Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দক্ষিণ চট্টগ্রামের ঝিনুক শিল্প ও সম্ভবনা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১
দক্ষিণ চট্টগ্রামের ঝিনুক শিল্প ও সম্ভবনা
Share on FacebookShare on Twitter

ঝিনুক শিল্প আমাদের দেশে একটি সম্ভাবনাময় শিল্পের নাম। এ দেশে ঝিনুক চাষের রয়েছে উজ্জ্বল সম্ভাবনা। ঝিনুক থেকেই পাওয়া যায় মহামূল্যবান রত্ন ‘মুক্তা’।ঝিনুক চাষ দেশের জন্য বয়ে আনতে পারে প্রচুর বৈদেশিক মুদ্রা। সেই সঙ্গে সৃষ্টি করতে পারে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ। ঝিনুককে আমরা বিভিন্নভাবে কাজে লাগাতে পারি। ঝিনুক নোনা ও স্বাদু উভয় পানিতে হয়ে থাকে।

বাংলাদেশের কক্সবাজার অঞ্চল ঝিনুক চাষের জন্য অত্যন্ত উপযোগী। এটি একটি অমেরুদন্ডী প্রাণি। বাংলাদেশের প্রায় ৬৯,৯০০ বর্গকিলোমিটার সমুদ্র জলরাশিতে প্রায় ৩০০ প্রজাতির ঝিনুক রয়েছে। এসব প্রজাতি কক্সবাজার ও এর নিকটবর্তী উপকূলীয় অঞ্চলে বেশি পরিমাণে পাওয়া যায়; যা এখনো প্রায় অব্যবহূত অবস্থায় আছে।

অর্থনৈতিকভাবে ঝিনুকের গুরুত্ব অপরিসীম। এই ঝিনুক বৈজ্ঞানিক ভাষায় Perna Viridis এবং Crassostrea species নামে পরিচিত। সাধারণত বিভিন্ন প্রকার ঝিনুককে মলাস্ক নামে অভিহিত করা হয়। এই Perna Viridis এবং Crassostrea species চাষের মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব।

প্রাচীনকাল থেকেই বিভিন্নপ্রকার ঝিনুক খাদ্য হিসেবে ব্যবহূত হয়ে আসছে। বাংলাদেশে, বিশেষকরে রাখাইন ও পার্বত্য চট্টগ্রামের আদিবাসীরা ঝিনুককে খাদ্য হিসেবে গ্রহণ করে। ঝিনুক থেকে উৎপন্ন চুন পানের সাথে গ্রহণ করে থাকে।

মাছের খাদ্য হিসেবে সরাসরি ঝিনুকের মাংসল অংশ দেওয়া হয়। পোল্ট্রি ইন্ডাস্ট্রিতে ক্যালসিয়ামের বিকল্প হিসেবে ঝিনুক শেলের গুড়া খাদ্যের উপাদান হিসেবে ব্যবহূত হয়। এছাড়া চিংড়ি, কাঁকড়া এবং হাঁস প্রতিপালনে ঝিনুকের মাংসল অংশের ব্যবহার লক্ষ্য করা যায়।

মুক্তার মতো মূল্যবান সম্পদ ও ঝিনুকের মাংসল অংশে থাকে। মহেশখালী দ্বীপ মুক্তার জন্য প্রসিদ্ধ । এই মূল্যবান মুক্তা উৎপাদনের গুরুত্বপূর্ণ উপাদান হলো এক বিশেষ ধরনের ঝিনুক।

আমাদের দেশে অলংকার হিসেবে ঝিনুকের বহুল ব্যবহার লক্ষ্য করা যায়। বিশেষ করে কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, চট্টগ্রাম প্রভৃতি অঞ্চলে প্রায় সকল বিপণি বিতানগুলিতে ঝিনুকের অলংকার পাওয়া যায়।

চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে ঝিনুককে মাছের খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। লৌহজাত পণ্য প্রস্ত্ততিতে ঝিনুক থেকে উৎপাদন ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করা হয়, যেন লোহাকে সুবিধামত বাঁকা করানো যায়। বাণিজ্যিকভাবে খাবার লবণ প্রস্ত্ততিতেও ক্যালসিয়াম অক্সাইডের ব্যবহার লক্ষ্য করা যায়।এমনকি চিনি, কাগজ ও ঔষধ শিল্পে বিভিন্নভাবে ঝিনুক ব্যবহূত হয়। পানি ও মাটির ক্ষারত্ব, পানির টক্সিসিটি কমাতে, প্লাংটন ব্লুম নিয়ন্ত্রণে এবং পানিতে ভাসমান তৈলাক্ত পদার্থ পরিশোধনে ঝিনুক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

পৃথিবীর উন্নয়নশীল বিভিন্ন দেশ যেমন- চীন, জাপান, ফ্রান্স, কোরিয়া, ডেনমার্ক প্রভৃতি দেশ ঝিনুক চাষের মাধ্যমে তাদের অর্থনীতিকে সমৃদ্ধ করেছে।এসব উন্নত দেশের মতো চট্টগ্রামের দক্ষিণাঞ্চল কক্সবাজার ওমউপকূলীয় অঞ্চল গুলো ঝিনুক চাষের মাধ্যমে দেশের অর্থনীতিকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।

ঝিনুক শিল্প হলো এমন একটি শিল্প যা সামুদ্রিক প্রাণি ঝিনুক নির্ভর এবং পৃথিবীর বিভিন্ন দেশে সুদীর্ঘকাল থেকে প্রতিষ্ঠিত।আমাদের দেশে ঝিনুক শিল্পের প্রত্যাশিত প্রসার হয়নি; যেমনটি হয়েছে ভারত, চীন ও জাপানে। এরা বিশ্বের অন্যতম প্রধান ঝিনুক শিল্পোন্নত দেশ।কিছু কার্যকরী উদ্যোগ নিলে আমাদের দেশে ও এই শিল্পের প্রসার ঘটানো সম্ভব।

বাংলাদেশের লোনা পানিতে ও ৩০০ প্রজাতির এবং মিঠা পানিতে ২৭ প্রজাতির ঝিনুক রয়েছে। তবে বাংলাদেশে ৫ ধরনের ঝিনুকে মুক্তা হয়।

ঝিনুকের মূল্যবান ও আকর্ষণীয় সামগ্রীর মধ্যে লাইটশেড, ঝাড়বাতি, পর্দা, চাবির রিং, টেবিল ল্যাম্প, ঝাড়ু, ফুল, এ্যাশট্রে, কানের দুল, মালা, হাতের চুড়ি, চুলের ক্লিপসহ বিভিন্ন ধরনের পুতুল, পশু-পাখির মূর্তি বিশেষ উল্লেখযোগ্য। ঝিনুকের এসব সামগ্রীর কদর দিন দিন বাড়ছে। ঝিনুকের তৈরি নিত্যনতুন ডিজাইনের সামগ্রী ক্রেতাদের আকৃষ্ট করছে এবং পৃথিবীর বিভিন্ন দেশে ঝিনুক সামগ্রীর চাহিদাও রয়েছে।

ঝিনুক শিল্প বাংলাদেশের একটি সম্ভাবনাময় শিল্প। বাংলাদেশের দক্ষিণ চট্টগ্রাম বা কক্সবাজার অঞ্চল ঝিনুক চাষের জন্য অত্যন্ত উপযোগী।

পোল্ট্রি ইন্ডাস্ট্রিতে ক্যালসিয়ামের বিকল্প হিসেবে ঝিনুক শেলের গুড়া খাদ্যের উপাদান হিসেবে ব্যবহূত হয়। এছাড়া চিংড়ি, কাঁকড়া এবং হাঁস প্রতিপালনে ঝিনুকের মাংসল অংশের ব্যবহার লক্ষ্য করা যায়।

আমাদের দেশে অলংকার হিসেবে ঝিনুকের বহুল ব্যবহার লক্ষ্য করা যায়। বিশেষ করে কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, চট্টগ্রাম প্রভৃতি অঞ্চলে প্রায় সকল বিপণি বিতানগুলিতে ঝিনুকের অলংকার পাওয়া যায়।

বর্তমানে আমাদের দেশে ঝিনুক একটি সম্ভাবনাময় শিল্পে পরিণত হয়েছে। এ শিল্পের দিকে গুরুত্ব দিলে এ থেকে প্রতি বছর প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন হবে এবং সেই সঙ্গে অনেক বেকারও কর্মসংস্থানের সুযোগ পাবে।

রাহাত সোলতানা
স্বত্বাধিকারী-অভিরুচি বুটিকস

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

টাঙ্গাইল এর রাবারশিল্প হয়ে উঠতে পারে অন্যতম সম্ভাবনাময় সেক্টর
বিবিধ

টাঙ্গাইল এর রাবারশিল্প হয়ে উঠতে পারে অন্যতম সম্ভাবনাময় সেক্টর

টাঙ্গাইল এর কফি হতে পারে অন্যতম অর্থকারী ফসল
বিবিধ

টাঙ্গাইল এর কফি হতে পারে অন্যতম অর্থকারী ফসল

রেজিস্ট্রেশন ছাড়া যাওয়া যাবে না সেন্টমার্টিন
বিবিধ

রেজিস্ট্রেশন ছাড়া যাওয়া যাবে না সেন্টমার্টিন

ইরান উত্তেজনার মধ্যেই ‘মধ্যপ্রাচ্যের পথে’ যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বিমানবাহী রণতরী
বিবিধ

ইরান উত্তেজনার মধ্যেই ‘মধ্যপ্রাচ্যের পথে’ যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বিমানবাহী রণতরী

টিকার পার্শ্বপ্রতিক্রিয়ায় নিয়ে উদ্বেগ; ডিজিটালি তথ্য সংগ্রহের পরামর্শ
বিবিধ

টিকার পার্শ্বপ্রতিক্রিয়ায় নিয়ে উদ্বেগ; ডিজিটালি তথ্য সংগ্রহের পরামর্শ

পেজেশকিয়ান নিরাপদ, খামেনিকে নিয়ে ধোঁয়াশা
বিবিধ

পেজেশকিয়ান নিরাপদ, খামেনিকে নিয়ে ধোঁয়াশা

Load More

ট্রেন্ডিং টপিক

স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা
প্রযুক্তি সংবাদ

স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা

৫ গিগাহার্টজ ছুঁতে যাচ্ছে স্মার্টফোন চিপ, লিক হলো স্ন্যাপড্রাগন ও ডাইমেনসিটির তথ্য
প্রযুক্তি সংবাদ

৫ গিগাহার্টজ ছুঁতে যাচ্ছে স্মার্টফোন চিপ, লিক হলো স্ন্যাপড্রাগন ও ডাইমেনসিটির তথ্য

বেসিস নির্বাচনের জন্য বোর্ড গঠন, নারী চেয়ারম্যানের মাধ্যমে প্রথম ভোট
প্রযুক্তি সংবাদ

বেসিস নির্বাচনে ১১ পদে ২৬ প্রার্থী, আন্তর্জাতিক ক্যাটাগরিয়ায় নেই কেউ

১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধের পরিকল্পনা
প্রযুক্তি সংবাদ

১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধের পরিকল্পনা

সপ্তাহের সবচেয়ে পঠিত

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

যে কারণে বিশ্বজুড়ে স্মার্টফোন বিক্রি কমতে পারে
নির্বাচিত

২০২৬ সালে বিশ্বে স্মার্টফোন শিপমেন্ট কমবে ১৪.৩ শতাংশ, ঘুরে দাঁড়াবে ২০২৮ থেকে

মেমোরি ও চিপসেটসহ স্মার্টফোনের বিভিন্ন যন্ত্রাংশের দাম বৃদ্ধি...

বেসিস নির্বাচনের জন্য বোর্ড গঠন, নারী চেয়ারম্যানের মাধ্যমে প্রথম ভোট

বেসিস নির্বাচনে ১১ পদে ২৬ প্রার্থী, আন্তর্জাতিক ক্যাটাগরিয়ায় নেই কেউ

যুক্তরাষ্ট্রে অনুমতি মিললেও চীনে পৌঁছায়নি এনভিডিয়ার চিপ

এআই চিপের চাহিদায় আয় ৭০ শতাংশ বাড়ার আশা এনভিডিয়ার

মিথ্যা ঘোষণার যন্ত্রাংশ থেকে তৈরি বিএমডব্লিউ আটক

মিথ্যা ঘোষণার যন্ত্রাংশ থেকে তৈরি বিএমডব্লিউ আটক

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২০ সেপ্টেম্বর ২০২১

দক্ষিণ চট্টগ্রামের ঝিনুক শিল্প ও সম্ভবনা

Techzoom.TV |
TechzoomTV