Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 10 March 2026
মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক
Share on FacebookShare on Twitter

নিরাপত্তা ঝুঁকির অজুহাতে পেন্টাগন কালো তালিকাভুক্ত করায় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে মামলা করেছে দেশটির এআই জায়ান্ট অ্যানথ্রপিক। ট্রাম্প প্রশাসনের এ পদক্ষেপকে বেআইনি ও প্রতিহিংসামূলক দাবি করে কোম্পানিটি আদালতের দ্বারস্থ হয়েছে।

ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ান লিখেছে, সোমবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে দুটি মামলা করেছে অ্যানথ্রপিক। তাদের অভিযোগ, সরকার এ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কোম্পানিটিকে ‘সরবরাহ চেইনের জন্য ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে যে সিদ্ধান্ত নিয়েছে তা বেআইনি ও কোম্পানির প্রথম সংশোধনী বা বাকস্বাধীনতার অধিকারের পরিপন্থী।

অ্যানথ্রপিকের এআই মডেলের ব্যবহার নিয়ে গত কয়েক মাস ধরে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা চলছে। কোম্পানিটি চাচ্ছিল তাদের এআই প্রযুক্তি যেন সেনাবাহিনীর মাধ্যমে সাধারণ মানুষের ওপর নজরদারি চালানো বা স্বয়ংক্রিয় প্রাণঘাতী অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত না হয়।

অ্যানথ্রপিক ‘ক্যালিফোর্নিয়ার নর্দার্ন ডিস্ট্রিক্ট কোর্ট’ ও ‘ওয়াশিংটন ডিসি সার্কিট’-এর আপিল আদালতে এসব মামলা দায়ের করেছে। বৃহস্পতিবার পেন্টাগন আনুষ্ঠানিকভাবে কোম্পানিটিকে ‘সরবরাহ চেইনের জন্য ঝুঁকিপূর্ণ’ হিসেবে তালিকাভুক্তির পরই তারা এই পদক্ষেপ নিল।

এই প্রথম কোনো মার্কিন কোম্পানির বিরুদ্ধে এ ধরনের কালো তালিকাভুক্তের অস্ত্র ব্যবহার করল যুক্তরাষ্ট্র। কোম্পানিটি আগেই বলেছিল, তারা সরকারের এ সিদ্ধান্তের বিরুদ্ধে লড়বে। কারণ, সরকারের এ নির্দেশের ফলে যারা সরকারের সঙ্গে ব্যবসা করে তাদের সবাইকে অ্যানথ্রপিকের সঙ্গে সম্পর্ক ছাড়তে হচ্ছে, যা কোম্পানিটির ব্যবসার জন্য বিরাট এক হুমকি।

অ্যানথ্রপিকের দাবি, ট্রাম্প প্রশাসন তাদের ওপর রাজনৈতিক মতাদর্শ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। সরকার যা চাইছে তাতে রাজি না হওয়ায় তাদের শাস্তি দেওয়া হচ্ছে। অ্যানথ্রপিকের দাবি, সরকারের এ সিদ্ধান্ত তাদের বাকস্বাধীনতার লঙ্ঘন ও প্রতিহিংসামূলক পদক্ষেপ।

মামলায় অ্যানথ্রপিক বলেছে, “সরকারের এসব পদক্ষেপ অভূতপূর্ব ও বেআইনি। সংবিধান সরকারকে এমন কোনো বড় ক্ষমতা দেয় না, যা দিয়ে তারা একটি কোম্পানির বাকস্বাধীনতাকে দমন করতে বা তাদের শাস্তি দিতে পারে।”

অ্যানথ্রপিকের তৈরি এআই মডেল ‘ক্লড’ গত এক বছর ধরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাজের সঙ্গে গভীরভাবে জড়িয়ে। কিছু দিন আগ পর্যন্ত, সরকারি গোপন বা ক্লাসিফাইড সিস্টেমে ব্যবহারের জন্য ক্লড’ই ছিল একমাত্র অনুমোদিত এআই মডেল।

প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের সামরিক অভিযানে ব্যাপকভাবে কোম্পানিটির এআই ব্যবহার করেছে, যার মধ্যে ইরানের বিরুদ্ধে যুদ্ধে মিসাইল হামলার লক্ষ্যবস্তু নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ কাজও রয়েছে।

অ্যানথ্রপিক মামলায় বলেছে, জাতীয় নিরাপত্তার প্রয়োজনে এআই সরবরাহ করতে তারা এখনও প্রতিশ্রুতিবদ্ধ।

ক্যালিফোর্নিয়া আদালতের মামলায় কোম্পানিটি আরও বলেছে, এর আগে বিশেষ প্রয়োজনে তাদের সিস্টেমগুলোতে পরিবর্তন আনার জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সরাসরি কাজ করেছে তারা। সরকারের সঙ্গে এ আলোচনা বা সমঝোতা তারা চালিয়ে যেতে চায়।

অ্যানথ্রপিকের একজন মুখপাত্র বলেছেন, “আদালতের শরণাপন্ন হওয়ার মানে এই নয় যে জাতীয় নিরাপত্তা রক্ষায় এআই ব্যবহারের বিষয়ে আমাদের দীর্ঘদিনের প্রতিশ্রুতি বদলে গেছে, বরং আমাদের ব্যবসা, গ্রাহক ও পার্টনারদের স্বার্থ রক্ষা করতেই এ পদক্ষেপ নেওয়া জরুরি ছিল। আমরা সরকারের সঙ্গে আলোচনা করাসহ সমস্যা সমাধানের সবরকম পথ খোলা রাখব।”

এআই কোম্পানিটি মামলায় অভিযোগ করেছে, ট্রাম্প প্রশাসন ও পেন্টাগনের এ শাস্তিমূলক পদক্ষেপ অ্যানথ্রপিকের ‘অপূরণীয় ক্ষতি করছে’।

মামলায় অ্যানথ্রপিক আরও অভিযোগ করেছে, “সরকার বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল এক কোম্পানির তৈরি করা অর্থনৈতিক মূল্য ধ্বংসের চেষ্টা করছে, অথচ এ কোম্পানিটি আমাদের জাতির জন্য গুরুত্বপূর্ণ উদীয়মান এক প্রযুক্তির দায়িত্বশীল বিকাশে নেতৃত্ব দিচ্ছে।”

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অ্যানথ্রপিক

এই বিভাগ থেকে আরও পড়ুন

১১৭ মেধাবী যুব প্রতিবন্ধী লড়বে জাতীয় আইটি প্রতিযোগিতা ২০২৩ এর চূড়ান্ত রাউন্ডে
প্রযুক্তি সংবাদ

১১৭ মেধাবী যুব প্রতিবন্ধী লড়বে জাতীয় আইটি প্রতিযোগিতা ২০২৩ এর চূড়ান্ত রাউন্ডে

২৩ হাজার ছবির ভিড়ে সেরা ছবি বাছাইয়ের লড়াই
প্রযুক্তি সংবাদ

২৩ হাজার ছবির ভিড়ে সেরা ছবি বাছাইয়ের লড়াই

আন্ডার ডিসপ্লে ক্যামেরা ফোন আনছে শাওমি
প্রযুক্তি সংবাদ

যেসব স্মার্টফোন পাচ্ছে এমআইইউআই ১৪ আপডেট, তালিকা প্রকাশ

বাজারে ‘অবৈধ’ মোটরসাইকেল
অটোমোবাইল

বাজারে ‘অবৈধ’ মোটরসাইকেল

নগদের মাধ্যমে সরকারি ভাতার ১৭১১ কোটি টাকা গায়েব!
নির্বাচিত

নগদের মাধ্যমে সরকারি ভাতার ১৭১১ কোটি টাকা গায়েব!

বাড়তি পরিবহন ব্যয়ে অ্যামাজনের মুনাফা কমেছে ২৫%
প্রযুক্তি সংবাদ

শারীরিক দূরত্ব নিশ্চিত করতে এআই ব্যবহার অ্যামাজনে

Load More

ট্রেন্ডিং টপিক

‘ওয়ান-ট্যাপ এআই’ প্রযুক্তিতে তথ্য গুছিয়ে রাখার সুবিধা দিচ্ছে ইনফিনিক্স
প্রযুক্তি সংবাদ

‘ওয়ান-ট্যাপ এআই’ প্রযুক্তিতে তথ্য গুছিয়ে রাখার সুবিধা দিচ্ছে ইনফিনিক্স

নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয়
বিবিধ

নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয়

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ
নির্বাচিত

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

বিপুল ব্যবহারকারীর কারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

বিপুল ব্যবহারকারীর কারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ
অর্থ ও বাণিজ্য

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

তৈরি পোশাক খাতসহ দেশের শিল্প-প্রতিষ্ঠান প্রতিদিন পণ্য পরিবহনে...

উপজেলাভিত্তিক মেধাক্রমে দ্বিতীয় হয়েও বাদ!

উপজেলাভিত্তিক মেধাক্রমে দ্বিতীয় হয়েও বাদ!

হারানো ফোন খুঁজে দেবে গুগলের এই ফিচার

হারানো ফোন খুঁজে দেবে গুগলের এই ফিচার

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

10 March 2026

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

Techzoom.TV |
TechzoomTV