Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়ালটনের ট্রিপল ক্যামেরার ‘বাজেট সুপারহিরো’ স্মার্টফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ৯ অক্টোবর ২০২১
ওয়ালটনের ট্রিপল ক্যামেরার ‘বাজেট সুপারহিরো’ স্মার্টফোন
Share on FacebookShare on Twitter

সাশ্রয়ী মূল্যের নতুন আরেকটি স্মার্টফোন বাজারে ছেড়েছে প্রযুক্তিপণ্যের দেশীয় নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ফোনটির মডেল ‘প্রিমো জিএইচ টেন’। নজরকাড়া ডিজাইনের ওই ফোনে বড় পর্দার ভি-নচ ডিসপ্লে, ট্রিপল রিয়ার ক্যামেরা, শক্তিশালী র‌্যাম-রম, অ্যান্ড্রয়েড ১১, ফেস আনলকসহ আকর্ষণীয় সব ফিচার রয়েছে।

ওয়ালটন মোবাইলের চিফ বিজনেস অফিসার (সিবিও) এসএম রেজওয়ান আলম বলেন, এন্ট্রি লেভেলের ক্রেতাদের চাহিদা ও প্রয়োজনীয়তা বিবেচনায় ‘প্রিমো জিএইচ টেন’ মডেলটি বাজারে ছাড়া হয়েছে। এর ডিজাইন ও পারফর্মেন্স সবার মন কেড়ে নেবে। ম্যাট ব্ল্যাক, রয়েল ব্লু এবং এমারেল্ড গ্রিন- এই তিনটি আকর্ষণীয় রঙে বুধবার (৬ অক্টোবর) হ্যান্ডসেটটি বাজারে এসেছে। ফোনটির দাম ৭,৯৯৯ টাকা। তবে এই ফোনে ৪০০ টাকা ক্যাশব্যাক পাচ্ছেন গ্রাহক। ফলে এর দাম পড়ছে মাত্র ৭,৫৯৯ টাকা।

দেশের সব ওয়ালটন প্লাজা, মোবাইল ব্র্যান্ড ও রিটেইল আউটলেটের পাশাপাশি ঘরে বসে অনলাইনে ই-প্লাজা (https://eplaza.waltonbd.com) থেকেও ফোনটি কেনার সুযোগ রয়েছে। কনফিগারেশন ও দাম বিবেচনায় এটিকে ‘বাজেট সুপারহিরো’ স্মার্টফোন বলে অভিহিত করছেন সংশ্লিষ্টরা।

ওয়ালটন মোবাইলের মার্কেটিং ইনচার্জ হাবিবুর রহমান তুহিন জানান, নতুন এই ফোনটিতে ব্যবহৃত হয়েছে ইনসেল আইপিএস প্রযুক্তির ২০:৯ রেশিওর ভি-নচ ডিসপ্লে। ৬.৫২ ইঞ্চির এইচডি প্লাস পর্দার রেজ্যুলেশন ১৬০০ বাই ৭২০ পিক্সেল। ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন সুবিধাযুক্ত স্মার্টফোনটিতে রয়েছে ধূলা ও আঁচররোধী ২.৫ডি কার্ভড গ্লাস। ফলে বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহারে অনন্য অভিজ্ঞতা পাবেন গ্রাহক।

ফোনটি অ্যান্ড্রয়েড ১১ (গো এডিশন) অপারেটিং সিস্টেমে পরিচালিত। ফলে এই ফোনের কার্যক্ষমতা ও গতি বেশি। এতে ব্যবহৃত হয়েছে ১.৬ গিগাহার্টজ গতির এআরএম কর্টেক্স-এ৫৫ অক্টাকোর প্রসেসর। সঙ্গে রয়েছে পাওয়ার ভিআর জিই৮৩২২ গ্রাফিক্স এবং ২ গিগাবাইট র‌্যাম। ফলে বিভিন্ন অ্যাপস ব্যবহার, ইন্টারনেট ব্রাউজিং, থ্রিডি গেমিং এবং দ্রুত ভিডিও লোড ও ল্যাগ-ফ্রি ভিডিও স্ট্রিমিং সুবিধা পাওয়া যাবে। ফোনটির অভ্যন্তরীণ মেমোরি ৩২ গিগাবাইটের। যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ১২৮ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।

‘প্রিমো জিএইচ টেন’ মডেলের ফোনটির পেছনে রয়েছে এলইডি ফ্ল্যাশযুক্ত এফ/২.০ অ্যাপারচার সমৃদ্ধ পিডিএএফ প্রযুক্তির ট্রিপল অটোফোকাস ক্যামেরা। ৫পি লেন্স সমৃদ্ধ ১/৪ ইঞ্চির সেন্সরযুক্ত ৮ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরার পাশাপাশি আছে ০.৩ মেগাপিক্সেলের ডেফথ সেন্সর এবং আরেকটি ০.৩ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। ফলে ছবি হবে ঝকঝকে উজ্জ্বল। এতে প্রোফেশনাল বোকেহ ইফেক্ট পাওয়া যাবে। ব্যাকগ্রাউন্ড ব্লার করে ছবি তোলা সম্ভব হবে।

আকর্ষণীয় সেলফির জন্য এই ফোনের সামনে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। ক্যামেরায় নরমাল মোড ছাড়াও রয়েছে প্রো, বিউটি, ইন্টারভ্যাল, কিউট মোড, বিএসআই, ফেস ডিটেকশন, ডিজিটাল জুম, সেলফ টাইমার, অটো-ফোকাস, টাচ-ফোকাস, মিরর রিফ্লেকশন, স্মাইল শাটার, ভলিউম ক্যাপচার, ফিংগার ক্যাপচার, অডিও নোট, প্যানারোমা, টাইম ল্যাপস, কিউআর কোড, নাইট, ডিভি নাইটসহ অসংখ্য আকর্ষণীয় ফিচার।

স্মার্টফোনটিতে পর্যাপ্ত পাওয়ার ব্যাকআপের জন্য ব্যবহৃত হয়েছে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি। কানেক্টিভিটি হিসেবে আছে ওয়াই-ফাই, ব্লুটুথ, মাইক্রো ইউএসবি, কাস্ট স্ক্রিন, ল্যান হটস্পট, ওটিএ এবং ওটিজি। সেন্সর হিসেবে আছে এক্সিলারোমিটার (থ্রিডি), জিপিএস, এ-জিপিএস, লাইট (ব্রাইটনেস), প্রোক্সিমিটি ইত্যাদি। ফোনের সুরক্ষায় রয়েছে ফেস আনলক ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

এর অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ভিওএলটিটিই বা ভোল্টি সাপোর্টসহ ডুয়াল সিমে ফোরজি নেটওয়ার্ক সাপোর্ট, মাইক্রো এসডি কার্ডের জন্য আলাদা স্লট, রেকর্ডিং সুবিধাসহ এফএম রেডিও, ফুল এইচডি ভিডিও প্লে-ব্যাক, স্ক্রিন রেকর্ড, স্মার্ট কন্ট্রোল, স্ক্রিন জেসচার নেভিগেশন, ডার্ক মোড, পকেট মোড, অটো কল রেকর্ডার ইত্যাদি।

বাংলাদেশে তৈরি এই স্মার্টফোনে ৩০ দিনের বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধাসহ এক বছরের বিক্রয়োত্তর সেবা থাকছে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ধামাকা শপিং
ই-কমার্স

ধামাকা শপিংয়ের প্রায় ৬২ কোটি টাকার সম্পত্তি জব্দ

ই-কমার্সকে কারিকুলামে অন্তর্ভুক্ত করার আহ্বান প্রতিমন্ত্রীর
ই-কমার্স

ই-কমার্সকে কারিকুলামে অন্তর্ভুক্ত করার আহ্বান প্রতিমন্ত্রীর

ইনস্টাগ্রামে রিল তৈরি করবেন যেভাবে
কিভাবে করবেন

ইনস্টাগ্রামে রিল তৈরি করবেন যেভাবে

ফোল্ডেবল আইফোন আনছে অ্যাপল
নির্বাচিত

ফোল্ডেবল আইফোন মিলবে কবে?

স্যামসাং গ্যালাক্সি এ সেভেন্টির প্রি-বুকিং শুরু
নির্বাচিত

স্যামসাং গ্যালাক্সি এ সেভেন্টির প্রি-বুকিং শুরু

নতুন প্রযুক্তিতে আসছে ক্যামেরাকেন্দ্রিক ফোন, ডিএসএলআর ফেল!
নির্বাচিত

আইফোনকে টেক্কা দেবে শাওমির ১৩ প্রো!

Load More

ট্রেন্ডিং টপিক

ঈদযাত্রা সহজ করতে অপো ও সহজের উদ্যোগ
প্রযুক্তি সংবাদ

ঈদযাত্রা সহজ করতে অপো ও সহজের উদ্যোগ

ইরাকে মার্কিন ঘাঁটি নিশানা করে ড্রোন হামলা
বিবিধ

ইরাকে মার্কিন ঘাঁটি নিশানা করে ড্রোন হামলা

পাঠাও এবং ডান অ্যান্ড ব্রাডস্ট্রিট-এর মধ্যে পার্টনারশিপ
ই-কমার্স

পাঠাও এবং ডান অ্যান্ড ব্রাডস্ট্রিট-এর মধ্যে পার্টনারশিপ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার গতি কমছে
বিবিধ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার গতি কমছে

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix