Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

জুনের মধ্যে বিভাগীয় শহরে ফোরজি সেবা দেবে টেলিটক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১৬ মার্চ ২০১৯
Share on FacebookShare on Twitter

চলতি মাসে দেশের বিভাগীয় শহুরগুলোতে চতুর্থ প্রজনম্মের ইন্টারনেট সেবা ফোরজি প্রদানের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল ফোন অপারেটর টেলিটকের। বিভাগীয় শহরগুলোতে সম্পূর্ণরূপে ফোরজি সেবা পৌছে দিতে আরও সময় অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন টেলিটক।

উল্লেখ্য, গত বছরের মে ও আগস্ট মাসে দুই দফা ফোরজি সেবা চালু করার উদ্যোগ নিলেও তাতে সফল হয়নি টেলিটক। শেষ পর্যন্ত ১৬ ডিসেম্বর ঢাকা ও চট্টগ্রামে একই সঙ্গে চর্তুর্থ প্রজšে§র ইন্টারনেট সেবা ফোরজি প্রদানের প্রতিশ্রুতি দিলেও শুরুতেই ব্যর্থ হয় প্রতিষ্ঠানটি।

জানতে চাইলে টেলিটকের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সাহাব উদ্দিন বলেন, ‘দেশব্যাপী টেলিটক গ্রাহকদের দ্রুতগতির ইন্টারনেট সেবা ফোরজি প্রদানে আমরা কাজ করছি। বর্তমানে ঢাকা ও চট্টগ্রামে ফোরজি সেবা চালু করা হয়েছে, যদিও কিছু কিছু সেন্টারে এখনও বাকি রয়েছে। ঢাকা ও চট্টগ্রামের যে পয়েন্টগুলো ফোরজি সেবা প্রদানে বাকি রয়েছে সেগুলোতে দ্রুতই আমরা সেবা দিতে পারবো। ঢাকা ও চট্টগ্রামের পরেই আমরা রংপুরে ফোরজি সেবা চালু করতে যাচ্ছি। আশা করছি এই চলতি মাসেই রংপুরে ফোরজি চালু করতে পারবো।’

দেশের বিভাগুলোর শহরগুলোর পাশাপাশি উপজেলা শহরগুলো কবে নাগাদ ফোরজি সেবা চালু করা হবে জানতে চাইলে তিনি বলেন, ‘দেশের বিভাগীয় শহরগুলোতে সেবাটি পৌছে দিতে কিছুটা সময় লাগবে। বলা যায় আগামী ডিসেম্বর নাগাদ আমরা বিভাগীয় শহরগুলোতে ফোরজি সেবা প্রদান করতে পারবো। এটি শেষ হলে পর্যাক্রমে দেশের সমস্ত জেলা ও উপজেলাগুলোকে ফোরজি সেবা আওতায় আনতে পারবো।’

টেলিটকের সর্বশেষ প্রাপ্ত তথ্যমতে, ঢাকা ও চট্টগ্রামে প্রায় ৪৮০টি পয়েন্টে চালু করা হয়েছে ফোরজি সেবা। এর মধ্যে ঢাকাতে প্রায় ৩৫০ ও চট্টগ্রামে প্রায় ১৩০টি পয়েন্টে ফোরজি সেবা চালু করা হয়েছে।
প্রসঙ্গত, চলতি বছর ফেব্রুয়ারিতে লাইসেন্স পেয়ে ফোরজি প্রযুক্তি চালু করে দেশের বেসরকারি তিন মোবাইল অপারেটর গ্রামীণফোন, রবি ও বাংলালিংক। তবে এর আগে থ্রিজির সময় সব অপারেটরকে একই দিনে লাইসেন্স দেওয়া হয়েছিল। যদিও টেলিটক বাদে অন্য অপারেটরগুলো এক বছর পর থ্রিজি সেবা চালু করার অনুমতি পায়, তবে টেলিটক তখনও কোনো সুবিধা করতে পারেনি।
টেলিটক সূত্রে জানা গেছে, অপারেটরটি ফোরজি সেবা চালু করার জন্য ৯৮৭ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছিল। এর মধ্যে ৫৫০টি টাওয়ার এরই মধ্যে দেশের প্রধান জেলা শহরগুলোতে স্থাপন করা হয়েছে। এছাড়া আরও ৫৫০টি টাওয়ার চালুর প্রক্রিয়ায় রয়েছে।

বিটিআরসির সর্বশেষ প্রকাশিত তথ্য (জানুয়ারী, ২০১৯) অনুযায়ী দেশে মোট সক্রিয় মোবাইল ফোন গ্রাহক ১৫ কোটি ৭৫ লাখ ৪৪ হাজার। এর মধ্যে টেলিটকের বর্তমান সক্রিয় গ্রাহক ৩৮ লাখ ৮৫ হাজার, যা মার্কেট শেয়ারের প্রায় দুই শতাংশ মাত্র।

Tags: টেলিটক

এই বিভাগ থেকে আরও পড়ুন

আজ থেকে শুরু হচ্ছে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনলাইন কুইজ প্রতিযোগিতার নিবন্ধন
প্রযুক্তি সংবাদ

আজ থেকে শুরু হচ্ছে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনলাইন কুইজ প্রতিযোগিতার নিবন্ধন

আমরা চাই সবাই ইন্টারনেটে নিরাপদ থাকুক- মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

আমরা চাই সবাই ইন্টারনেটে নিরাপদ থাকুক- মোস্তাফা জব্বার

ডেটিং অ্যাপস: পরকীয়ার ডিজিটাল ভার্সন
প্রযুক্তি সংবাদ

ডেটিং অ্যাপ: ভার্চুয়ালে প্রেম-ভালোবাসার নিয়ম-কানুন

ফাইভজি টাওয়ার কি মানবদেহের জন্য ক্ষতিকর
টেলিকম

পরীক্ষামূলক ফাইভজি চালু করল রবি

দেশে বাড়ছে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কমছে মোবাইল ডাটা ব্যবহারকারী
প্রযুক্তি সংবাদ

দেশে বাড়ছে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কমছে মোবাইল ডাটা ব্যবহারকারী

গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ হয়নি
টেলিকম

গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ হয়নি

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

আপনার গতিবিধি ট্র্যাক করছে স্মার্টফোন, বন্ধ করবেন যেভাবে
প্রযুক্তি পরামর্শ

আপনার গতিবিধি ট্র্যাক করছে স্মার্টফোন, বন্ধ করবেন যেভাবে

রূপপুরে জ্বালানি লোডিং ২৮ এপ্রিল, উৎপাদন শুরু অগাস্টের মধ্যে
প্রযুক্তি সংবাদ

রূপপুরে জ্বালানি লোডিং ২৮ এপ্রিল, উৎপাদন শুরু অগাস্টের মধ্যে

গেমারদের জন্য নতুন দানব: ইনফিনিক্স আনল ‘GT 50 Pro 5G’, থাকছে শোল্ডার বাটন ও ৬৫০০ mAh ব্যাটারি
প্রযুক্তি বাজার

গেমারদের জন্য নতুন দানব: ইনফিনিক্স আনল ‘GT 50 Pro 5G’, থাকছে শোল্ডার বাটন ও ৬৫০০ mAh ব্যাটারি

শিশুর জীবন বাঁচাতে তারা মিয়ার জাদুকরী খাঁচা, ডাক পাঠালো ফায়ার সার্ভিস
প্রযুক্তি সংবাদ

শিশুর জীবন বাঁচাতে তারা মিয়ার জাদুকরী খাঁচা, ডাক পাঠালো ফায়ার সার্ভিস

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কবে আসতে পারে iPhone 18
প্রযুক্তি সংবাদ

কবে আসতে পারে iPhone 18

আইফোন প্রেমীদের কাছে নতুন মডেল নিয়ে সবসময় কৌতুহল...

হঠাৎ দাম বাড়ল স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনের

হঠাৎ দাম বাড়ল স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনের

স্যামসাং-অ্যাপলকে টেক্কা দিতে স্মার্টফোন আনছে টাটা?

স্যামসাং-অ্যাপলকে টেক্কা দিতে স্মার্টফোন আনছে টাটা?

দিনে ১০ ঘণ্টা এসি চালালে মাসে বিদ্যুৎ বিল কত আসবে

এসির রিমোট কাজ করছে না? জেনে নিন রিমোট ছাড়াই এসি চালানোর গোপন কৌশল

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix