Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভিভোর নতুন ফোনে ৪৪ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 30 August 2021
ফোনে যেসব প্রযুক্তি প্রথম এনেছে ভিভো
Share on FacebookShare on Twitter

সেলফি তুলতে কার ভালো লাগে না? নিজের কোনো প্রিয় মুহূর্ত বা প্রিয়জনের সাথে সময়টা ধরে রাখতে এই প্রযুক্তির বিকল্প নেই।

কিন্তু রাতে বা স্বল্প আলোতে ঝাপসা ও ঘোলাটে সেলফি আনন্দঘন কোনো মুহূর্তকে মাটি করে দিতে পারে। তাই স্বল্প আলোতে অনেকেই সেলফি তুলতে ইতস্তত বোধ করেন। তবে ধীরে ধীরে প্রযুক্তির এই দিকটিতেও উন্নতি ঘটছে। উন্নত সফটওয়্যারের মাধ্যমে নাইট মোড ক্যামেরা বেশ আধুনিক হয়েছে। স্মার্টফোনের উন্নত হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে রাতের স্বল্প আলোতেও এখন বেশ ঝকঝকে আর স্পষ্ট সেলফি তোলা যায়।

এই প্রযুক্তিতে অন্যদের তুলনায় বেশ এগিয়ে ভিভো ভি২১ স্মার্টফোন। এতে রয়েছে ৪৪ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা । ভি সিরিজের এই স্মার্টফোনে ডুয়াল ফ্রন্ট ফেসিং এলইডি ফ্ল্যাশ আছে। এতে কম আলোতে দুর্দান্ত সেলফি তোলা যাবে। আবার ভিভো ভি২১ এর পেছনে রয়েছে এলইডি ফ্ল্যাশসহ ট্রিপল রিয়ার ক্যামেরা ।

সেলফির বেলায় ভি-সিরিজের এই ফোনটিতে যুক্ত করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নাইট অ্যালগরিদম। এটিই বিশ্বের প্রথম স্মার্টফোন, যাতে রয়েছে ৪৪ মেগাপিক্সেল অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইএস) সেলফি ক্যামেরা। এতে আরও আছে ওআইএস সুপার নাইট সেলফি, সেলফি স্পটলাইট, এআই নাইট পোর্ট্রটে, যা দেবে রাতে সেলফি তোলার অসাধারণ অনুভূতি ।

ওআইএস থাকার ফলে সেলফি তোলার সময় হাত কাঁপলেও এর কোনো প্রভাব ছবিতে পড়বে না। সেলফি থাকবে প্রাণবন্ত। এতে আই-অটোফোকাস থাকায় ছবি বরাবরই থাকবে স্বচ্ছ। সুপার-ক্লোজ বা সুপার লং-ডিসটেন্স সেলফির বেলায় আই অটোফোকাস ব্যবহারে ভালো ফল পাওয়া যায়।

রাতের স্বল্প আলোয় যাতে সেলফি অস্পষ্ট না আসে সেজন্য ভিভো ভি২১ স্মার্টফোনে ছবি তোলার মুহূর্তে এবং ছবি প্রসেসিংয়ে নয়েজ কমানো হয়।

ভিভো ভি২১ স্মার্টফোনে ছবি তোলার সময় পেশাদার ফটোগ্রাফির স্বাদ পাওয়া যাবে। কারণ এই স্মার্টফোনে ক্যামেরা লাইটিং ব্যবস্থাপনা পেশাদার স্টুডিও লাইটিংয়ের আদলে করা হয়েছে।

কেবল ফটোগ্রাফি নয়, এই স্মার্টফোনে ভিডিওচিত্র ধারণেও দারুণ অভিজ্ঞতা হবে ওআইএস আলট্রা স্ট্যাবল সেলফি ভিডিও প্রযুক্তির কল্যাণে।

মাইক্রো-ইলেকট্রো-ম্যাকানিক্যাল-সিস্টেম (এমইএমএস) প্রযুক্তি, স্মার্ট জুমিংসহ নানা প্রযুক্তির সন্নিবেশনের কারণে ভিভো ভি২১-এ প্রাণবন্ত ও স্পষ্ট ভিডিও রেকর্ডিং করা যাবে। হাঁটা কিংবা দৌঁড়ানোর অবস্থায় ভিডিও রেকর্ডিংয়েও কোনো পার্থক্য বোঝা যাবে না।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ভিভো ভি২১

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিল্ট ইন ট্যাবসহ লেনোভোর থিংকবুক প্লাস ল্যাপটপ
নির্বাচিত

বিল্ট ইন ট্যাবসহ লেনোভোর থিংকবুক প্লাস ল্যাপটপ

শাওমি ছাড়লেন মনু কুমার জৈন
নির্বাচিত

শাওমি ছাড়লেন মনু কুমার জৈন

এবছর যেসব ফোনে থাকছে সবচেয়ে উন্নত প্রসেসর
নির্বাচিত

এবছর যেসব ফোনে থাকছে সবচেয়ে উন্নত প্রসেসর

পাহাড়ে মোবাইল নেটওয়ার্ক-ইন্টারনেট বন্ধ করা হয়নি: বিটিআরসি
টেলিকম

পাহাড়ে মোবাইল নেটওয়ার্ক-ইন্টারনেট বন্ধ করা হয়নি: বিটিআরসি

বিশ্বের জনপ্রিয় ১০ স্মার্টফোন, একটি স্যামসাং, দুটি রেডমি, বাকি সব আইফোন
নির্বাচিত

বিশ্বের জনপ্রিয় ১০ স্মার্টফোন, একটি স্যামসাং, দুটি রেডমি, বাকি সব আইফোন

ইদেই আসছে রিয়েলমি সিক্স!
নির্বাচিত

ইদেই আসছে রিয়েলমি সিক্স!

Load More

ট্রেন্ডিং টপিক

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড
নির্বাচিত

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক
সোশ্যাল মিডিয়া

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড
নির্বাচিত

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

আজকের প্রযুক্তিনির্ভর পৃথিবীতে শুধু প্রযুক্তি ব্যবহার করাই যথেষ্ট...

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

30 August 2021

ভিভোর নতুন ফোনে ৪৪ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা

Techzoom.TV |
TechzoomTV