Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাজারে এলো রিয়েলমির ‘ফ্ল্যাগশিপ জিটি নিও ২’

চমৎকার ও দীর্ঘস্থায়ী স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা দিবে 'Realme GT Neo 2'

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ৮ নভেম্বর ২০২১
বাজারে এলো রিয়েলমির ‘ফ্ল্যাগশিপ জিটি নিও ২’
Share on FacebookShare on Twitter

বাজারের সবাইকে ছাপিয়ে দিনকে দিন চমক দিয়েই যাচ্ছে তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। গ্লোবাল লঞ্চ হওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় বাংলাদেশে লঞ্চ হলো বছরের সেরা ফ্ল্যাগশিপ স্মার্টফোন জিটি নিও ২।

৮ নভেম্বর জাঁকজমকপূর্ণ অনলাইন অনুষ্ঠানের মাধ্যমে পণ্যটি উন্মোচিত হয়েছে। একইসাথে, প্রযুক্তিপ্রেমীদের জন্য দেশের বাজারে দুটি নতুন স্মার্টফোন রিয়েলমি সি২৫ওয়াই ও নারজো ৫০আই এবং দুটি এআইওটি ডিভাইস – রিয়েলমি প্যাড ও ব্যান্ড ২ – বাজারে এনেছে রিয়েলমি। পাশাপাশি, লঞ্চ হয়েছে জিটি নিও ২ এর সাথে সমন্বয় রেখে দুর্দান্ত ডিজাইন এবং ফিচারের রিয়েলমি বাডস এয়ার ২।

জিটি নিও ২ প্রথমেই নজর কাড়বে এর অসাধারণ নিও গ্রিন কালার এবং ডুয়েল গ্লাস ব্যাক ডিজাইনের কারণে। এর মনোমুগ্ধকর ডিজাইনে রয়েছে প্রকৃতি ও প্রযুক্তির অসাধারণ সমন্বয়। ফোনের পাশে কালো স্ট্রাইপ সমৃদ্ধ উচ্চ-স্যাচুরেশনের নিও গ্রীণ কালার এ ফোনকে প্রাণবন্ত করে তুলেছে। এই স্মার্টফোনটির চমৎকার ফিচার হলো এর স্টেইনলেস-স্টিল ভিসি কুলিং প্লাস প্রযুক্তি এবং চিপসেটে ইন্ডাস্ট্রির প্রথম ডায়মন্ড থার্মাল জেলের ব্যবহার – এটি ফোনের পারফরম্যান্সকে অক্ষুণ্ণ রাখবে। পাশাপাশি, হেভি গেমিং, মাল্টি-টাস্কিংয়ের সময় ফোনটি স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখবে।

কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ ফাইভজি প্রসেসর ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমৃদ্ধ জিটি নিও ২ অত্যন্ত শক্তিশালী একটি ফোন। ৬৫ ওয়াট সুপারডার্ট চার্জ, ৮জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সম্বলিত ফোনটির নিও গ্রীণ রঙের সংস্করণ এখন বাজারে পাওয়া যাচ্ছে। পাশাপাশি, ৫ জিবি ভার্চ্যুয়াল র‍্যাম থাকায়, ব্যবহারকারী মোট ১৩ জিবি র‍্যাম পাচ্ছেন জিটি নিও ২-তে।

Realme GT Neo 2 ফোনটি কিনতে পারবেন মাত্র ৩৯,৯৯০ টাকায়। বিস্তারিত জানতে ক্লিকঃ https://cutt.ly/realmeGTNEO_2
কিছুদিন পূর্বেই জিটি মাস্টার এডিশন বাজারে আনার পর রিয়েলমি এখন বাজারে আনলো জিটি নিও ২। তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি, হাই অ্যান্ড সেগমেন্টে শক্তিশালী ফোন নিয়ে এসে ইতোমধ্যে গ্রাহকের মন জয় করেছে।

রিয়েলমি’র প্রথম ৫০ মেগাপিক্সেল এআই ট্রিপল ক্যামেরা, ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ারের মেগা ব্যাটারি ও ১৮ ওয়াট কুইক চার্জার সমৃদ্ধ রিয়েলমি সি২৫ওয়াই ব্যবহারকারীদের দিবে নিরবিচ্ছিন্ন স্মার্টফোন অভিজ্ঞতা। এই ফোনে রয়েছে ইউনিসক টি৬১০ শক্তিশালী প্রসেসর, ৪জিবি র‍্যাম ও ৬৪জিবি স্টোরেজ। ক্রেতারা এ ফোনটি কিনতে পারবেন মাত্র ১৩,৯৯০ টাকায়।

একইসাথে বাজারে আসা অলরাউন্ডার স্মার্টফোন realme narzo 50i ব্যবহারকারীদের দিবে দুর্দান্ত গেমিং অভিজ্ঞতা। এর উচ্চ-ক্ষমতাসম্পন্ন ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ও ওটিজি রিভার্স চার্জ দিবে দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফের নিশ্চয়তা। ফোনটির মিন্ট গ্রীণ ও কার্বন ব্ল্যাক কালারের বাজারের সবচেয়ে সাশ্রয়ী ৪জিবি/৬৪জিবি সংস্করন এখন বাজারে পাওয়া যাচ্ছে। এর বাজারমূল্য মাত্র ১০,৯৯০ টাকা।

এছাড়াও, রিয়েলমি বাজারে এনেছে বহুল প্রতীক্ষিত ৬.৯ মিলিমিটার আল্ট্রা স্লিম রিয়েলমি প্যাড। এই প্যাডের উন্মোচনের মাধ্যমে রিয়েলমি হাই-এন্ড টেকনোলজির দিকে অগ্রসর হচ্ছে। হেলিও জি৮০ গেমিং প্রসেসর সমৃদ্ধ এই ডিভাইস ব্যবহারকারীদের দিবে দুর্দান্ত সাউন্ড ও দেখার অভিজ্ঞতা। এই ডিভাইস টানা ৬৫ দিন স্ট্যান্ডবাই মোডে থাকতে পারবে এবং এতে টানা ১২ ঘন্টা ভিডিও দেখা যাবে। বাজারে এ ডিভাইসটি দুটি কালারে পাওয়া যাচ্ছে – রিয়েল গোল্ড ও রিয়েল গ্রে। ৩জিবি/৩২জিবি সংস্করণটির মূল্য ২০,৯৯০ টাকা এবং ৪জিবি/৬৪জিবি সংস্করণটির মূল্য ২২,৯৯০ টাকা। একইসাথে বাজারে আসা, ৩.৫ সেন্টিমিটারের বড় কালার ডিসপ্লে ও স্মার্ট এআইওটি কন্ট্রোল সমৃদ্ধ realme Band 2 – এর বাজারমূল্য ৩,৪৯৯ টাকা। এতে ৯০ টি স্পোর্টস মোড রয়েছে এবং এটি দিচ্ছে ১২-দিনের ব্যাটারি লাইফের নিশ্চয়তা। পাশাপাশি, জিটি নিও ২ এর সাথে সমন্বয় রেখে দুর্দান্ত ডিজাইন এবং ফিচারের রিয়েলমি বাডস এয়ার ২ এর দাম মাত্র ৩,৪৯৯ টাকা।

এছাড়াও, আগামী ৯ নভেম্বর রাত ৯ টায় রিয়েলমি এবং দারাজের সোশ্যাল প্লাটফর্ম, দারাজ অ্যাপে লাইভ শো অনুষ্ঠিত হবে, যেখানে দেশের নামকরা ইনফ্লুয়েন্সার্সরা ১১.১১ ক্যাম্পেইনে রিয়েলমির দুর্দান্ত সব অফারের বিস্তারিত তুলে ধরবেন। ১৫ নভেম্বর,২০২১ তারিখে প্রথম অনলাইন সেইলে জিটি নিও ২ দারাজে ৩৬,৯৯০ টাকায় পাওয়া যাবে ।

রিয়েলমি আগামী ৩ বছরের মধ্যে তরুণ ব্যবহারকারীদের কাছে ১০ কোটি ৫জি ফোন সরবরাহের লক্ষ্যে, ৫জি পণ্যের এক বিস্তৃত পোর্টফলিও তৈরিতে কাজ করছে। এ স্মার্টফোন ব্র্যান্ডটি তাদের উন্নত ‘১+৫+টি’ কৌশলের সাথে এআইওটি ২.০ বিকাশের পর্যায়ে প্রবেশ করেছে। এর ফলে সাশ্রয়ী মূল্যের ৫জি ফোন ছাড়াও রিয়েলমি তরুণ প্রজন্মের ক্রেতাদের জন্য আরও অনেক এআইওটি পণ্য বাজারে নিয়ে আসবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: রিয়েলমিরিয়েলমি জিটি নিও ২

এই বিভাগ থেকে আরও পড়ুন

সস্তায় আসছে রিয়েলমি সি ১৭, থাকবে স্ন্যাপড্রাগন ৪৬০ প্রসেসর ও ৬ জিবি র‌্যাম
নির্বাচিত

সস্তায় আসছে রিয়েলমি সি ১৭, থাকবে স্ন্যাপড্রাগন ৪৬০ প্রসেসর ও ৬ জিবি র‌্যাম

রিয়েলমি প্রেমীদের জন্য সুখবর: আসছে ২০২৫ এর সেরা ফোনগুলো!
নির্বাচিত

২০২৫ সালে যে রিয়েলমি ফোনগুলো বাজারে আসছে: এক নজরে তালিকা

স্যামসাং গ্যালাক্সি ২১ এফই বনাম ভিভো এক্স ৭০ঃ কোনটি সেরা ফোন দেখে নিন
মোবাইল এরিনা

স্যামসাং গ্যালাক্সি ২১ এফই বনাম ভিভো এক্স ৭০ঃ কোনটি সেরা ফোন দেখে নিন

আইফোনে পাবলিক ওয়াইফাই ব্যবহারে সাবধান
প্রযুক্তি সংবাদ

আইফোনে পাবলিক ওয়াইফাই ব্যবহারে সাবধান

অপো কে১০ প্রোঃ হাতের নাগালে উন্নত প্রসেসরের ফোন
মোবাইল এরিনা

অপো কে১০ প্রোঃ হাতের নাগালে উন্নত প্রসেসরের ফোন

অপো রেনো ১৪ ৫জি: ডিজাইন, পারফরম্যান্স ও ক্যামেরার এক দারুণ সমন্বয়
প্রযুক্তি সংবাদ

অপো রেনো ১৪ ৫জি: ডিজাইন, পারফরম্যান্স ও ক্যামেরার এক দারুণ সমন্বয়

Load More

ট্রেন্ডিং টপিক

শিশুদের নিরাপত্তা বিঘ্নিত করার দায়ে মামলার মুখে চ্যাটজিপিটির ওপেনএআই
প্রযুক্তি সংবাদ

এখন চ্যাটজিপিটিতেই শেডিউল করা যাবে যে কোনো টাস্ক

প্রযুক্তির যথাযথ ব্যবহারে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে —বিজ্ঞান সচিব
প্রযুক্তি সংবাদ

প্রযুক্তির যথাযথ ব্যবহারে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে —বিজ্ঞান সচিব

ন্যায্য পাওনার দাবিতে গ্রামীণফোনের বিরুদ্ধে শ্রমিকদের আন্দোলন অব্যাহত
টেলিকম

ন্যায্য পাওনার দাবিতে গ্রামীণফোনের বিরুদ্ধে শ্রমিকদের আন্দোলন অব্যাহত

আইএফআইসি ব্যাংকে মেহমুদের পারিবারিক কমিশন বাণিজ্য: সংকটে প্রাতিষ্ঠানিক সুশাসন
অর্থ ও বাণিজ্য

আইএফআইসি ব্যাংকে মেহমুদের পারিবারিক কমিশন বাণিজ্য: সংকটে প্রাতিষ্ঠানিক সুশাসন

সপ্তাহের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

DSLR-এর বিকল্প হতে পারে অপো ফাইন্ড এক্স ৯ আলট্রা, ভ্রমণপ্রেমীদের জন্য ক্যামেরা ফোনে নতুন চমক

DSLR-এর বিকল্প হতে পারে অপো ফাইন্ড এক্স ৯ আলট্রা, ভ্রমণপ্রেমীদের জন্য ক্যামেরা ফোনে নতুন চমক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মাদক ট্রাইব্যুনাল গঠন ও সাইবার স্পেসে জুয়া বন্ধের বিধান রেখে সংসদে দুটি বিল উত্থাপন
প্রযুক্তি সংবাদ

মাদক ট্রাইব্যুনাল গঠন ও সাইবার স্পেসে জুয়া বন্ধের বিধান রেখে সংসদে দুটি বিল উত্থাপন

মাদক সংক্রান্ত মামলার দ্রুত বিচার নিশ্চিত করতে পৃথক...

২০০MP ক্যামেরাসহ আসছে ‘শাওমি ১৮ প্রো’!

২০০MP ক্যামেরাসহ আসছে ‘শাওমি ১৮ প্রো’!

শক্তিশালী সাইবার ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

শক্তিশালী সাইবার ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

অনলাইনে যেভাবে দেখবেন আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ

অনলাইনে যেভাবে দেখবেন আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৮ নভেম্বর ২০২১

বাজারে এলো রিয়েলমির ‘ফ্ল্যাগশিপ জিটি নিও ২’

Techzoom.TV |
TechzoomTV