Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্পুফিং বা ফিশিং ইমেইল চিনবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২৪ অক্টোবর ২০২১
স্পুফিং বা ফিশিং ইমেইল চিনবেন যেভাবে
Share on FacebookShare on Twitter

কম্পিউটার বা মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ থাকা মানে জীবন অনেক বেশি সহজ ও গতিশীল হয়ে যাওয়া। কিন্তু, ধরুন একদিন কাজ করতে করতে হঠাৎ করেই আপনার কম্পিউটারের মনিটরে ভেসে উঠলো যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক করা হচ্ছে বা কেউ একজন আপনার এটিএম কার্ডের পাসওয়ার্ড পরিবর্তনের চেষ্টা করছে। অ্যাকাউন্টটি রক্ষা করতে ভেরিফাই করার জন্য বার্তার কোথাও ক্লিক করার জন্য জায়গাও দেখিয়ে দেয়া হলো! কী করবেন? বলার অপেক্ষা রাখে না অ্যাকাউন্টের চেয়ে বড় কিছু হতে পারে না বলে যে কেউ সাত-পাঁচ না ভেবেই ক্লিক হিয়ার দেখামাত্র সেখানে ক্লিক করে ফেলবেন। আর, এখান থেকেই শুরু স্পুফিং বা ফিশিং।

ইন্টারনেট ব্রাউজ করার সময় কৌশলে কাউকে সরাসরি প্রতারিত করার নাম স্পুফিং, আর যখন মেইলে কোনো ভুল লিংক পাঠিয়ে কাউকে প্রতারিত করা হয় তা ফিশিং। ফিশিংয়ের ক্ষেত্রে হ্যাকাররা ভিক্টিমের পরিচিত কোনো সুনামধন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটের আদলে হুবহু নকল ওয়েবসাইট তৈরি করে জরুরী কোনো বার্তা মেইল করে। সেই মেইলের সূত্র ধরে ভিক্টিম যখন তাতে প্রবেশ করতে যায়, হ্যাকাররা দূর থেকেই ভিক্টিমের ইউজার নেম, পাসওয়ার্ডসহ অন্যান্য গোপনীয় তথ্য যেমন ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, এক্সপায়ার ডেট, সিকিউরিটি কী ইত্যাদি পেয়ে যায়।

সাম্প্রতিক সময়ে স্পুফিং ও ফিশিংয়ের ভয়াবহতা বেড়ে যাওয়ায় অনেকেরই জিজ্ঞাসা- স্পুফিং বা ফিশিং কীভাবে চিনবেন? চলুন তবে দেখে নেই-

ইমেইলে সেন্ডার’স নেম যাচাই
পরিচিত বা অপরিচিত যে নামেই মেইল আসুক না কেন অবশ্যই সেন্ডর’স নেম যাচাই করুন, এতে মেইলটি আসলে কে পাঠিয়েছেন তা জানতে পারবেন। এজন্য বেশি কিছু করার দরকার নেই, কেবল মেইলবক্সে সেন্ডারের নামের উপর মাউস নিয়ে যান, ক্লিক বা কিছু করা লাগবে না – এমনিতেই দেখা যাবে মেইল আইডি। ব্যাস! এবার মিলিয়ে নিন সেন্ডার’স নেম ও ইমেইল আইডি একই কি না। যদি এক হয় তাহলে তো বিশ্বাস করলেন, আর এক না হলে সেই মেইল খুলে দেখারই বা কী প্রয়োজন!

ভাষারীতি আর বানান খেয়াল করুন
হুট করে অনলাইনে মেসেজ বা ইমেইল মানেই যে কোম্পানি থেকে পাঠানো, এমনটা নাও হতে পারে। এমন কোনো বার্তা পেলে অবশ্যই তার ভাষারীতি ও বানান যাচাই করে দেখুন। সত্যি সত্যি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে পাঠানো হলে তা শতভাগ শুদ্ধ থাকার কথা, কিন্তু অন্যদিকে হ্যাকার বা কোনো প্রতারক চক্র পাঠালে সেসব বার্তাতে ভুল বানান আর এলোমেলো ব্যাকরণের ছড়াছড়ি থাকবে।

বার্তা বা মেইল থেকে ‘লিঙ্ক’ ক্লিক – না
বার্তা বা ইমেইলে থাকা লিংকে ক্লিক করাকে না বলুন। বেশীরভাগ সাইবার অ্যাটাক এই একটিমাত্র অসচেতনতা থেকে শুরু হয়! একান্ত আবশ্যক হলে লিংকটি দেখে দেখে নিজে ব্রাউজারে টাইপ করুন, এবং ভালো করে লক্ষ্য করুন লিংকে দেয়া এড্রেসটি। সাধারণত এসব ক্ষেত্রে আসল সাইটের নামের সাথে মিল রেখে এড্রেস দেয়া হলেও সেটি কখনোই আসল নাম নয়, যেমন facebok.com, faceboook.com বা faecbook.com!

থ্রেট বা ভয় দেখালেও ঘাবড়াবেন না
সাধারণত, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন হ্যাকড বা ইউর অ্যাকাউন্ট ইজ অ্যাট রিস্ক – এসব প্রতারকদের ভাষা। আসল কোম্পানিরা কখনো গ্রাহকদের এভাবে ভয় দেখায় না। তাই, এমন থ্রেটসহ কোনো মেইল বা মেসেজ পেলেও ভয় পাওয়ার কিছু নেই। একান্ত সন্দেহ হলে আপনার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ফোন করে জানান যে আপনি এমন একটি মেইল বা বার্তা পেয়েছেন – কী করবেন? তাঁরাই আপনাকে আশ্বস্ত করবেন!

এছাড়াও, স্পুফিং বা ফিশিং থেকে নিরাপদ থাকতে সচেতনতার পাশাপাশি আপনার কম্পিউটার ও মোবাইল ফোনে অবশ্যই ভালো মানের ইন্টারনেট সিকিউরিটি ব্যবহার করুন। অনলাইন থেকে ফ্রি অ্যান্টিভবাইরাসের নামে বাড়তি ঝামেলা না এনে বাজার থেকে দেখে-শুনে যাচাই করে প্রিমিয়াম মানের যেকোনো অ্যান্টিভাইরাসের লাইসেন্সড ভার্সন ব্যবহার করুন।

এই বিভাগ থেকে আরও পড়ুন

মধ্যবিত্তদের জন্য কম দামে বাইক নিয়ে এলো বাজাজ পালসার
অটোমোবাইল

সেরা পাঁচ সুরক্ষিত বাইক

৬০ হাজার টাকায় মোটরসাইকেল আনছে হোন্ডা
অটোমোবাইল

৬০ হাজার টাকায় মোটরসাইকেল আনছে হোন্ডা

রিয়েলমি নিয়ে আসছে ২৪০ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি
নির্বাচিত

রিয়েলমি নিয়ে আসছে ২৪০ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি

শরীরে জ্বর থাকলে জানিয়ে দেবে ফোন
নির্বাচিত

শরীরে জ্বর থাকলে জানিয়ে দেবে ফোন

কাজ হারাল সিএনএস, ট্রেনের টিকিট বিক্রি করবে ‘সহজ’
নির্বাচিত

কাজ হারাল সিএনএস, ট্রেনের টিকিট বিক্রি করবে ‘সহজ’

দেরিতে বাজারে আসবে মাইক্রোসফটের দুই পর্দার পিসি
নির্বাচিত

দেরিতে বাজারে আসবে মাইক্রোসফটের দুই পর্দার পিসি

Load More

ট্রেন্ডিং টপিক

শস্য সুরক্ষায় কীটনাশকের বিকল্প আল্ট্রাসনিক প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

শস্য সুরক্ষায় কীটনাশকের বিকল্প আল্ট্রাসনিক প্রযুক্তি

৪০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন
প্রযুক্তি বাজার

৪০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

আন্তর্জাতিক পিআর সেবা চালু করলো টাইমস পিআর
বিবিধ

আন্তর্জাতিক পিআর সেবা চালু করলো টাইমস পিআর

ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রাম-২০২৫ অনুষ্ঠিত
প্রযুক্তি বাজার

ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রাম-২০২৫ অনুষ্ঠিত

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

প্রশ্ন ফাঁসের তথ্য যাচাই না করে এনসিপির বিবৃতি নিন্দনীয়: শিক্ষামন্ত্রী
শিক্ষা ও ক্যাম্পাস

প্রশ্ন ফাঁসের তথ্য যাচাই না করে এনসিপির বিবৃতি নিন্দনীয়: শিক্ষামন্ত্রী

চলমান এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে বিবৃতি দিয়েছে...

৭০২৫ mAh ব্যাটারি ও দ্বৈত ২০০ এমপি ক্যামেরা: বাজারে আসছে অপো ফাইন্ড এক্স৯এস প্রো

৭০২৫ mAh ব্যাটারি ও দ্বৈত ২০০ এমপি ক্যামেরা: বাজারে আসছে অপো ফাইন্ড এক্স৯এস প্রো

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ১২ জিবি র‍্যাম: অনারের নতুন চমক Honor 600e

অ্যান্ড্রয়েড ১৬ ও বড় ব্যাটারির চমক: গিগবেঞ্চে দেখা মিলল Honor 600e-এর

৮০০০ mAh ব্যাটারি ও ২০০ মেগাপিক্সেল ক্যামেরা: মে মাসে আসছে iQOO-এর নতুন ফ্ল্যাগশিপ দানব!

৮০০০ mAh ব্যাটারি ও ২০০ মেগাপিক্সেল ক্যামেরা: মে মাসে আসছে iQOO-এর নতুন ফ্ল্যাগশিপ দানব!

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix