Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইমেইল খুঁজছে তালেবানরা, ‘লক’ করে দিলো গুগল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১
ইমেইল খুঁজছে তালেবানরা, ‘লক’ করে দিলো গুগল
Share on FacebookShare on Twitter
তালবানদের অনুসন্ধানের মুখে সাবেক আফগান সরকারের অনির্দিষ্ট সংখ্যক ইমেইল অ্যাকাউন্ট লক করে দিয়েছে গুগল। সম্প্রতি এ ব্যাপারে জানিয়েছেন সংশ্লিষ্ট এক সূত্র।

তালেবানরা যুক্তরাষ্ট্র সমর্থিত সরকারের কাছ থেকে আফগানিস্তানের নিয়ন্ত্রণ দখলে নেওয়ার পরে শঙ্কা তৈরি হয়েছে বায়েোমেট্রিক ডেটা ও আফগানিস্তানে বেতনের ডেটাবেজ নিয়েও। অনেকের আশঙ্কা, সেখান থেকে পাওয়া তথ্য ‘শত্রু’ খোঁজার কাজে ব্যবহৃত হতে পারে।

শুক্রবার এক বিবৃতিতে গুগল জানিয়েছে, তাদের প্রতিষ্ঠান আফগানিস্তানের পরিস্থিতিতে নজর রাখছে এবং “সংশ্লিষ্ট অ্যাকাউন্ট নিরাপদ করতে সাময়িক ব্যবস্থা নিচ্ছে।”

তালেবানরা সাবেক কর্মকর্তাদের দাপ্তরিক ইমেইল হাতে পাওয়ার চেষ্টা করছে বলে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন আফগানিস্তানের সাবেক এক সরকারি কর্মী।

গত মাসের শেষে ওই কর্মীকে তার কর্মরত মন্ত্রণালয়ের সার্ভারে থাকা ডেটা সংরক্ষণের নির্দেশও দিয়েছে তালেবানরা। “আমি যদি এটা করি, তাহলে তারা মন্ত্রণালয়ের আগের নেতৃত্বের ডেটায় ও অফিশিয়াল যোগাযোগে প্রবেশাধিকার পেয়ে যাবে।” – বলেছেন ওই কর্মী।

সাবেক ওই কর্মী তালেবানের নির্দেশ মানেনি এবং তারপর থেকে লুকিয়ে রয়েছেন। ওই ব্যক্তির সুরক্ষার জন্য তার বা তার মন্ত্রণালয়ের নাম প্রকাশ করেনি রয়টার্স।

প্রকাশ্যে থাকা মেইল এক্সচেঞ্জার রেকর্ড বলছে, প্রায় দুই ডজন আফগান সরকারি সংস্থা দাপ্তরিক কাজে গুগলের সার্ভার ব্যবহার করতো। এর মধ্যে অর্থ, শিল্প, উচ্চ শিক্ষা এবং খনিজের মতো মন্ত্রণালয়গুলো রয়েছে। আফগানিস্তানের প্রেসিডেনশিয়াল প্রটোকল কার্যালয়ও গুগল ব্যবহার করতো বলে উল্লেখ করা রয়েছে রেকর্ডে। স্থানীয় সরকার কর্তৃপক্ষরাও গুগলের সেবা নিচ্ছিল।

সরকারি ডেটাবেজ ও ইমেইল চাওয়ার মধ্য দিয়ে সাবেক প্রশাসনের কর্মীদের তথ্য বের হয়ে আসতে পারে। এরকম কর্মীর মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী, সরকারি ঠিকাদার, উপজাতীয় মিত্র এবং বিদেশী অংশীদাররা।

“এটি অনেক তথ্য সম্পদ দিয়ে দেবে” বলে মন্তব্য করেছেন ইন্টারনেট ইন্টিলিজেন্স প্রতিষ্ঠান ‘ডোমেইনটুলস’ এর নিরাপত্তা গবেষক চ্যাড অ্যান্ডারসন। তিনি আরও বলেছেন, “শুধু গুগল শিটে থাকা একটি কর্মী তালিকাই অনেক বড় একটি সমস্যা।”

মেইল এক্সচেঞ্জার রেকর্ড বলছে, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রেসিডেন্সিসহ অনেক আফগান সরকারি সংস্থা মাইক্রোসফটেরও ইমেইল সেবা ব্যবহার করতো। কিন্তু ডেটা বেহাত হওয়া ঠেকাতে গুগলের মতো মাইক্রোসফটও কোনো ব্যবস্থা নিচ্ছে কি না, তা এখনও জানা যায়নি।

মাইক্রোসফট এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ছোট পর্দার ফ্ল্যাগশিপ স্মার্টফোনের দৌড়ে অনর ম্যাজিক ৭ মিনি
নির্বাচিত

এক বছরে ৭ কোটির বেশি স্মার্টফোন বিক্রি নতুন রেকর্ড অনরের

ফেসবুকে নিজের পেজ বা প্রোফাইলটি ভেরিফাই করবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

ফেসবুকে নিজের পেজ বা প্রোফাইলটি ভেরিফাই করবেন যেভাবে

প্রথমবারের মতো ডাক ভবনে অফিস করলেন নাহিদ
প্রযুক্তি সংবাদ

প্রথমবারের মতো ডাক ভবনে অফিস করলেন নাহিদ

ফেসবুকে প্রতারণা : ছয় মাসে ৩৭৮ জন শনাক্ত
নির্বাচিত

১ কোটি ৮০ লাখ পোস্ট সরিয়েছে ফেসবুক

বাহরাইনে ‘প্রবাস বন্ধু কলসেন্টার’ চালু
প্রযুক্তি সংবাদ

বাহরাইনে ‘প্রবাস বন্ধু কলসেন্টার’ চালু

ব্যাটারির ক্ষয়ে দায়ী ফাস্ট চার্জিং!
অটোমোবাইল

ব্যাটারির ক্ষয়ে দায়ী ফাস্ট চার্জিং!

Load More

ট্রেন্ডিং টপিক

পরমাণু প্রযুক্তিকে উন্নয়নের ভিত্তি করতে চায় সরকার
প্রযুক্তি সংবাদ

পরমাণু প্রযুক্তিকে উন্নয়নের ভিত্তি করতে চায় সরকার

ফোনের কভারে তেজপাতা রাখছেন অনেকেই! কারণটা কী?
প্রযুক্তি সংবাদ

ফোনের কভারে তেজপাতা রাখছেন অনেকেই! কারণটা কী?

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালু যেদিন থেকে
অটোমোবাইল

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালু যেদিন থেকে

লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
অর্থ ও বাণিজ্য

অ্যাকাউন্ট না খুলেও আসামি, লাখ লাখ টাকা লেনদেন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

গ্যালাক্সি এ২৭ ৫জি: সাশ্রয়ী দামে পাতলা ও স্টাইলিশ ফোন আনল স্যামসাং

গ্যালাক্সি এ২৭ ৫জি: সাশ্রয়ী দামে পাতলা ও স্টাইলিশ ফোন আনল স্যামসাং

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লিক হলো এইচএমডির নতুন ফ্লিপ ফোন, থাকছে অ্যান্ড্রয়েড ও ৪জি
নির্বাচিত

লিক হলো এইচএমডির নতুন ফ্লিপ ফোন, থাকছে অ্যান্ড্রয়েড ও ৪জি

ক্ল্যামশেল ডিজাইনের নতুন একটি ফ্লিপ ফোন নিয়ে কাজ...

কিকস্টার্ট ৩.০ বিজয়ীদের পুরস্কার দিল আইডিএলসি

কিকস্টার্ট ৩.০ বিজয়ীদের পুরস্কার দিল আইডিএলসি

নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্পের জটিলতা নিয়ে ঘুরপাক খাচ্ছে টেলিটক

বিদ্যুৎ গেলেই বন্ধ টেলিটকের ইন্টারনেট

১৬৫ হার্টজ ডিসপ্লে ও ৮,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও ১৬

১৬৫ হার্টজ ডিসপ্লে ও ৮,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও ১৬

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৫ সেপ্টেম্বর ২০২১

ইমেইল খুঁজছে তালেবানরা, ‘লক’ করে দিলো গুগল

Techzoom.TV |
TechzoomTV