Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশে নতুন ডিজিটাল লেনদেন সেবা ‘ট্যাপ’ চালু

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ৩০ জুলাই ২০২১
দেশে নতুন ডিজিটাল লেনদেন সেবা ‘ট্যাপ’ চালু
Share on FacebookShare on Twitter

দেশের ডিজিটাল আর্থিক লেনদেনে নতুন মাত্রা যোগ করতে এবং গ্রাহকদের নিরাপদ সেবা প্রদানে চালু হলো নতুন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ট্রাস্ট আজিয়াটা পে বা “ট্যাপ”।

বুধবার ২৮ জুলাই দুপুরে ট্রাস্ট ব্যাংকের হেড অফিসে এ বাণিজ্যিক কার্যক্রমের উদ্বোধন করেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, চেয়ারম্যান, ট্রাস্ট আজিয়াটা ডিজিটাল লিমিটেড।

সেবাটির আওতায় প্রাহকরা অর্থ জমা-লেনদেন, ইউটিলিটি বিল পরিশোধ, বিমার কিস্তি, শিক্ষা প্রতিষ্ঠানের ফি, তিন বাহিনীর নিয়োগ সংক্রান্ত ফি জমা দেয়া, রেমিট্যান্স গ্রহণ, অনলাইন মার্চেন্ট পেমেন্ট এবং সকল মোবাইল ফোন অপারেটরের রিচার্জ সেবা গ্রহণ করতে পারবেন।

‘ট্যাপ’ এর বিশেষত্ব হচ্ছে শুধু জাতীয় পরিচয়পত্র ও সেলফির মাধ্যমে সেবাটি গ্রহণের জন্য নিবন্ধন করতে পারবেন গ্রাহকরা। একমাত্র এই সেবাটির মাধ্যমে ৫৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ফি, তিন বাহিনীর নিয়োগ সংক্রান্ত ফি এবং জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের ফি পরিশোধ করা যাবে। টি-ক্যাশ (ট্রাস্ট ব্যাংকের মোবাইল ব্যাংকিং) এর সকল গ্রাহক এখন ট্যাপ’র গ্রাহকে পরিণত হবেন এবং পূর্ববর্তী সকল সুযোগ সুবিধা অক্ষুন্ন রেখে আরো আকর্ষণীয় ফিচার ব্যবহার করতে পারবেন।

বাংলাদেশের প্রতিযোগিতামূলক বাজারে প্রবেশের জন্য মূল চ্যালেঞ্জ হচ্ছে আধুনিক ও উন্নতমানের সেবা দিয়ে গ্রাহকদের আস্থা অর্জন করা। এর বাস্তবায়নে উদ্ভাবনী ফিচার সমৃদ্ধ ও ব্যবহার-বান্ধব অত্যাধুনিক অ্যাপের মাধ্যমে গ্রাহকদের কাছে পৌঁছে যাবে ট্যাপ। পাশাপাশি মিলিটারি গ্রেড নিরাপত্তা ব্যবস্থায় ট্যাপ’র ইস্পিত লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে বলে আশা করা যায়।

সেবাটির উদ্বোধনী অনুষ্ঠানে সেনা প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, চেয়ারম্যান, ট্রাস্ট আজিয়াটা ডিজিটাল লিমিটেড বলেন, বর্তমান প্রযুক্তির যুগে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বা এমএফএস একটি অত্যাধুনিক ও উপযোগী প্রযুক্তি। তাই আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের একটি কোম্পানি ট্রাস্ট ব্যাংক লিমিটেড এবং আজিয়াটা ডিজিটাল সার্ভিসের যৌথ উদ্যোগে আমরা চালু করতে যাচ্ছি ট্রাস্ট আজিয়াটা পে বা ট্যাপ। জাতির পিতার জন্মশত বার্ষিকী এবং আমাদের মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই শুভক্ষণে দেশে এমন একটি প্রযুক্তি চালু করতে পেরে আমি সত্যিই আনন্দিত এবং গর্বিত। আমি আশাকরি ট্যাপ’র এই সেবা আমরা দেশের জনগণের দোর গোড়ায় পৌঁছে দিতে সক্ষম হবো ইনশাআল্লাহ।

ট্রাস্ট ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও হুমায়রা আজম বলেন, দেশের মানুষকে সেরা ব্যাংকিং সুবিধাটি প্রদান করাই ট্রাস্ট ব্যাংকের লক্ষ্য। এই ভাবনা থেকেই আজিয়াটা গ্রুপের সাথে আমাদের যুক্ত হওয়া। আমার বিশ্বাস আজিয়াটা গ্রুপের সাহায্যে আমরা বাংলাদেশের মানুষকে লেনদেনের ডিজিটাল সুবিধা দেয়ার ক্ষেত্রে অনেকখানি এগিয়ে যেতে পারব।

ট্রাস্ট আজিয়াটা ডিজিটাল লিমিটেডের ভারপ্রাপ্ত সিইও দেওয়ান নাজমুল হাসান বলেন, ডিজিটাল বাংলাদেশের ভিশনকে সামনে রেখে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর প্রাক্কালে ‘ট্যাপ’ চালু করতে পেরে আমরা আনন্দিত। আমাদের বিশ্বাস বাংলাদেশ সেনাবাহিনী ও ট্রাস্ট ব্যাংক লিমিটেডের এই উদ্যোগকে স্বাগত জানাবে সর্বস্তরের জনগণ। মোবাইলে অর্থ লেনদেনে আস্থার প্রতীক হয়ে উঠবে ট্রাস্ট আজিয়াটা পে বা ‘ট্যাপ’।”

উদ্বোধনী অনুষ্ঠানে আরও অংশগ্রহণ করেন মেজর জেনারেল সাকিল আহমেদ, ভাইস চেয়ারম্যান, আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট, ব্রিগেডিয়ার জেনারেল আবুল মনসুর মো. আশরাফ খান, ব্যবস্থাপনা পরিচালক আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট এবং অন্যান্য অতিথিবৃন্দ।

ছাড়া ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে মালয়েশিয়া ও সিঙ্গাপুর থেকে অংশগ্রহণ করেন আজিয়াটা ডিজিটাল সার্ভিসেস’র চিফ এক্সিকিউটিভ অফিসার খাইরিল আব্দুল্লাহ, চিফ ফিন্যান্সিয়াল অফিসার এন্থনি শেয়ান্থা আবেকুন, বোর্ড অব ডিরেক্টরস সুব্বারমন বৈদ্যনাথন এবং চিফ স্ট্রাটেজি অফিসার তোমু মারুয়ামাসহ অন্যান্যরা।

‘ট্যাপ’ ট্রাস্ট ব্যাংক লিমিটেড (টিবিএল) এবং আজিয়াটা ডিজিটাল সার্ভিসেস (এডিএস) এর যৌথ উদ্যোগে গঠিত ট্রাস্ট আজিয়াটা ডিজিটাল লিমিটেডের একটি উদ্যোগ।

এই বিভাগ থেকে আরও পড়ুন

শাওমি কারখানায় কাজ করবে মানবাকৃতির রোবট
নির্বাচিত

শাওমি কারখানায় কাজ করবে মানবাকৃতির রোবট

যে কারণে বিক্রি নিষিদ্ধ হলো পিক্সেলের ফোন
নির্বাচিত

যে কারণে বিক্রি নিষিদ্ধ হলো পিক্সেলের ফোন

বিল্ট-ইন সুগন্ধি বক্সসহ চীনে আসুসের নতুন ল্যাপটপ
নির্বাচিত

বিল্ট-ইন সুগন্ধি বক্সসহ চীনে আসুসের নতুন ল্যাপটপ

আসছে রেডমি ৯ সিরিজ
নির্বাচিত

আসছে রেডমি ৯ সিরিজ

নাথিং ফোন ৩ কবে আসবে জানা গেল
নির্বাচিত

নাথিং ফোন ৩ কবে আসবে জানা গেল

ঘরে বসে অ্যাপেই পরীক্ষা করা যাবে কোভিড-১৯!
প্রযুক্তি সংবাদ

ঘরে বসে অ্যাপেই পরীক্ষা করা যাবে কোভিড-১৯!

Load More

ট্রেন্ডিং টপিক

২০২৬ সালের চন্দ্র ও সূর্য গ্রহণ বাংলাদেশ সময়
বিবিধ

২০২৬ সালের চন্দ্র ও সূর্য গ্রহণ বাংলাদেশ সময়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর
শিক্ষা ও ক্যাম্পাস

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো
নির্বাচিত

এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো

আজ ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর
অর্থ ও বাণিজ্য

আজ ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী
বিবিধ

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

নারী স্বাস্থ্য রক্ষা এবং বিশেষত পিসিওএস (PCOS) ও...

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

১ লিটার পেট্রোলে ১২৫ কিলোমিটার যাবে এই গাড়ি

১ লিটার পেট্রোলে ১২৫ কিলোমিটার যাবে এই গাড়ি

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix