Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আসছে নতুন ই-কমার্স, ব্র্যান্ড অ্যাম্বাসেডর মিম

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 2 October 2021
আসছে নতুন ই-কমার্স, ব্র্যান্ড অ্যাম্বাসেডর মিম
Share on FacebookShare on Twitter

“নেভার লেট গো অব ইউর নিডস” স্লোগানকে সামনে রেখে বিজনেস টু কাস্টমার (B2C) মডেল নিয়ে দেশের বাজারে আসতে যাচ্ছে নতুন ই-কমার্স সাইট “লেট’স গো মার্ট”। এরই প্রেক্ষিতে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম “লেট’স গো মার্ট”-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তি স্বাক্ষর করেছেন। সম্প্রতি প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে এই চুক্তি নিশ্চিত করা হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, “লেট’স গো মার্ট”-এর চেয়ারম্যান মেজর (অব:) মো রবিউল আলম, ব্যবস্থাপনা পরিচালক গোলাম মোস্তফা, পরিচালক এসএম আসাদুজ্জামান, পরিচালক ও প্রধান পরিচালনা কর্মকর্তা সৈয়দ আশরাফ-উস-সালেহীনসহ প্রতিষ্ঠানটির উর্ধ্বতন কর্মকর্তাগণ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পরিচালক ও প্রধান পরিচালনা কর্মকতা (সিওও) সৈয়দ আশরাফ-উস-সালেহীন বলেন, “দেশের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে সাথে পেয়ে আমরা খুবই আনন্দিত। আমাদের এই ই-কমার্স সাইটটি চলবে জিরো ওয়্যার হাউজ ও জিরো এ্যাডভান্স সিস্টেমে। যেখানে কোন ধরণের পণ্য মজুদ করা হবে না। গ্রাহক অর্ডার করলেই অর্ডারের পণ্য গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে যাবে। আমরা ক্রেতা ও বিক্রেতার দুই পক্ষের ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম রেখেছি। যেখানে “লেট’স গো মার্ট” মার্চেন্ট ও কর্পোরেট থেকে নগদ টাকায় পণ্য কিনে গ্রাহকের কাছে পণ্য পৌঁছে দিব।”

তিনি আরো বলেন, “দেশ ও দেশের বাইরের জন্য ই-কমার্স প্লাটফর্ম হচ্ছে একটি অপার সম্ভাবনাময় মাধ্যম, যেখানে ক্রেতা-বিক্রেতা কোন ঝামেলা ছাড়াই সকল ধরনের সেবা গ্রহণ করতে পারে। কিন্তু কিছু ব্যবসায়ী তাদের ভূল ব্যসায়িক পরিকল্পনার জন্য মানুষ ই-কমার্সের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছে। আমরা ই-কমার্সের প্রতি গ্রাহকের যে বিশ্বাস ছিলো তা ফিরিয়ে আনার জন্য বদ্ধপরিকর। এজন্যই আমরা আমাদের বিজনেস মডেলটি ক্যাশ অন ডেলিভারি ও জিরো ওয়্যার হাউজ ও জিরো এ্যাডভান্স সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি করেছি।”

‘লেট’স গো মার্ট”-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে বিদ্যা সিনহা মিম বলেন, “দেশের ই-কমার্স সাইটে নতুন মাত্রা নিয়ে আসা “লেট’স গো মার্ট”-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। দেশের মানুষের মাঝে ই-কমার্স নিয়ে যে বিরুপ ধারণা চলে আসছে সেই ধারণা পাল্টে দিতেই নতুন মাত্রা নিয়ে আসতে যাচ্ছে “লেট’স গো মার্ট”। প্রতিষ্ঠানটির পরিকল্পনা ও প্রতিশ্রুতিবদ্ধ সেবা সম্পর্কে সঠিক ধারণা নিয়েই আমি প্রতিষ্ঠানটির সাথে যুক্ত হয়েছি।”

লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৭ প্রতিযোগিতায় প্রথম-স্থান লাভ করেন মিম। একই বছর তিনি ‘আমার আছে জল’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। এর পরে ‘জোনাকির আলো’ চলচ্চিত্রে অভিনয় করে ৩৯তম জাতীয় চলচ্চিত্রের শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন। তার অসাধারণ অভিনয়ের জন্য দর্শক ও সমালোচক উভয়ের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: লেট’স গো মার্ট

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইভ্যালি কার্যক্রম ও হটলাইন নম্বর চালু ছিল, চালু আছে
ই-কমার্স

ইভ্যালি চালুর তৎপরতা, আদেশের কপির অপেক্ষায় বোর্ড

ই-ক্যাব সংস্কার ও নির্বাচন স্থগিতের দাবি
ই-কমার্স

ই-ক্যাব সংস্কার ও নির্বাচন স্থগিতের দাবি

দেশি শাড়ি বলে তো আলাদা একটা গর্ব কাজ করে: কনকচাঁপা
ই-কমার্স

দেশি শাড়ি বলে তো আলাদা একটা গর্ব কাজ করে: কনকচাঁপা

২৬০০ টাকায় অনলাইন ট্রাভেল এজেন্সি পোর্টাল
ই-কমার্স

২৬০০ টাকায় অনলাইন ট্রাভেল এজেন্সি পোর্টাল

অবিশ্বাস্য মূল্যে রিয়েলমি জিটি মাস্টার এডিশন ও নারজো ৫০আই
ই-কমার্স

অবিশ্বাস্য মূল্যে রিয়েলমি জিটি মাস্টার এডিশন ও নারজো ৫০আই

জরুরি সেবায় পাশে থাকবে ই-ক্যাব
ই-কমার্স

দ্রুত ডিজিটাল ই-কমার্স নীতিমালা ২০২১ চালুর দাবি ই-ক্যাবের

Load More

ট্রেন্ডিং টপিক

মাত্র ২০ হাজার টাকার মধ্যে পিসি বিল্ড গাইড
নির্বাচিত

বিশ্ববাজারে পিসি সরবরাহ ২১.২ শতাংশ হ্রাস, চাহিদা কমেছে ভোক্তাদের

গ্যাজেট অ্যান্ড গিয়ারের ইএমআই অফারে আইফোন কেনার প্রচারণামূলক ছবি
ছাড় ও অফার

আইফোন ১৮ প্রো ম্যাক্স কিনুন মাত্র ১১ হাজারে!

ডিসেম্বর থেকে যেসব ডিভাইসে নেটফ্লিক্স দেখা যাবে না
প্রযুক্তি সংবাদ

কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা নেটফ্লিক্সের

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার
অটোমোবাইল

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে এক্স সিরিজের নতুন দুটি স্মার্টফোন এনেছে...

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

02 October 2021

আসছে নতুন ই-কমার্স, ব্র্যান্ড অ্যাম্বাসেডর মিম

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix