Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

তিন গুণ বেশি বেতনে টিএসএমসির কর্মী নেবে হুয়াওয়ে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ৯ নভেম্বর ২০২৪
তিন গুণ বেশি বেতনে টিএসএমসির কর্মী নেবে হুয়াওয়ে
Share on FacebookShare on Twitter

তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি) থেকে কর্মী নিয়োগ করছে স্মার্টফোন শিল্পে সুপরিচিত কোম্পানি হুয়াওয়ে। সেমিকন্ডাক্টর উৎপাদনে শীর্ষস্থানীয় টিএসএমসি থেকে দক্ষ ও প্রতিভাবান কর্মী নিয়ে প্রযুক্তি খাতে নিজেদের অবস্থান আরো শক্তিশালী করতে চাচ্ছে চীনা প্রতিষ্ঠানটি।

শিল্পসংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, টিএসএমসির কর্মীরা বর্তমানে যা আয় করেন তার থেকে তিন গুণ বেশি বেতন দিতে সম্মত হয়েছে হুয়াওয়ে। টেলিকমিউনিকেশন এবং হার্ডওয়্যারের একটি বড় প্রতিষ্ঠান হিসেবে হুয়াওয়ে দীর্ঘদিন ধরেই তাদের নিজস্ব সেমিকন্ডাক্টর দক্ষতা শক্তিশালী করার জন্য কাজ করছে।

বিশ্বব্যাপী চিপের ঘাটতি কমতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে হুয়াওয়ে সেমিকন্ডাক্টর খাতে একটি বড় পদক্ষেপের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। এ প্রস্তুতির অংশ হিসেবে হুয়াওয়ে টিএসএমসির শীর্ষ প্রতিভাগুলো নিজেদের কোম্পানিতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। হুয়াওয়ের মতে, তাদের নিয়োগ প্রচেষ্টা একটি সাধারণ ব্যবসায়িক কৌশল।

এ বিষয়ে বিশ্লেষকরা বলছেন, টিএসএমসি থেকে কর্মী নিয়োগ হুয়াওয়ের জন্য লাভবান হতে পারে। কারণ টিএসএমসির সাফল্য তাদের কর্মীদের প্রযুক্তিগত জ্ঞানের ওপর অনেকাংশে নির্ভর করে। যদি হুয়াওয়ে টিএসএমসির প্রতিভাবান কর্মীদের আকৃষ্ট করতে সক্ষম হয় তবে এটি কেবল দক্ষ পেশাদারই পাবে না, বরং প্রযুক্তিগত মূল্যবান জ্ঞানও লাভ করতে পারে। আর এসব কিছুর প্রভাবে বৈশ্বিক চিপ বাজারে প্রতিযোগিতা আরো তীব্র হবে।

তবে বিশ্লেষকদের মতে, এসব কর্মী আর্থিকভাবে প্ররোচিত হয়ে প্রতিযোগীদের কাছে গুরুত্বপূর্ণ গোপন তথ্য প্রকাশ করতে পারেন, যা টিএসএমসি ও তাইওয়ানের প্রযুক্তি শিল্পের জন্য বড় একটি উদ্বেগের কারণ হতে পারে। এদিকে স্থানীয় সেমিকন্ডাক্টর বিশেষজ্ঞ নিয়োগের প্রক্রিয়া নিয়ে তাদের তদারকি কঠোর করছে তাইওয়ানের জাস্টিস ইনভেস্টিগেশন ব্যুরোসহ (জেআইবি) দেশটির কর্তৃপক্ষ। যদি কোনো কোম্পানি অতিরঞ্জিত বেতন দিয়ে কর্মীদের নিয়োগ দেয়ার চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হতে পারে।

উল্লেখ্য, হুয়াওয়ে সম্প্রতি তাদের রেকর্ড আয় ঘোষণা করেছে। এছাড়া হুয়াওয়ের দাবি, তারা শিগগিরই একটি গুরুত্বপূর্ণ নতুন পণ্য বাজারে আনতে চলেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: চীনা জায়ান্ট হুয়াওয়েহুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

ওয়াইফাই ব্যবহারে স্বাস্থ্যঝুঁকি? বাঁচার উপায় কি?
কিভাবে করবেন

ওয়াইফাই ব্যবহারে স্বাস্থ্যঝুঁকি? বাঁচার উপায় কি?

প্রযুক্তিকর্মীদের চীনে যাতায়াতে নিষেধাজ্ঞা
প্রযুক্তি সংবাদ

হ্যান্ডসেটের ব্যবসা বন্ধের কথা ভাবছে এলজি

‘বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ: ইংরেজিতে অনূদিত রাজনীতির মহাকাব্য উম্মোচন করলেন প্রধানমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

‘বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ: ইংরেজিতে অনূদিত রাজনীতির মহাকাব্য উম্মোচন করলেন প্রধানমন্ত্রী

দশটি অদ্ভুত স্মার্টফোনঃ এ কেমন ফোন ?
প্রযুক্তি সংবাদ

দশটি অদ্ভুত স্মার্টফোনঃ এ কেমন ফোন ?

১২০ হার্জ রিফ্রেশ রেটে আসছে রিয়েলমি জিটি মাস্টার এডিশন
নির্বাচিত

১২০ হার্জ রিফ্রেশ রেটে আসছে রিয়েলমি জিটি মাস্টার এডিশন

গ্রামীণফোনের বিরুদ্ধে শাহ আবদুল করিমের ছেলের মামলা, ২০ কোটি ক্ষতিপূরণ দাবি
টেলিকম

গ্রামীণফোনের বিরুদ্ধে শাহ আবদুল করিমের ছেলের মামলা, ২০ কোটি ক্ষতিপূরণ দাবি

Load More

ট্রেন্ডিং টপিক

স্টারলিংকের নতুন ভি৫ হোম ডিশ
প্রযুক্তি সংবাদ

স্টারলিংকের নতুন ভি৫ হোম ডিশ

রেকর্ড ১৪৪ হার্জ রিফ্রেশ রেট ও অভিনব ডিজাইনে এলো ইনফিনিক্স হট ৭০ প্রো
প্রযুক্তি সংবাদ

রেকর্ড ১৪৪ হার্জ রিফ্রেশ রেট ও অভিনব ডিজাইনে এলো ইনফিনিক্স হট ৭০ প্রো

ফ্যামিলি কার্ডে নির্ভুল ডেটাবেইজ গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রযুক্তি সংবাদ

ফ্যামিলি কার্ডে নির্ভুল ডেটাবেইজ গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিদায় নিচ্ছে রিয়েলমি ইউআই: কালার ওএস ১৭-এ ফিরছে রিয়েলমি
নির্বাচিত

বিদায় নিচ্ছে রিয়েলমি ইউআই: কালার ওএস ১৭-এ ফিরছে রিয়েলমি

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও
বিবিধ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও

শিক্ষাব্যবস্থার সংস্কার, প্রশ্নফাঁস রোধের পর ক্রমেই জোরালো হচ্ছে...

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত

যেভাবে বুঝবেন ফোনের ক্যামেরা হ্যাক করে গোপনে কেউ আপনাকে দেখছে

মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৯ নভেম্বর ২০২৪

তিন গুণ বেশি বেতনে টিএসএমসির কর্মী নেবে হুয়াওয়ে

Techzoom.TV |
TechzoomTV