Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২০২২ সালে ৫২ মডেলের স্মার্টফোন আনবে স্যামসাং

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 16 November 2021
স্যামসাং গ্যালাক্সি এফ ৪২ ৫জি: স্যামসাং এর নিউ এডিশন
Share on FacebookShare on Twitter

আগামী বছর ৫২টি নতুন মডেলের স্মার্টফোন আনার পরিকল্পনা করছে স্যামসাং। এছাড়া ২০২২ সালের তৃতীয় প্রান্তিকে গ্যালাক্সি জি ফোল্ড ৪ ও গ্যালাক্সি জি ফ্লিপ ৪ এবং গ্যালাক্সি এস২২ ফ্যান এডিশনের (এফই) নির্মাণকাজ শুরু হবে। স্যামসাংয়ের অভ্যন্তরীণ নথির বরাতে এ তথ্য নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি সাইট দি ইলেক।

স্যামসাংয়ের পরিকল্পনায় দেখা গেছে, ২০২২ সালে ৬ কোটি ৭০ লাখ ফ্ল্যাগশিপ স্মার্টফোন বিক্রির লক্ষ্যমাত্রা দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্টটির। আগামী বছর গ্যালাক্সি এস২২, গ্যালাক্সি এস২২ প্লাস, গ্যালাক্সি এস২২ আল্ট্রা তৈরির লক্ষ্যমাত্রা যথাক্রমে ১ কোটি ৪০ লাখ, ৮০ লাখ ও ১ কোটি ১০ লাখ ইউনিট। ফোল্ডেবল ফোন গ্যালাক্সি জি ফোল্ড ৪ ও জি ফ্লিপ তৈরির লক্ষ্যমাত্রা যথাক্রমে ২৯ লাখ ও ৬৯ লাখ ইউনিট। চলতি বছরে উন্মোচিত হওয়া জি ফোল্ড ৩ ও জি ফ্লিপ ৩ ফোল্ডেবল ফোনসহ ২০২২ সালে ফোল্ড সিরিজের ফোন বিক্রির লক্ষ্যমাত্রা ৪০ লাখ ইউনিট এবং ফ্লিপ সিরিজের ৯০ লাখ ইউনিট।

সংখ্যায় অল্প হলেও ফ্ল্যাগশিপ ফোন থেকে বড় অংকের আয় করে থাকে স্যামসাং। আগামী বছর বিশ্বের শীর্ষ এ স্মার্টফোন নির্মাতা কোম্পানিটির মোট স্মার্টফোন বিক্রির লক্ষ্যমাত্রা ৩৩ কোটি ৪০ লাখ। এর মধ্যে অবশ্য ২৬ কোটি ৭০ লাখই মধ্যম ও সাশ্রয়ী ফোন।

সংখ্যার দিক থেকে স্যামসাং যে ফোনগুলো সর্বাধিক নির্মাণ করতে পারে, তার মধ্যে রয়েছে গ্যালাক্সি এ৫৩, এ১৩ ও এ৩৩। ২০২২ সালে মোট বিক্রির লক্ষ্যমাত্রার ২৩ শতাংশ পূরণ করবে এ মডেলগুলো। আগামী বছরের প্রথম প্রান্তিকেই নির্মাণ শুরু হবে গ্যালাক্সি এ৫৩ ও এ৩৩ ফোনের। তারা এ১৩ ও এ৩৩ ফোন নির্মাণ করবে যথাক্রমে ২ কোটি ৭০ লাখ ও ২ কোটি ৩০ লাখ ইউনিট। এ মডেলের ফোনগুলো ভারতের মতো উদীয়মান বাজারে বিক্রি করা হবে বলে আশা করা হচ্ছে।

কিছুটা উচ্চমূল্যের গ্যালাক্সি এ সিরিজের ফোন যেমন এ৭৩ ফাইভজির নির্মাণ শুরু হতে পারে আগামী বছরের দ্বিতীয় প্রান্তিকে। স্যামসাং এ ফোনটি নির্মাণ করতে পারে ৩৪ লাখ ইউনিট। ২০২২-এর প্রথম প্রান্তিকে উন্মোচিত হতে যাওয়া গ্যালাক্সি এ৫৩ ফাইভজি ফোন নির্মাণ হতে পারে ২ কোটি ৮০ লাখ ইউনিট। সাশ্রয়ী ফোন যেমন গ্যালাক্সি এম৫৩ ফাইভজি, এম৩৩ ফাইভজি ও এম১৩ (এফ১৩) ফোনগুলোর নির্মাণকাজ শুরু হতে পারে দ্বিতীয় প্রান্তিকে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

‘চ্যালেঞ্জিং শট নেওয়া সহজ করেছে ভিভো এক্স৭০ প্রো ৫জি’
নির্বাচিত

‘চ্যালেঞ্জিং শট নেওয়া সহজ করেছে ভিভো এক্স৭০ প্রো ৫জি’

স্যামসাং গ্যালাক্সি এ২৩ ৫জিঃ একনজরে দেখে নিন ফোনটির স্পেসিফিকেশন
নির্বাচিত

স্যামসাং গ্যালাক্সি এ২৩ ৫জিঃ একনজরে দেখে নিন ফোনটির স্পেসিফিকেশন

আসছে হুয়াওয়ে প্রথম পপআপ সেলফি ক্যামেরার ফোন
নির্বাচিত

আসছে হুয়াওয়ে প্রথম পপআপ সেলফি ক্যামেরার ফোন

ক্যাবলস বিক্রয়ে আধুনিক কৌশল ওয়ালটনের, কক্সবাজারে ইএস প্লাজা চালু
নির্বাচিত

ক্যাবলস বিক্রয়ে আধুনিক কৌশল ওয়ালটনের, কক্সবাজারে ইএস প্লাজা চালু

বিদ্যুৎ ছাড়া মোবাইল চার্জ হবে যেভাবে
নির্বাচিত

বিদ্যুৎ ছাড়া মোবাইল চার্জ হবে যেভাবে

‘মাদকে’র চেয়ে ভয়ংকর ফোনের নেশা!
নির্বাচিত

‘মাদকে’র চেয়ে ভয়ংকর ফোনের নেশা!

Load More

ট্রেন্ডিং টপিক

সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পাচ্ছেন সেই শরীফ
অর্থ ও বাণিজ্য

সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পাচ্ছেন সেই শরীফ

ফোনের ক্যামেরার পাশে ছোট্ট ছিদ্রের আসল কাজ কী?
প্রযুক্তি সংবাদ

ফোনের ক্যামেরার পাশে ছোট্ট ছিদ্রের আসল কাজ কী?

ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ড মার্কেটিং ফোরাম ৬.০
অর্থ ও বাণিজ্য

ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ড মার্কেটিং ফোরাম ৬.০

এইচএসসি
প্রযুক্তি সংবাদ

এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’
প্রযুক্তি সংবাদ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

এক বছরের রিপ্লেসমেন্ট সুবিধার জন্য অতিরিক্ত ৩০০ টাকা...

২০২৯ সালের মধ্যে টু-জি নেটওয়ার্ক বন্ধের বিটিআরসির পরিকল্পনা এবং বাটন ফোন ব্যবহারকারীদের জন্য ভোল্টি প্রযুক্তির বিকল্প

টুজি বন্ধ হয়ে যাচ্ছে, বাটন ফোন কী আর চলবে না?

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে  বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

16 November 2021

২০২২ সালে ৫২ মডেলের স্মার্টফোন আনবে স্যামসাং

Techzoom.TV |
TechzoomTV