Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হাই-টেক পার্কের ওয়ান স্টপ সার্ভিস যোগ হবে আরো তিনটি সেবা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১
হাই-টেক পার্কের ওয়ান স্টপ সার্ভিস যোগ হবে আরো তিনটি সেবা
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালে নতুন নতুন সেবা যুক্ত করার লক্ষ্য নিয়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এর সাথে সমঝোতা করেছে। আজ (সোমবার) বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের কার্যালয়ে এক অনাড়ম্বর সভার মাধ্যমে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলো। বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) ডা. বিকর্ণ কুমার ঘোষ এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পক্ষে মহাপরিদর্শক (অতিরিক্ত সচিব) মো. নাসির উদ্দিন আহমেদ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম পিএএ।

এই সমঝোতার মাধ্যমে দেশি-বিদেশি বিনিয়োগকারিদের দ্রুত সেবা প্রদান নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এর ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টাল এর সাথে কলকারাখনা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এর তিনটি সেবার ইন্টিগ্রেশন করা হবে। এর ফলে বিনিয়োগকারিগণ ওএসএস পোর্টাল এর মাধ্যমেই কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এর এই সেবাগুলো গ্রহণ করতে পারবেন। ইন্টিগ্রেশন সম্পন্ন হলে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (১) কারখানা/প্রতিষ্ঠানের মেশিন লে আউট নকশা অনুমোদন; (২) কারখানা/প্রতিষ্ঠানের লাইসেন্স প্রদান; এবং (৩) লাইসেন্স নবায়ন/সংশোধন/ সম্প্রসারণ এর সেবাসমূহ বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে প্রদান করা সম্ভব হবে।

প্রধান অতিথির বক্তব্যে আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরকে ধন্যবাদ জানান এবং সেবাদাতা সংস্থা/প্রতিষ্ঠানগুলোকে সহোযোগিতা করার আহবান জানান যেনো সকল সেবা অতি দ্রুত ওয়ান স্টপ সার্ভিস পোর্টালে যুক্ত করা যায়। এতে ইজ অব ডুয়িং বিজনেস (Ease of Doing Business) ইনডেক্সে বাংলাদেশের উন্নয়ন তরান্বিত করা সম্ভব হবে বলে তিনি মন্তব্য করেন।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক ডা. বিকর্ণ কুমার ঘোষ বলেন, বিনিয়োগকারীগণকে দ্রুত ও সর্বোত্তম সেবা নিশ্চিত করতে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ বদ্ধপরিকর। ওয়ান স্টপ সার্ভিস আইন, ২০১৮ এবং ওয়ান স্টপ সার্ভিস (বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ) বিধিমালা, ২০১৯ অনুযায়ী বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে সেবা প্রদান করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় মোট ১৪৮টি সেবা প্রদান করা হচ্ছে যার মধ্যে ৪০টি সেবা অনলাইনে (https://ossbhtpa.gov.bd/) পোর্টালের মাধ্যমে প্রদান করা হচ্ছে।

ওয়ান স্টপ সার্ভিসের সমন্বয়ক কল্যান কুমার সরকার বলেন, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ অনলাইনে ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে আরো সেবা প্রদানের লক্ষ্যে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের সাথে কাজ করে যাচ্ছে। এর মাধ্যমে সেবা প্রদান করে স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিতকরণের পাশাপাশি দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি করা সম্ভব হবে।

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ওএসএস টিম সূত্রে জানা যায়, ওয়ান স্টপ সার্ভিস দ্বারা দেশের বিভিন্ন প্রান্তে গড়ে ওঠা হাই-টেক পার্কগুলো হতে মানসম্পন্ন ও কার্যকর সেবা প্রদান করা সম্ভব হবে এবং বিনিয়োগকারীরা কোনো রকম জটিলতা ছাড়াই সহজে বিভিন্ন সেবা গ্রহণের সুযোগ পাবেন যা দেশের উন্নয়ন কর্মকাণ্ডকে আরো ত্বরান্বিত করবে। অনলাইনে প্রদানযোগ্য সব ধরণের সেবা পর্যায়ক্রমে অনলাইন ওয়ান স্টপ সার্ভিস সিস্টেমের আওতায় নিয়ে আসা হবে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

শিশুদের দূরে নয় ইন্টারনেট নিরাপদ রাখাই আসল কাজ: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

শিশুদের দূরে নয় ইন্টারনেট নিরাপদ রাখাই আসল কাজ: মোস্তাফা জব্বার

পুরনো স্মৃতি মনে করিয়ে দেবে গুগল ফটোজ
প্রযুক্তি সংবাদ

পুরনো স্মৃতি মনে করিয়ে দেবে গুগল ফটোজ

বিজয়ীদের হাত ধরে বিশ্ব জয়ের পথে এগিয়ে যাবে ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

বিজয়ীদের হাত ধরে বিশ্ব জয়ের পথে এগিয়ে যাবে ওয়ালটন

হোয়াটসঅ্যাপ
নির্বাচিত

হোয়াটসঅ্যাপে কেউ মেসেজ পাঠিয়ে ডিলিট করলে যেভাবে পড়বেন

উদ্যোক্তাদের জন্য একক প্ল্যাটফর্ম চালু করলো সিস্টেমআই
নির্বাচিত

উদ্যোক্তাদের জন্য একক প্ল্যাটফর্ম চালু করলো সিস্টেমআই

স্যামসাং এর পরবর্তী ফোল্ডেবল স্মার্টফোন
নির্বাচিত

স্যামসাং এর পরবর্তী ফোল্ডেবল স্মার্টফোন

Load More

ট্রেন্ডিং টপিক

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক
প্রযুক্তি সংবাদ

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে কতটা ক্ষয়ক্ষতি?
বিবিধ

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে কতটা ক্ষয়ক্ষতি?

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত
নির্বাচিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ৪টি রাডার ধ্বংসের দাবি ইরানের
বিবিধ

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ৪টি রাডার ধ্বংসের দাবি ইরানের

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’
পাঁচমিশালি

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

স্মার্টফোন এবং ফোল্ডেবল ডিভাইসের পর এবার হাই-পারফরম্যান্স গেমিং...

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix