Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সোসাইটি নিবন্ধন পেলো তরুণদের সংগঠন “সংকল্প ফাউন্ডেশন”

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১
সোসাইটি নিবন্ধন পেলো তরুণদের সংগঠন “সংকল্প ফাউন্ডেশন”
Share on FacebookShare on Twitter

সংকল্প ফাউন্ডেশন একটি অলাভজনক সংস্থা, যারা বাংলাদেশের সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাড়ানো এবং সমাজের উন্নতির জন্য কাজ করে। পথশিশুদের জীবন পরিবর্তনের স্বপ্ন নিয়ে ২০১৪ সালের ৮ই জানুয়ারি থেকে সংকল্প তার যাত্রা শুরু করেছিল।

সংকল্পের প্রথম সহায়তাকারী প্রকল্প ছিলো ২০১৪ সালের ইদুল-ফিতরে ১০০ জন পথশিশুর মাঝে নতুন পোশাক বিতরণ। এরপর থেকে এখন অব্দি গত ৭ বছরে সংকল্প ৯ টি কার্যক্রমের অধীনে ২০ টিরও বেশি প্রকল্প নিয়ে কাজ করেছে। যেমন- প্রোজেক্ট ইদ স্মাইল, প্রোজেক্ট রেইনকোট, প্রোজেক্ট উইন্টার স্মাইল, প্রোজেক্ট কুরবানী, প্রোজেক্ট ক্লিনআপ ইত্যাদি।
সংকল্প ফাউন্ডেশন প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্যোগ হল সংকল্প স্কুল, যেটি মূলত সংকল্প এর শিক্ষা কার্যক্রম এর অধীনে চলছে। ২০১৬ সালে ৬জন শিক্ষার্থীকে নিয়ে শুরু হয়েছিলো সংকল্প স্কুল, বর্তমানে স্কুলের ৪টি ভিন্ন শ্রেনীতে ৭০জন শিক্ষার্থী পড়াশোনা করছে। সংকল্প স্কুল মূলত সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে শিক্ষা প্রদান ও অন্যান্য মোলিক চাহিদা পূরণ করার উদ্দেশ্য নিয়ে কাজ করছে।

সংকল্প এর অন্যতম গুরুত্বপূর্ণ একটি কার্যক্রম হলো জীবিকা উন্নয়ন, আর এই লক্ষ্য পূরণের উদ্দেশ্যে দরিদ্র পরিবারগুলিকে স্বাবলম্বী করার জন্য পরিবর্তন উদ্যোগ শুরু করে। পরিবর্তন উদ্যোগে যাকাত তহবিল সংগ্রহ করে এখন পর্যন্ত ২টি সেলাই মেশিন ও ১টি রিকশা দান করেছে। ২০২০ সালে, মহামারী চলাকালীন অর্থনৈতিক পতনের কথা মাথায় রেখে সংকল্প দারিদ্র্যপীড়িত পরিবার ও মানুষের খাদ্য সরবরাহের জন্য ফিডিং বাংলাদেশ নামে আরেকটি উদ্যোগ চালু করে। এই উদ্যোগের অধীনে মাত্র এক বছরে ১২০০০ এর ও বেশি রান্না করা খাবারের প্যাকেট বিতরণ করা হয়েছে। এবং লকডাউন চলাকালীন প্রায় ৬০০পরিবারকে ৭, ১৫ এবং ৩০ দিনের জন্য খাবারের ব্যাগ বিতরণ করা হয়েছে। শুধু খাবারই নয়, এই মহামারীতে সংকল্প মাস্ক এবং স্যানিটাইজারও বিতরণ করেছে। এছাড়াও সংকল্প ব্লাড প্রেসার পরিমাপ, ব্লাড গ্রুপ টেস্ট ইত্যাদি মৌলিক স্বাস্থ্য সেবা প্রদানেরও চেষ্টা করছে। তাছাড়াও সংকল্প প্রয়োজন অনুযায়ী বিভিন্ন প্রকল্প নিয়ে কাজ করে যেমন বন্যা এবং অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য তহবিল সংগ্রহ ইত্যাদি।

এখন পর্যন্ত ১৫০০ এরও অধিক মানুষ সংকল্পের সাথে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছে এবং ১,০০,০০০ এরোও বেশি দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সংকল্প ফাউন্ডেশন এর মাধ্যমে উপকৃত হয়েছেন।

এত বছরের কঠোর পরিশ্রমের পর অবশেষে, সংকল্প ফাউন্ডেশন “অফিস অফ রেজিস্টার ফর জয়েন্ট স্টক কোম্পানিস এন্ড ফার্মস” কর্তৃক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর “সোসাইটিস রেজিস্ট্রেশন অ্যাক্ট ১৮৬০” এর অধীনে নিবন্ধিত হয়েছে। সংকল্প ফাউন্ডেশনের নিবন্ধন নম্বর S-13673/2021 ।

সংকল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মেহেদী ইসলাম আকাশ জানান, “বিগত আট বছরের সফর আমাদের জন্য সহজ ছিলো না, এই আট বছরে আমরা অনেক উত্থান-পতনের সম্মুখীন হয়েছি। কিন্তু এখন এই স্বীকৃতি সংকল্পকে আরও বেশী কাজ করতে এবং সুবিধাবঞ্চিত মানুষদের জীবনে উন্নতি ও তাদের মৌলিক চাহিদা ফিরিয়ে দিতে আরও বড় উদ্যোগ গ্রহণে উৎসাহিত করবে।”

সংকল্প ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক নুরুন্নাহার আক্তার জানান, “সংকল্প ফাউন্ডেশন এর নিবন্ধনের খবর সংকল্প পরিবারের সকল সদস্যদের মধ্যে নতুন উদ্দীপনা নিয়ে এসেছে। এখন আমরা আমাদের সমাজকে কঠোর পরিশ্রমের মাধ্যমে ইতিবাচক পরিবর্তন করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে আরও বেশি অনুপ্রাণিত হবো।”
সংকল্প ফাউন্ডেশন এখন সারা বাংলাদেশের সবার মাঝে হাসি ও ভালোবাসা ছড়িয়ে দিতে আরও দৃঢ়প্রত্যয় এবং কোন একদিন সমগ্র বিশ্বজুড়েও।

এই বিভাগ থেকে আরও পড়ুন

টাঙ্গাইল এর রাবারশিল্প হয়ে উঠতে পারে অন্যতম সম্ভাবনাময় সেক্টর
বিবিধ

টাঙ্গাইল এর রাবারশিল্প হয়ে উঠতে পারে অন্যতম সম্ভাবনাময় সেক্টর

ওমান সাগরে চীনের ‘Liaowang-1’: মার্কিন স্টেলথ ফাইটার এখন দৃশ্যমান হওয়ার দিন শেষ?
বিবিধ

ওমান সাগরে চীনের ‘Liaowang-1’: মার্কিন স্টেলথ ফাইটার এখন দৃশ্যমান হওয়ার দিন শেষ?

রিভিউয়ের নামে ফুড ব্লগারদের চাঁদাবাজি
ই-কমার্স

রিভিউয়ের নামে ফুড ব্লগারদের চাঁদাবাজি

উত্তর কোরিয়ার সহযোগিতায় কি আন্তঃমহাদেশীয় মিসাইল বানাচ্ছে ইরান?
বিবিধ

উত্তর কোরিয়ার সহযোগিতায় কি আন্তঃমহাদেশীয় মিসাইল বানাচ্ছে ইরান?

মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী,শীতলপাটি
বিবিধ

মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী,শীতলপাটি

গাজায় আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনীতে সেনা পাঠাচ্ছে পাঁচ দেশ
বিবিধ

গাজায় আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনীতে সেনা পাঠাচ্ছে পাঁচ দেশ

Load More

ট্রেন্ডিং টপিক

এআই চিপের চাহিদায় পাঁচ বছরের সর্বোচ্চ প্রবৃদ্ধি দক্ষিণ কোরিয়ার
প্রযুক্তি বাজার

এআই চিপের চাহিদায় পাঁচ বছরের সর্বোচ্চ প্রবৃদ্ধি দক্ষিণ কোরিয়ার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি
নির্বাচিত

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

লোডশেডিংয়ে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ১ জিবি ফ্রি ডাটা দিচ্ছে বাংলালিংক
টেলিকম

লোডশেডিংয়ে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ১ জিবি ফ্রি ডাটা দিচ্ছে বাংলালিংক

স্মার্টফোনের রাজত্বে আপনার সঙ্গী কোনটি?
ফিচার

স্মার্টফোনের রাজত্বে আপনার সঙ্গী কোনটি?

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

২০২৬ সালের সেরা ৫টি গেমিং ফোন—ভার্চুয়াল যুদ্ধে অপ্রতিদ্বন্দ্বী যারা
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৫টি গেমিং ফোন—ভার্চুয়াল যুদ্ধে অপ্রতিদ্বন্দ্বী যারা

২০২৬ সালে মোবাইল গেমিং আর কেবল বিনোদনের মাধ্যম...

২০২৬ সালের সেরা ৫টি ক্যামেরা ফোন—পেশাদার ফটোগ্রাফি এখন আপনার পকেটে

২০২৬ সালের সেরা ৫টি ক্যামেরা ফোন—পেশাদার ফটোগ্রাফি এখন আপনার পকেটে

মেটার বিরুদ্ধে মামলা

মেটার বিরুদ্ধে মামলা

‘ইন্টারনেটের গতির মতো আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলবে ডিএসসিসি’

‘ইন্টারনেটের গতির মতো আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলবে ডিএসসিসি’

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix