Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যয় ৩৪ হাজার কোটি ডলার ছাড়াবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৮ আগস্ট ২০২১
Share on FacebookShare on Twitter

চলতি বছর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বাজার থেকে বিশ্বব্যাপী আয় বছরওয়ারি ১৫ দশমিক ২ শতাংশ বেড়ে ৩৪ হাজার ১৮০ কোটি ডলার দাঁড়াতে পারে। সম্প্রতি প্রকাশিত ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) ওয়ার্ল্ডওয়াইড সেমি-অ্যানুয়াল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ট্র্যাকার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এআই বাজারের আওতার মধ্যে রয়েছে সফটওয়্যার, হার্ডওয়্যার ও সার্ভিসেস।

আইডিসির পূর্বাভাস, আগামী বছর এআই বাজারের প্রবৃদ্ধি হবে ১৮ দশমিক ৮ শতাংশ। ২০২৪ সালের মধ্যে এ বাজার ৫০ হাজার কোটি ডলার ছোঁবে। ২০২১ সালে এআই থেকে যে আয় হচ্ছে, সেখানে তিনটি ক্যাটাগরির মধ্যে এআই সফটওয়্যারের ভূমিকা ৮৮ শতাংশ। তবে প্রবৃদ্ধি বিবেচনায় আগামী কয়েক বছর এআই হার্ডওয়্যারে সর্বোচ্চ প্রবৃদ্ধি থাকবে। ২০২৩-পরবর্তী সময়ে এআই সার্ভিসেস হবে সবচেয়ে দ্রুত সম্প্রসারমাণ ক্যাটাগরি।

আইডিসির প্রাক্কলন, আগামী পাঁচ বছরে এআই প্লাটফর্মগুলোর সিএজিআর হবে ৩৩ দশমিক ২ শতাংশ। সবচেয়ে শ্লথগতির প্রবৃদ্ধি থাকবে এআই সিস্টেম ইনফ্রাস্ট্রাকচার সফটওয়্যারের, পাঁচ বছরে যাদের সিএজিআর থাকবে ১৪ দশমিক ৪ শতাংশ। তবে এআই সফটওয়্যার থেকে মোট আয়ের ৩৫ শতাংশ শেয়ার থাকবে তাদের। এআই অ্যাপ্লিকেশন বাজারে আগামী পাঁচ বছরে এআই সিআরএম থেকে কিছুটা শক্তিশালী থাকবে এআই ইআরএম। তবে এআই প্লাটফর্মে সবচেয়ে দ্রুতগতির বাজার থাকবে এআই লাইফসাইকেল সফটওয়্যারের।

আইডিসির এআই অ্যান্ড অটোমেশন রিসার্চের ভাইস প্রেসিডেন্ট রিতু জ্যোতি বলেন, গত বছর এ খাতে আকস্মিক বিঘ্নের বিষয়টি অবশ্যই অস্বস্তিকর ছিল। কিন্তু এটা এ খাতের রূপান্তর ও উদ্ভাবনী ক্ষমতার বিকাশেও ভূমিকা রেখেছে। ডিজিটাল রূপান্তরে নিকট-ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বছর ছিল ২০২০। এর ফলে এআই বাজারও অনেক সম্প্রসারিত হয়েছে।

২০২০ সালে এআই সার্ভিসের বাজার ছিল ১ হাজার ৯৪০ কোটি ডলার। চলতি বছরে এ খাতের প্রবৃদ্ধি হতে পারে ১৯ দশমিক ৩ শতাংশ। আগামী পাঁচ বছরে এ খাতের সিএজিআর থাকবে ২১ শতাংশ। এ খাতটিকে আবার দুটি শাখায় ভাগ করা যায়; আইটি সার্ভিসেস ও বিজনেস সার্ভিসেস। দুই শাখার মধ্যে বৃহত্তম হচ্ছে আইটি সার্ভিসেস যাদের এআই সার্ভিসেস থেকে মোট আয়ে যার শেয়ার ৮০ শতাংশ। ২০২৫ সালের মধ্যে এআই সার্ভিসেস বাজারের আকার দাঁড়াতে পারে ৫ কোটি ডলার।

এআই ট্র্যাকার প্রতিবেদন প্রকাশের সময় এআই সার্ভিসেস বাজারে যুক্ত ছিল প্রায় ১৯০টির মতো কোম্পানি। এআই আইটি সেবা প্রদানে ২০২০ সালে শীর্ষ তিন কোম্পানি হচ্ছে আইবিএম, অ্যাকসেনচার ও টাটা কনসালট্যান্সি সার্ভিসেস (টিসিএস)। গত বছর প্রতিটি কোম্পানিরই আয় হয়েছে শতকোটি ডলারের বেশি এবং সম্মিলিতভাবে তিন কোম্পানির বাজারশেয়ার ২৬ শতাংশ। তাদের বাইরে আরো আটটি কোম্পানি প্রত্যেকে ৫০ কোটি ডলারের বেশি আয় করেছে।

এআই খাতে সবচেয়ে কম অবদান ছিল এআই হার্ডওয়্যারের, মোট এআই বাজারে যাদের শেয়ার মাত্র ৫ শতাংশ। তবে ২০২১ সালে সর্বোচ্চ ২৯ দশমিক ৬ শতাংশ বছরওয়ারি প্রবৃদ্ধি দেখতে পারে এআই হার্ডওয়্যার। ২০২২ সালেও এটি থাকবে সবচেয়ে দ্রুত সম্প্রসারমাণ এআই খাত। আগামী পাঁচ বছরে এ খাতের সিএজিআর হবে ১৯ দশমিক ৪ শতাংশ। হার্ডওয়্যার খাতকেও দুভাগে ভাগ করা যায়; সার্ভার ও স্টোরেজ। এআই হার্ডওয়্যারে সর্বোচ্চ ৮২ শতাংশ বাজারশেয়ার সার্ভারের। তবে আগামী পাঁচ বছরে স্টোরেজ চাঙ্গা প্রবৃদ্ধি দেখাতে পারে এবং পাঁচ বছরে তাদের সিএজিআর থাকতে পারে ২২ দশমিক ১ শতাংশ। গত বছর এআই সার্ভার বাজারে দেখা গেছে, ছয়টি কোম্পানি প্রত্যেকে ৫০ কোটি ডলার করে আয় করেছে। সেগুলো হচ্ছে ডেল, এইচপি, হুয়াওয়ে, আইবিএম, ইন্সপার ও লেনোভো। একত্রে তারা ৬২ শতাংশ বাজার শেয়ারের নিয়ন্ত্রণ রেখেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রতি গিগায় প্রাথমিক গড় ব্যয় প্রায় ৪ টাকা বিক্রি ২৫-৩৫ টাকায়
প্রযুক্তি সংবাদ

প্রতি গিগায় প্রাথমিক গড় ব্যয় প্রায় ৪ টাকা বিক্রি ২৫-৩৫ টাকায়

২০১৮ সালের  বাংলাদেশ থেকে ১৯৫টি ফেসবুক অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছে
প্রযুক্তি সংবাদ

২০১৮ সালের বাংলাদেশ থেকে ১৯৫টি ফেসবুক অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছে

জাপানি বিনিয়োগ সহজ করতে দেশে কার্যক্রম শুরু করলো এপিএস পার্টনারস
প্রযুক্তি সংবাদ

জাপানি বিনিয়োগ সহজ করতে দেশে কার্যক্রম শুরু করলো এপিএস পার্টনারস

মেসেঞ্জার ভিডিও কলে যোগ হলো নতুন সুবিধা
প্রযুক্তি সংবাদ

মেসেঞ্জার ভিডিও কলে যোগ হলো নতুন সুবিধা

বিঘ্নিত হচ্ছে টেলিযোগাযোগ সেবা
টেলিকম

সারা দেশে পাঁচ হাজারের বেশি মোবাইল টাওয়ার বন্ধ

চিপ উৎপাদন কারখানা আলাদা করছে না ইন্টেল
প্রযুক্তি সংবাদ

চিপ উৎপাদন কারখানা আলাদা করছে না ইন্টেল

Load More

ট্রেন্ডিং টপিক

স্মার্ট টেকনোলজিসের কর্মীদের স্বাস্থ্যসেবায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের সঙ্গে চুক্তি
প্রযুক্তি সংবাদ

স্মার্ট টেকনোলজিসের কর্মীদের স্বাস্থ্যসেবায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের সঙ্গে চুক্তি

ক্যামেরা ডিজাইনে বড় পরিবর্তন আসছে, গ্যালাক্সি এস২৭ আল্ট্রায় থাকছে ৩ লেন্স
প্রযুক্তি সংবাদ

ক্যামেরা ডিজাইনে বড় পরিবর্তন আসছে, গ্যালাক্সি এস২৭ আল্ট্রায় থাকছে ৩ লেন্স

মায়ের স্মার্টফোনে কোডিং শিখে বিডিঅ্যাপসের সর্বকনিষ্ঠ ডেভেলপার দুই যমজ ভাই
প্রযুক্তি সংবাদ

মায়ের স্মার্টফোনে কোডিং শিখে বিডিঅ্যাপসের সর্বকনিষ্ঠ ডেভেলপার দুই যমজ ভাই

বাংলাদেশি শিক্ষার্থীরা বছরজুড়ে ফ্রি জেমিনাই পাবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশি শিক্ষার্থীরা বছরজুড়ে ফ্রি জেমিনাই পাবেন যেভাবে

সপ্তাহের সবচেয়ে পঠিত

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

নতুন ম্যাক স্টুডিও ও ম্যাক মিনিতে অ্যাপলের শক্তিশালী এম৬ ও এম৫ আল্ট্রা চিপ
নির্বাচিত

নতুন ম্যাক স্টুডিও ও ম্যাক মিনিতে অ্যাপলের শক্তিশালী এম৬ ও এম৫ আল্ট্রা চিপ

নতুন প্রজন্মের কম্পিউটার ম্যাক স্টুডিও (Mac Studio 2026)...

অনলাইনে ভুয়া অস্ত্রের বিজ্ঞাপন দিয়ে প্রতারণা: গ্রেফতার ২

অনলাইনে ভুয়া অস্ত্রের বিজ্ঞাপন দিয়ে প্রতারণা: গ্রেফতার ২

শিশু সুরক্ষা মামলা নিষ্পত্তিতে ১ হাজার ৮০০ কোটি ডলার দেবে মেটা

শিশু সুরক্ষা মামলা নিষ্পত্তিতে ১ হাজার ৮০০ কোটি ডলার দেবে মেটা

নিজেই সমাধান করুন ফ্রিজের সমস্যা

নিজেই সমাধান করুন ফ্রিজের সমস্যা

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৮ আগস্ট ২০২১

কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যয় ৩৪ হাজার কোটি ডলার ছাড়াবে

Techzoom.TV |
TechzoomTV