্যবহারের উপরও জোর দিয়েছে তারা। তাইতো ভুক ফ্ল্যাশ চার্জ প্রযুক্তিতে পাঁচস্তর বিশিষ্ট সুরক্ষিত নিরাপত্তা পদ্ধতি ব্যবহার করা হয়েছে। ভবিষ্যতে কিভাবে ফ্ল্যাশ চার্জিংয়ে এআই অলগরিদম, চার্জিং আর্কিটেকচার এবং অন্যান্য বিষয় সংযুক্ত করা যায় সেটা নিয়ে কাজ করছে অপো।

অপো সবসময় তাদের নতুন স্মার্ট চার্জিং প্রযুক্তি ইভেন্টের মাধ্যমে উন্মোচন করে আসছে। নিরাপদ সীমার মধ্যে চার্জিং গতি রাখার জন্য তারা বিভিন্ন ক্ষেত্রে ইন্টেলিজেন্ট ডিটেকশন প্রযুক্তির সাথে সামঞ্জস্য করে নেয়। এর ফলে ব্যাটারি জীবনকাল বৃদ্ধি পায়। ফলে সর্বোচ্চ ব্যাটারির ব্যবহার নিশ্চিত করা সম্ভব হয়। একটি স্মার্ট চার্জিং প্রযুক্তির উপর ব্যাটারির পারফরমেন্স বিশেষ করে এর আয়ুষ্কাল (১৫০০ বার চার্জ সাইকেল ব্যবহার করার পরও ৮০ ভাগ সক্ষমতা অটুট থাকে) এবং এটি চার্জিং গতি ও ফোনের তাপমাত্রার মধ্যে সামঞ্জস্য রক্ষা করে। তবে চার্জিং গতি অনেকটাই বাড়ানো যায় বিশেষ পরিবেশ-পরিস্থিতির উপর নির্ভর করে। ৬৫ ওয়াটের সুপার ভুক চার্জিংয়ের ক্ষেত্রে ২০ ভাগ পর্যন্ত চার্জিং গতি বাড়ানো সম্ভব এবং মাত্র ৩০ মিনিটে ৪৫০০ এমএইচ ব্যাটারি পরিপূর্ণ চার্জ হয়। প্রচ- শীতের মতো বৈরি পরিবেশে অপোর ফ্ল্যাশ চার্জ প্রযুক্তি স্মার্ট অলগরিদম ব্যবহার করে চার্জিংয়ের আগে তাপমাত্রা বাড়িয়ে নিতে সক্ষম। পরীক্ষার ফলাফলে দেখা গেছে যে, এ প্রযুক্তি মাত্র কয়েক সেকেন্ডে মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস থেকে তাপমাত্রা বাড়িয়ে ১০ ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসতে পারে। তারপর স্বাভাবিকের মতো চার্জ হতে পারে।

উল্লেখ্য, ২০১৪ সালে ভুক ফ্ল্যাশ চার্জ যাত্রা শুরুর পর থেকেই নিরাপত্তা, দক্ষতা ও ব্যবহার উপযোগীতা এই তিনটি বিষয় সর্বধিক গুরুত্ব পেয়েছে ব্যাটারি ও চার্জিং প্রযুক্তি নিয়ে অপোর গবেষণা ও উন্নয়নে। ২০২১ সালের ৩০ জুন অবধি অপো দ্রুত চার্জ প্রযুক্তি সম্পর্কিত ৩ হাজারের বেশি প্যাটেন্টের জন্য আবেদন করেছে। এবং বিশ্বব্যাপী প্রায় ১৯৫ মিলিয়ন মানুষের কাছে দ্রুত চার্জিং পদ্ধতি সহজ ও নিরাপদ হিসেবে তুলে ধরেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাজারে এইচপির নতুন ডেস্কটপ এলিটওয়ান ৮০০
নির্বাচিত

বাজারে এইচপির নতুন ডেস্কটপ এলিটওয়ান ৮০০

দিনে ১৫ হাজার স্টারলিংক ডিশ তৈরি হচ্ছে টেক্সাস ফ্যাক্টরিতে
প্রযুক্তি সংবাদ

দিনে ১৫ হাজার স্টারলিংক ডিশ তৈরি হচ্ছে টেক্সাস ফ্যাক্টরিতে

যে কারণে ‘উধাও’ হচ্ছে ফেসবুক আইডি ও গ্রুপ
প্রযুক্তি সংবাদ

কোটি কোটি ফেসবুক ব্যবহারকারীর ফোন নম্বর ফাঁস

৯৫৯৯ টাকায় ‘প্রিমো আরসিক্স’ স্মার্টফোন
প্রযুক্তি বাজার

৯৫৯৯ টাকায় ‘প্রিমো আরসিক্স’ স্মার্টফোন

এক চার্জে ২২ দিন চলবে নোকিয়া ৫৩১০
নির্বাচিত

এক চার্জে ২২ দিন চলবে নোকিয়া ৫৩১০

ক্লোন ও রিফারবিশড ফোন আটক করতে বিশেষ অভিযান শুরু হচ্ছে
প্রযুক্তি সংবাদ

ক্লোন ও রিফারবিশড ফোন আটক করতে বিশেষ অভিযান শুরু হচ্ছে

Load More

ট্রেন্ডিং টপিক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ, আবেদনের সুযোগ পাবেন যারা
প্রযুক্তি সংবাদ

আগস্টেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে যোগ হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: বিজ্ঞানমন্ত্রী

ওয়ালটনের নতুন স্মার্ট ফোন ‘য্যানন এক্স২২ ৫জি’ বাজারে
নির্বাচিত

ওয়ালটনের নতুন স্মার্ট ফোন ‘য্যানন এক্স২২ ৫জি’ বাজারে

রাউটারের এই দুটি সেটিংস পরিবর্তন করেই মিলবে ইন্টারনেটের পূর্ণ গতি
প্রযুক্তি পরামর্শ

রাউটারের এই দুটি সেটিংস পরিবর্তন করেই মিলবে ইন্টারনেটের পূর্ণ গতি

টেক জায়ান্টদের একচেটিয়া নিয়ন্ত্রণ বাড়ার শঙ্কা
প্রযুক্তি সংবাদ

টেক জায়ান্টদের একচেটিয়া নিয়ন্ত্রণ বাড়ার শঙ্কা

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি

ফোনে কথা বলার খরচ কমছে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ড চালু করলো গ্রামীণফোন
টেলিকম

৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ড চালু করলো গ্রামীণফোন

দেশের টেলিযোগাযোগ খাতে নতুন অধ্যায়ের সূচনা করে প্রথমবারের...

মোবাইল ফোন বিস্ফোরণে দগ্ধ হয়ে একজনের মৃত্যু

মোবাইল ফোন বিস্ফোরণে দগ্ধ হয়ে একজনের মৃত্যু

প্রশ্ন তুলেছিলেন গ্রকের নিরাপত্তা নিয়ে, হয়েছেন ছাঁটাই

প্রশ্ন তুলেছিলেন গ্রকের নিরাপত্তা নিয়ে, হয়েছেন ছাঁটাই

বিশ্ববাজারে শীর্ষস্থানে আইফোন ১৭ অ্যান্ড্রয়েডে সেরা স্যামসাংয়ের ‘এ’ সিরিজ

যুক্তরাষ্ট্রে জন্মহার কমে যাওয়ার নেপথ্যে কি আইফোন?

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৮ জুলাই ২০২১

ফোনে দ্রুত চার্জিং প্রযুক্তিতে এগিয়ে অপো

Techzoom.TV |
TechzoomTV