Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আকর্ষণীয় প্রযুক্তির ক্যামেরা নিয়ে ভিভো ওয়াই৫৩এস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১১ আগস্ট ২০২১
আকর্ষণীয় প্রযুক্তির ক্যামেরা নিয়ে ভিভো ওয়াই৫৩এস
Share on FacebookShare on Twitter

এত এত অ্যাপ। এতসব ওটিটি প্ল্যাটফর্ম। দুর্দান্ত সব গেম। স্মার্টফোনে এখন যথেষ্ট স্টোরেজ না থাকলে চলেই না। সাথে থাকতে হয় শক্তিশালী পারফরম্যান্সের একটি ব্যাটারি এবং আধুনিক ক্যামেরা প্রযুক্তি। এই সবকিছুর সমন্বয়ে বহুজাতিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো বাংলাদেশের বাজারে এনেছে ভিভো ওয়াই ৫৩এস।

টানা ছয়দিন পর্যন্ত প্রি-বুকিং পর্ব চলার পর আজ ১১ আগস্ট ২০২১ থেকে দেশের সকল অথোরাইজড ভিভো আউটলেটগুলোতে পাওয়া যাচ্ছে ভিভো ওয়াই৫৩এস।
স্মার্টফোনটিতে রয়েছে ক্যামেরা, ব্যাটারি ও স্টোরেজের একটি পরিপূর্ণ প্যাকেজ। ভিভো ওয়াই৫৩এস’ এ রয়েছে এক্সটেন্ডেড র‌্যাম ও রম। স্মার্টফোনটির ৮ জিবি র‌্যামকে ১১ জিবি পর্যন্ত এবং ১২৮ জিবি রমকে ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। এছাড়া ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সঙ্গে ভিভো ওয়াই৫৩এস’এ রয়েছে ৩৩ ওয়াটের শক্তিশালী ফ্ল্যাশচার্জ প্রযুক্তি।

স্মার্টফোনটির সামনে একটি এবং পেছনে তিনটি ক্যামেরা রয়েছে। ফ্রন্ট ক্যামেরাটি ১৬ মেগাপিক্সেলের। পেছনের মেইন ক্যামেরাটি ৬৪ মেগাপিক্সেলের। এবং বাকি দুটি ক্যামেরা যথাক্রমে ২ মেগাপিক্সেলের। স্মার্টফোনটির বেশ কয়েকটি ক্যামেরা প্রযুক্তির মধ্যে সবচেয়ে আকর্ষনীয় এর ফেইজ ডিটেকশান অটো ফোকাস (পিডিএএফ) প্রযুক্তি। এই প্রযুক্তির মাধ্যমে স্মার্টফোন ছবির বিষয়বস্তুকে চিহ্নিত করে। পাশাপাশি স্বয়ংক্রিয়ভাবে বিষয়বস্তুর ওপর ফোকাস ধরে রাখে। ফলে বারবার ডি-ফোকাস হয়ে যাওয়ার সমস্যা দূর হয়। এছাড়াও রয়েছে ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন (ইআইএস) প্রযুক্তি, যার মাধ্যমে স্মার্টফোন ক্যামেরার কেঁপে যাওয়ার সমস্যা দূর হয়, ছবি হয় স্পষ্ট। আবার চলন্ত অবস্থাতেও দুর্দান্ত ছবি তোলা যায়, ধারণ করা যায় পেশাদার মানের ভিডিও।

ভিভো ওয়াই৫৩এস এর ডিসপ্লেটি ৬ দশমিক ৫৮ ইঞ্চির। রেজ্যুলোশন ফুল এইচডিপ্লাস ২৪০৮x১০৮০। স্মার্টফোনটি পরিচালিত হচ্ছে ফানটাচ ওএস ১১ দশমিক ১ অপারেটিং সিস্টেম দ্বারা এবং এর প্রসেসর হেলিও জি৮০।

ডিপ সী ব্লু ও ফ্যান্টাসটিক রেইনবো এই দু’টি চমৎকার রঙে পাওয়া যাচ্ছে ভিভো ওয়াই৫৩এস; মূল্য ২২,৯৯০ টাকা।

ভিভো বাংলাদেশের সেলস ডিরেক্টর শ্যারন বলেন, ‘মানুষ এখন প্রতিনিয়ত অনেক সময় ব্যয় করে স্মার্টফোনে। অফিসের অতি গুরুত্বপূর্ণ কাজ থেকে শুরু করে দৈনন্দিন বিনোদন পর্যন্ত থাকে এখন স্মার্টফোনে। বিশেষ করে তরুণরা তাদের স্মার্টফোনে দীর্ঘ সময় ধরে মুভি দেখা বা গেমস খেলার কাজগুলো করে থাকে। সেজন্যে স্মার্টফোনের ব্যাটারি, আধুনিক চার্জিং সিস্টেম ও স্টোরেজ এখন অধিক গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। আমাদের তরুণ গ্রাহকদের এসব চাহিদা পূরণেই আমরা নিয়ে এসেছি ভিভো ওয়াই৫৩এস মডেলটি।’

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্মার্টওয়াচ নাকি স্মার্ট ব্যান্ড?
নির্বাচিত

স্মার্টওয়াচ নাকি স্মার্ট ব্যান্ড?

মোবাইল অপারেটরদের অনিয়ম বন্ধে বিটিআরসিকে লা‌ঠি নিয়ে নামতে বললেন মোস্তাফা জব্বার
টেলিকম

মোবাইল অপারেটরদের গ্রাহকসেবার মান সন্তোষজনক নয়: মোস্তাফা জব্বার

বাণিজ্যিক কম্পিউটারের জন্য চিপ আনছে এএমডি
নির্বাচিত

বাণিজ্যিক কম্পিউটারের জন্য চিপ আনছে এএমডি

অবৈধ ফোন বন্ধে ব্যর্থ সরকার!
নির্বাচিত

অবৈধ ফোন বন্ধের ঘোষণা আসছে কাল

শিল্প প্রতিভা বিকাশে অপোর ‘ইমার্জিং আর্টিস্ট প্রজেক্ট’ ক্যাম্পেইন
নির্বাচিত

শিল্প প্রতিভা বিকাশে অপোর ‘ইমার্জিং আর্টিস্ট প্রজেক্ট’ ক্যাম্পেইন

নতুন গেমিং ফোন আনছে আসুস
নির্বাচিত

নতুন গেমিং ফোন আনছে আসুস

Load More

ট্রেন্ডিং টপিক

মারা গেছেন নেতানিয়াহু, দাবি ইরানের
বিবিধ

মারা গেছেন নেতানিয়াহু, দাবি ইরানের

ইরানে সরকার পতন হচ্ছে না, ‘হার মেনে নিয়েছে’ ইসরায়েল: রয়টার্সের প্রতিবেদন
বিবিধ

ইরানে সরকার পতন হচ্ছে না, ‘হার মেনে নিয়েছে’ ইসরায়েল: রয়টার্সের প্রতিবেদন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করলেন ফকির মাহবুব আনাম
প্রযুক্তি সংবাদ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করলেন ফকির মাহবুব আনাম

লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
অর্থ ও বাণিজ্য

লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

৩০ হাজার টাকায় ২০২৫ সালের সেরা ৫ স্মার্টফোন

৩০ হাজার টাকায় ২০২৫ সালের সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইন্টারনেট ছাড়াই চ্যাট করা যাবে নতুন এই অ্যাপে
প্রযুক্তি সংবাদ

ইন্টারনেট ছাড়াই চ্যাট করা যাবে নতুন এই অ্যাপে

এতদিন বার্তা পাঠাতে ইন্টারনেট সংযোগ থাকা বাধ্যতামূলক বলেই...

সংসদে দেওয়া হেডফোনের দাম কত?

সংসদে দেওয়া হেডফোনের দাম কত?

প্রথম অধিবেশনেই উঠছে নতুন টেলিযোগাযোগ অধ্যাদেশ

প্রথম অধিবেশনেই উঠছে নতুন টেলিযোগাযোগ অধ্যাদেশ

বিধ্বস্ত হওয়া মার্কিন কেসি-১৩৫ উড়োজাহাজের কাজ কী, দাম কত

বিধ্বস্ত হওয়া মার্কিন কেসি-১৩৫ উড়োজাহাজের কাজ কী, দাম কত

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix