Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দুই দিনে নগদের ‘৪৭ কোটি টাকা’ বেহাত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 3 October 2021
ডিজিটাল প্ল্যাটফর্মে ভাতা বিতরণ চায় ‘নগদ’
Share on FacebookShare on Twitter

প্রতারণার মাধ্যমে দুই দিনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের ৪৭ কোটি ৪৩ লাখ ১৮ হাজার ৯৬৩ টাকা হাতিয়ে নিয়েছে একটি ই–কমার্স প্রতিষ্ঠান। এ অভিযোগে সিরাজগঞ্জ শপ ডটকম নামের ওই প্রতিষ্ঠানের মালিক জুয়েল রানার (২২) বিরুদ্ধে মামলা করেছে নগদ।

মামলায় নগদ বলেছে, গত ৩০ ও ৩১ আগস্ট সিরাজগঞ্জ শপ ডটকম থেকে বিভিন্ন নগদ অ্যাকাউন্টে গ্রাহকের টাকা ফেরত দেওয়ার জন্য একের পর এক ‘রিফান্ড রিকোয়েস্ট’ পাঠিয়ে এ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। ঘটনাটি জানার পর নগদের পক্ষ থেকে সিরাজগঞ্জে নগদের কয়েক হাজার অ্যাকাউন্টে লেনদেন বন্ধ করে দেওয়া হয়। তবে অধিকাংশ টাকা যে কয়েকটি অ্যাকাউন্টে গেছে, সেগুলো সিরাজগঞ্জ শপ ডটকমের মালিক জুয়েল রানা এবং তাঁর স্বজনদের। এ ঘটনার পর জুয়েল রানা পলাতক, তাঁর মোবাইল নম্বরও বন্ধ রয়েছে।

জুয়েল রানাকে খুঁজে বের করার চেষ্টা চলছে বলে মামলার তদন্ত কর্মকর্তা রাজধানীর বনানী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ রাশেদুর রহমান জানিয়েছেন। তিনি বলেন, নগদের টাকা আত্মসাতে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

ঘটনা–সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সিরাজগঞ্জ সদরের প্রতিষ্ঠান সিরাজগঞ্জ শপ ডটকম তাদের বিক্রীত পণ্যের দাম বিভিন্ন ডিজিটাল সার্ভিসের মাধ্যমে সংগ্রহ করে। এ কাজের জন্য গত ১৪ মার্চ তারা নগদের সঙ্গে একটি চুক্তি করে। সে অনুযায়ী প্রতিষ্ঠানটির পেমেন্ট সার্ভিস প্রোভাইডার হিসেবে কাজ করছিল নগদ।

এ কাজের সুযোগ নিয়ে ৩০ ও ৩১ আগস্ট সিরাজগঞ্জ শপ ডটকম তাদের বিভিন্ন গ্রাহকের অ্যাকাউন্টে টাকা ফেরত দিতে ‘রিফান্ড রিকোয়েস্ট’ পাঠায়। এ প্রক্রিয়ায় ৪৭ কোটি ৪৩ লাখ ১৮ হাজার ৯৬৩ টাকা যাওয়ার পর নগদের ডিজিটাল সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবে অস্বাভাবিক লেনদেনের বিষয়টি ধরা পড়ে। সেখানে দেখা যায়, অস্বাভাবিক মাত্রায় বেশি পরিমাণে ফেরতের অনুরোধ (রিফান্ড রিকোয়েস্ট) এসেছে। পণ্য সরবরাহ হয়েছে এমন ক্রয়াদেশের বিপরীতেও ‘রিফান্ড রিকোয়েস্ট’ পাঠানো হয়েছে। এ ছাড়া ক্রয়াদেশের টাকার চেয়ে বেশি টাকা ফেরতের অনুরোধ করা হয়েছে। আবার গভীর রাতেও টাকা ফেরতের অনুরোধ এসেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: নগদনগদ প্রতারণা

এই বিভাগ থেকে আরও পড়ুন

শ্রমনির্ভর থেকে ডিজিটাল অর্থনীতির দিকে যাত্রা শুরু: পলক
প্রযুক্তি সংবাদ

শ্রমনির্ভর থেকে ডিজিটাল অর্থনীতির দিকে যাত্রা শুরু: পলক

এক চার্জে ৬০ ঘণ্টা চলবে এই ইয়ারবাড
প্রযুক্তি সংবাদ

এক চার্জে ৬০ ঘণ্টা চলবে এই ইয়ারবাড

বেসিস নির্বাচনে  রাসেল টি আহমেদের নেতৃত্বাধীন ওয়ান টিমের সংখ্যাগরিষ্ঠতা
প্রযুক্তি সংবাদ

বেসিস নির্বাচনে রাসেল টি আহমেদের নেতৃত্বাধীন ওয়ান টিমের সংখ্যাগরিষ্ঠতা

অত্যাধুনিক প্রযুক্তির এসটিএল ক্লাসিক পাওয়ার সাপ্লাই বাজারে
প্রযুক্তি সংবাদ

অত্যাধুনিক প্রযুক্তির এসটিএল ক্লাসিক পাওয়ার সাপ্লাই বাজারে

পুরনো ডিভাইসে নতুন ফিচার আনছে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

পুরনো ডিভাইসে নতুন ফিচার আনছে স্যামসাং

গুজব ঠেকাতে ৯৯৯ চালু
প্রযুক্তি সংবাদ

গুজব ঠেকাতে ৯৯৯ চালু

Load More

ট্রেন্ডিং টপিক

এআই ফ্যাক্টরি থেকে স্বয়ংক্রিয় গাড়ি, ইউরোপে নতুন প্রযুক্তি পরিকল্পনা এনভিডিয়ার
প্রযুক্তি সংবাদ

এআই ফ্যাক্টরি থেকে স্বয়ংক্রিয় গাড়ি, ইউরোপে নতুন প্রযুক্তি পরিকল্পনা এনভিডিয়ার

বাংলাদেশ ও জাপানের মধ্যে সহযোগিতা চুক্তি স্বাক্ষরের মুহূর্ত
টেলিকম

জাপানের সঙ্গে ৬ চুক্তি: আইসিটি, হাই-টেক শিল্প ও টেলিকমে নতুন সহযোগিতার ইঙ্গিত

চার দিন পর বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সচল
প্রযুক্তি সংবাদ

চার দিন পর বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সচল

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ
প্রযুক্তি সংবাদ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

সপ্তাহের সবচেয়ে পঠিত

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অগাস্ট মাসে দেশে উৎপাদিত মোবাইল ফোন ও বৈধ আমদানির পরিসংখ্যান
অর্থ ও বাণিজ্য

অগাস্টে দেশে তৈরি ২২ লাখ ফোন, বৈধভাবে আমদানি হয়নি একটিও

দেশে মোবাইল ফোন উৎপাদন অব্যাহত থাকলেও বৈধ পথে...

শেয়ারট্রিপের টিকিট বুকিং ও ইবিএল ক্রেডিট কার্ডের প্রমোশনাল অফার নিয়ে গ্রাহকের অভিযোগ

টাকা নিয়েও টিকিট না দেওয়ার অভিযোগ শেয়ারট্রিপের বিরুদ্ধে

মোবাইল অপারেটরদের তরঙ্গ নবায়ন ও বিটিআরসির স্পেকট্রাম মূল্য নির্ধারণ

তরঙ্গ নবায়নে অপারেটরদের হাজার কোটি টাকার ছাড়, গ্রাহকসেবার নিশ্চয়তা কোথায়?

বাংলাদেশ ও জাপানের মধ্যে সহযোগিতা চুক্তি স্বাক্ষরের মুহূর্ত

জাপানের সঙ্গে ৬ চুক্তি: আইসিটি, হাই-টেক শিল্প ও টেলিকমে নতুন সহযোগিতার ইঙ্গিত

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

03 October 2021

দুই দিনে নগদের ‘৪৭ কোটি টাকা’ বেহাত

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix